fbpx
হোম জাতীয়

জাতীয়

কর্মচারীরা টিকা না নিলে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

দোকানের কর্মচারী টিকা না নিলে সংশ্লিষ্ট দোকান মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। মঙ্গলবার টিকা গ্রহণে জনসচেতনতা বাড়াতে ‘টিকা নিন, টিকা নিন’ গানের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, টিকা না নেওয়ার পরও যদি মালিক তাদের দোকানে রাখে, সে মালিকের বিরুদ্ধেও ব্যবস্থা...বিস্তারিত

সুপ্রিম কোর্টে রায় বাংলায় লেখা শুরু হয়েছে: প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টে বাংলায় রায় লেখা শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী । এর পরিপূর্ণ বাস্তবায়নে আলাদা শাখা চালু হয়েছে বলেও জানান  তিনি।  সোমবার  আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ শেষে এ কথা জানান তিনি। প্রধান বিচারপতি বলেন, সাধারণ মানুষ ও বিচারপ্রার্থীরা যেন আদালতের রায়...বিস্তারিত

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার চেষ্টা চলছে। তিনি বলেন, তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করেছি। নৃ-গোষ্ঠিদের ভাষা ও বর্ণমালাকে বিলুপ্তি থেকে রক্ষা করার জন্য ২০১৭ সাল থেকে তাদের ভাষায় পাঠ্যপুস্তক প্রবর্তন করেছি। এবছর তাদের নিজস্ব ভাষায় প্রায় ৩৩ হাজার বই বিতরণ করেছি। আমরা বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি নেওয়ার চেষ্টা...বিস্তারিত

করোনার বিধিনিষেধ থাকছে না ২২শে ফেব্রুয়ারি থেকে

দেশে ২২শে ফেব্রুয়ারি থেকে করোনার বিধিনিষেধ থাকছে না। তবে মানতে হবে স্বাস্থ্যবিধি। এছাড়া জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা ও প্রচারের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। রবিবার সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠকে আরো বেশ কিছু সিদ্ধান্তও নেয়া হয়। পরে সচিবালয়ে...বিস্তারিত

জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হবে: আনোয়ারুল ইসলাম

জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। রোববার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। আনোয়ারুল ইসলাম বলেন, মন্ত্রিসভায় বৈঠকে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা ও প্রচারের সিদ্ধান্ত হয়েছে। শিগগির এব্যাপারে প্রজ্ঞাপণ জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ। তিনি বলেন, সকল সাংবিধানিক পদ,...বিস্তারিত

বিকালে সার্চ কমিটির বৈঠক, চূড়ান্ত হতে পারে তালিকা

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদের জন্য ১০ জনের নাম চূড়ান্ত করতে আজ বিকালে নবম বৈঠকে বসবে সার্চ কমিটি। রোববার বিকাল সাড়ে ৪টায় সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির সভাপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠক সূত্র জানায়, আজ বৈঠকেই তালিকা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিনই নামগুলো রাষ্ট্রপতি বরাবর পাঠানো হতে পারে। তবে...বিস্তারিত

তালিকা সংক্ষিপ্ত করতে সার্চ কমিটির বৈঠক চলছে

নতুন নির্বাচন কমিশন গঠনে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে আসা তিন শতাধিক নামের তালিকা সংক্ষিপ্ত করতে বৈঠকে বসছে সার্চ কমিটি।  শনিবার সকাল ১১ টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই বৈঠক শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সর্বশেষ বৈঠকে সার্চ কমিটির আহ্বানে জমা পড়া তিন শতাধিক নাম থেকে প্রাথমিক বাছাইয়ে অর্ধেকের বেশি নাম অযোগ্য...বিস্তারিত

রাত থেকেই ঢাবির আশপাশের মেস-আবাসিক হোটেলে তল্লাশি: ডিএমপি কমিশনার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহিদ মিনারের নিরাপত্তার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের মেস ও আবাসিক হোটেলে আজ রাত থেকেই তল্লাশি চালানো হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। শনিবার বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছয়...বিস্তারিত

সার্চ কমিটিতে বিএনপি ঘনিষ্ঠদের নাম এসেছে: দীপু মনি

নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য সার্চ কমিটিতে বিএনপি নাম না দিলেও দলটির ‘ঘনিষ্ঠ’ অনেকের নাম সেই তালিকায় এসেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার সকালে চাঁদপুরের ষোলঘরে চাঁদপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পাঁচতলা একাডেমিক ভবন কাম ওয়ার্কশপের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা...বিস্তারিত

সুজন এত দাদাগিরি করে কেন: তথ্যমন্ত্রী

নির্বাচন কমিশন (ইসি) গঠন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন পরামর্শ-মতামত দিয়ে সরব বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিককে (সুজন) একহাত নিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। শুক্রবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ‘সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট’ নিয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী সুজনের অবস্থান নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে সুজন...বিস্তারিত

বিজিবির নতুন মহাপরিচালক হলেন মেজর জেনারেল সাকিল

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল সাকিল আহমেদ।  বিজিবির বর্তমান ডিজি মেজর জেনারেল সাফিনুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন তিনি। সাফিনুল ইসলামকে সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যাবর্তন করা হয়েছে। আগামী ২ মার্চ চাকরি থেকে অবসরকালীন ছুটিতে যাচ্ছেন সাফিনুল ইসলাম। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা থেকে জারি করা উপসচিব মোহাম্মদ আবুল...বিস্তারিত

সার্চ কমিটির কাছে ৪ প্রস্তাব

নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে চার দফা প্রস্তাব জানিয়েছে নাগরিক সংগঠন ‘সুজন’। সার্চ কমিটি সম্পূর্ণ নিরপেক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করতে পারছে কিনা তা নিয়ে সন্দেহও প্রকাশ করেছে সংগঠনটি। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় শুরু হওয়া নির্বাচন কমিশন গঠন নিয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মলনে এসব কথা বলা হয়। সুজনের চার প্রস্তাব হচ্ছে- সার্চ কমিটিকে...বিস্তারিত

দুবাইয়ে ইন্টারপোল প্রধানের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন-ইন্টারপোলের সভাপতি মেজর জেনারেল ড. আহমেদ নাসের আল রাইছির সঙ্গে বৈঠক করেছেন। ১৬ ফেব্রুয়ারি দুবাইয়ে এ বৈঠক হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল...বিস্তারিত

এবার নিবন্ধন ছাড়াই টিকা নেওয়া যাবে

জন্মনিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নেই- এমন ব্যক্তিরাও এবার করোনার প্রথম ডোজের টিকা নিতে পারবেন।  কোনো কাগজপত্র লাগবে না, মোবাইল ফোনের নাম্বারের মাধ্যমে তথ্য নথিভুক্ত করে রাখা হবে। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্য কর্মসূচির পরিচালক মো. শামসুল হক এসব কথা জানান। বুলেটিনে তিনি করোনার টিকাবিষয়ক বিভিন্ন...বিস্তারিত

নতুন ইসিতে কারা আসছেন,আলোচনায় ১০ নাম

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তি পর্যায় থেকে প্রস্তাবিত ৩২২ জনের নাম প্রকাশ করেছে সার্চ কমিটি। এদের মধ্য থেকেই একজন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন কমিশনার নিয়োগ করবেন রাষ্ট্রপতি। তার আগে সবার কাছে মোটামুটি গ্রহণযোগ্য এমন ১০ জনকে বাছাই করে তাদের নামের তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেবে সার্চ কমিটি। এই...বিস্তারিত

দিনের ভোট রাতে হওয়ার বিষয়টি অসত্য : নুরুল হুদা

আজ (১৪ ফেব্রুয়ারি) বর্তমান নির্বাচন কমিশনের বিদায়ী সংবাদ সম্মেলনে ভোটগ্রহণে অনিয়ম, দিনের ভোট রাতে হওয়া- এসব বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, ‘রাতে ভোট হওয়ার খবর সত্য নয়। দিনের ভোট রাতে হলে প্রার্থীরা আদালতে যেতেন। কিন্তু কোনো প্রার্থী আদালতে যাননি। এতেই প্রমাণিত হয় বিষয়টি অসত্য।’ দায়িত্ব পালনকালে নিজের কোনো ব্যর্থতা...বিস্তারিত

ইসির বড় দুর্বলতার কথা জানালেন মাহবুব তালুকদার

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অনিয়ম, পক্ষপাতিত্ব ও জালিয়াতি সম্পর্কে ভুক্তভোগীরা যেসব অভিযোগ করেন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার দৃষ্টান্ত বিরল। আর এটাই হচ্ছে নির্বাচন কমিশনের (ইসি) বড় দুর্বলতা। সোমবার ইসি সচিবালয়ের নিজ কক্ষের সামনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মাহবুব তালুকদার বলেন, ইসিতে লিখিতভাবে যেসব অভিযোগ পাঠানো হয়, তারও যথাযথ নিষ্পত্তি...বিস্তারিত

বিশিষ্টজনদের সঙ্গে শেষ বৈঠকে সার্চ কমিটি

নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে গঠিত সার্চ কমিটির সঙ্গে বিশিষ্টজনদের সঙ্গে শেষ দফার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। রোববার বিকাল ৪টার পর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ৩য় ও শেষ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন— সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) জেনারেল...বিস্তারিত

সুবিধাভোগীদের নির্বাচন কমিশনে যাতে নিয়োগ না দেওয়া হয়, প্রস্তাব বিশিষ্টজনদের

যারা বিভিন্ন সরকারের সময় সুবিধাভোগী ও সুযোগ-সুবিধা নিয়েছেন, তাদের নির্বাচন কমিশনে যাতে নিয়োগ না দেওয়া হয়— নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিকে এমন প্রস্তাব দিয়েছেন বিশিষ্টজনরা। এ ছাড়া নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতিকে সার্চ কমিটির প্রস্তাবিত ১০ জনের নাম যাতে প্রকাশ করা হয়, সেই আহ্বান জানিয়েছেন তারা। শনিবার বেলা ১১টার দিকে সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে প্রথম ধাপে বিশিষ্টজনদের...বিস্তারিত

ইসি গঠনে ৮ জনের নাম প্রস্তাব ডা: জাফরুল্লাহর

নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে আটজনের নাম প্রস্তাব করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা: জাফরুল্লাহ চৌধুরী। শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে সার্চ কমিটির বৈঠকে অংশগ্রহণ শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ডা: জাফরুল্লাহ চৌধুরী যাদের নাম প্রস্তাব করেছেন তারা হলেন- প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত...বিস্তারিত