fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

বর্ধিত সভায় পরিস্কার হলো, ভেঙ্গে গেলো গণফোরাম !

প্রতিষ্ঠার ২৭ বছর পর ভেঙে দুই ভাগ হয়ে গেলো ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম। বেরিয়ে যাওয়া অংশের নেতৃত্ব দিচ্ছেন দলটির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুসহ তিন জন নেতা। আর এই অংশটি আগামী ২৬ ডিসেম্বর দলের কেন্দ্রীয় কাউন্সিলেরও ঘোষণা করেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মন্টুর নেতৃত্বাধীন গণফোরামের বর্ধিত সভা থেকে কাউন্সিলের ঘোষণা...বিস্তারিত

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৫তম অধিবেশনে ভাষণ দেবেন। বাংলাদেশ সময় রাত ৮টায় এবং নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল ১০টায় জাতিসংঘ সদর দফতরে সাধারণ পরিষদে রেকর্ডকৃত ভাষণ প্রচার করা হবে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে...বিস্তারিত

অজানা এক ক্ষুদ্র দেশের অজানা গল্প !

ই-মেইলে তো খুব বেশি বলা সম্ভব নয়’– এভাবেই বলছিলেন পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র ‘দেশ’ সিল্যান্ডের রাজপরিবারের যুবরাজ মাইকেল বেটস। তার কাছে জানতে চাওয়া হয় সিল্যান্ডের বিস্তর গল্প। যুবরাজের জন্য এটা অতিসংক্ষেপে বলা সত্যিই খুব কঠিন ! কারণ ‘দেশ’টি যে তার বাবার প্রতিষ্ঠা করা। তবুও একান্ত আলাপে সিল্যান্ড সম্পর্কে অনেক কথাই জানালেন তিনি। তার আসল লক্ষ্য, ছোট-ছোট দ্বীপ গড়ার মাধ্যমে সমুদ্রের ওপর দু’পায়ে দাঁড়িয়ে থাকা...বিস্তারিত

ভারত-চীনের দ্বন্দ্ব মেটাতে আবারও ট্রাম্পের আগ্রহ প্রকাশ

আবারও ভারত ও চীনের দ্বন্দ্ব মেটাতে আগ্রহ প্রকাশ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমি জানি, ভারত ও চীন খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বাস্তব পরিস্থিতিটা খুবই গুরুতর। আশা করছি, ওরা সমস্যার সমাধান করে নিতে পারবে। প্রয়োজনে এই বিষয়ে আমরা সাহায্য করতে প্রস্তুত। এর আগেও...বিস্তারিত

বিশ্ব রেকর্ডের সার্টিফিকেট পেলেন বাংলাদেশের পার্থ চন্দ্র

পার্থ চন্দ্র দেব নামে বাংলাদেশি এক যুবক সেফটি পিন দিয়ে চেইন বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম তুলেছেন। তার তৈরি চেইনটিকে বিশ্বের সবচেয়ে বড় চেইনের স্বীকৃতি দিয়েছে গিনেস কর্তৃপক্ষ। সম্প্রতি ডাকযোগে গিনেস কর্তৃপক্ষের দেয়া সনদপত্র এসে পৌঁছায় তার কাছে। পার্থ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের প্রয়াত জগদীশ চন্দ্র দেবের ছেলে। জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের...বিস্তারিত

নতুন সিদ্ধান্ত; ফেসবুকে রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ

এবার কড়া সিদ্ধান্ত জানালো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। ব্যক্তিগত পেজের প্রোফাইল পিকচারে কোনও রাজনৈতিক দলের ছবি বা রাজনৈতিক ব্যক্তিত্বের মুখ ব্যবহার করা যাবে না। সামনেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচন। তার আগেই এমন কড়া সিদ্ধান্ত নেওয়া হল। ফেসবুক এই নির্দেশিকা জারি করেছে তাদের কর্মীদের জন্য। ফেসবুকের কোনও কর্মী রাজনৈতিক প্রোপাগান্ডা করার জন্য এই প্ল্যাটফর্মকে ব্যবহার করতে...বিস্তারিত

সুশান্তকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে, চাঞ্চল্যকর দাবি !

যত দিন যাচ্ছে ততই রহস্য ঘনীভূত হচ্ছে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে। মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে বলিউড অভিনেতা-অভিনেত্রীদের মাদক কর্মকাণ্ড বেরিয়ে আসছে। এর মধ্যেই প্রকাশ্যে আসল আরেক চাঞ্চল্যকর তথ্য। সুশান্তের পারিবারিক আইনজীবী বিকাশ সিং দাবি করেছেন, অভিনেতাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তিনি বলেন, এই মামলায় ফরেনসিক পরীক্ষা চালিয়ে যাওয়া অল ইন্ডিয়া ইনস্টিটিউট...বিস্তারিত

সিলেটে গৃহবধূ ধর্ষণের ঘটনায় কঠোর আন্দোলনে শিক্ষার্থীরা

সিলেটের এমসি কলেজে ছাত্রাবাসের একটি কক্ষে গৃহবধূ ধর্ষণের ঘটনায় আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এমসি ও সরকারি কলেজের প্রায় শতাধিক শিক্ষার্থীরা কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে কলেজ ও ছাত্রাবাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, করোনা পরিস্থিতিতে কলেজ বন্ধ থাকার পরেও ছাত্রাবাস কীভাবে খোলা...বিস্তারিত

মাদক মামলায় এনসিবি দফতরে দীপিকা পাডুকোনকে জেরা

মাদক কাণ্ডে হাজিরা দিতে মুম্বাইয়ে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (‌এনসিবি‌)‌ দফতরে দীপিকা পাড়ুকোন।তাকে মুম্বাইয়ের কোলাবা অ্যাপালো বন্দরের এভলিন গেস্ট হাউসে জেরা করা হচ্ছে। শনিবার সকালে এনসিবি‌‌ দফতরে পৌঁছে যান তিনি। তবে এসময় স্বামী রণবীর সিংকে তার সঙ্গে দেখা যায়নি। ওই একই মামলায় এদিন এনসিবির দফতরে হাজিরা দেওয়ার কথা আছে অন্য দুই অভিনেতা সারা আলি খান এবং...বিস্তারিত

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ : ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে মামলা

সিলেটের এমসি কলেজ ক্যাম্পাস থেকে ছাত্রাবাসে তুলে নিয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার সকালে ৯ জনকে আসামি করে শাহপরাণ থানায় গণধর্ষণের শিকার তরুণীর স্বামী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩ জনকে আসামি করা হয়েছে। এজাহারনামীয় আসামিরা হলেন এম. সাইফুর রহমান, শাহ...বিস্তারিত

ইতিহাসের সেই ইস্ট ইন্ডিয়ার মালিক এখন একজন ভারতীয়

ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যাকে বলা হয় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী এবং প্রথম করপোরেশন কোম্পানি। ভারতীয় উপমহাদেশের মানুষের কাছে অত্যন্ত চেনা একটি নাম। বাণিজ্যের উদ্দেশ্য নিয়ে প্রবেশ করে কয়েক শতাব্দী শাসন ও শোষণের দ্বারা পুরো উপমহাদেশ কবজা করে রাখার ইতিহাসই এই নামটিকে এনে দিয়েছে চিরস্থায়ী পরিচিতি। শুরুতে এর নাম ছিল ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি (১৬০০-১৭০৮)। পরবর্তীতে এর...বিস্তারিত

অতিরিক্ত সচিব হলেন ৯৮ কর্মকর্তা

এবার প্রশাসনে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। শনিবার (২৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৯৮ জন যুগ্মসচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে আদেশ জারি করা হয়েছে। অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে ৯৮ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে তাদের পদায়ন করা হয়নি। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে একজন বিদেশে মিশনে কর্মরত রয়েছেন। এখন প্রশাসনে অতিরিক্ত সচিবের...বিস্তারিত

পাকিস্তানকে অস্ত্র দিচ্ছে চীন, ড্রোনের মাধ্যমে তা ঢোকানো হচ্ছে কাশ্মীরে !

লাদাখ সীমান্তে যখন সংঘাত চলছে তখন চীনের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রের তথ্য সামনে আনলেন ভারতের গোয়েন্দারা। চীনের ইশারাতেই জম্মু ও কাশ্মীরে পাকিস্তান অস্ত্র ঢোকাচ্ছে। পাকিস্তানকে সেই সমস্ত অস্ত্র সরবরাহ করছে চীন। গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-কে চীন নির্দেশ দিয়েছে, গোটা উপত্যকায় অস্ত্রে ছয়লাপ করে দিতে। প্রমাণ স্বরূপ বলা হয়েছে, গত আড়াই মাসে...বিস্তারিত

ভ্যাকসিন আসার আগেই মৃত্যু হতে পারে ২০ লাখ মানুষের : ডব্লিউএইচও

বিশ্বে কার্যকর কোনো ভ্যাকসিনের ব্যবহার সহজলভ্য হওয়ার আগেই প্রাণঘাতী এই ভাইরাসে ২০ লাখ মানুষের মৃত্যু হতে পারে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এক বিবৃতিতে এ বিষয়ে সতর্ক করে দিয়েছে। খবর বিবিসির। ডব্লিউএইচওর জরুরি বিভাগের প্রধান মাইক রায়ান বলেছেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস প্রতিরোধে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার না হলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। গত বছরের ডিসেম্বরে চীনে...বিস্তারিত

তোমাকে বের করে দেওয়াটা প্রাপ্য ছিল না : সুয়ারেসকে মেসি

লিওনেল মেসি আবারও বার্সেলোনার ওপর হতাশা প্রকাশ করেছেন। জানা গেছে, সতীর্থ লুইস সুয়ারেসের ক্যাম্প ন্যু থেকে বিদায় এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে আহত করেছে। হতাশ মেসি তার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে সরাসরি প্রতিক্রিয়া দেখিয়েছেন। খবর রয়টার্সের। নিজের অফিসিয়াল ইন্সটাগ্রামে সুয়ারেসের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে লিওনেল মেসি লেখেন, তোমাকে যেভাবে লাথি মেরে বের করে দেওয়া হলো,...বিস্তারিত

মাটির নিচে রয়েছে অজানা জীবমণ্ডল, বিজ্ঞানীরাও হতবাক !

পৃথিবীর জীবমণ্ডলে প্রাণীবৈচিত্র্য অন্তহীন। কিন্তু জীববিজ্ঞানীরা যুগ যুগ ধরে তাদের পর্ববিভাজন ও তালিকা নির্মাণ করে এই বৈচিত্র্যকে বোঝার চেষ্টা করে আসছেন। কিন্তু তা সত্ত্বেও বহু কিছুই যে তাঁদের অগোচরে থেকে গিয়েছে, তা বিজ্ঞানীরা নিজেরাই স্বীকার করেন। বিজ্ঞান বিষয়ক গণমাধ্যম ‘লাইভসায়েন্স’-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, গত দশ বছর ধরে ‘ডিপ কার্বন অবজারভেটরি’ নামের এক...বিস্তারিত

লেবাননে বিক্ষোভ; এরদোয়ানের দিকে সহায়তার হাত !

ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের কাছে ফিলিস্তিনের অভ্যন্তরীণ সংহতি প্রচেষ্টায় সহায়তা চেয়েছেন। এসময় তিনি এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সহায়তা চান। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানায়, সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মাহমুদ আব্বাস। এ সময় তিনি ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ধর্মনিরপেক্ষ ফিলিস্তিনি দল ফাতাহর সঙ্গে নির্বাচন...বিস্তারিত

৫২ শিক্ষিকার গোপন ভিডিও করে ব্লাকমেইল !

কয়েকমাস ধরে বেতন বন্ধ, বেতন চাইলেই উল্টো শিক্ষিকাদের ব্লাকমেইল করা হচ্ছে। জানানো হয়, স্কুলের ওয়াশরুমে সবার অজ্ঞাতে গোপন ভিডিওধারণ করা হয়েছে। বেতন চাইলে তা ফাঁস করে দেয়া হবে। এভাবে একসঙ্গে ৫২ জন শিক্ষিকাকে স্কুল কর্তৃপক্ষ ব্লাকমেইল করে যাচ্ছিল। এরপর শিক্ষিকারা স্কুল পরিচালনা পরিষদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করে। এ ঘটনা ভারতের উত্তরপ্রদেশের মেরটের এক বেসরকারি...বিস্তারিত

ব্যবহৃত কনডম পুনরায় বিক্রি !

ভিয়েতনামে একটি কারখানায় অভিযান চালিয়ে ৩ লাখের অধিক মানহীন কনডম জব্দ করেছে পুলিশ। ব্যবহৃত এসব কনডম ধুয়ে মুছে প্যাকেজিং করে বাজারে বিক্রি করার জন্য রাখা হয়েছিল। দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছিল কারাখানাটি। ভিয়েতনাম ইনসাইডার জানিয়েছে, নোংরা রাবারগুলি পুনরায় বিক্রি করার জন্য এগুলো সংগ্রহ করে তা ভিয়েতনামের তান উয়েন টাউন-এ নিয়ে যাওয়া হতো, আর যেখানে...বিস্তারিত

মোবাইল গেম খেলতে না দেয়ায় আত্মহত্যা !

মাদারীপুরের কালকিনিতে মোবাইলে গেম খেলতে না দেয়ায় নীরব বেপারী (১৬) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঠেংগামাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নীরব বেপারী কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্র এবং একই এলাকার কাতার প্রবাসী আবুল কাশেম বেপারীর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার...বিস্তারিত