fbpx
হোম ক্রীড়া

ক্রীড়া

শ্রমিকের বেতন পরিশোধের ঘোষণা দিলেন সাকিব আল হাসান

দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সাতক্ষীরায় তার মালিকানাধীন ঘেরের শ্রমিকদের পাওনা বেতন নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের উদ্যোগ নিয়েছেন। সামাজিক গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে, তিনি দেরিতে প্রতিক্রিয়া জানানোর জন্য দুঃখ প্রকাশ করেন। সাকিব জানান, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এ মুহূর্তে তিনি নিউইয়র্কে। এছাড়া মাঝেমধ্যেই বিদেশে থাকায় ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে নিতে অংশীদারদের সহযোগিতা নিতে...বিস্তারিত

চার মাস বেতন পান না ক্রিকেটার সাকিব’র ফার্মের শ্রমিকরা

চার মাস ধরে বেতন পান না ক্রিকেটার সাকিব আল হাসানের মালিকানাধীন ফার্মের শ্রমিকরা। করোনা পরিস্থিতিতে ঘরে খাবার না থাকায় বাধ্য হয়ে বিক্ষোভে নেমেছেন বলে জানান শ্রমিকরা। সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম লিমিটেড নামে কাঁকড়া হ্যাচারির শ্রমিকরা বিক্ষোভ করেন। সোমবার সকাল ১০টায় সাতক্ষীরায় কাঁকড়া হ্যাচারির সামনে রাস্তার উপর দুই শতাধিক শ্রমিক বিক্ষোভে অংশ নেন। তবে সামাজিক দূরত্ব...বিস্তারিত

বাবার জানাজায় সবাইকে নিতে পারলোনা ইমরুল; কোয়ারেন্টাইনে পরিবার

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের উজলপুর গ্রামের বাড়িতে জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার ইমরুল কায়েস সপরিবারে সঙ্গরোধ (কোয়ারেন্টাইন) রয়েছেন। সোমবার (২০ এপ্রিল) দুপুরে পিতার দাফন শেষে স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় তিনি সঙ্গরোধে (কোয়ারেন্টিন) আছেন। গেল ২৩ মার্চ গ্রামের বাড়ি থেকে মেহেরপুর শহরে যাওয়ার পথে শ্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান নছিমনের ধাক্কায় গুরুতর আহত হন ইমরুল কায়েসের পিতা বানি...বিস্তারিত

করোনার মধ্যে ইমরুল কায়েসের বাবার মৃত্যু

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েসের বাবা বানি আমিন বিশ্বাস প্রায় এক মাস মৃত্যুর সাথে লড়াইয়ের পর না ফেরার দেশে পাড়ি জমালেন। গত ২৩ মার্চ নিজ শহর মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। গুরুতর আহত অবস্থায় প্রথমে মেহেরপুর এরপর কুষ্টিয়া ও সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে আসা হয় বানি আমিন বিশ্বাসকে। জানা যায়, দূর্ঘটনায় মাথা,...বিস্তারিত

করোনায় পাকিস্তানের ক্রিকেটার জাফর সরফরাজের মৃত্যু

করোনা ভাইরাস পজিটিভ হওয়ার পর ৫০ বছর বয়সী জাফর পেশোয়ারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে গত তিন দিন আইসিও’তে ভেন্টিলেটর দেওয়া হচ্ছিল। ১৯৮৮ সালে পেশাদার ক্রিকেটার হিসেবে যাত্রা শুরু করেছিলেন জাফর সরফরাজ। পেশোয়ারের হয়ে ১৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে করেছিলেন ৬১৬ রান। ১৯৯৪ সালে অবসর নেওয়ার পর পেশোয়ার অনূর্ধ্ব-১৯ ও সিনিয়র...বিস্তারিত

করোনার প্রভাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ স্থগিত

করোনাভাইরাসের প্রভাবে এবারে স্থগিত হলো অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর। জুনে ২ টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল অজিদের। ১১ থেকে ২৩ জুন চট্টগ্রাম ও ঢাকায় দুই ম্যাচ হওয়ার কথা ছিল। তবে দুই বোর্ডের সম্মতিতে আপাতত সিরিজ স্থগিতের সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি। দর্শক ও ক্রিকেটারদের নিরাপত্তার স্বার্থে সিরিজ স্থগিতের এই সিদ্ধান্তে এক মত হয় দুই দেশের ক্রিকেট...বিস্তারিত

করোনায় আক্রান্ত বার্সেলোনার সহ সভাপতি

এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বার্সেলোনার সহ সভাপতি জোর্ডি কার্ডোনের। বেশ কয়েকদিন ধরে শ্বাস কষ্টে থাকার পর স্পেনের একটি হাসপাতালে পরীক্ষা শেষে তার কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে। স্প্যানিশ পত্রিকা মুন্দো দেপোর্তিভো জানায় এ খবর। তবে ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। এ নিয়ে কাতালান ক্লাবটির মোট তিনজন কোভিড-১৯ রোগে আক্রান্ত হলেন। কার্ডোন অবশ্য...বিস্তারিত

কোয়ারেন্টাইনে থেকেও করোনার বিরুদ্ধে সাকিব’র যুদ্ধ

সারাবিশ্বে মহামারি আকার ধারণ করেছে প্রাণঘাতী করোনা ভাইরাস। যুক্তরাষ্ট্রে যার প্রভাব এখন চরম পর্যায়ে। বিশ্বের অন্যান্য দেশের খেলোয়াড়দের মতো সাকিব আল হাসানও যুক্তরাষ্ট্রে থেকেই এগিয়ে এসেছেন করোনার বিরুদ্ধে লড়াই করতে। বাংলাদেশের প্রিয় মুখ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এখন যুক্তরাষ্ট্রে স্বেচ্ছায় কোয়ারেন্টিনে আছেন। শুধু কোয়ারেন্টাইনে রয়েছেন এমনটা নয় । সেখানেও তিনি কাজ করছেন মানুষের জন্য...বিস্তারিত

করোনা মোকাবিলায় ১ কোটি ২২ লাখ রুপি দান করলেন গম্ভীর

সারাবিশ্বের ন্যয় ভারতেও করোনা পরিস্তিতি অনেকটাই বেসামাল। গোটা ভারতজুড়ে এখনো চলছে লকডাউন। বিশেষ প্রয়োজনে বের হতে পারবেনা কেউই। এমতাবস্থায় ভারতের সাধারণ মানুষেরা রয়েছেন চরম বিপাকে। তাই ভারতের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি ভারতের করোনা ফান্ডে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। করোনা মোকাবিলায় নিজের দুই বছরের বেতন প্রায় ৭২ লাখ রুপি দান করেছেন এই...বিস্তারিত

করোনার কাছে হার মানলেন পাপে দিউফ

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইটা চালিয়ে যাচ্ছিলেন পাপে দিউফ। কিন্তু আর পারলেন না। অবশেষে প্রাণঘাতী এই ভাইরাসের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হলেন অলিম্পিক মার্সেইয়ের সাবেক এই প্রেসিডেন্ট। পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন না ফেরার দেশে। সেনেগালের এই ফুটবল কর্মকর্তা মার্সেইয়ের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন ২০০৫-২০০৯ সাল পর্যন্ত। তার সময়ে ফ্রান্সের ফুটবল ক্লাবটি ফরাসি লিগ ওয়ানে...বিস্তারিত

ক্রিকেট স্টেডিয়াম কোয়ারেন্টাইনের জন্য দিতে প্রস্তুত বিসিবি

বিশ্বের বুকে এখন এক আতঙ্কেও নাম করোনা ভাইরাস। মরণ ব্যাধি এই আতঙ্কে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন । থমকে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গন। বাংলাদেশেও সব ধরনের আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে। দেশের এমন করুণ অবস্থায় মিরপুরের হোম ক্রিকেট গ্রাউন্ডকে করোনা ভাইরাসের কোয়ারেন্টাইনের জন্য দিতে প্রস্তুত বিসিবি। শনিবার (২৮ মার্চ) গনমাধ্যমকে জানান বিসিবির মিডিয়া...বিস্তারিত

করোনায় তহবিল গঠনের ঘোষণা দিলেন ক্রিকেটাররা

বেতনের ৫০ শতাংশ দিয়ে করোনা ভাইরাসের কারণে গৃহবন্দি অসহায়দের জন্য তহবিল গঠনের ঘোষণা দিয়েছে বাংলাদেশি ক্রিকেটাররা। আজ দুপুরে মুশফিকুর রহিম তার ফেসবুক পেজে এই তহবিলের কথা জানান। ক্রিকেটার মুশফিকুর রহিম এর ফেসবুকে পোস্টটি পাঠকের জন্য তুলে ধরা হলো।- ‘‘আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন করোনাভাইরাসের সংক্রমণে চারদিকে ক্রমেই ছড়িয়ে পড়েছে কোভিড-১৯ রোগ। এই রোগ প্রতিরোধে কঠিন...বিস্তারিত

করোনা নিয়ে শোয়েব আখতারের আবেগঘন বার্তা

প্রাণঘাতী করোনা প্রতিরোধে কার্যকর বার্তা দিলেন পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার। বিশ্বব্যাপী ভয়ংকর করোনা ভাইরাসে আতঙ্কিত পাকিস্তানের উদ্দেশ্যে এক ইউটিউব বার্তায় ভক্ত-সমর্থকদের প্রতি এই পেসারের আবেগঘন আহ্বান তুলে ধরা হলো, ‘আমার সকল অনুরাগীদের কাছে অনুরোধ করোনা ভাইরাস গোটা বিশ্বের সংকট। সুতরাং জাতি-ধর্ম নির্বিশেষে আমাদের সেভাবেই বিষয়টাকে ভাবতে হবে। বিভিন্ন দেশ বিভিন্ন শহর লকডাউন হচ্ছে। কারণ...বিস্তারিত

স্ত্রী ও মেয়েকে নিয়ে কোয়ারেন্টাইনে ওয়াসিম আকরাম

পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম এখন স্বপরিবারে হোম কোয়ারেন্টাইনে আছেন । করোনা ভাইরাস সর্তকতায় ১৫ দিনের জন্য পাকিস্তানের এই সাবেক অধিনায়ক সেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে অবস্থান করছেন । স্ত্রী শানেইরা ও মেয়ে আইলাকে নিয়ে একটি ভিডিও পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন আকরাম। যেখানে দেখা যায় তার মেয়ে আইলা আকরামের মাথায় ঝুটি বেঁধে দিয়েছেন এবং চিরুনি দিয়ে...বিস্তারিত

মা অসুস্থতার খবরে কোয়ারেন্টাইন ছেড়ে চলে গেলেন হিগুয়েন

করোনা এখন সারা বিশ্বে একটি ভয়ানক ভাইরাসের নাম । এরই মধ্যে পৃথিবীর অনেক দেশে জারি করা হয়েছে জরুরি অবস্থা । করোনার কারণে একজন আরেকজন দেখা করতেও চাচ্ছেন না নিজের আত্মরক্ষার জন্য । এমনকি নিজের বাবা-মা ও আত্মীয়-স্বজনের সঙ্গে । কিন্তু আর্জেন্টাইন ফুটবলার গঞ্জালো হিগুয়েন মায়ের অসুস্থতার খবরে ছুটে গেলেন ইতালি থেকে নিজ দেশে । কোয়ারেন্টাইনের...বিস্তারিত

করোনাভাইরাস: সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা

করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করেছে বিসিবি। বৃহস্পতিবার মিরপুরে সভা শেষে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। তিনি বলেছেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আমার মনে হয় না ১৫ এপ্রিলের আগে ক্রিকেট মাঠে ফেরার সম্ভাবনা আছে।

করোনায় খেলা বন্ধ, রেগে গেলেন মমতা

ভারত-দক্ষিণ আফ্রিকা মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। এর পরপরই করোনা ভাইরাস আতঙ্ক ভর করে সারা ভারতে। ফলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেয়া হয় সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভারতীয় ক্রিকেট বোর্ডের এ সিদ্ধান্ত সর্বজনগৃহীত হয়। কিন্তু এটি মানতে পারছেন না পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাকে বা কলকাতার প্রশাসনকে না জানিয়েই এমন সিদ্ধান্ত...বিস্তারিত

করোনায় এজকুয়েল গ্যারেসহ ৫ ফুটবলার আক্রান্ত

করোনা ভাইরাসে আর্জেন্টাইন ডিফেন্ডার এজকুয়েল গ্যারেসহ ভেলেন্সিয়ার ৫ ফুটবলার ও স্টাফ আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন সে দেশের ক্লাব কর্তৃপক্ষ। এই প্রথমবার স্পেনের শীর্ষ লিগের ফুটবলার করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেলো। ক্লাব থেকে জানানো হয়েছে আক্রান্ত খেলোয়াড় ও স্টাফদের সবাই সুস্থ আছেন। তারা নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন এবং অন্যদের কাছ থেকে নিজেদের আলাদা...বিস্তারিত

অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন তামিম-শাকিবরা

এক বছর আগে ঠিক এই দিনে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শ্বেতাঙ্গ উগ্রবাদী জুমার নামাজের সময় মসজিদে গুলি করে হত্যা করেছিল নিরীহ মানুষদের। দিনটি কি কখনোই ভুলতে পারবেন তামিম-মুশফিকরা? সে মসজিদেই নামাজ পড়তে যাচ্ছিলেন নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা। অল্পের জন্যই যে সেদিন বেঁচে গিয়েছিলেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহরা। গত বছরের ১৬ মার্চ থেকেই শুরু হওয়ার কথা...বিস্তারিত

করোনার কারণে আইপিএল বন্ধ হবেনা: শাহরুখ খান

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় নানা পদক্ষেপ নিয়েছে ভারত। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সবধরনের খেলা বাতিল করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ইতিমধ্যে এই ভাইরাসকে ছড়িয়ে পড়ার ঘটনাকে ‘অবহিত বিপর্যয়’ ঘোষণা করেছে ভারত সরকার। যার কারণে অনিশ্চয়তার মুখে পড়েছে ভারতের জমজমাট  ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। পিছিয়েছে ১৭ দিন ,আগামী ১৫ এপ্রিল নিয়ে যাওয়া হয়েছে এবারের আইপিএল।...বিস্তারিত