fbpx
হোম জাতীয়

জাতীয়

আকবর আলি খানের জানাজায় ডা. জাফরুল্লাহ চৌধুরী

বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, ড. আকবর আলি খানের মৃত্যুতে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী জানাজায় অংশগ্রহণ করে শেষ শ্রদ্ধা জানান। আজ শুক্রবার ( ৯ সেপ্টেম্বর) জুমার নামাজের পর গুলশান আজাদ মসজিদে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, গবেষক, সাবেক মেধাবী আমলা, লেখক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলী খান এর গুলশান আজাদ মসজিদে জানাজায় অংশগ্রহণ...বিস্তারিত

আজ শুভ মধু পূর্ণিমা

আজ ৯ সেপ্টেম্বর, শুক্রবার শুভ মধু পূর্ণিমা। বৌদ্ধ ধর্মাবলম্বীরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পূণ্যস্মৃতি বিজড়িত এ দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করবেন। বস্তুত, ভাদ্র পূর্ণিমার অপর নাম মধু পূর্ণিমা। বৌদ্ধ বিশ্বের ইতিহাসে এটি অন্যতম এক শুভ তিথি। বিশেষ করে বর্ষাবাসের দ্বিতীয় পূর্ণিমায় এটি উদযাপিত হয়। ভাদ্র মাসে তথা ভাদ্র পূর্ণিমা তিথিতে পালিত এ দিনটি পালনের...বিস্তারিত

আকবর আলি খানের জানাজা-দাফনের স্থান নির্ধারণ

প্রখ্যাত অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খানের নামাজে জানাজা শুক্রবার (৯ সেপ্টেম্বর) বাদ জুমা গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে। মরহুমের পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে মৃত্যুবরণ করেন আকবর আলি খান। তার বয়স হয়েছিল ৭৮ বছর। বার্ধক্যজনিত নানা...বিস্তারিত

রাতের আধাঁরে দূতাবাসে ঘুরে বেড়ায় বিএনপি: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি বিশ্বাস করে বন্দুকের নলের শক্তি, ষড়যন্ত্র আর বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় যাওয়া যায়। বাংলাদেশ আওয়ামী লীগ সেটি বিশ্বাস করে না। আওয়ামী লীগ জনগণের শক্তিতেই বলীয়ান। আর বিএনপি দিনের বেলায় নয়াপল্টনে অফিস করে, রাতের আধাঁরে দূতাবাসে দূতাবাসে ঘুরে বেড়ায়। সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।...বিস্তারিত

প্রধানমন্ত্রী জয়পুরে পৌঁছেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চার দিনের ভারত সফরের শেষ দিন আজ সকালে নয়াদিল্লি থেকে জয়পুর পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানের বিশেষ ফ্লাইট সকাল ৯টায় নয়াদিল্লি ধেকে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। সকাল সাড়ে ১০ টার দিকে জয়পুর পৌঁছে ফ্লাইটটি। জয়পুর থেকে আজমির যাবেন প্রধানমন্ত্রী। সেখানে খাজা গরীবে নেওয়াজ দরগার শরীফ পরিদর্শন শেষে...বিস্তারিত

নভেম্বরে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন:কাদের

ট্টগ্রামের কর্ণফুলী নদীতে নির্মাণ করা বঙ্গবন্ধু টানেল চলতি বছরের নভেম্বরে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে এ তথ্য জানান তিনি। সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু টানেলের একটি টিউব অক্টোবরে এবং আরেকটি টিউব নভেম্বরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কালনার...বিস্তারিত

প্রাথমিকের শিক্ষক বদলির আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনলাইনে শিক্ষক বদলি কার্যক্রম আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম। বুধবার দুপুরে সচিবালয়ের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। আমিনুল ইসলাম বলেন, এই কার্যক্রমের অংশ হিসেবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত...বিস্তারিত

ইভিএমে ভোট জালিয়াতি হবে না: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সরকার যদি আর্থিক সংকটের কারণে ইভিএমে ভোটের বাজেট না দেয়, তাহলে ইভিএমে ভোট হবে না। বিশিষ্ট নাগরিকদের বিবৃতি প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইভিএমে ভোট না করার বিষয়ে ৩৯...বিস্তারিত

পাঁচ বিভাগে বৃষ্টি হতে পারে

দেশের পাঁচটি বিভাগে বৃষ্টি হতে পারে এবং উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু...বিস্তারিত

প্রধানমন্ত্রী হিন্দিতে বলেন: ম্যাঁয় হামেশা আভারি হু

চারদিনের ভারত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হিন্দি ভাষায় কথা বলতে শোনা গেছে। দেশটির রাষ্ট্রপতি ভবনে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দিতে বলেন, ম্যাঁয় হামেশা আভারি হু। হামারা দেশ জাব স্বাধীন হুয়া, জাব লিবারেশন ওয়ার হুয়া; ইহাকে লোগোনে জ্যায়সা হামারে সাথ থে, সাপোর্ট কিয়ি, অউর বহত লোগ। উনকা জিতনা কন্ট্রিবিউশন...বিস্তারিত

মেট্রোরেলের ভাড়া নির্ধারণ,কিলোমিটারপ্রতি ৫ টাকা

মেট্রোরেলের ভাড়া কিলোমিটারপ্রতি ৫ টাকা, সর্বনিম্ন ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। উত্তরা থেকে মতিঝিলে যেতে ভাড়া গুনতে হবে ১০০ টাকা। তবে যোদ্ধাহত মুক্তিযুদ্ধারা বিনাটিকিটে যাতায়াত করতে পারবেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় মেট্রোরেলের ডিপো এলাকায় ‘মেট্রোরেল প্রদর্শনী ও তথ্য কেন্দ্র’র উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের...বিস্তারিত

ভারত আমাদের বন্ধু: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারত আমাদের বন্ধু। আমি যখনই ভারতে আসি, এটা আমার জন্য আনন্দের। বিশেষ করে আমরা আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারতের অবদানের কথা স্মরণ করি। আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, আমরা একে অপরকে সহযোগিতা করছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘আমি আশা করি এটি অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হবে এবং আমাদের...বিস্তারিত

প্রধানমন্ত্রী দিল্লি পৌঁছেছেন

চারদিনের সফরে দিল্লির মাটিতে পদার্পণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন বছর পর দেশটিতে এটি তার প্রথম সফর। সোমবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট ভারতের রাজধানী নয়াদিল্লির পালাম এয়ারফোর্স স্টেশনে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান ভারতের রেল ও টেক্সটাইল প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম জারদোশ এবং নয়াদিল্লিতে...বিস্তারিত

প্রয়োজনে ব্যালটে ভোট হবে: সিইসি

কোনো কারণে ইভিএম প্রকল্প বাস্তবায়ন করা না গেলে ব্যালটে ভোট হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, বিএনপি অংশ নিলে নির্বাচন সক্রিয় অংশগ্রহণমূলক হবে। নির্বাচনে কাউকে জোর করে আনা সম্ভব নয়। কোনো দলের রাজনৈতিক কৌশল পরিবর্তন...বিস্তারিত

এসএসসি পরীক্ষা শুরুর নতুন সময় ঘোষনা

আসন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সকাল ১০ টার পরিবর্তে সকাল ১১ টায় শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। সোমবার (৫ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, আগামী ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে ১১টা থেকে শুরু হবে। তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন ও প্রশ্নফাঁস এড়াতে আগামী...বিস্তারিত

বঙ্গমাতা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরের কচা নদীর ওপর নির্মিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ চীন-মৈত্রী সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (৪ সেপ্টেম্বর) সকালে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বঙ্গমাতা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের উন্নয়নের আরেকটি দুয়ার খুলল। পূরণ হলো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি কোটি মানুষের আরও একটি স্বপ্ন। সেতুটি উদ্বোধনে দক্ষিণাঞ্চলের সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক...বিস্তারিত

মিয়ানমারের বিষয়টি পর্যবেক্ষণ করছি: পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘাতের জেরে দেশটির কোন নাগরিক বাংলাদেশে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে প্রধামন্ত্রীর সঙ্গে চা শ্রমিকদের ভার্চুয়াল মতবিনিময় উপলক্ষ্যে সিলেটের লাক্কাতুরা বাগানে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। সরকার যাথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।’...বিস্তারিত

গীতিকার গাজী মাজহারুল আনোয়ার আর নেই

কিংবদন্তি সঙ্গীতজ্ঞ, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার মারা গেছেন। রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টা ৫৫ ‍মিনিটে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ তথ্য নিশ্চিত করেছেন গীতিকবির ভাগিনা অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। গাজী মাজহারুল আনোয়ারের পুত্রবধূ শাহানা মির্জাও শ্বশুরের মৃত্যুর কথা জানিয়েছেন। তবে তিনি বলেন, ‘অসুস্থ অবস্থায় রোববার সকাল সাড়ে ৬টার দিকে তাকে...বিস্তারিত

আমার দায়িত্ব মানুষের ভাগ্য পরিবর্তন করা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা ভোট দিয়েছেন, আমার দায়িত্ব দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। দেশকে এগিয়ে নেয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য। তিনি বলেন, বিশ্বে যুদ্ধ বাধলে নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করবো। তবু কারও কাছে হাত পাতবো না। তাই সবাইকে আরও উৎপাদনমুখী হওয়ার তাগিদ দেন তিনি। রোববার (৪ সেপ্টেম্বর) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী...বিস্তারিত

লঞ্চের ভাড়া কমলো ১৫ পয়সা

বাসের ভাড়া কমানোর পর এবার লঞ্চের ভাড়াও ১৫ পয়সা কমানো হয়েছে। নৌযানের যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। রাত ১২টার পর থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হবে। নৌপরিবহন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন  জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য জনপ্রতি যাত্রীভাড়া প্রতি কিলোমিটারে ৩ টাকা থেকে ১৫ পয়সা কমিয়ে ২...বিস্তারিত