fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

প্রেসিডেন্ট ম্যাক্রোঁ গালে থাপ্পড় খেলেন,নেটিজেনদের প্রতিক্রিয়া

সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাত করতে গিয়ে রাস্তায় থাপ্পড় খেলেন ফরাসি প্রেসিডেন্ট মান্যুয়েল ম্যাক্রোঁ। মঙ্গলবার দক্ষিণ পূর্বাঞ্চলীয় ফ্রান্সের ড্রোম অঞ্চলে সরকারি সফরকালে এই ঘটনা ঘটে। ইতোমধ্যে থাপ্পড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বময় ভাইরাল হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর রাস্তায় থাপ্পড় খাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা। জানা যায়, মঙ্গলবার সরকারি...বিস্তারিত

মারা গেলেন হিজবুল্লাহর প্রতিষ্ঠাতা

ইরানের রাজনীতিক ও লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর প্রতিষ্ঠাতা আলি আকবর মোহতাশামিপুর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, গত সোমবার ৭৪ বছর বয়সে উত্তর তেহরানের একটি হাসপাতালে মৃত্যু হয় আলি আকবর মোহতাশামিপুরের। ইসরাইলি বোমায় ডান হাত হারানো আলি আকবর মোহতাশামিপুর ইরানের রাজনীতির শীর্ষ পর্যায়ের একজন শিয়া নেতা ছিলেন। খবর-আল জাজিরার। এ শিয়া নেতা...বিস্তারিত

ইসলাম বিরোধীদের কোনো স্থান নেই: জাস্টিন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কানাডায় ইসলামবিরোধী মনোভাব বা ধর্ম বিদ্বেষের কোনো স্থান নেই। ঐক্যবদ্ধভাবে সব অপতৎপরতা রুখে দিতে হবে। দেশটির অন্টারিও রাজ্যের শোকসভায় মঙ্গলবার সন্ধ্যায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আরও বলেন, শুধু মুসলিম নন, যেকোনও ধর্মের মানুষের জন্যই নিরাপদ হতে হবে কানাডার প্রতিটি শহর। এ জন্য সন্ত্রাসবাদ সৃষ্টি হয় এমন...বিস্তারিত

গুগলকে জরিমানা করল ফ্রান্স

গুগলের বিরুদ্ধে বাজারে নিজেদের প্রভাবশালী অবস্থানের সুযোগ কাজ লাগিয়ে অনলাইন বিজ্ঞাপনী খাতে কর্তৃত্ব প্রতিষ্ঠার অভিযোগ তুলেছে ফ্রান্স। এই অভিযোগে গুগলকে ২৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা করেছে দেশটির প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা ফ্রেঞ্চ কমপিটিশন অথরিটি। গুগল অনৈতিকভাবে ব্যবসায়ের সুযোগ নিয়ে অসম প্রতিযোগিতা তৈরি করেছে বলে ফ্রেঞ্চ কমপিটিশন অথরিটি সোমবার জানিয়েছে। গুগলও জরিমানা দিতে রাজি হয়েছে। একই...বিস্তারিত

মুসলমানদের নিয়ে ন্যক্কারজনক মন্তব্য- ক্রিকেটে নিষিদ্ধ রবিনসন

মুসলিম মানেই সন্ত্রাসবাদ। একই সাথে এশিয়ান বংশোদ্ভুত ও মহিলাদের প্রতি অবমাননাকর মন্তব্য করে আগেই সংবাদের শিরোনামে চলে এসেছিলেন ইংল্যান্ডের প্রতিভাবান ক্রিকেটার অলি রবিনসন। ন্যক্কারজনক এই মন্তব্যের জন্য পরবর্তী সময়ে ক্ষমা চেয়ে নেন তিনি। কিন্তু তাতেও মন গলেনি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি)। প্রায় ৮ বছর আগে করা বর্ণবিদ্বেষী টু্ইটের জন্য রবিনসনকে অনির্দিষ্টকালের জন্য আন্তর্জাতিক...বিস্তারিত

নিজের শরীরেই আগুন দিলেন সংবাদ উপস্থাপিকা

রাজধানীর মিরপুরে মধ্যরাতে আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে শঙ্কটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এক নারী। পূর্ব কাজীপাড়ার ৪৮১ নম্বর বাসার সামনে এ ঘটনা  ঘটে। অগ্নিদগ্ধ ওই নারীর নাম মাহমুদা সিহাবুম মুবিন মৌ (৩০)। তিনি এক সময় একটি বেসরকারি চ্যানেলে সংবাদ উপস্থাপিকা ছিলেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) একটি সূত্র জানিয়েছে, স্বামী একাধিক বিয়ে করায় ক্ষোভে ওই নারী...বিস্তারিত

মুসলিম পরিবারের ওপর হামলায় আতঙ্কিত জাস্টিন ট্রুডো

কানাডায় মুসলিম পরিবারের ওপর হামলার ঘটনায় ‘আতঙ্কিত’ বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সোমবার এক টুইট বার্তায় এই কথা জানান তিনি। এর আগে রোববার সন্ধ্যায় টরেন্টো থেকে ১২৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের শহর লন্ডনে রাস্তা পারাপারের জন্য অপেক্ষার সময় পাকিস্তানি বংশদ্ভুত এক কানাডিয়ান মুসলিম পরিবারকে পরিকল্পিতভাবে গাড়িচাপা দেয় এক গাড়িচালক। এই ঘটনায় ওই পরিবারের ৭৭ ও ৪৪...বিস্তারিত

এবার ডিজিটাল হজ,দিকনির্দেশনায় রোবট

কোভিড মহামারির কারণেই লোকবলের পরিবর্তে হজ ব্যবস্থাপনায় প্রযুক্তি ব্যবহারে প্রাধান্য দিয়ে ‘ডিজিটাল হজ’ বাস্তবায়নের পরিকল্পনা করছে সৌদি কর্তৃপক্ষ। হজে হাজিদের সেবায় নিয়োজিত লোকবলের সংখ্যা হ্রাস করা হবে। এবার হাজিদের দিকনির্দেশনা দেবে রোবট। গালফ নিউজ জানায়, হাজিদের ভিড় সামাল দিতে ও হজ ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার হচ্ছে লক্ষণীয়। হাজিদের গতিবিধি ও চলাফেরা নিয়ন্ত্রণ কম্পিউটার সংযোগের...বিস্তারিত

আজ থেকেই ট্রেনের টিকিট বিক্রি শুরু

দীর্ঘ দুই মাস পর আজ মঙ্গলবার থেকে রেলস্টেশনের কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ সকাল ৮টা থেকে রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর রেল স্টেশনসহ দেশের সব স্টেশনের কাউন্টারে টিকিট বিক্রি শুরু হয়। ঈদের পর ট্রেন চালু হলেও করোনার বিধিনিষেধের কারণে শুধু অনলাইনে বিক্রি হতো টিকিট। বাংলাদেশ রেলওয়ে এক বিজ্ঞপ্তিতে জানায়, করোনার ঝুঁকি এড়াতে সরকারি নির্দেশনা...বিস্তারিত

হামাসের হুমকিতে আল-কুদসে প্যারেড বাতিল ইসরাইলের

এবার ফিলিস্তিনির ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের ধমকে পবিত্র জেরুজালেমে বিতর্কিত প্যারেড অনুষ্ঠান বাতিল করেছে ইসরাইলের উগ্র-ডানপন্থী গোষ্ঠী। আগামী বৃহস্পতিবার কথিত পতাকা মিছিল বের করার পরিকল্পনা করেছিল উগ্র ডানপন্থী গোষ্ঠী। কিন্তু সোমবার ইসরাইলি পুলিশ তা বাতিল করেছে। পতাকা মিছিলের আয়োজক একটি গ্রুপের এক মুখপাত্র বলেন, ‘আমাদেরকে পুলিশ এ ধরনের মিছিলের অনুমতি দেয়নি। পুলিশ এক বিবৃতিতে বলেছে,...বিস্তারিত

এক বন্দী ইসরাইলি সৈন্যের ভিডিও প্রকাশ করেছে হামাস

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে বন্দী থাকা এক ইসরাইলি সৈন্যের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে সংগঠনটি। রোববার কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরায় এই ভিডিও প্রচারিত হয়। গিলাদ শালিত নামের ইসরাইলি এই সৈন্য ২০০৬ থেকে টানা পাঁচ বছর গাজায় হামাস যোদ্ধাদের হাতে বন্দী ছিলেন। ভিডিও ফুটেজে গিলাদ শালিতকে খেলতে, গান শুনতে, ব্যায়াম করতে ও নিজে নিজে রান্না করতে...বিস্তারিত

সারাদিন ভারী বর্ষণের পূর্বাভাস

বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকায় পশ্চিমা লঘুচাপের সঙ্গে পূবালী বায়ুর সংমিশ্রণে চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। দেশের বিভিন্ন জায়গায় সারাদিন থেমে থেমে বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস জানায়, ২৪ ঘণ্টায় ৮৯ মিমি বা তার চেয়ে বৃষ্টি হতে পারে। আর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা...বিস্তারিত

নিরপরাধ জেলখাটা মিনুকে মুক্তি দিতে হাইকোর্টের নির্দেশ

চট্টগ্রামের একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারা-প্রাপ্ত আসামি কুলসুম আক্তার ওরফে কুলসুমির পরিবর্তে জেল খাটা নিরপরাধ মিনুকে মুক্তি দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি মূল আসামি কুলসুমকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছে। সোমবার হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে কুলসুমের স্বাক্ষর জালিয়াতি করে যারা হাইকোর্টে জামিন আবেদন...বিস্তারিত

যুক্তরাষ্ট্র ভেঙে যেতে পারে: ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সোভিয়েত ইউনিয়নের মতো পরাশক্তি যুক্তরাষ্ট্রও ভেঙে যেতে পারে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ। তিনি যুক্তরাষ্ট্রকে হুমকি বলেছেন, ‘যেকোনো সাম্রাজ্যবাদী পরাশক্তির মতো বর্তমান মার্কিন সরকারও প্রচলিত নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। যুক্তরাষ্ট্র এমন সব সমস্যা তৈরি করেছে, যা এখন তাদের পক্ষে সমাধান করা সম্ভব হচ্ছে না। ঠিক যেমনটি সাবেক...বিস্তারিত

আগুনে পুড়ে শেষ বস্তির কয়েকশ’ ঘর

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট ও এলাকাবাসীর প্রাণান্তকর চেষ্টায় দীর্ঘ প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (৭ জুন) ভোর ৫টার দিকে এই আগুন লাগে। এ ঘটনায় পুড়ে গেছে কয়েকশ’ ঘর। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হোসেন বলেন, আগুন লাগার খবরে...বিস্তারিত

হেফাজত চলবে ৯ নেতার নিদের্শনায়

হেফাজতে ইসলামের ৩৩ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হলেও মূল দায়িত্ব থাকবে ৯ জনের হাতে। তারাই সব ক্ষমতার অধিকারী। নয় সদস্যের এই খাস কমিটি ‘মজলিসে শুরা’ হিসাবে বিবেচিত হবে। এই নয় নেতাই হেফাজতের মূল পরিকল্পনাকারী হিসাবে বিবেচিত হবেন। জানা যায়, হেফাজতের নতুন ঘোষিত কমিটিতে নয় সদস্য বিশিষ্ট ‘খাস কমিটি’ গঠন করা হয়েছে। বিশাল...বিস্তারিত

গাজা পুনর্গঠনে আরো পাঁচ শ’ মিলিয়ন ডলার দেবে কাতার

‘যত দিন না ফিলিস্তিনিরা পূর্ণ স্বাধীনতা পাচ্ছে ও যে পর্যন্ত না ফিলিস্তিনিদের সমস্যার সমাধান হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের সাহায্য করে যাব।’ বলেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। কাতারের পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেছেন যে তার দেশ ২০১২ সাল থেকে এ পর্যন্ত গাজা পুনর্গঠনে ১ দশমিন ৪ বিলিয়ন ডলার খরচ...বিস্তারিত

সিরাজগঞ্জে একদিনে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

সিরাজগঞ্জে একদিনে বজ্রপাতে ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতরা হলেন উল্লাপাড়া উপজেলার ২ জন, শাহজাদপুর উপজেলার ২ জন ও বেলকুচি উপজেলার ১ জন। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে, আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রবিবার (৬ জুন) বিকাল ৪টায় সিরাজগঞ্জের আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়, শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের চর-আঙ্গারু গ্রামের আমানত হোসেনের ছেলে...বিস্তারিত

আল জাজিরার সাংবাদিককে ছেড়ে দিল ইসরায়েলি পুলিশ

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার নারী সাংবাদিক গিভারা বুদেইরিকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর ছেড়ে দিয়েছে ইসরায়েলি পুলিশ। অবরুদ্ধ পূর্ব জেরুজালেমের নিকটবর্তী এলাকা শেখ জাররাহ থেকে আন্দোলনের খবর সংগ্রহ করতে গেলে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাকে মারধর এবং সংবাদ সংগ্রহে ব্যবহৃত জিনিসপত্র ভাঙচুর করা হয়। তবে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পরেই বুদেইরিকে ছেড়ে দেওয়া হয়েছে বলে আল-জাজিরার...বিস্তারিত

নাইজেরিয়ায় টুইটার ব্যবহার নিষিদ্ধ

নাইজেরিয়ায় অনির্দিষ্ট সময়ের জন্য টুইটার ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। কেউ টুইটার ব্যবহার করলে শাস্তির বিধানও করা হয়েছে। নাইজেরিয়ার মোবাইল ফোন নেটওয়ার্কেগুলোর মাধ্যমে টুইটারে প্রবেশের সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে। নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারির একটি টুইট ডিলিট করেছিল টুইটার। ওই টুইটে চার দশক আগে নাইজেরিয়ায় সংঘটিত গৃহযুদ্ধের বিষয়টি টেনে কিছু মানুষকে হুমকি দিয়েছিলেন বুহারি। পোস্ট ডিলিট...বিস্তারিত