fbpx
হোম জাতীয়

জাতীয়

১৮ মার্চ পবিত্র শবে বরাত

আজ ৫ মার্চ শনিবার থেকে শাবান মাসের গণনা শুরু হবে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। আগামী ১৮ মার্চ শুক্রবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদ্‌যাপিত হবে। হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখের দিবাগত রাতটি মুসলিমরা সৌভাগ্যের রজনী হিসেবে উদ্‌যাপন করে থাকেন। এই রাতে মহান আল্লাহ তাআলা তার বান্দাদের...বিস্তারিত

দেশে প্রথমবারের মতো মানুষের দেহে কৃত্রিম হৃদপিণ্ড স্থাপন

বাংলাদেশে ৪২ বছর বয়স্ক এক নারীর হৃদপিণ্ডে কৃত্রিম হৃদপিণ্ড স্থাপন করেছেন একদল চিকিৎসক। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বুধবার অধ্যাপক ডা. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে  ‘Left Ventricular Assist Device ( LVAD )’ এলভ্যাড স্থাপন করেন চিকিৎসক দল।  প্রায় চার ঘন্টা সফল অস্ত্রপ্রচারের মাধ্যমে হারট্মেট-৩ নামক একটি মেকানিক্যাল হার্ট রোগীর হৃদপিণ্ডের বাম নিলয়ে স্থাপন করেন এবং তার পুরো হৃদপিণ্ডের কার্যকারিতা স্বাভাবিক অবস্থায়...বিস্তারিত

ক্যানসার আক্রান্ত প্রেমিকাকে বিয়ে করলেন প্রবাসী

হবিগঞ্জে ক্যান্সার আক্রান্ত প্রেমিকাকে বিয়ে করে দৃষ্টান্ত স্থাপন করলেন ওমান প্রবাসী ইসমাঈল হোসেন। স্ত্রীর সকল চিকিৎসার দায়িত্বও নিয়েছেন তিনি। এ বিয়ের খবরে প্রবাসী ইসমাঈল এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন। স্থানীয়রা জানিয়েছেন, ২০১৫ সালে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পারকুল গ্রামের আব্দুল গফুরের ছেলে ইসমাঈল হোসেনের সঙ্গে একই উপজেলার আমকান্দি গ্রামের আমির আলীর মেয়ে জবা ফরাইজির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।...বিস্তারিত

কোনও রাজনৈতিক চাপে নেই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘নতুন নির্বাচন কমিশন কোনও রাজনৈতিক চাপে নেই। চাপের প্রশ্নই আসে না। কমিশন স্বাধীনভাবে কাজ করবে।’ মঙ্গলবার (১ মার্চ) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, আমি আমাদের দায়িত্ব সম্পর্কে আগেই সব বলে দিয়েছি। এখন...বিস্তারিত

দেশে আরও দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে

দেশে আরও দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে।সেই লক্ষ্যে আইনের খসড়া নীতিগতভাবে অনুমোদন দিয়েছে সরকার। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রস্তাবিত ওই দুটি বিশ্ববিদ্যালয় আইনের খসড়া নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি সভায় সভাপতিত্ব করেন। আর মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সচিবালয়ে সভায় অংশ নেন। বিশ্ববিদ্যালয় দুটির একটি নওগাঁয় আর...বিস্তারিত

রাজনৈতিক নেতাদের ‘সমঝোতায়’ আসার ডাক নতুন সিইসির

নতুন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল আগামী দ্বাদশ সংসদ নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয়, সেজন্য দেশের রাজনৈতিক নেতাদের নিজেদের মধ্যে ‘সমঝোতায়’ আসার আহ্বান জানিয়েছেন।  সিইসি বলেন, ‘আমরা অনুনয়-বিনয় করব, আপনারা নিজেদের মধ্যে সমঝোতা সৃষ্টি করেন। একটা চুক্তিবদ্ধ হন, যে নির্বাচনটা সুন্দরভাবে পরিচালনা করবেন। ওখানে সহিংসতা থাকবে না। কেউ কাউকে বাধা দেবে না।’ গতকাল...বিস্তারিত

কর্মস্থলে যোগ দিয়েছেন সিইসি ও চার কমিশনার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন (ইসি) কর্মস্থলে যোগ দিয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে তারা কর্মস্থলে যান।  এ সময় পাঁচজনকে ফুল দিয়ে বরণ করে নেন কর্মকর্তারা। বেলা ১১টা তাদের একটি মিটিং করার কথা রয়েছে। এর আগে রোববার বিকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করান।...বিস্তারিত

আজ মহাপবিত্র মহিমান্বিত শবে মেরাজ

আজ সোমবার দিন পেরিয়ে রাতের আঁধার নামলেই আবির্ভাব ঘটবে এক অলৌকিক অসামান্য মহাপূণ্যে ঘেরা রজনীর। এ রজনী মহাপবিত্র মহিমান্বিত লাইলাতুল মে’রাজের। এ রাতে আমাদের প্রিয় নবি হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাহে ওয়া সাল্লাম হজরত জিব্রাইল আলাহিস্সালামের সঙ্গে পবিত্র কাবা হতে ভূ-মধ্যসাগরের পূর্ব তীর  ফিলিস্তিনে অবস্হিত পবিত্র বায়তুল মুকাদ্দাস হয়ে সপ্তাকাশের উপর সিদরাতুল মুনতাহা হয়ে সত্তুর হাজার...বিস্তারিত

কাল বৈঠকে বসছে নতুন ইসি, যা বললেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন (ইসি) শপথ গ্রহণ করেছে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রোববার বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করান। আগামীকাল (সোমবার) থেকে তারা নির্বাচন কমিশন ভবনে দায়িত্ব পালন শুরু করবেন। সেখানে সকালে তাদের বরণ করে নেওয়া হবে। পরে করণীয় ঠিক করতে এদিনই প্রথম বৈঠকে...বিস্তারিত

শপথ নিল নতুন নির্বাচন কমিশন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন (ইসি) শপথ গ্রহণ করেছে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাদের শপথ পাঠ করান।  রোববার বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ আলী আকবর। অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন সুপ্রিম কোর্ট ও...বিস্তারিত

সময় বাড়ল একুশে বইমেলার

করোনাভাইরাস সংক্রমণ কমে আসায় অমর একুশে বইমেলার সময় বাড়ানো হয়েছে।  মহামারির মধ্যে দেরিতে শুরু হলেও এক মাসই চলবে এবারের একুশের বইমেলা। বইমেলা ১৭ মার্চ পর্যন্ত চলবে বলে রোববার সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে বইমেলা আগামী ১৭ মার্চ পর্যন্ত বাড়ানোর বিষয়ে সদয় সম্মতি...বিস্তারিত

কারাগারে ভিডিওকলের সুযোগ পাবেন বন্দিরা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, করোনার কারণে বন্দিদের দেখা-সাক্ষাৎ বন্ধ। তাদের পরিবারের সঙ্গে সপ্তাহে একদিন ১০ মিনিট মোবাইল ফোনে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে। মোবাইলে কথা বলার পাশাপাশি ভিডিওকলের ব্যবস্থা করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে। রোববার সকালে গাজীপুরের কাশিমপুর কমপ্লেক্সে ১২তম ব্যাচ ডেপুটি জেলার এবং ৫৯তম ব্যাচ কারারক্ষী ও মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সমাপনী...বিস্তারিত

হাবিবুল আউয়ালের নেতৃত্বে নতুন ইসি

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করলেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ। শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সাবেক জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া হয়েছে। অপর চার নির্বাচন কমিশনার করা হয়েছে, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান...বিস্তারিত

আরও ২ দিন চলবে গণটিকা কার্যক্রম

একদিনে এক কোটি মানুষকে করোনাভাইরাসের প্রথম ডোজ টিকাদান কর্মসূচি আরও দুদিন চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ টিকাবিষয়ক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা জানিয়েছেন। দেশে এক কোটি মানুষকে করোনাভাইরাসের প্রথম ডোজের টিকা দেওয়া হচ্ছে আজ (শনিবার)। টিকা পেতে কোনো ধরনের...বিস্তারিত

পিলখানায় শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে বাংলাশে সেনাবাহিনীর শহীদ সেনা কর্মকর্তাদের ১৩তম শাহাদত বার্ষিকী আজ শুক্রবার ২৫ ফেব্রুয়ারি যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে বনানীস্থ সামরিক কবরস্থানে শহীদদের কবরে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শাহাদত বরণকারী সেনা কর্মকর্তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম। আর প্রধানমন্ত্রীর পক্ষে...বিস্তারিত

চট্টগ্রামে বইমেলায় আটক যুবক জঙ্গি সংগঠনের সদস্য

চট্টগ্রামে বইমেলা থেকে আটককৃত যুবক নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য বলে জানিয়েছে পুলিশ। তাকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট। বুধবার মেট্রেপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত সোমবার তাকে আটক করা হলেও আজ বুধবার তাকে গ্রেপ্তার দেখিয়ে কোতোয়ালী থানার মামলা...বিস্তারিত

রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম জমা দিয়েছে সার্চ কমিটি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন (ইসি) কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে ১০ জনের নাম জমা দিয়েছে সার্চ কমিটি। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বঙ্গভবনের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সার্চ কমিটির সদস্যরা রাষ্ট্রপতির কাছ নাম জমা দিয়েছেন এবং রাষ্ট্রপতি তা গ্রহণ করেছেন।...বিস্তারিত

ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিদের বিষয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আজ (২৪ ফেব্রুয়ারি) সকালে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই ঘোষণার পরই ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হয়ে গেছে। ইতোমধ্যেই অর্ধশত নিহতের খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিদের বিষয়ে কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বৃহস্পতিবার বিকালে নিজ দপ্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিরা ভালো...বিস্তারিত

নির্বাচন কমিশন ইসি গঠনে ১০ জনের নাম চূড়ান্ত

নির্বাচন কমিশন (ইসি) গঠন সংক্রান্ত সার্চ কমিটি ১০ জনের নাম চূড়ান্ত করেছে। ইসি গঠন সংক্রান্ত সার্চ কমিটিকে সাচিবিক সহায়তার দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই তথ্য জানান। সার্চ কমিটির সপ্তম ও শেষ বৈঠক শেষে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, সার্চ কমিটি তাদের মিটিং শেষ করে ১০ জনের নাম ফাইনাল করেছে। সার্চ কমিটি...বিস্তারিত

৮৮০৪ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় আট হাজার ৮০৪ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়নে ব্যয় হবে আট হাজার ৫১৫ কোটি ৮৭ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ১৬৭ কোটি ৪৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১২০ কোটি ৭৮ লাখ টাকা। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী...বিস্তারিত