fbpx
হোম অন্যান্য

অন্যান্য

শিমুলিয়া ঘাটে তিল ধারণের জায়গা নেই

ঈদে ঘরমুখো মানুষের ঢলে তিল ধারণের জায়গাটুকুও নেই মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে। সংশ্লিষ্টরা বলছেন, শিমুলিয়া ফেরিঘাটে কখনোই এত মানুষকে একত্রে দেখা যায়নি। বুধবার (১২ মে) সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এদিকে গণপরিবহন বন্ধ ও বিজিবি মোতায়েন করে কয়েকটি চেকপোস্ট বসিয়েও লোকজনকে আটকে রাখা যায়নি। সব বাধা উপেক্ষা করেই বাঁধভাঙা স্রোতের মতো ঘাটে ছুটছে মানুষ। নৌ-পরিবহণ মন্ত্রণালয় ঈদে...বিস্তারিত

বনানীতে বহুতল ভবনে আগুন

রাজধানীর বনানী এলাকার একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। মঙ্গলবার বেলা ১১টা ৪২ মিনিটের দিকে বনানীর ১১ নম্বর রোডের ওই ছয়তলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, একটি ছয়তলা বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রথমে খবর...বিস্তারিত

আজ উত্তরায় চললো স্বপ্নের মেট্রোরেল !

জাপান থেকে আনা মেট্রোরেলের ৬টি বগি রাজধানীর উত্তরায় দিয়াবাড়ির ডিপো এলাকায় রাখা হয়েছে । ডিপোটিতে আজ প্রদর্শনের জন্য চালানো হয়েছে মেট্রোরেলের প্রথম সেটের বগি। বেলা পৌনে ১২টার দিকে গণমাধ্যমকর্মীদের সামনে এই বগি আনা হয়। মেকানিক্যাল-ইলেকট্রিক্যাল, ওয়াশিংসহ প্রতিটি কোচের ১৯ ধরনের পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। এরপর এসব বগি রেলপথে চালানোর জন্য প্রস্তুত করা হবে বলে জানা গেছে। রাজধানীর...বিস্তারিত

ঈদের দিনসহ ৬ দিন গ্যাস থাকবে না যেসব এলাকায়

জাতীয় গ্যাস গ্রিডের সক্ষমতা বৃদ্ধি ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ সোমবার (১০ মে) সকাল ৬টা থেকে আগামী শনিবার (১৫ মে) রাত ১০টা পর্যন্ত এবং ঈদুল ফিতরের দিন ও পরের দিন বিবিয়ানা ও বাঙ্গুরা গ্যাসক্ষেত্র আংশিক বা সম্পূর্ণ বন্ধ থাকবে। ফলে ঈদের দুইদিন ও এ পুরো সময়জুড়ে ঢাকার আশেপাশের বেশ কয়েকটি এলাকায় গ্যাসের চাপ কম...বিস্তারিত

ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত পবিত্র লাইলাতুল কদর

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদায় গতকাল রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানরাও নিজেদের গুনাহ মাফ ও মনোবাসনা পূরণের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি এবং অধিক সাওয়াব হাসিলের আশায় নফল ইবাদত, কোরআন তিলাওয়াত, জিকির-আজকার আর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে কাটিয়েছেন হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এ রাত। শবে কদর...বিস্তারিত

সারাদেশে কালবৈশাখীর আভাস !

ঢাকাসহ সারা দেশে আজ কালবৈশাখী ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম  বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত...বিস্তারিত

মসজিদুল হারামের মুয়াজ্জিনের ইন্তেকাল

মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ শায়খ আব্দুর রহমান আল-আজলান (৮৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শায়খ আজলান শুক্রবার সকালে ইন্তেকাল করেন। বর্ণাঢ্য কর্ম জীবনে শায়খ আল-আজলান সৌদি আরবের আল-কাসিম অঞ্চলের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। শায়খ আজলান মসজিদুল হারামে উলুম শরিয়া তথা শরিয়া বিজ্ঞান বিষয়ে দরস দিতেন। পুরো বছরেই তিনি তার দরস চালু রাখতেন।...বিস্তারিত

দূরপাল্লার বাস চালুর দাবি !

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার যাত্রী এবং পণ্যবাহী পরিবহন চালুর দাবি জানিয়েছে। শনিবার (৮ মে) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে এক যৌথ সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সংগঠনগুলো। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান।...বিস্তারিত

​আজ পবিত্র জুমাতুল বিদা

আজ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার অর্থাৎ জুমাতুল বিদা। জুমাতুল বিদা শেষে সারা দেশের সব মসজিদে করোনা মহামারি থেকে মুক্তি লাভের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত হবে। জুমাতুল বিদা; অর্থাৎ শেষ জুমা। পবিত্র রমজান মাসের শেষ শুক্রবারের জুমার নামাজ জুমাতুল বিদা হিসেবে পরিচিত। এই দিনটি মুসলিমদের মনে করিয়ে দেয়, আরো একটি রমজান মাস বিদায় নিচ্ছে।...বিস্তারিত

নেপালেও করোনা ভয়াবহ; বাংলাদেশে বাড়ছে শঙ্কা !

নেপালে করোনায় সর্বোচ্চ সংক্রমণ ছিল গত বছর অক্টোবর মাসে। এ বছরের মার্চে এসে দৈনিক শনাক্ত ১০০ জনের নিচে নেমে যায়। তবে তা স্থায়ী হতে পারেনি বেশিদিন। মাত্র ১৫ দিনের মাথায় হঠাৎ করেই আবার চূড়ার দিকে উঠতে থাকে দৈনিক শনাক্তের সংখ্যা ও হার। গত ৫ মে শনাক্ত ছিল আট হাজার ৬০৫ জন। মারা যায় ৫৬ জন।...বিস্তারিত

আড়াই বছরে ৭ জন ইউএনও বদলি; জনদূর্ভোগ চরমে !

দেশের প্রায় প্রত্যেক উপজেলায় নির্বাহী কর্মকর্তারা নানা কারণে দ্রুততম সময়ে বদলি হয়ে থাকেন। যদিও পূর্ণ মেয়াদে দায়িত্ব পালনের পর বেশিরভাগ উপজেলায় বদলির আদেশ আসে। কিন্তু এমন কিছু উপজেলা রয়েছে যেখানে রাজনীতি আর স্থানীয় নানা জটিলতায় দায়িত্ব পালনে ইতস্ততবোধ করেন কর্মকর্তারা। ফলে দায়িত্ব পালনে নানা সমস্যায় পড়েন তারা। তেমনি এক উপজেলা লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা। যেখানে...বিস্তারিত

হাজরে আসওয়াদের স্বচ্ছ ছবি প্রকাশ !

কাবা শরিফে অবস্থিত হাজরে আসওয়াদের (পবিত্র কালো পাথর) স্ফটিক স্বচ্ছ ছবি প্রথমবারের মতো প্রকাশ করা হয়েছে। স্থানীয় সময় সোমবার (৩ মে) সৌদি তথ্য মন্ত্রণালয় ইতিহাসে প্রথমবারের মতো ‘জান্নাতি’ পাথর হাজরে আসওয়াদের সবচেয়ে স্বচ্ছ ছবি প্রকাশ করে। ‘হাজরে আসওয়াদ’— কাবাঘরের দেয়ালে বিশেষভাবে স্থাপনকৃত একটি পাথরের নাম। আরবি ‘হাজর’ শব্দের অর্থ পাথর আর ‘আসওয়াদ’ শব্দের অর্থ কালো। অর্থাৎ...বিস্তারিত

বিশেষ পান, দাম ৭০০ টাকা !

অনেকেই তো আগুন পান, মিষ্টি পানসহ বিভিন্ন স্বাদের পান খেয়েছেন। এবার না হয় সোনার পান খেয়ে দেখুন। এই পানের বিশেষত্ব হলো, এতে মেশানো থাকে সোনা। এ কারণেই এতো দাম। সম্প্রতি দিল্লির কনট প্লেসের এক নারী পান বিক্রেতা অভিনব এই পান তৈরি করে আলোচনায় এসেছেন। এই পানের দাম ৭০০ টাকা। অবাক করা বিষয় হলেও সত্যিই। ইয়ামু পঞ্চায়েত...বিস্তারিত

বিরল দৃষ্টান্ত; একসঙ্গে ৯ শিশুর জন্ম !

গর্ভাবস্থায়ই আলাচনায় চলে আসেন পশ্চিম আফ্রিকার দেশ মালির হালিমা। দেশটির নেতারাও বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন। বিরল দৃষ্টান্ত গড়লেন মালির হালিমা সিসে (২৫)। একসঙ্গে জন্ম দিলেন ৯টি সন্তান। এর মধ্যে দুই শিশুর অস্তিত্ব আগে থেকে বুঝতেই পারেননি চিকিৎসকরা। মালির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। গত মার্চে যখন চিকিৎসকরা জানান হালিমার বিশেষ যত্নের প্রয়োজন, তখন দেশটির পরিবর্তনকামী...বিস্তারিত

আগুনে জ্বলছে সুন্দরবন

২০ ঘণ্টা পার হলেও এখনও জ্বলছে সুন্দরবনের আগুন। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে মঙ্গলবার (৪ মে) সকালে দ্বিতীয় দিনের মতো ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে। বাগেরহাট ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক গোলাম সরোয়ার জানান, সুন্দরবনের দাসের ভারানী এলাকায় যে গহীন বনে আগুন লেগেছে তার কাছাকাছি...বিস্তারিত

মতিঝিলে হোটেল কক্ষে যুবকের ঝুলন্ত লাশ

রাজধানীর মতিঝিল থানাধীন ফকিরাপুলে হোটেল আল-আকসার সাত তলার স্টাফদের থাকার রুম থেকে রুবেল (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মতিঝিল থানা পুলিশ। রবিবার সন্ধ্যা সাতটার দিকে লাশটি উদ্ধার করা হয়। মতিঝিল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফকিরাপুলের আল-আকসা হোটেলের সপ্তম তলায় স্টাফদের রুম থেকে গামছা দিয়ে...বিস্তারিত

ইতিকাফে বসতে চাইলে আজ সূর্যাস্তের পূর্বেই বসতে হবে

ইতিকাফ সুন্নাতে মুয়াক্কাদাহ। ইতিকাফ মহান ইবাদত। বান্দাহ এর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে সক্ষম হয়। রাসূলুল্লাহ (সা.) সর্বদা ইতিকাফ করেছেন। এ প্রসঙ্গে ইমাম যুহরী (রহ.)-এর কথা খুবই প্রণিধানযোগ্য। তিনি বলেছেন, ‘মুসলমানদের দেখে আশ্চর্য লাগে, তারা ইতিকাফ ত্যাগ করে চলেছে, অথচ নবী করিম (সা.) মদিনায় আসার পর থেকে মৃত্যু পর্যন্ত কখনো ইতিকাফ পরিত্যাগ করেননি।’ (ইবনে বাত্তাল...বিস্তারিত

শিবচরের ঘাটে ২৬ মরদেহ উদ্ধার !

মাদারীপুরের শিবচরে বালুবোঝাই বাল্কহেডে স্পিডবোটের ধাক্কায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে আরও পাঁচজনকে। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে ২৪ জনের লাশ নদীর পাড়ে রয়েছে। দু’জন হাসপাতালে নেয়ার পর মারা যাওয়ায় সেখানেই তাদের লাশ রাখা হয়েছে। স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা এখনও...বিস্তারিত

দাহ করার পর খবর আসে বাবা জীবিত !

ভারতের পশ্চিমবঙ্গে দাহ করার তিন দিন পরে ছেলে জানতে পেরেছেন তার বাবা জীবিত। ঘটনাটি পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ঘটেছে। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের পঁচেটগড়ের দক্ষিণ পাড়ার বাসিন্দা মনোজ মাইতি (৫২) নামে এক ব্যক্তি হায়দরাবাদে কাজ করতেন। হঠাৎ তার জ্বর আসলে তিনি বাড়িতে ফেরেন। এরপর তার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। তারপর তাকে হাসপাতালে ভর্তি করা...বিস্তারিত

সিজদারত অবস্থায় কিশোরের মৃত্যু !

তারাবির নামাজ পড়ার সময় সিজদারত অবস্থায় ফেনীর ফুলগাজী উপজেলার এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার সদর ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে কিশোরের লাশ পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে। মৃত কিশোরে নাম আবুল কালাম শাহীন (১৭)। সে দৌলতপুর গ্রামের আবুল বাশারের ছেলে। পুলিশ জানায়, বুধবার রাতে মসজিদে তারাবির নামাজ পড়তে আসে আবুল...বিস্তারিত