fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

জামালপুরের সরিষাবাড়িতে জন্ম নিয়েছে ৫ পায়ের বাছুর !

এই বাড়ি থেকে ওই বাড়ি তিড়িং বিড়িং করে দৌড়াচ্ছে ৫ পায়ের বাছুর ! কখনো মায়ের আশেপাশে, কখনো আবার খোলা মাঠে আপন মনে নেচে বেড়াচ্ছে সে। বিরল এই বাছুরের নাচ দেখতে মেতে উঠেছে পুরো গ্রাম। তার পিঠের উপরে মেরুদণ্ডের প্রধান হাড়ের সঙ্গে সংযুক্ত অতিরিক্ত একটি পা অদ্ভুদভাবে বেঁকে কুজের আগে ডান দিকে ঝুলছে। স্বাভাবিকভাবে অন্য চারটি পায়ের...বিস্তারিত

সাগরে লঘুচাপ, ডিসেম্বরে বড় ধরনের শৈত্যপ্রবাহের আশঙ্কা !

সারাদেশে জেঁকে বসেছে শীত। বিশেষ করে রাতের বেলা হাড় কাঁপুনি ঠাণ্ডা। তবে রাজধানীতে সেই আঁচ খুব একটা পড়েনি। যদিও অন্য সময়ের তুলনায় অনেকটাই কমে গেছে তাপমাত্রা। এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে দেশে এক থেকে দুটি বড় ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। জানতে চাইলে আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, ডিসেম্বর মাসে শীতের তীব্রতা বাড়বে এবং...বিস্তারিত

করোনা মহামারিতে বিশ্বের সবচেয়ে দামি ‘কালো মুরগি’র পালন বাড়ছে !

মহামারি একদিকে যেমন মানুষকে কর্মহীন করেছে, অন্যদিকে বিভিন্ন কাজের পথ উম্মোচনও করেছে। মাস্ক, স্যানিটাইজার বা জীবাণুনাশক পণ্যগুলোর পাশাপাশি বেড়েছে খাবারের উৎপাদনও। বিশেষ করে রোগ প্রতিরোধ করে এমন সব খাবারের দিকেই মানুষ বেশি ঝুঁকছে। মধ্যপ্রদেশের ইন্দোর, ভোপাল জেলায় নতুন করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ফলে সেখানে বেড়ে গেছে কালো মুরগি বা কড়কনাথ মুরগির চাহিদাও। তাই সরকারিভাবে...বিস্তারিত

ঢাকার প্রবেশমুখে নতুন ১০টি বাস টার্মিনাল

রাজধানীর যানজট কমাতে ঢাকার সীমান্তবর্তী এলাকায় ১০টি টার্মিনাল নির্মাণ করার প্রস্তাব করেছে বাস রুট রেশনালাইজেশন কমিটি। এতে নগরের গণপরিবহনে শৃঙ্খলা আসার পাশাপাশি যানজটও কমে যাবে। এই কমিটি মনে করে, প্রকল্পটি বাস্তবায়ন হলে রাজধানীতে আন্তঃজেলা বাস ঢুকবে না। নির্ধারিত বাস টার্মিনালে যাত্রী নামিয়ে বাসগুলো তাদের নির্ধারিত গন্তব্যে চলে যাবে। বাস রুট রেশনালাইজেশন কমিটি সূত্র জানায়, সায়েদাবাদ,...বিস্তারিত

বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশন-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের অভিষেক

বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নব-নির্বাচিত কর্মকর্তাদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ এর বাংলামটরে অবস্থিত কার্যালয়ে এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান এবং হামদর্দ বাংলাদেশ এর চীফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের নব-নির্বাচিত চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন হামদর্দ...বিস্তারিত

হঠাৎ চিৎকার করে উঠলো মর্গে থাকা লাশ !

লাশ মর্গে রেখে সংরক্ষণের প্রক্রিয়া শুরু হলে হঠাৎ জেগে ওঠেন এক ‘মৃত ব্যক্তি’। জেগে উঠেই নিজেকে মর্গে দেখেই চিৎকার করতে শুরু করেন। সম্প্রতি কেনিয়ার এক হাসপাতালের এমন ভয়ংকর ঘটনা ঘটেছে। চিকিৎসকরা হাসপাতালে ভর্তি ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে দিয়েছিলেন। পরে সংরক্ষণের জন্য মর্গে তার দেহ রাখা হয়েছিল। জানা গেছে, ৩২ বছরের ওই ব্যক্তির নাম...বিস্তারিত

নুরের বিরুদ্ধে মামলার প্রতিবেদন দাখিল ২০ ডিসেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ ৬ জনের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। সোমবার (৩০ নভেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার নতুন এ দিন ধার্য করেন। লালবাগ থানার...বিস্তারিত

বাংলাদেশ থেকে ২৫ হাজার কোটি টাকা পাচার !

প্রাথমিকভাবে গত ১২ বছরে বাংলাদেশ থেকে বিদেশে অন্তত ২৫ হাজার কোটি টাকা পাচার হওয়ার ব্যাপারে নিশ্চিত হয়েছে দুদক। যা পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, হংকং, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে। জানা যায়, গত ২২ অক্টোবর ‘বিভিন্ন দেশে পাচার হওয়া অর্থ বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব থাকা বাংলাদেশিদের তালিকা প্রসঙ্গে’ শিরোনামে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব...বিস্তারিত

নাইজেরিয়ায় ১১০ কৃষককে গলাকেটে হত্যা !

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় মাইদুগুরি শহরের কাছে ধানের জমিতে হামলা চালিয়ে অন্তত ১১০ কৃষককে হত্যা করেছে বোকো হারাম জঙ্গিরা। প্রথমে ৪৩ জনের মৃত্যুর খবর এসেছিল। জিহাদ বিরোধী একজন মিলিশিয়া শনিবার জানান, খোশোবে গ্রামে হত্যাকারীরা কৃষি শ্রমিকদের হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করে। মিলিশিয়া নেতা বাবাকুরা কোলো জানান, তারা ১১০টি লাশ উদ্ধার করেছেন। সবাইকে গলা কেটে হত্যা করা হয়েছে।...বিস্তারিত

রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি ৮৬

সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৬ জন। রাজধানী ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি ৬৮ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. এ বি মো. শামছুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৮৬...বিস্তারিত

সাবেক সচিব মোফাজ্জল করিম অসুস্থ হয়ে হাসপাতালে

সাবেক সচিব ও রাষ্ট্রদূত, বিশিষ্ট কবি সাহিত্যিক এ.এইচ.এম মোফাজ্জল করিম গুরুতর অসুস্থ। শুক্রবার ঢাকার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তির পর তাঁকে আইসিইউতে চিকিৎসাধীন রাখা হয়েছে। মৌলভীবাজারের কুলাউড়ায় তাঁর গ্রামের বাড়ি, বসবাস ঢাকায়। তিনি গত ক’দিন ধরে অসুস্থ হয়ে প্রথমে বাসায় চিকিৎসা নেন,  পরে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে শুক্রবার হাসপাতালে ভর্তি করা...বিস্তারিত

আগামী ৩ ও ৪ ডিসেম্বর রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর শুরু

কক্সবাজারে অবস্থানরত মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আগামী ৩ ও ৪ ডিসেম্বর নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর শুরু হচ্ছে। এরই মধ্যে ভাসানচরে রোহিঙ্গাদের চিকিৎসা সেবা ব্যবস্থাপনা সরেজমিন পরিদর্শন ও মনিটরিংয়ের জন্য স্বাস্থ্য অধিদফতর থেকে পাঁচ সদস্যের একটি পরিদর্শন ও মনিটরিং টিম গঠন করা হয়েছে। এ কমিটির দলনেতা স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. ফরিদউদ্দিন মিঞা জানান, রোববার...বিস্তারিত

নিজস্ব বলয় গড়তে মাই ম্যান দিয়ে কমিটি নয়: কাদের

নিজস্ব বলয় তৈরি করতে ‘মাই ম্যান’ দিয়ে কমিটি গঠন করা যাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যেসব জেলায় আওয়ামী লীগের সম্মেলন হয়নি এবং কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সে সকল জেলায় দ্রুত কাউন্সিল করতে দলীয় সভাপতি শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, জেলা সম্মেলনের আগে উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৯ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২৩ এবং নারী ৬ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৬০৯ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ৩৬ জনের। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৭৮৮ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৪ লাখ ৬২...বিস্তারিত

বঙ্গবন্ধু রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রাজধানী ও পশ্চিমাঞ্চলীয় জেলার মধ্যে রেল যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে যমুনা নদীর ওপর ডাবল লাইন ডুয়েল গেজ বিশিষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্প সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু বহুমুখী সেতু থেকে ৩০০ মিটার উত্তরে...বিস্তারিত

সারাবিশ্বে একদিনে পৌনে ৬ লাখ মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত

সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় ৫ লাখ ৭১ হাজার ৯৩৪ জন মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ কোটি ২৫ লাখ ৫২ হাজারেরও বেশি। এই সময়ে (শেষ ২৪ ঘণ্টায়) এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯ হাজার ২০৩ জন। আর এখন পর্যন্ত মোট প্রাণ হারানো মানুষের সংখ্যা ১৪ লাখ ৫৭ হাজার ৫১৬...বিস্তারিত

ওআইসিকে মামলা পরিচালনায় ৫ লাখ ডলার দিয়েছে বাংলাদেশ

আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যার মামলায় মিয়ানমারের বিরুদ্ধে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার আইনি লড়াইয়ে সহায়তা করতে ওআইসিকে ৫ পাঁচ লাখ মার্কিন ডলার দিয়েছে বাংলাদেশ। বিশ্বের ৫৭টি মুসলিম দেশের সংগঠন ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের চলমান বৈঠকে সূচিত তহবিল সংগ্রহ অভিযানে বাংলাদেশ এ অর্থ সহায়তা দেয়। ইসলামিক সহযোগিতা সংস্থায় (ওআইসি) বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত...বিস্তারিত

বঙ্গবন্ধু ডুয়েল গেজ রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন আজ

যমুনা নদীর উপরে নির্মিত বঙ্গবন্ধু সেতুর পাশেই হচ্ছে বঙ্গবন্ধু ডুয়েল গেজ রেল সেতু। আজ রোববার ভার্চুয়াল পদ্ধতিতে এই রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্প সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু বহুমুখী সেতুর কয়েকশ’ গজ উত্তরে নতুন সেতুটি নির্মাণ হবে। ২০২৩ সাল পর্যন্ত প্রকল্পের মেয়াদ ধরা হলেও সংশোধিত প্রকল্পে সময়সীমা দুই বছর বাড়িয়ে ২০২৫ সালের...বিস্তারিত

একুশে পদকপ্রাপ্ত ওস্তাদ শাহাদাত হোসেন খান মারা গেছেন

একুশে পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বরেণ্য সরোদশিল্পী ওস্তাদ শাহাদাত হোসেন খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাত সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে তার মৃত্যু হয়। ১৯৫৮ সালে উপমহাদেশের অন্যতম এক সংগীত পরিবারে জন্ম নেন শাহাদাত হোসেন খান। পৈত্রিক বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়। তিনি বিশ্বখ্যাত সংগীতজ্ঞ ও সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন...বিস্তারিত

ড. শাহ আলমকে সাউথ এশিয়া রেডিও ক্লাবের স্বর্ণপদক প্রদান

বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রম এর পরিচালক ড. মীর শাহ আলম এর চাকুরী থেকে অবসর এবং তাকে নিয়ে লেখা স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘শেষ বেলা’র মোড়ক উন্মোচন উপলক্ষে ‘সংবর্ধনা, শ্রোতা সম্মেলন ও ডিএক্স প্রদর্শনী’ অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর ২০২০ শুক্রবার, রাজধানীর হোটেল ইম্পেরিয়ালে অনুষ্ঠানটির আয়োজন করে চীন, ইন্দোনেশিয়া ও ভারত থেকে একাধিক আন্তর্জাতিক পদকপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া...বিস্তারিত