fbpx
হোম জাতীয়

জাতীয়

আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে রিটের শুনানি বৃহস্পতিবার

ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিটের শুনানির জন্য বৃহস্পতিবার (২২ আগস্ট) দিন ধার্য করেছেন হাইকোর্ট।মঙ্গলবার (২০ আগস্ট) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. মাহবুবুল উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া নিজেই শুনানি করেন।...বিস্তারিত

সরিয়ে দেওয়া হলো তাপস-আতিককে

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামকে তাদের পদ থেকে অপসারণ করেছে সরকার। সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ছিলেন মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ছিলেন আতিকুল ইসলাম। প্রশাসক হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দায়িত্ব...বিস্তারিত

আন্দোলনে আহতদের চিকিৎসায় সংকট কাটছে না

সরকারি-বেসরকারি নানা ঘোষণার পরও কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে আহতদের চিকিৎসা নিয়ে সংকট কাটছে না। পুরো প্রক্রিয়ায় এক ধরনের সমন্বয়হীনতাও দেখা যাচ্ছে। বিচ্ছিন্নভাবে বেসরকারি অনেক প্রতিষ্ঠান চিকিৎসা সহযোগিতায় এগিয়ে আসলেও রোগীরা কতটুকু পাচ্ছেন তা নিয়ে প্রশ্ন আছে। হাসপাতালের অপারেশন ও শয্যা ফ্রি করা হলেও অনেককে বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে। ফলে আহতদের চিকিৎসার পুরোটাই ফ্রি করা...বিস্তারিত

ছোট্ট জাবিরের গুলি লাগে, কয়েক হাসপাতাল ঘুরেও বাঁচাতে পারেননি মা–বাবা

‘দৌড়ে এসে দেখি জাবিরের ঊরুতে গুলি লেগেছে। ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। রক্তে শরীর ভিজে গেছে বাচ্চাটার। ওর বাবা ওকে কোলে নিয়ে দৌড়াতে লাগলেন। পরে আমি ওকে কোলে তুলে নিই। ছুটে যাই হাসপাতালে। কয়েকটি হাসপাতাল ঘুরেও বাঁচাতে পারিনি ওকে’—কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন মা রোকেয়া বেগম। গুলিতে নিহত জাবিরের মা রোকেয়া বেগম বলেন, ‘জাবিরের বাবার কষ্টটা...বিস্তারিত

এখনো ৭ জন আছেন সেনাবাহিনীর আশ্রয়ে

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। এ সময় প্রাণনাশের আশঙ্কায় কিছু রাজনৈতিক ব্যক্তিসহ কয়েকজন নাগরিকরা সেনানিবাসে আশ্রয় চান। প্রাণ রক্ষার্থে রাজনৈতিক ব্যক্তিসহ মোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। পরিস্থিতির উন্নতি হওয়ায় নিজ উদ্যোগে...বিস্তারিত

দেশ পুনর্গঠনের পর নির্বাচন: ড. ইউনূস

দেশের আইন থেকে শুরু করে প্রশাসনসহ বিভিন্ন সংস্থা পুনর্গঠনের পর নির্বাচনের ব্যবস্থা করতে চায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। রোববার (১৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করে এ বার্তা দেন অন্তর্বর্তী সরকার প্রধান। পরে সাংবাদিকদের ব্রিফ করে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ডিএমপিতে আবারও বড় রদবদল, একযোগে বদলি ১২ এডিসি

ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) আবারো বড় রদবদল করা হয়েছে। এবার একযোগে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদ মর্যাদার ১২ কর্মকর্তাকে ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদ মর্যাদার এক কর্মকর্তাকে বদলি করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়েছে। আদেশ অনুযায়ী, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো....বিস্তারিত

আদালতের এজলাস কক্ষ থেকে লোহার খাঁচা সরানো শুরু

ঢাকার আদালতের এজলাস কক্ষ থেকে আসামিদের রাখার লোহার খাঁচা একে একে সরিয়ে ফেলা হচ্ছে। শনিবার (১৭ আগস্ট) আদালতের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শুক্রবার ঢাকার আদালতের কয়েকটি এজলাস কক্ষ থেকে সরিয়ে ফেলা হয় লোহার খাঁচা। গণপূর্ত বিভাগের লোকজন লোহার খাঁচা সরানের কাজটি করছেন। পর্যায়ক্রমে...বিস্তারিত

বাংলাদেশে সহিংসতায় ১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেছেন, শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভ চলাকালে ঢাকাসহ সারাদেশে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) নর্থইস্ট নিউজকে টেলিফোনে দেওয়া ৪৫ মিনিটের একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ঢাকার কিছু জায়গায় এবং অন্যান্য জেলায়- বেশিরভাগই ছাত্র ও তরুণ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুলিশ বাহিনী...বিস্তারিত

অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা যারা হচ্ছেন

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা আরও বাড়ছে। নতুন করে যুক্ত হবেন আরও পাঁচ উপদেষ্টা। এর মধ্যে চারজনের নাম জানা গেছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। নতুন উপদেষ্টারা হলেন- সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক লে. জে (অব.) জাহাঙ্গীর...বিস্তারিত

সেনা হেফাজতে কারা আছেন, তাদের ভবিষ্যৎ কী?

বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর তার সরকারের মন্ত্রী, এমপি থেকে শুরু করে অনেকেই আত্মগোপনে চলে যান। মঙ্গলবার সেনাবাহিনী প্রধানের বক্তব্য থেকে জানা যায় তাদের কেউ কেউ সেনা হেফাজতে রয়েছেন। ক্ষমতাচ্যুত মন্ত্রী, এমপিদের হেফাজতে নেয়া সংক্রান্ত প্রশ্নের জবাবে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, তাদের জীবনের যে হুমকি আছে, সেটার জন্য আমরা তাদের আশ্রয় দিয়েছি। তাদের আশ্রয় দেওয়া...বিস্তারিত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত মানবতাবিরোধী অপরাধ হত্যা-গণহত্যা, নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নামও আছে এই তালিকায়। বুধবার (১৪ আগস্ট) তদন্ত সংস্থার প্রধান কো-অর্ডিনেটর বরাবর সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এম এইচ তামিম...বিস্তারিত

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বিষয়ে যা জানালেন আসিফ নজরুল

প্রবল গণআন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বৃহস্পতিবার (৮ আগস্ট) শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৯ আগস্ট) তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন করেন। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উপদেষ্টাদের দপ্তর বণ্টনের কথা জানানো হয়। তবে এ সরকারের মেয়াদ আসলে কতদিন হবে, তা এখনও চূড়ান্ত...বিস্তারিত

পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে কথা বলে পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তবে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে আনুষ্ঠানিক পদক্ষেপ নিবেন বলে জানিয়েছেন তিনি। শনিবার (১০ আগস্ট) দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান বিচারপতি। এর আগে, প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিদের দুপুর ১টার...বিস্তারিত

আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করতে আগামীকাল রংপুরে যাচ্ছেন ড. ইউনূস

ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করতে আগামীকাল শনিবার রংপুরে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাঁর সঙ্গে উপদেষ্টা পরিষদে থাকা দুজন ছাত্র প্রতিনিধিও যাচ্ছেন। আজ শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম অনানুষ্ঠানিক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান পরিষদের পরিবেশ, বন...বিস্তারিত

অন্তর্বর্তীকালীন সরকারের সব মন্ত্রণালয়ে সম্পৃক্ত করা হচ্ছে শিক্ষার্থীদের

অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত অন্তর্বর্তীকালীন সরকারের সব মন্ত্রণালয়ে উপদেষ্টাদের পাশাপাশি কাজের ক্ষেত্রে আন্দোলনকারী শিক্ষার্থী প্রতিনিধিদেরও সম্পৃক্ত করা...বিস্তারিত

পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতে রাজারবাগে ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস আন্দোলনরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতে রাজারবাগ পুলিশ লাইনসে গেছেন। তিনি পুলিশ সদস্যদের অভিযোগ ও দাবিগুলো শুনবেন বলে জানা গেছে। শুক্রবার (৯ আগস্ট) বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনও পুলিশ লাইনসে গেছেন। জানা গেছে, ১১ দাবিতে কর্মবিরতি পালন করছেন অধস্তন পুলিশ...বিস্তারিত

অন্তর্বর্তী সরকারের শপথ বৃহস্পতিবার রাত ৮টায়: সেনাপ্রধান

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৮ টায়। এদিন বঙ্গভবনে শপথ অনুষ্ঠিত হবে। নতুন সরকারের উপদেষ্টার সংখ্যা ১৫ জন হতে পারে। বুধবার (৭ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ জামান। তিনি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। ড. ইউনূসকে সব ধরণের সহায়তা করবে সেনাবাহিনী। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে...বিস্তারিত

একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত: ড. ইউনূস

সাহসী ছাত্রদেরকে অভিনন্দন জানিয়ে দেশবাসীর উদ্দেশে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ। একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত। বুধবার (৭ আগস্ট) এক বার্তায় ড. ইউনূস বলেন, অকারণ সহিংসতা করে এই...বিস্তারিত

‘বীর সন্তানরা মরণপণ সংগ্রামের মধ্য দিয়ে অসম্ভবকে সম্ভব করেছে’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিষয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘এই বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসস্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। বীর সন্তানরা মরণপণ সংগ্রামের মধ্য দিয়ে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত-শত শহীদদের জানাই শ্রদ্ধা।’ বুধবার (৭ আগস্ট) বিকালে রাজধানীর নয়া পল্টনে বিএনপির...বিস্তারিত