fbpx
হোম জাতীয়

জাতীয়

অভি নেত্রী মেহের আফরোজ শাও ন আ ট ক

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আজ রাতে আটক করা হয়েছে শাওনকে। তাকে ডিবি কার্যালয় নেওয়া হচ্ছে। ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ...বিস্তারিত

একু শে পদক পাচ্ছেন ১ ৪ বিশিষ্ট জন ও জাতীয় নারী ফুটবল দ ল

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশের ১৪ জন বিশিষ্ট নাগরিক এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ২০২৫ সালের একুশে পদক দেওয়ার জন্য মনোনীত করেছে সরকার। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয় এই সিদ্ধান্ত জানিয়েছে। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী মনোনীতদের নাম প্রকাশ করেন। এ বছর শিল্পকলায় পাঁচজন, সাংবাদিকতায় একজন, সাংবাদিকতা ও মানবাধিকারে...বিস্তারিত

শেখ হাসি না রাজনৈতিক কর্ম কাণ্ড চালালে ভারতকেই দায় নিতে হবে: উপদেষ্টা না হি দ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ভারতে বসে কোনো রাজনৈতিক কার্যক্রম চালায়, তবে তার দায় দেশটিকেই নিতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রহমান কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। নাহিদ ইসলাম বলেন, অবশ্যই এই কর্মকাণ্ডের দায় হিসেবে আমরা...বিস্তারিত

আমরা কী করলাম সেটি ভবি ষ্যৎ প্রজন্ম বিচার করবে: প্রধান উপ দেষ্টা

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণ করে তিনি এ কথা বলেন। অধ্যাপক ইউনূস বলেন, দেশের রাজনৈতিক দল ও অংশীজনের ঐকমত্যে পৌঁছানোর জন্য এসব প্রতিবেদন প্রকাশ করা হবে। এর ভিত্তি ধরেই সংস্কার বাস্তবায়ন হবে। তিনি বলেন, জাতির জন্য এটা বিরাট সংবাদ। আমি জাতির পক্ষ থেকে কমিশনের দুজন চেয়ারম্যান...বিস্তারিত

সব সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ ৮ ফেব্রুয়ারি: আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের গঠন করা বিভিন্ন খাতের সংস্কার কমিশনের প্রতিবেদন আগামী ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সংস্কার কমিশনের প্রধানরা বৈঠক করেছেন উল্লেখ করে আসিফ নজরুল বলেন, সংস্কার...বিস্তারিত

তিতুমীর শিক্ষার্থী দের ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বা হিনী

মহাখালী রেলগেট এলাকায় রেলপথ অবরোধ করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তাদের অবরোধের মুখে বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। অবরোধের মুখে নোয়াখালী অভিমুখের উপকূল এক্সপ্রেস ঢাকা রেলওয়ে স্টেশনের দিকে ফেরত গেছে। এমন অবস্থায় শিক্ষার্থীদের চারপাশ থেকে ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে সরেজমিনে দেখা গেছে, রেল লাইনের উপর বসে আছেন ২০-৩০...বিস্তারিত

বাংলাদেশ বিমান ভে ঙে নতুন এয়ারলাইনস তৈরির সুপা রিশ

অর্থনৈতিক কৌশল পুনঃনির্ধারণ টাস্কফোর্স কমিটি বাংলাদেশ বিমান ভেঙে এর অর্ধেক সম্পদ ব্যবহার করে ‘বাংলাদেশ এয়ারওয়েজ’ নামে সম্পূর্ণ নতুন একটি এয়ারলাইনস তৈরির সুপারিশ করেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) অর্থনৈতিক কৌশল পুনঃনির্ধারণ সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সুপারিশ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, বাংলাদেশ বিমান...বিস্তারিত

লোকজনকে অ তিষ্ঠ করে ফেলছে তিতুমী রের শিক্ষা র্থীরা: স্বরা ষ্ট্র উপদেষ্টা

সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা লোকজনকে অতিষ্ঠ করে ফেলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৩ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত সভা শেষে এ কথা বলেন উপদেষ্টা। উপদেষ্টা বলেন, ‘তারা (তিতুমীর...বিস্তারিত

তিতু মীর কলেজকে বিশেষ সু বিধা দেয়ার সুযোগ নেই: শিক্ষা উপ দেষ্টা

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, তিতুমীর কলেজকে কোনো বিশেষ সুবিধা দেয়ার সুযোগ নেই। এই মুহূর্তে রাজশাহী কলেজকে বিশ্ববিদ্যালয় করা উচিত বলে আমি মনে করি। কারণ এটি বাংলাদেশের সবচেয়ে পুরনো কলেজ। রোববার (২ ফেব্রুয়ারি) একনেক মিটিং শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। শিক্ষা উপদেষ্টা বলেন, তিতুমীর কলেজের অনেক শিক্ষার্থী ক্লাসে ফিরে যেতে...বিস্তারিত

৭ ঘণ্টা পর সড়ক ছাড় লেন আন্দোলন কারীরা, যান চলাচল শু রু

দিনব্যাপী আন্দোলনরত জুলাই আন্দোলনে আহতরা দীর্ঘ ৭ ঘণ্টা পর সড়ক ছাড়লেন। সন্ধ্যা ৬ টার পর সড়ক থেকে আন্দোলনকারীরা সরে গেলে মিরপুর সড়কে শুরু হয় যান চলাচল। রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর সড়কের অবস্থান ছেড়ে পঙ্গু ও চক্ষু হাসপাতালের দিকে এগিয়ে যান তারা। দুপুর ১১টার পর শিশুমেলা সড়কের অবস্থান নিয়ে দাবি আদায়ে আন্দোলন শুরু করেন জুলাই...বিস্তারিত

‘তিতুমীর আ সছে, রাজপথ কাঁ প ছে’

রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে গুলশান-১ নম্বর গোলচত্বর অবরোধ করেছেন কলেজটির শিক্ষার্থীরা। শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তারা কলেজের সামনে থেকে মিছিল নিয়ে সেখানে গিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। ফলে বন্ধ হয়ে গেছে যান চলাচল। তৈরি হয়েছে যানজটের। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, বিকেল ৪টা পর্যন্ত আমাদের আল্টিমেটাম ছিল। কিন্তু দাবি মেনে...বিস্তারিত

প্রধান উ পদেষ্টার প্র জ্ঞাপনের অপে ক্ষায় বাদ পড়া ২২৭ জন বিসিএস ক্যা ডা র

গত ৩০ ডিসেম্বর ২০২৪-এ ২য় প্রজ্ঞাপন থেকে বাদ পড়া ২২৭ জনের আবারও পুনতদন্ত হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে তালিকা প্রস্তুত করে সিনিয়র সচিবের স্বাক্ষর শেষে ফাইল প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হয় গত রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫। উপদেষ্টা মহোদয়ের ব্যস্ততার কারণে সুইজারল্যান্ড সফরের আগে স্বাক্ষর করে যেতে পারেন নি। গত ১৫ ই জানুয়ারি ২০২৫ এ ১৮৯৬ জন যোগদান...বিস্তারিত

গুলশান কিং বা বনানী ন য় ঢাকায় সবচেয়ে কম দ রিদ্র মানুষ থাকেন প ল্ট নে

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ঢাকার পল্টনে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা সবচেয়ে কম। এই এলাকার মাত্র ১ শতাংশ জনগোষ্ঠী দারিদ্র্যসীমার নিচে বাস করেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিবিএস প্রকাশিত ‘বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২’ শীর্ষক জরিপে এ তথ্য উঠে এসেছে। এতে দেশের বিভিন্ন অঞ্চল-ভিত্তিক অর্থনৈতিক বৈষম্যের চিত্র ফুটে উঠেছে। জরিপে দেখা গেছে, রাজধানীর কামরাঙ্গীরচরে ১৯.১...বিস্তারিত

গণমাধ্য ম নজির বিহীন স্বাধীনতা ভোগ করছে: প্রধান উপ দেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘বাংলাদেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে, কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্যের বন্যা বয়ে গেছে।’ বুধবার (২৯ জানুয়ারি) অর্থনীতি পুনর্গঠন, সম্পদপাচার, ভুল তথ্য মোকাবিলা এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নে বাংলাদেশের প্রচেষ্টা নিয়ে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের নেতারা সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স...বিস্তারিত

‘ফেব্রু য়ারিতে সংস্কা র প্রতিবেদনের পরই জানা যাবে নির্বাচনের তা রিখ’

ফেব্রুয়ারি মাসে সংস্কার কমিশনের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২৯ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। শফিকুল আলম এ সময় আওয়ামী লীগের রাজনীতি করার বিষয়েও মন্তব্য করেন। তিনি বলেন, আওয়ামী লীগ জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। অথচ তাদের...বিস্তারিত

রাজনীতি মানুষকে ভাগ করে দেয়, শিল্প ঐক্যবদ্ধ করে’

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে বাংলাদেশ-ভারত সম্পর্কে একপ্রকার শীতলতা নেমে এসেছে। দুই দেশের মধ্যে যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক হয়নি এখনও। এতে সাধারণ মানুষ ছাড়াও বিপাকে পড়ছেন ঢাকা-কলকাতার শিল্পীরা। প্রভাব পড়ছে নানা ক্ষেত্রে। তাই চলচ্চিত্র শিল্পের সুবিধার জন্য বাংলাদেশ-ভারত সমস্যার দ্রুত সমাধান চান পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক-নির্মাতা অঞ্জন দত্ত। সোমবার (২৭ জানুয়ারি) প্রেস...বিস্তারিত

সিদ্ধান্ত ছাড়াই বৈঠক থেকে বেরিয়ে গেলেন নেতারা, বন্ধ থাকবে ট্রেন

কর্মবিরতি থেকে সরে আসতে রানিং স্টাফদের নিয়ে বৈঠকে বসেছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। এ সময় ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। কিন্তু বৈঠকে বিষয়টি নিয়ে কোনো সুরাহা না হওয়ায় রানিং স্টাফরা বৈঠক ছেড়ে বেরিয়ে যান। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ঢাকা রেলওয়ে স্টেশনের...বিস্তারিত

শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, চলছে প্রস্তুতি

টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার (৩১ জানুয়ারি) শুরু হবে ৫৮তম বিশ্ব ইজতেমা। চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। এবার তিন ধাপে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। বাংলাদেশ তাবলিগ জামাত শুরায়ে নেজামের অধীনে আগামী ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব-ইজতেমার প্রথম ধাপ। ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের...বিস্তারিত

এ সময় শিক্ষা র্থীদের সং ঘর্ষে জড়ানো কারো জন্যই শু ভ নয়: রিজ ওয়ানা

দেশ গড়ার এই সময়ে শিক্ষার্থীদের সংঘর্ষে জড়ানো কারো জন্যই শুভ নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের ৫৫তম পরিচালনা বোর্ডের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। গত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের...বিস্তারিত

পাচারের টাকার স ন্ধানে বিদেশি নিরী ক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাং ক

দেশের ব্যাংক খাত থেকে ১৭ বিলিয়ন ডলার (১ হাজার ৭০০ কোটি ডলার) পাচারের ঘটনা তদন্ত করতে কেন্দ্রীয় ব্যাংক বিশ্বখ্যাত তিনটি অডিট প্রতিষ্ঠান ইওয়াই, ডেলয়েট এবং কেপিএমজিকে নিয়োগ দিয়েছে। অভিযোগ রয়েছে, এই অর্থ পাচারের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিরা জড়িত। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ফিন্যান্সিয়াল টাইমস দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন।...বিস্তারিত