fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

অবশেষে মিয়ানমার সেনাপ্রধানের প্রতিশ্রুতি ঘোষণা

প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণে মিয়ানমার সেনাপ্রধান মিন অং হ্লাইং প্রতিশ্রুতি দিয়েছেন, শিগগিরই নতুন নির্বাচনের আয়োজন করে বিজয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। সোমবার (০৮ ফেব্রুয়ারি) সরাসরি ভাষণ দেন সেনাপ্রধান মিন অং হ্লাইং। এদিন গত বছরের নভেম্বরের অনুষ্ঠিত জাতীয় নির্বাচন নিয়ে জালিয়াতির অভিযোগ তোলেন তিনি। ভাষণে মিন অং হ্লাইং বলেন, আগের সময়ের চেয়ে এবারের সামরিক সরকার একেবারেই...বিস্তারিত

মিয়ানমার-নিউজিল্যান্ড সম্পর্ক ছিন্ন ঘোষণা

মিয়ানমারের সঙ্গে উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও সামরিক পর্যায়ের সম্পর্ক থাকবে না। একই সঙ্গে সাহায্য বন্ধসহ সামনের সপ্তাহ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞাও জারি হবে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান এমন ঘোষণা দেন। বলেন, মিয়ানমারের সঙ্গে রাজনৈতিক ও সামরিক-সহ গুরুত্বপূর্ণ সব পর্যায়ের সম্পর্ক ছিন্ন করা হবে। আর্ডান সংবাদ সম্মেলনে বলেন, নিউজিল্যান্ডের এই প্রজন্মের প্রত্যেক নাগরিক মিয়ানমারের অবস্থা...বিস্তারিত

আওয়ামী লীগ নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল !

বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল মুনসুর। আর দুওসুও ইউনিয়নের কলেজ পাড়া গ্রামের গোলাম রব্বানীর ছেলে। ছবিতে দেখা যায়,  মুনসুর বিভিন্ন স্টাইলে দিনে-রাতে মাদক সেবন করছেন। ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার এই নেতার ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, আল মুনসুর লাহেরী বাজারে মাদক ব্যবসার গডফাদার। আর পুরো জেলায়...বিস্তারিত

চীনে মুসলিমদের ওপর নির্যাতনের প্রমাণ সংগ্রহ…

যুক্তরাজ্যে প্রকাশিত একটি আনুষ্ঠানিক আইনগত মতামতে চীনের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় উইঘুরদের বিরুদ্ধে দেশটির সরকারি বাহিনীর চালানো পরিকল্পিত গণহত্যার বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে বলে দাবি করা হয়েছে। একটি স্বাধীন বিশেষজ্ঞ দল এই আইনগত মতামত দিয়েছে। আজ সোমবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিশেষজ্ঞদের আইনগত মতামতে এই বলে উপসংহার টানা হয়েছে যে, উইঘুরদের ধ্বংস...বিস্তারিত

অবশেষে বিক্ষোভ ঠেকাতে জল কামানের ব্যবহার…

অবশেষে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভকারী শ্রমিকদের ওপর জল কামান ব্যবহার করেছে পুলিশ। সোমবার সকালে ধর্মঘটে অংশ নিতে দশ হাজারেরও বেশি মানুষ নেপিডোয় জড়ো হয়। মান্ডালা ও ইয়াঙ্গুনেও ব্যাপক সংখ্যক মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে বলে জানিয়েছে বিবিসি বার্মিজ। বিক্ষোভে অংশ নিয়েছেন শিক্ষক, আইনজীবী, ব্যাংক কর্মকর্তা, সরকারি কর্মচারীসহ বিভিন্ন পেশার মানুষ। দেশটির সর্ববৃহৎ শহর ইয়াঙ্গুনের কেন্দ্রস্থল...বিস্তারিত

এবার ভারতের আনন্দবাজার পত্রিকায় বাংলাদেশের প্রশংসা !

ক্রয়ক্ষমতার বিবেচনায় মাথাপিছু দেশজ উৎপাদনে (জিডিপি) ভারতকে ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। গত বছরের অক্টোবরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল তহবিল- আইএমএফ’র দেয়া ওয়ার্ল্ড আউটলুকের হালনাগাদ প্রতিবেদনে এমনটাই জানানো হয়। ওই প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের শেষ নাগাদ ক্রয়ক্ষমতার বিবেচনায় (পিপিপি) বাংলাদেশের মাথাপিছু জিডিপির পরিমাণ দাঁড়াবে ১ হাজার ৮৮৮ ডলাার আর এসময়ে ভারতের জনপ্রতি জিডিপির পরিমাণ দাঁড়াবে ১ হাজার ৮৭৭ ডলারে। এরপরেই ভারত জুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। আইএমএফ-এর রিপোর্ট প্রকাশ্যে...বিস্তারিত

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে জোড় প্রস্তুতি !

বেগম খালেদা জিয়ার কারাবাসের তিন বছর পূর্তি আজ সোমবার (৮ ফেব্রুয়ারি)। শর্তসাপেক্ষে মুক্তি পেলেও পুরোপুরি মুক্ত নন বিএনপি প্রধান। দলটির নেতারা বলছেন, তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। এ উপলক্ষে আজ ঢাকা মহানগরীসহ দেশে সব জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করবে বিএনপি। দলীয় সূত্র জানায়, প্যারোলে মুক্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাওয়ার পথ...বিস্তারিত

আল জাজিরা রিপোর্টের সামির বিরুদ্ধে নানাবিধ অভিযোগ…

আলজাজিরা ফিল্মের অন্যতম চরিত্র আলোচিত ‘সামি’র বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা। এরই মধ্যে তার বিরুদ্ধে বিভিন্ন প্রতারণামূলক কাজে অংশ নেওয়া, সেনানিবাসে নিষিদ্ধ হওয়াসহ নানা অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে তারা। তদন্ত-সংশ্লিষ্টরা বলছেন, এই সামি কখনো তানভীর সাদাত, কখনো শায়ের জুলকার নাইন, কখনো বা জুলকার নাইন শায়ের খান সেজে প্রতারণাসহ অগণিত অপরাধের সঙ্গে জড়িত...বিস্তারিত

বিজয় মামুনের কণ্ঠে অনুরূপ আইচের গান

এ সময়ের পরিচিত গায়ক বিজয় মামুনের কণ্ঠে প্রকাশ পেয়েছে নতুন একটি রোমান্টিক গান। গানের শিরোনাম ‘ভালোবেসে লাভ নেই’। শিল্পী নিজেই এই গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন। দেশ নন্দিত গীতিকার ও লেখক অনুরূপ আইচ এর লেখা নতুন এই গান প্রকাশ পেয়েছে ‘আইচ সং’ এর ইউটিউব চ্যানেল থেকে। এ প্রসঙ্গে বিজয় মামুন বলেন, জনপ্রিয় গীতিকার অনুরূপ...বিস্তারিত

বন্যায় লাল পানিতে ডুবে গেল পুরো গ্রাম, রহস্য কী ?

দেখলেই মনে হবে যেনো ‘রক্তের বন্যা’! এমন টকটকে গাঢ় লাল পানিতেই ডুবে গেছে পুরো গ্রাম। যার অসংখ্য ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে। ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার জেংগট নামে একটি গ্রামে। জেংগট দেশটির মধ্য জাভা প্রদেশে অবস্থিত একটি ঐতিহ্যে ভরপুর গ্রাম। ঐতিহ্যগতভাবে এই গ্রামে রঙিন বাটিক পোশাক এবং মোম উৎপাদনের জন্য বিখ্যাত। জেংগটে...বিস্তারিত

ওয়েস্ট ইন্ডিজের অবিশ্বাস্য জয় !

অসাধ্য সাধন করল অবিশ্বাস্য দৃঢ়তা দেখিয়ে। ক্যারিবীয়দের জয়ের নায়ক অভিষিক্ত কাইল মায়ারস। তার মহাকাব্যিক এক ডাবল সেঞ্চুরিতে ভর করেই ৩ উইকেট হাতে রেখেই হেসেখেলে মাঠ ছেড়েছে সফরকারিরা। এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ক্রেইগ ব্রাথওয়েটের দল। লক্ষ্য ছিল ৩৯৫ রানের। পঞ্চম দিনের শেষ ঘন্টাতেও বোঝা যাচ্ছিল না, শেষ হাসি হাসবে কে। শেষতক...বিস্তারিত

পুরুষ নির্যাতন; ‘বউ আমার মুখের কথা কাইড়া নিতে চায়’

১০ দফা দাবিতে রাস্তায় নেমেছেন তারা। দেখা যায়, তার কপাল ও মুখে ব্যান্ডানা বাঁধা। আর তাতে লেখা-‘বউ আমার মুখের কথা কাইড়া নিতে চায়।’ এমনই কিছু ছবি ও ভিডিও এখন ফেসবুকে। স্ত্রীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে এমন ভিন্ন কায়দায় আমরণ অনশন করছেন অভিনেতা শামীম হাসান সরকার ও তার বন্ধুরা। খোঁজ নিয়ে জানা যায়, এসবই ‘বাঘ বন্দি বিড়াল’...বিস্তারিত

টিকা নিলেন ডা. জাফরুল্লাহ, প্রধানমন্ত্রীকেও নেওয়ার আহ্বান

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএসইউ) ভ্যাকসিন সেন্টারে করোনার টিকা নিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। রবিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে দেশব্যাপী টিকাদান কর্মসূচির শুরুর দিনেই টিকা নেন এই চিকিৎসক। এসময় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ভালো আছি। কোনো ভয় নেই। প্রধানমন্ত্রী যদি এখানে এসে টিকাটা নিয়ে যান তাহলে দেশবাসী আরও বেশি সাহস পাবে। দেশবাসীকে আহ্বান...বিস্তারিত

প্রাণী ও প্রকৃতির সঙ্গে কথোপকথন প্রসঙ্গে কোরআনের বর্ণনা…

বহু বিষয়ের অর্থ ও মর্ম মানুষের মন-মস্তিষ্কের গভীরে বসিয়ে দিতে কোরআনে তা কথোপকথনরূপে উপস্থাপন করা হয়েছে। তবে একাধিক কথোপকথনে আল্লাহ মানুষ ও বুদ্ধিসম্পন্ন প্রাণীর মতো অন্যান্য প্রাণী ও প্রকৃতিকে সম্বোধন করেছেন। তাফসিরবিদরা বলেন, কোরআনের ছয়টি সুরায়, দুই শ আয়াতে ৩৫ প্রজাতির পশু-পাখির আলোচনা এসেছে। সাধারণ বর্ণনার পাশাপাশি মহান আল্লাহ তাদের কথোপকথনও উল্লেখ করেছেন। প্রাণী ও...বিস্তারিত

ওবায়দুল কাদেরের কথা শুনলেন না মেয়রপ্রার্থী সবুজ !

ঢাকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করতে মাদারীপুরের নির্বাচনী মাঠ থেকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন কালকিনির স্বতন্ত্র মেয়রপ্রার্থী মশিউর রহমান সবুজ। রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে কালকিনির দক্ষিণ কৃষ্ণনগরে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান মশিউর রহমান সবুজ। তিনি জানান, সে সময় ওবায়দুল কাদের তাকে নির্বাচন থেকে...বিস্তারিত

৩ বছর ধরে ১০ বছরের গৃহকর্মী শিশুকে নির্যাতন !

ময়মনসিংহে গৃহকর্মী শিশুকে নির্যাতনের পর তার বাবার কাছে রেখে যাওয়ার সময় স্ত্রীসহ এক ব্যাংকারকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। আটকরা হলেন, মিজানুর রহমান ও তার স্ত্রী মুন্নী। মিজানুর রহমানের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। তিনি অগ্রণী ব্যাংকে চাকরি করেন বলে জানা গেছে। নির্যাতিত গৃহকর্মী নিশি (১০) জেলার নান্দাইল উপজেলার রাজবাড়ি গ্রামের প্রতিবন্ধী মুজিবুর রহমানের মেয়ে। এ ঘটনায়...বিস্তারিত

হাফিজ সাঈদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রধান ও ২৬/১১ মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী হাফিজ সাঈদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দিল্লির এক আদালত। জম্মু ও কাশ্মীরের জঙ্গি গোষ্ঠীগুলিকে আর্থিক মদদ দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কেবল হাফিজই নয়, তার আরও তিন সঙ্গীর বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। যদিও হাফিজের এই তিন সঙ্গী ইতিমধ্যেই কারাগারে রয়েছে।...বিস্তারিত

ঠেকানো যাচ্ছে না মিয়ানমারে চলা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ !

মিয়ানমারে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হলেও ঠেকানো যাচ্ছে না বিক্ষোভ। রবিবারও সেখানকার রাস্তায় নেমেছে অভ্যুত্থানবিরোধী কয়েক হাজার মানুষ। আন্দোলন ছড়িয়ে পড়ছে এক শহর থেকে আরেক শহরে। মার্কিন বার্তা সংস্থা এপি ও ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিক্ষোভকারীরা নির্বাচিত সরকারের আটককৃত বিভিন্ন প্রতিনিধিকে মুক্তি দেয়ার পাশাপাশি সামরিক শাসনের অবসান ঘটানোর দাবি জানিয়েছেন। গত ১ ফেব্রুয়ারি...বিস্তারিত

আইভীকে হুঁশিয়ারি হেফাজতে ইসলামের !

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত্ আইভীর প্রতি ইঙ্গিত করে  হুঁশিয়ারি দিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও ডিআইটি জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল। বলেন, ‘নগরীর ডিআইটি মসজিদে হাত দিলে তার কবর রচিত হবে’। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) জুমার বয়ানে মসজিদের মুসল্লিদের সামনে এমন ঘোষণা দিয়েছেন খতিব মাওলানা আব্দুল আউয়াল। মাওলানা আব্দুল আউয়াল বলেন,...বিস্তারিত

নবাব এলএলবিতে মোট ১১ দৃশ্যে আপত্তি তুলেছে সেন্সর বোর্ড

এবার নবাব এলএলবি’ চলচ্চিত্রের ১১ দৃশ্যে আপত্তি তুলেছে সেন্সর বোর্ড। ওই দৃশ্যগুলো বাদ দিয়ে নতুন সংযোজন করে সেন্সরে জমা দেয়া জন্য পরিচালক ও প্রযোজক বরাবর বুধবার চিঠি দেয়া হয়েছে। কর্তন ছাড়া ছবিটি ছাড়পত্র দেয়া সম্ভব হবেনা বলে জানানো হয়েছে।  বিষয়টি নিশ্চিত করেছন সেন্সর বোর্ড সচিব মো: জসিম উদ্দিন। গত বিজয় দিবসে অনলাইন প্ল্যাটফরম আই থিয়েটারে...বিস্তারিত