fbpx
হোম অন্যান্য

অন্যান্য

টয়লেটে মোবাইল ব্যবহারে হতে পারে বড় বিপদ !

কমোডে বসে চোখ বুলিয়ে নেন ফেসবুকে ? অথবা সার্চ করেন গুগল ? সাবধান! অজান্তেই ডেকে আনছেন বড় বিপদ ! অনেকের এমন পর্যায়ে পৌঁছেছে যে কেউ কেউ টয়লেটেও মোবাইল চালান। তবে এতে করে মারাত্মক অসুখ হতে পারেন। বিশেষজ্ঞদের মতে, বাথরুমে ফোন ব্যবহার করলে প্রাণঘাতি রোগ বাসা বাঁধতে পারে শরীরে। বিশেষজ্ঞরা বলছেন, বাথরুমের স্যাঁতসেতে পরিবেশে দ্রুত বংশবৃদ্ধি...বিস্তারিত

আড়াই হাজার টাকার পেঁয়াজের বস্তা মাত্র ১০০ টাকায় !

দেশের চাহিদার বেশির ভাগ পেঁয়াজ ভারত থেকে আমদানি হয় হিলি বন্দর দিয়ে। প্রতিবছর চাহিদার কথা মাথায় রেখে ও বাজার স্বাভাবিক রাখতে ২ লাখ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করে থাকেন হিলির আমদানিকারকরা। চলতি বছরের ৬ জুন থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সাড়ে ৩ মাসে পেঁয়াজ আমদানি হয়েছে ৫৭ হাজার মেট্রিক টন। পেঁয়াজ আমদানি স্বাভাবিক থাকলেও বন্যা ও...বিস্তারিত

সোমবার থেকে টানা পাঁচদিন প্রবল বৃষ্টির সম্ভাবনা

সোমবার থেকে সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির শঙ্কা রয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি, আবার কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভারতেও বৃষ্টি হওয়ার আশঙ্কা প্রবল। ফলে নদ-নদীর পানি আরও বাড়তে পারে। এতে করে ফের অস্থায়ী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তবে দীর্ঘ মেয়াদে বন্যা হওয়ার শঙ্কা খুবই কম। বিশেষ করে...বিস্তারিত

সাপ সম্পর্কে মানুষের যত ভুল ধারণা !

ভারতীয় উপমহাদেশের দেশগুলোয় সাপ নিয়ে যেমন নানা ধরণের গল্প, আপাতদৃষ্টিতে অদ্ভূত ধারণা, কুসংস্কার বা কিংবদন্তির অভাব নেই, তেমনি এই অঞ্চলের মানুষের মধ্যে সাপ সম্পর্কে মানুষের আগ্রহেরও অভাব নেই। শুধু এই অঞ্চলই নয়, বিশ্বের যেকোনও অঞ্চলের বন জঙ্গলে পরিপূর্ণ এলাকা, আদিবাসী অধ্যূষিত অঞ্চল, পাহাড়ি জনপদ, নদী বা জলাশয়ের আশেপাশে থাকা জনবসতির মানুষের কাছে খুব পরিচিত প্রাণী সাপ। সরীসৃপ...বিস্তারিত

সিঙ্গাপুরে ফিরে গেছেন বিজন কুমার শীল

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ড. বিজন কুমার শীল সিঙ্গাপুরে ফিরে গেছেন। আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে বিজন কুমার শীল সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, এমপ্লয়মেন্ট ভিসার জন্য সিঙ্গাপুরে ফিরে যাচ্ছেন। ভিসা পেলে শিগগির বাংলাদেশে ফিরে আসতে পারবেন বলে তিনি আশাবাদী। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম জানান, সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে...বিস্তারিত

কে হবেন আহমদ শফী’র উত্তরসূরি ?

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে নেতৃত্ব সংকট সৃষ্টি হয়েছে কওমি মতাদর্শীদের মধ্যে। সবার কাছে এখন প্রশ্ন কে হচ্ছেন আল্লামা শফীর উত্তরসূরি। প্রাথমিকভাবে হাটহাজারী মাদ্রাসার সহযোগী পরিচালক আল্লামা শেখ আহমদ ও আল্লামা জুনায়েদ বাবুনগরীসহ তিনজন থাকলেও নতুন করে চলে আসতে পারে অন্য কেউ। তবে গঠনতন্ত্র ও নানান হিসেবে যিনি হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক হবেন তিনিই...বিস্তারিত

নারকেল গাঠে উঠে ভাষণ দিলেন শ্রীলঙ্কার মন্ত্রী

নারকেল গাছে উঠে ভাষণ দিয়েছেন শ্রীলঙ্কার এক মন্ত্রী। লোকজনকে নারকেলের সংকট বোঝাতেই নারকেল গাছে উঠে ভাষণ দেওয়ার অভিনব পন্থা অবলম্বণ করেছেন ওই মন্ত্রী। অরুন্দিকা ফার্নান্দো নামের ওই মন্ত্রী জানিয়েছেন, দেশজুড়ে নারকেলের তীব্র সংকট দেখা দিয়েছে। সে কারণেই তিনি একটি নারকেল গাছ বেয়ে উঠে লোকজনকে উদ্দেশ্য করে ভাষণ দিয়েছেন। তিনি বলেন, স্থানীয় শিল্প এবং অভ্যন্তরীণ ব্যবহারের...বিস্তারিত

চাঁদে লাগানো গাছটি মরে গেলো কিভাবে ?

অবাস্তব ধারণার বাস্তব রূপ দিতে চীনের নভোযান ‘চ্যাং আ ফোর’ বিশেষ ক্যাপস্যুলে করে কিছু উদ্ভিদের বীজ চাঁদে নিয়ে যায়। বিশেষ ব্যাবস্থায় সেই বীজগুলো রোপনও করা হয় সেখানে। সেগুলো ছিল তুলাগাছের বীজ। সময়ের আবর্তে সেগুলো থেকে জন্ম নেয় চারাগাছ। আর সেই সাথে সৃষ্টি হয় এক নতুন ইতিহাস। এই নীলাভ গ্রহের বাইরে অন্য এক ভূখণ্ডে এই প্রথম...বিস্তারিত

আহমদ শফীর জানাজা পড়ালেন ছেলে ইউসুফ মাদানী

হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তার ছেলে মাওলানা মোহাম্মদ ইউসুফ মাদানী। এর আগে দেশের শীর্ষ এই আলেমকে শেষ বিদায় জানাতে লাখো মানুষের ঢল নামে চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা অভিমুখে। শনিবার ভোর থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন...বিস্তারিত

আহমদ শফীকে দেখতে লাখো মানুষের ঢল !

হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীকে শেষ বিদায় জানাতে লাখো মানুষের ঢল নেমেছে চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার অভিমুখে। শনিবার ভোর থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন লাখো ভক্ত-অনুসারীরা। জনতার ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে। তাই জানাজায় যোগ দিতে আসা জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে হাটহাজারী বাস স্টেশন থেকে যানবাহন চলাচল...বিস্তারিত

সীমান্তে হত্যা বন্ধে প্রতিশ্রুতি দিল ভারত

সীমান্ত হত্য শূ‌ন্যে না‌মি‌য়ে আন‌তে আমরা প্র‌তিশ্রু‌তিবদ্ধ। অপরাধী‌দের কো‌নো দেশ নেই, সীমা‌ন্তের দুপা‌শেই তা‌দের অবস্থান। সীমান্তে হত্যা বন্ধে সর্বোচ্চ প্রাধান্য দেয়া হবে জানিয়ে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ)  মহাপরিচালক (ডিজি) রাকেশ আস্থানা একথা বলেন। রাজধানীর বিজিবি সদর দপ্তরের সম্মেলন কক্ষে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলনের তৃতীয় দিন শনিবার (১৯ সেপ্টেম্বর) এ সব কথা বলেন তিনি। গত বৃহস্পতিবার (১৭ সেম্পেম্বর) সকালে বিজিবি...বিস্তারিত

আল্লামা আহমদ শফীর জীবনী

বাংলাদেশের ইসলামি শীর্ষ ব্যক্তিত্বদের একজন ছিলেন শাহ আহমদ শফী; যিনি আল্লামা শাহ আহমদ শফী বা আল্লামা শফী নামেও পরিচিত। আল্লামা শফীর জন্ম চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার পাখিয়ারটিলা গ্রামে। রাঙ্গুনিয়ার সরফভাটা মাদ্রাসায় পটিয়ার আল জামিয়াতুল আরাবিয়া মাদ্রাসা এবং হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার পর ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাতেও চার বছর লেখাপড়া করেন। ১৯৮৬ সালে হাটহাজারী...বিস্তারিত

আহমদ শফী’র মরদেহ এখন চট্টগ্রামে

হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী’র মরদেহ চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় নেয়া হয়েছে। বাদ যোহর জানাজা শেষে মাদরাসার কবরস্থানে দাফন সম্পন্ন হবে। সকাল পৌনে ১০টার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স মাদরাসায় পৌঁছায়। এর আগে, ভোর চারটার সময় আল্লামা শফী’র মরদেহবাহী এম্বুলেন্স ঢাকা ছেড়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর তার অনুসারীদের একপক্ষ দাবি তোলেন ঢাকায় জানাজা...বিস্তারিত

পেঁয়াজ রপ্তানির অনুমোদন দিলো ভারত !

বাংলাদেশে জরুরি ভিত্তিতে ২৫ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমোদন দিয়েছে ভারত সরকার। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দেশটির সরকার এই অনুমোদন দিয়েছে। ভারতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন কার্যালয় ও ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। দুই দেশের বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন দপ্তর জানিয়েছে, ভারত সরকার যে ২৫ হাজার টন...বিস্তারিত

হেফাজত আমির আল্লামা আহমদ শফী আর নেই

হেফাজত আমির আল্লামা আহমদ শফী আর নেই ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা আলতাফ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শুক্রবার বিকাল সাড়ে ৪টায় হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থাv অবনতি...বিস্তারিত

মাগুরায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৪ জন নিহত

মাগুরা সদরের মঘির ঢালে মাগুরা-যশোর সড়কে দুইটি বাস ও একটি মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতদের মাগুরায় ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এ হতাহতের ঘটনা ঘটে। মাগুরা ফায়ার সার্ভিসের ডিএডি মাছুদ সর্দার জানান, দুপুর ২টার দিকে মাগুরা-যশোর সড়কের সদরের মঘির ঢাল নামক স্থানে ঢাকা...বিস্তারিত

তার্কিশ এয়ারলাইন্স সপ্তাহে সাতদিনই বাংলাদেশে ফ্লাইট চালাবে

ঢাকা থেকে ইস্তাম্বুল রুটে সপ্তাহের সাতদিনই ফ্লাইট পরিচালনা করবে তুরস্কভিত্তিক তার্কিশ এয়ারলাইন্স। আগামী ১ অক্টোবর থেকে বর্ধিত ফ্লাইটটি ঢাকা রুটের যাত্রী পরিবহন শুরু করবে বলে জানিয়েছে তুরস্কের পতাকাবাহী বিমান সংস্থাটি। গত ১৭ জুলাই ঢাকা থেকে সপ্তাহে তিনটি করে ফ্লাইট চালু করেছিল তার্কিশ এয়ারলাইন্স। এরপর সেপ্টেম্বরে সপ্তাহে পাঁচটি ফ্লাইট করা হয়। যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে...বিস্তারিত

১০৯ স্মার্ট সিটির তালিকায় নেই বাংলাদেশের কোনও শহর

‘স্মার্ট সিটি-২০২০’র তালিকা প্রকাশ করেছে সুইস বিজনেস স্কুল অব ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট (আইএমডি)। ১০৯টি নগরীর এই ‘স্মার্ট সিটি’ তালিকায় ঠাঁই হয়নি রাজধানী ঢাকাসহ বাংলাদেশের কোনও নগরীর। করোনাভাইরাস মহামারী তুলনামূলক ভালোভাবে মোকাবিলা করতে পারা শহরগুলো নিয়ে তৈরি করা হয়েছে এবারের তালিকা। এই তালিকায় উপমহাদেশের মধ্যে ভারতের চারটি শহর থাকলেও আগের বছরের তুলনায় সেগুলোর ব্যাপক অবনমন...বিস্তারিত

ভ্যাকসিন কিনতে অগ্রিম টাকা জমা দেয়ার পরামর্শ জাতীয় কমিটির

করোনা ভাইরাস মোকাবিলায় সরকারকে বেশ কিছু পরামর্শ দিয়েছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। কমিটির চেয়ারপারসন অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লার সভাপতিত্বে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ১৯তম অনলাইন সভায় এj পরামর্শ দেয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সভায় কোভিড ভ্যাকসিন বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক ইতোমধ্যে গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।...বিস্তারিত

আইসিইউতে ভর্তি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম !

করোনা ভাইরাসে আক্রান্ত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোরে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। হাসপাতাল থেকে অ্যাটর্নি জেনারেলকে দেখা শোনার দায়িত্বে নিয়োজিত অ্যাডভোকেট মাসুদ মিয়া জানান, ভোরে অ্যাটর্নি জেনারেলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। উল্লেখ্য, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় গত ৪ সেপ্টেম্বর...বিস্তারিত