fbpx
হোম জাতীয়

জাতীয়

সাড়ে ৫ বছরে সড়কে ঝরেছে ৩৫ হাজারের বেশি প্রাণ

দেশে গত সাড়ে ৫ বছর (২০১৯ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত) সড়ক দুর্ঘটনা ঘটেছে ৩২ হাজার ৭৩৩টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৫ হাজার ৩৮৪ জন এবং আহত হয়েছেন ৫৩ হাজার ১৯৬ জন। এতে ৮৭ হাজার ৮৮৪ কোটি ১২ লাখ টাকার মানবসম্পদের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। বুধবার (১৬ অক্টোবর) সকালে সংবাদ মাধ্যমে...বিস্তারিত

দুষ্ট সিন্ডিকেট করেছিল বাণিজ্যমন্ত্রী ও তার চেলারা: জামায়াতের আমির

এখনো বাজার সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বাজারের ওই দুষ্ট সিন্ডিকেট করেছিল বাণিজ্যমন্ত্রী থেকে শুরু করে তার চেলা চামুণ্ডারা। জামায়াত আমির বলেন, গত ৫ আগস্ট দেশের ছেলেরা নতুন করে স্বাধীনতা এনে দিয়েছে। দ্রব্যমূল্যের লাগাম টানতে হলে সিন্ডিকেট ভেঙে চুরমার করে দিতে হবে। তিনি বলেছেন,...বিস্তারিত

পালাব না’ বলে কোথায় ওবায়দুল কাদের, জানে না কেউ

আমরা এই দেশে জন্মেছি, এই দেশে মরব, পালাব না। কোথায় পালাব! পালাব না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব’—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে গত বছর ২৯ জানুয়ারি এ কথা বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত আওয়ামী লীগের এক জনসভায় অংশ...বিস্তারিত

১৫ বছরে শপথভঙ্গকারী বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত: কায়সার কামাল

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, গত দেড় দশকে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে অনেক বিচারপতি শপথ ও আচরণবিধিমালা ভঙ্গ করে বিচারকাজ পরিচালনা করেছেন। আমরা মনে করি শপথ ভঙ্গকারী এসব বিচারপতিদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। সোমবার (১৪ অক্টোবর) জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী...বিস্তারিত

বাংলাদেশের জলসীমায় ভারতীয়দের রাজত্ব, অসহায় দেশি জেলেরা

গভীর সাগরে বাংলাদেশের জলসীমায় রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে ভারতের জেলেরা। মৌসুমের শেষ দিকে এসে রূপালি ইলিশের বিচরণের বড় ক্ষেত্রগুলো দখলে নিয়েছে তারা। এমনটাই জানিয়েছেন চলমান ২২ দিনের নিষেধাজ্ঞার কারণে গভীর সাগর থেকে ফিরে আসা একাধিক জেলে। সোমবার (১৪ অক্টোবর) সকালে দেশের দ্বিতীয় বৃহত্তর মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা মৎস্য ঘাটে ফিরে স্থানীয় সাংবাদিকদের কাছে এ অভিযোগ...বিস্তারিত

গ্রামীণ ব্যাংক কেন কর অব্যাহতি পেল

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংককে ২০২৯ সাল পর্যন্ত কর অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী পাঁচ বছরের জন্য গ্রামীণ ব্যাংকের অর্জিত সব আয়কে আয়কর প্রদান থেকে অব্যাহতি দেওয়া হলো। এনবিআরের এই প্রজ্ঞাপনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে নানা আলোচনা-সমালোচনা দেখা যাচ্ছে। কিন্তু...বিস্তারিত

ময়মনসিংহে সাংবাদিককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহে স্বপন ভ্রদ্র (৫৫) নামে এক প্রবীণ সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার (১২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় এই হত‍্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত স্বপন ভদ্র জেলার তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের জগেশ চন্দ্র ভদ্রের ছেলে। তবে তিনি পরিবার নিয়ে সদর উপজেলার শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় বসবাস করতেন। স্বপন ভদ্র তারাকান্দা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি। এক...বিস্তারিত

‘ছাত্র-জনতার আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের মাস্টারমাইন্ড বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার আমাদের সরকার। এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশের স্বাধীনতা-গণতন্ত্র বিপন্ন হবে। শনিবার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন’ আয়োজিত প্রতীকী প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। ‘অবিলম্বে...বিস্তারিত

পূজামণ্ডপে ইসলামি সংগীত পরিবেশন নিয়ে যা বললো বিএনপি

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জেএম সেন হলে শারদীয় দুর্গাপূজার মণ্ডপে বৃহস্পতিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় ইসলামী সংগীত পরিবেশন নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে দলীয় অবস্থান জানিয়ে বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান। শুক্রবার (১১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতারা বলেন, চট্টগ্রামে শারদীয় দুর্গাপূজা মণ্ডপে ইসলামি সংগীত পরিবেশন নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে,...বিস্তারিত

নামাজ শেষে মিছিলে গিয়ে আর ফেরেননি হাফেজ সাজ্জাদ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকায় মসজিদে আসর নামাজ আদায় করতে গিয়েছিলেন হাফেজ সাজ্জাদ হোসেন সাব্বির (১৯)। সেখানে পুলিশের গুলিতে শহীদ হন তিনি। সাব্বির চাঁদপুরের শহরের রঘুনাথপুর গ্রামের রাজা বাড়ীর মো. জসিম উদ্দিন রাজার ছেলে। ছেলেকে হারিয়ে শোকে কাতর মা শাহনাজ বেগম বলেন ‘পুলিশ যেন পরিবারের...বিস্তারিত

জাতিসংঘের তদন্ত কি আন্দোলনকারীদের ন্যায়বিচার নিশ্চিত করবে?

বাংলাদেশে জুলাই-আগস্ট গণ-আন্দোলনের ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের তদন্ত শুরু করেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল। তাদের এই তদন্ত আন্দোলনের হতাহতের ঘটনার ন্যায় বিচার নিশ্চিতে কতটা সহযোগিতা করবে? জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের তদন্ত শুরু করেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। বর্তমানে ঢাকায় অবস্থানরত জাতিসংঘের হিউম্যন রাইটস অফিসের এই দলটি আন্দোলনের সময়ের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের প্রমাণাদি সংগ্রহ,...বিস্তারিত

খুলনায় ঊর্মির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও হাজার কোটি টাকার মানহানির মামলা

অন্তবর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদকে নিয়ে ‘বিরূপ মন্তব্য’ করে সাময়িকভাবে বরখাস্ত হওয়া তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে খুলনার আদালতে রাষ্ট্রদ্রোহ ও হাজার কোটি টাকার মানহানির মামলা হয়েছে। বুধবার (৯ অক্টোবর) খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২-এর বিচারক মো. আল আমিনের আদালতে মোল্লা শওকাত হোসেন বাবুল নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন।...বিস্তারিত

বন্যায় তিন জেলায় ১০ মৃত্যু, শেরপুরেই ৮ জন

দেশের উত্তর-পূর্বাঞ্চলের তিন জেলায় বন্যায় ১০ জন মারা গেছেন। এর মধ্যে শেরপুর জেলায় ৮ জন ও ময়মনসিংহে ২ জন মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে আটজন পুরুষ ও দুইজন নারী। বুধবার (৯ অক্টোবর) সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা। বন্যায়...বিস্তারিত

শেখ হাসিনা কোথায় আছেন, জানালেন জয়

ছাত্র-জনতার অভ্যুত্থানের ‍মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। টানা ‍দুই মাস সেখানে অবস্থান শেষে গুঞ্জন ছড়ায় ভারত ছেড়ে আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন তিনি। শেখ হাসিনার ভারত ছাড়ার খবরে দেশে যখন চলছে আলোচনা, ঠিক তখনই বিষয়টি নিয়ে মুখ খুললেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সোমবার (৭...বিস্তারিত

দিল্লি ও আবুধাবিতে খোঁজ নিয়েও শেখ হাসিনার হদিস পায়নি সরকার

ভারতের দিল্লি ও সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে কূটনৈতিক চ্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খোঁজ নেওয়া হলেও তার হদিস পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘উনার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি।...বিস্তারিত

সাবেক ডিবিপ্রধান হারুন কি যুক্তরাষ্ট্রে?

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় দুই মাস পার হলেও এখনো গ্রেপ্তার হননি বিক্ষোভ দমনে গুলি ছুঁড়তে নির্দেশ দেওয়া ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ। নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির কয়েকজনের সহায়তায় তিনি সেখানেই গোপনে অবস্থান করছেন বলে...বিস্তারিত

‘সেন্টমার্টিন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২০ অক্টোবর’

সেন্টমার্টিন দ্বীপে প্লাস্টিক নিষিদ্ধ করা, দ্বীপে রাত্রিযাপন এবং পর্যটকের সংখ্যা নির্ধারণসহ বিভিন্ন বিষয় নিয়ে একটি কর্মপরিকল্পনা আগামী ২০ অক্টোবরের মধ্যে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার (৮ অক্টোবর) সচিবালয়ে ‘সুন্দরবন বাঘ জরিপ-২০২৪’ এর ফলাফল ঘোষণা উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা জানান। সেন্টমার্টিন দ্বীপ সংশ্লিষ্টদের...বিস্তারিত

শেখ হাসিনা কি ভারত ছেড়েছেন?

দীর্ঘ ১৫ বছরের শাসনামল ফেলে মাত্র ৪৫ মিনিটের নোটিশে দেশ ছাড়ছে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৫ আগস্টের সেই ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর থেকে এত দিন ভারতেই অবস্থান করছিলেন তিনি। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দেওয়ায় ভারতে থাকার বিষয়টি নিয়েও জটিলতা দেখা দেয়।এরপর গুঞ্জন ছড়িয়ে পড়ে ভারত থেকে তিনি অন্য কোনো...বিস্তারিত

কোটা উঠিয়ে লটারির মাধ্যমে রাজউকের প্লট বরাদ্দ: গণপূর্ত উপদেষ্টা

রাজউকের প্লট বরাদ্ধে সব কোটা উঠিয়ে দিয়ে জনগণের জন্য উন্মুক্ত করে লটারির মাধ্যমে প্লট বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সোমবার (৭ অক্টোবর) সকালে রাজউক ভবনে বিশ্ব বসতি দিবস ২০২৪ উপলক্ষে ‘তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি’ প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, সেখানে ব্যাপক পরিবর্তন...বিস্তারিত

আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ বললেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হওয়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালেয়ের ছাত্র আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ বলেছেন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। শনিবার (৫ অক্টোবর) ফেসবুক পোস্টে আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে ঊর্মি লেখেন, ‘মানে কত বড় বোকার স্বর্গে আছি এইটা শুধু...বিস্তারিত