fbpx
হোম জাতীয়

জাতীয়

স্পষ্ট করে বলতে চাই, নির্ধারিত সময়ে নির্বাচন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, নির্ধারিত পদ্ধতির মধ্যে এবং নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সেই ব্যাপারে দৃঢ়ভাবে অবস্থানে আছি।’ শর্তহীন সংলাপের আহ্বান পিটার হাসেরশর্তহীন সংলাপের আহ্বান পিটার হাসের মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় সিইসির সঙ্গে বৈঠকে বসেন তিনি। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে...বিস্তারিত

‘নির্বাচন যথাসময়ে হবে, কে চোখ রাঙালো তা পরোয়া করি না’

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নির্বাচন যথাসময়ে হবে, কে চোখ রাঙালো তা পরোয়া করি না।’ মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ব্রাসেলসে অনুষ্ঠিত গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নেওয়ার অভিজ্ঞতা জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট যে সন্ত্রাসী দল তা আবারও প্রমাণিত হয়েছে।...বিস্তারিত

অবরোধ রুখতে রাজধানীসহ সারাদেশে থাকবে র‍্যাবের ৩০০ টহল দল

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ৩ দিনের দেশব্যাপী অবরোধ কর্মসূচী ঘিরে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর এই নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (৩০ অক্টোবর) র‌্যাব লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেন। খন্দকার আল মঈন বলেন, মঙ্গলবার থেকে বিভিন্ন রাজনৈতিক দল ৩ দিনের জন্য দেশব্যাপী অবরোধ...বিস্তারিত

নির্বাচনে অংশ না নিলে কী হবে, তা দলগুলো ভালো করেই জানেন

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, বিধান অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ না করলে কী হবে, তা রাজনৈতিক দলগুলো ভালো করেই জানেন। এ সিদ্ধান্ত তাদের, নির্বাচন কমিশনের কিছুই করার নেই। বুধবার (২৫ অক্টোবর) দুপুরে শহরের শিল্পকলা একাডেমীতে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ইসি আনিছুর রহমান বলেন,...বিস্তারিত

আনসারকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়নি, হবেও না: স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধীকে আটক, দেহ তল্লাশি ও মালামাল জব্দের ক্ষমতা আনসার ব্যাটালিয়নকে দেওয়া হচ্ছে না এবং ভবিষ্যতেও দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, দেশের কোনো আইন অনুযায়ী আনসারকে এ ধরনের ক্ষমতা দেওয়া যাবে না। বুধবার (২৫ অক্টোবর) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে ভুল...বিস্তারিত

‘খালেদা জিয়ার জন্য বিদেশি চিকিৎসক আনতে বাধা নেই’

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনার বিষয়ে অনুমতি দিয়েছে আইন মন্ত্রণালয়। ফলে বেগম জিয়ার চিকিৎসার জন্য বিদেশি চিকিৎসক আনতে আর কোনো বাধা রইলো না। মঙ্গলবার (২৪ অক্টোবর) আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে এ তথ্য জানান। আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার ঢাকার চিকিৎসকদের পক্ষ থেকে বিদেশি চিকিৎসক আনার অনুমতি চেয়ে...বিস্তারিত

ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আফছার উদ্দিন। তিনি বলেন, উদ্ধার কাজের জন্য রিলিফ ট্রেন রওনা হয়েছে। উদ্ধার কাজ শেষ হলে তারপরে ট্রেন চলাচল শুরু হবে। সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা নাগাদ এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী...বিস্তারিত

স্বরাষ্ট্রমন্ত্রীকে পিটার হাস বিএনপির মহাসমাবেশে রাস্তা বন্ধ করে দেবেন নাকি অন্য কিছু করবেন

আগামী ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ঘিরে সরকার কী পদক্ষেপ নেবে সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে জানতে চেয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। জবাবে মন্ত্রী বলেন, আমরা মনে করি, তারা যে রাজনৈতিক এজেন্ডা দিয়েছেন, তারা শান্তিপূর্ণভাবে করবেন। রোববার (২২ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠকের...বিস্তারিত

দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে অযোগ্য: হাইকোর্ট

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুর্নীতির মামলায় দুই বছরের ওপর সাজাপ্রাপ্ত আসামি সাংবিধানিকভাবেই জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য বলে মন্তব্য করে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায়ে এমন পর্যবেক্ষণ দিয়েছেন। এর আগের দেওয়া এক রায়ের পূর্ণাঙ্গ কপি রোববার (২২ অক্টোবর) সুপ্রিম কোর্টের...বিস্তারিত

বিএনপির কর্মসূচির আগে ডিএমপির হুঁশিয়ারি

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগেমী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। নতুন এই কর্মসূচি ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। এ কর্মসূচির আগে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি কমিশনার মো. হাবিবুর রহমান শনিবার (২১ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, কর্মসূচির আড়ালে যদি কেউ সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে, ঢাকার ২ কোটি...বিস্তারিত

আরও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম

হামাস-ইসরায়েলের সংঘাতের জেরে দ্বিতীয় সপ্তাহের মতো মধ্যপ্রাচ্যের বাজারে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। শুক্রবার (২০ অক্টোবর) বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ব্যারেলপ্রতি এক ডলারেরও বেশি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৫টার দিকে অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ছিল আগের সেশনের তুলনায় ১ দশমিক ২৩ মার্কিন ডলার বেশি। এসময় ব্যারেলপ্রতি ৯৩ দশমিক...বিস্তারিত

রাষ্ট্রপতিকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতিকে আজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে আবেদীন জানান, রাষ্ট্রপতি ভালো আছেন। গত বুধবার রাষ্ট্রপ্রধানের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে...বিস্তারিত

আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ে সমঝোতা হয়েছে: বাংলাদেশ ব্যাংক

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের দ্বিতীয় কিস্তি ছাড় নিয়ে সংস্থাটির সঙ্গে বাংলাদেশের সমঝোতা হয়েছে। আগামী ডিসেম্বরে আইএমএফের পর্ষদ সভায় ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের বিষয়টি অনুমোদন পাবে। আজ এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এ কথা জানিয়েছেন। এর আগে সফররত আইএমএফের প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে সমাপনী সভা করে। আইএমএফের এশিয়া-প্যাসিফিক...বিস্তারিত

‘অপেক্ষা করুন, আদালতের হাত অনেক লম্বা’

জামায়াতের সভা-সমাবেশ প্রসঙ্গে প্রধান বিচারপতি নিবন্ধন বাতিলের পরও জামায়াতে ইসলামী সভা-সমাবেশ চালিয়ে যাচ্ছে। বিষয়টি আপিল বিভাগের নজরে আনলে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, অপেক্ষা করুন, আদালতের হাত অনেক লম্বা। চিন্তাভাবনা করেই এ বিষয়ে আদেশ দেবো। এদিকে, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিলের পর জামায়াতের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনের শুনানিতে বারবার সময় নেওয়ায় উষ্মা প্রকাশ...বিস্তারিত

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ওআইসির ১৪ দেশের রাষ্ট্রদূত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসছেন ওআইসির ১৪ দেশের রাষ্ট্রদূত। বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার দিকে গণভবনে এ বৈঠক শুরু হওয়ার কথা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন যোগ দিচ্ছেন। ফিলিস্তিন ও গাজায় ইসরায়েলি হামলা ও এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশসহ ওআইসির অন্যান্য দেশগুলোর অবস্থান...বিস্তারিত

শেখ রাসেলের ৬০তম জন্মদিন কাল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন আজ। ১৯৬৪ সালের এই দিনে বঙ্গবন্ধুর স্মৃতি-বিজড়িত ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরের বাসভবনে শেখ রাসেলের জন্ম। নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হবে। মন্ত্রিপরিষদের এক সিদ্ধান্ত অনুসারে ২০২১ সাল থেকে দিনটিকে শেখ রাসেল দিবস হিসেবে পালন করা হচ্ছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকচক্রের নির্মম বুলেটের...বিস্তারিত

দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ২২৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। এতে দেশে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯০ জনে। এসময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ২ হাজার ৬০৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ২২৪ জন ডেঙ্গু রোগী...বিস্তারিত

যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

মঙ্গলবার রাজধানীর গণভবনে জয়িতার উদ্বোধনী সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুদ্ধের দামামা বন্ধ করে নারী ও শিশুদের বিপর্যয় থেকে মুক্তি দেওয়ার বিষয়ে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৭ অক্টোবর) রাজধানীর গণভবনে জয়িতার উদ্বোধনী সমাবেশে এ কথা বলেন তিনি। এর আগে সকাল ১০টার পর তিনি জয়িতা টাওয়ারের উদ্বোধন করেন। এসময় বঙ্গবন্ধুর ছোট...বিস্তারিত

ম্যান্ডেট না পেলে বাংলাদেশের নির্বাচন নিয়ে মাথা ঘামাবে না জাতিসংঘ

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র সোমবার বলেছেন, ম্যান্ডেট না পাওয়া পর্যন্ত জাতিসংঘ বাংলাদেশের নির্বাচন নিয়ে মাথা ঘামাবে না। ১৬ অক্টোবর নিউইয়র্কে নিয়মিত ব্রিফিংয়ের সময় এক প্রশ্নের জবাবে মুখপাত্র স্টিফেন দুজারি বলেন, ‘জাতিসংঘ একটি ম্যান্ডেট না পাওয়া পর্যন্ত নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে মাথা ঘামাবে না।...বিস্তারিত

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছালো ১০৪ বার

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ১০৪ বারের মতো পেছানো হলো। নতুন করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ আলোচিত এই মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলাটির তদন্ত সংস্থা র‍্যাব প্রতিবেদন দাখিলে ব্যর্থ হয়। ফলে প্রতিবেদন দাখিলের জন্য...বিস্তারিত