fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

সালমানের সামনেই ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব

বলিউডে কান পাতলেই শোনা যাবে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের প্রেমের গুঞ্জন। তারা বিয়ের কথা ভাবছেন এমন খবরও শোনা যাচ্ছে। সম্পর্কের বিষয়ে ভিকি ও ক্যাট কেউ মুখ খোলেননি। তবে বিষয়টি ফাঁস করে দিয়েছেন তাদের কাছের বন্ধু ও অভিনেতা হর্ষবর্ধন কাপুর।  এরইমধ্যে ভিকি-ক্যাটের পুরনো ভিডিও ভাইরাল হয়েছে।ভিডিওতে দেখা যাচ্ছে, একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের উপস্থাপকের দায়িত্ব পালন করছেন...বিস্তারিত

হাটে ইউএনও,গরু-ছাগল নিয়ে পালালেন বিক্রেতারা

নওগাঁর রাণীনগরের আবাদপুকুর হাটে কঠোর বিধিনিষেধ অমান্য করে বসেছিল সাপ্তাহিক পশুর হাট। খবর পেয়ে পুলিশ নিয়ে হাটে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো। এ সময় ভয়ে গরু-ছাগল নিয়ে হাট থেকে দৌড়ে পালিয়ে যান বিক্রেতারা। স্থানীয় সূত্রে জানা যায়, সপ্তাহের বুধবার বিকেলে একদিন করে আবাদপুকুরে পশুর হাট বসে। সেখানে নওগাঁসহ আশেপাশের কয়েকটি জেলা থেকে...বিস্তারিত

স্বপ্নের ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা

উত্তেজনা ও রোমাঞ্চকর মেসিফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। লা আলবিসেলেস্তেদের জয়ের নায়ক এমিলিয়ানো মার্তিনেস। গতকাল টাইব্রেকারে প্রতিপক্ষের তিনটি শট রুখে দেন এই অ্যাস্টন ভিলা গোলরক্ষক। তার আগে কোপার দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচটির নির্ধারিত সময় শেষ হয় ১-১ গোলে। আসরের নতুন নিয়ম অনুযায়ী অতিরিক্ত ৩০ মিনিটের খেলা না থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে আর্জেন্টিনাকে...বিস্তারিত

মাহমুদউল্লাহর দিকে তাকিয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের স্কোর ৮ উইকেটে ২৯৪। ৫৪ রানে ব্যাট করছেন মাহমুদউল্লাহ, ১৩ রানে খেলছেন তাসকিন আহমেদ।হারারের উইকেটে বাউন্স ছিল বেশ। শুরু থেকে সুইং পেয়েছেন পেসাররা। অনিয়মিত স্পিনারদের কিছু বল হুট করে নিচুও হয়েছে। প্রথম দিনের খেলা শেষে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান প্রিন্স জানালেন, এই...বিস্তারিত

ভারতের নতুন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ

ভারতের নতুন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন দেশটির সাবেক সড়ক ও জনপদ, শিপিং, কেমিকেল ও সার মন্ত্রী মানসুখ মান্দাভিয়া। তিনি এমন সময় দায়িত্ব গ্রহণ করলেন যখন ভারত সরকার করোনার তৃতীয় ঢেউ মোকাবিলা ও ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে হিমশিম খাচ্ছে।গুজরাটের ৪৯ বছর বয়সী এই সংসদ সদস্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করলেও এখনও তার পূর্বের মন্ত্রণালয় ধরে রেখেছন। তিনি...বিস্তারিত

আফগানিস্তানের আঞ্চলিক রাজধানী দখলের চেষ্টায় তালেবান

অধিকাংশ মার্কিন সেনা দেশে ফিরে গেছে। ন্যাটোর বাহিনীও আর নেই। এই অবস্থায় আঞ্চলিক রাজধানী দখলের চেষ্টায় তালেবান।তালেবান ইতিমধ্যেই আফগানিস্তানের অনেকগুলি জেলার দখল নিয়ে নিয়েছে। এবার তারা আঞ্চলিক রাজধানী আক্রমণ শুরু করলো। বুধবার তারা পশ্চিম আফগানিস্তানে কালা-ই-নও আক্রমণ করে। শহরটি তিনদিক থেকে ঘিরে তালেবান আক্রমণ চাালাতে থাকে। তারা শহরের কিছুটা ভিতরে ঢুকেও পড়ে। কিন্তু আফগান কর্তৃপক্ষ...বিস্তারিত

গুপ্তচরবৃত্তি করায় দুই ভারতীয় সেনা গ্রেফতার করলো পাকিস্তান

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই’র গুপ্তচরবৃত্তির অভিযোগ দুই ভারতীয় সেনাকে গ্রেফতার করা হয়েছে।ভারতীয় দণ্ডবিধি এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের বিভিন্ন ধারা অনুসারে তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে পাঞ্জাব পুলিশ তাদের গ্রেফতার করেছে।ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গ্রেফতারকৃত দুই জন হচ্ছে সিপাহী হরপ্রীত সিং (২৩) এবং গুরভেজ সিং (২৩)। অমৃতসরের চেচা গ্রামের বাসিন্দা হরপ্রীত সিং অনন্তনাগে এবং গুরভেজ সিং কারগিলে...বিস্তারিত

লকডাউনে চলছে ব্যক্তিগত গাড়ির দাপট

দ্বিতীয় দফা সর্বাত্মক লকডাউনের প্রথম দিন আজ। বৃহস্পতিবার সকালে ঢাকার সড়কে কিছুটা ঢিলেঢালাভাব দেখা গেছে। ব্যক্তিগত গাড়ির দাপটে কোথাও কোথাও যানজট লেগে যায়। রিকশায় চড়েও অনেককে অফিস যেতে দেখা গেছে। সবমিলিয়ে সড়কে লোকজনের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।লকডাউনেও ব্যাংক, বীমা, শেয়ারবাজার, গার্মেন্টসসহ বিভিন্ন শিল্প কারখানা চালু রয়েছে। ফলে কর্মজীবী মানুষগুলোকে প্রতিদিন অফিসে ছুটতে হচ্ছে।কর্মীদের অফিস...বিস্তারিত

একদিনেই রেকর্ড ২০১ জনের মৃত্যু

দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। এতে করে পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২০১ জন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা ধরা পড়ার পর থেকে এখন পর্যন্ত এটাই ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর রেকর্ড। গতকাল বুধবার (৭ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য...বিস্তারিত

ফেসবুক,গুগল ও টুইটারের বিরুদ্ধে মামলা করলেন ট্রাম্প

টেক জায়ান্ট গুগল, ‍টুইটার এবং ফেসবুকের বিরুদ্ধে মামলা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । তার বাকস্বাধীনতা হরণ করা হয়েছে, অভিযোগ তুলে এই মামলা দায়ের করেন তিনি। খবর বিবিসির। মিয়ামির জেলা আদালতে স্থানীয় সময় বুধবার ক্যালিফোর্নিয়া ভিত্তিক এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেন ট্রাম্প। এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ তোলেন তিনি। এই মামলায় প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী...বিস্তারিত

ইসলামী বক্তা মুহাম্মাদ সাইফুল্লাহ করোনায় আক্রান্ত

জনপ্রিয় ইসলামী বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে রাজধানীর ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা করালে তার করোনা পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বর্তমানে বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তার ছোট ভাই ডা: নিয়ামতুল্লাহ একটি পোস্ট করে এ...বিস্তারিত

মমতাকে ৫ লাখ টাকা জরিমানা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন কলকাতার হাইকোর্ট। আজ বুধবার (৭ জুলাই) এ জরিমানা করে নন্দীগ্রাম মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি কৌশিক চন্দ। বিচার ব্যবস্থাকে কলুষিত করার অভিযোগে তাকে জরিমানা করা হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, ওই জরিমানার অর্থ জমা দিতে হবে রাজ্য বার কাউন্সিলে। যা পরবর্তীকালে...বিস্তারিত

অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপমহাদেশের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ বুধবার (৭ জুলাই) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বুধবার (৭ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ভারতের মুম্বাইয়েরে পিডি হিন্দুজা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিলীপ কুমার।...বিস্তারিত

আজ কোথাও কোথাও ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ বুধবার (৭ জুলাই) সকাল ১১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং...বিস্তারিত

আততায়ীর গুলিতে নিহত হাইতির প্রেসিডেন্ট

নিজস্ব বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েস। দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ক্লাউডি জোসেফ এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে বুধবার একটি বিবৃতি দিয়েছেন তিনি। এতে বলা হয়, সশস্ত্র একটি দল প্রেসিডেন্ট জোভেনেলের বাড়িতে মাঝরাতে হামলা চালায় এবং তাকে গুলি করে হত্যা করে। হামলায় প্রেসিডেন্টের স্ত্রীও আহত হয়েছেন।

মেয়রের বাড়ি থেকে কোটি টাকা, অস্ত্র ও মাদক উদ্ধার

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী জেসমিন বেগম এবং দুই ভাতিজাকে আটক করেছে পুলিশ। এ সময় চারটি বিদেশী অস্ত্র, নগদ ৯৪ লাখ ৯৮ হাজার টাকা ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার গভীর রাতে বাঘা থানা পুলিশ এ অভিযান চালান। অভিযানের বিষয়টি টের পেয়ে মেয়র মুক্তার আলী বাড়ি...বিস্তারিত

পোপ ফ্রান্সিসের আরোগ্য কামনা করলেন এরদোগান

পোপ ফ্রান্সিসের দ্রুত আরোগ্য কামনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।পোপকে পাঠানো এক বার্তায় মঙ্গলবার তিনি এ রোগমুক্তি কামনা করেন। খবর বেইলি সাবাহর।এতে এরদোগান বলেন, আমার দেশের জনগণ এবং আমার পক্ষ থেকে আপনার দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করছি।আশাকরি অস্ত্রোপচারের ধকল কাটিয়ে তাড়াতাড়ি সুস্থ্য হয়ে উঠবেন।বেশ কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ৮৪ বছর বয়সি এ...বিস্তারিত

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক মন্ত্রীর পদত্যাগ

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে আজ বুধবার পদত্যাগ করেছেন বেশ কয়েকজন মন্ত্রী। ২০১৯ সালে নরেন্দ্র মোদি সরকার দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর এই প্রথম মন্ত্রিসভায় রদবদল করা হচ্ছে। মোট ৪৩ জন মন্ত্রী পদে শপথ নিতে পারেন সন্ধ্যায়। পদত্যাগকারী মন্ত্রিদের মধ্যে আছেন পশ্চিমবঙ্গের আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়ও। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দফতরের প্রতিমন্ত্রী ছিলেন তিনি।এছাড়া কেন্দ্রীয়...বিস্তারিত

করোনা সংক্রমণ ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে : ওবায়দুল কাদের

জনগণকে নিয়ে মহামারির বিরুদ্ধে সফলতার সঙ্গে লড়ে যাচ্ছে সরকার উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা সংক্রমণ ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রামে, বাড়ছে অনাকাঙ্ক্ষিত মৃত্যু। এ অবস্থায় দলমত নির্বিশেষে সঙ্কট মোকাবিলায় সবার সহযোগিতার মনোভাব থাকা জরুরি। নিজের সুরক্ষায় সচেতন থাকার পাশাপাশি অন্ধ সমালোচনার বিপরীতে সহযোগিতার...বিস্তারিত

৮০টি জেলা তালেবানদের নিয়ন্ত্রণে

আফগানিস্তানের ৩৮৮টি জেলার মধ্যে অন্তত ৮০টি জেলার নিয়ন্ত্রণ নিয়েছে তালেবানরা। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ হানিফ আতমার মঙ্গলবার কাবুলে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে এ ঘোষণা দেন। এর আগে বিভিন্ন স্থানে তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছিল আফগান সরকার। খবর পার্সটুডের। আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব জেলার নিয়ন্ত্রণ তালেবান গ্রহণ করেছে। আতমার বলেন, কোনও...বিস্তারিত