fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

আফগানিস্তানের ৯০ শতাংশ সীমান্ত তালেবানের দখলে

আফগানিস্তানে অব্যাহত রয়েছে তালেবানের অগ্রযাত্রা। দেশটির বাণিজ্য পরিচালনা করা হয় এমন ৯০ শতাংশ সীমান্ত দখলে নেওয়ার দাবি করেছে তালেবান। বৃহস্পতিবার রাশিয়ার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ দাবি করেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। খবর গালফ নিউজের। সংগঠনটির মুখপাত্রের দাবি, তালেবান বর্তমানে আফগানিস্তানের ৯০ শতাংশ সীমান্ত নিয়ন্ত্রণ করে। মুজাহিদ বলেন, তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান এবং ইরানের সঙ্গে সীমান্ত এলাকাসহ...বিস্তারিত

এবার টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের মিশন

টাইগাররা যে কত ভয়ংকর হয়ে উঠতে পারে হাড়ে হাড়ে টের পেয়েছে জিম্বাবুয়ে। এবার তাদের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের মিশন বাংলাদেশের। হারারেতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুই দল মাঠে নামবে শুক্রবার বিকেল সাড়ে চারটায়। এর আগে, বৃহস্পতিবার তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি ম্যাচে প্রথম ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ বাহিনী জয় পেয়েছে ৮ উইকেটে। এছাড়া, একমাত্র টেস্টে মুমিনুল বাহিনী ২২০...বিস্তারিত

লকডাউনের সকালে পিকআপ চাপায় ৭জন নিহত

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বৈলতলীতে ট্রাক চাপায় একটি অটোরিকশার ছয়জন যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট ফায়ার সার্ভিসের উপপরিচালক গোলাম সরোয়ার। জানা গেছে, আজ শুক্রবার (২৩ জুলাই) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল আনাম বলেন, পণ্যবোঝাই একটি পিকআপ মোংলার দিকে যাচ্ছিল। এসময়...বিস্তারিত

বিধিনিষেধ চলাকালীন ব্যাংক চলবে দেড়টা পর্যন্ত

করোনার সংক্রমণ রোধে আগামীকাল ভোর থেকে শুরু হচ্ছে ‘কঠোরতম’ বিধিনিষেধ। চলবে ৫ আগস্ট পর্যন্ত। তবে এই সময়েও ব্যাংক খোলা থাকবে। সীমিত সময়ের জন্য চলবে লেনদেন। আগামী রোববার থেকে ঈদের ছুটি শেষে ব্যাংকগুলো গ্রাহক চাহিদামতো শাখা খোলা রাখবে। আর লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত। স্বাভাবিক সময়ে ব্যাংকগুলো সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত...বিস্তারিত

আফগানিস্তানে আবারো মার্কিন বিমান হামলা

আফগানিস্তানে তালেবানদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন স্থানীয় সময় বৃহস্পতিবার এ হামলার কথা জানিয়েছে। আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা সরিয়ে নেয়ার প্রক্রিয়া প্রায় শেষ হয়েছে। এর মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি আফগানিস্তানের সরকারি বাহিনীর বরাত দিয়ে জানান, ‘গত কয়েক দিনে আফগানিস্তানের সেনাবাহিনীকে সহযোগিতা করতে আমরা বিমান হামলা চালিয়েছি।’...বিস্তারিত

কলেজছাত্রী মুনিয়ার আত্মহত্যা: আনভীরের সংশ্লিষ্টতা পায়নি পুলিশ

কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার আত্মহত্যায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের সংশ্লিষ্টতা পায়নি পুলিশ। এ মামলায় আনভীরকে অব্যাহতি দিয়ে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছে গুলশান থানা পুলিশ। বৃহস্পতিবার ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, কলেজছাত্রী মুনিয়ার আত্মহত্যা প্ররোচনা মামলায় বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরের...বিস্তারিত

কলম্বিয়ার প্রেসিডেন্টের ওপর হামলা

কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকে মারকেজের হেলিকপ্টারে গুলির ঘটনায় দশ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বামপন্থী সশস্ত্র সংগঠন ন্যাশনাল লিবারেশন আর্মির ‘সদস্য’ বলে দাবি করছে কলম্বিয়া পুলিশ। বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তাদের গ্রেপ্তারের খবরটি নিশ্চিত করেছেন কলম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ফ্রান্দিসকো বার্বোসা। খবর রয়টার্সের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ন্যাশনাল লিবারেশন আর্মির সশস্ত্র সদস্যরাই এ ঘটনায় জড়িত। গ্রেপ্তার...বিস্তারিত

তুরস্কের সাথে সুসম্পর্ক চায় তালেবান

তুরস্কের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে চায় তালেবান। তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন টিআরটির আরবি চ্যানেলের কাছে বুধবার দেয়া এক সাক্ষাতকারে এই কথা বলেন তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। জবিউল্লাহ মুজাহিদ সাক্ষাতকারে বলেন, ‘আমরা তুরস্কের সাথে সুসম্পর্ক চাই। তুরস্ক আমাদের ভাই, বিশ্বাসের দিক থেকে আমাদের অনেক মিল রয়েছে। আমরা চাই তুরস্ক অতীত থেকে বেরিয়ে বর্তমান ও ভবিষ্যতের দিকে ফিরে...বিস্তারিত

আজ থেকে কঠোর বিধিনিষেধ, মানতে হবে যেসব নির্দেশনা

কঠোর বিধিনিষেধ আজ (২৩ জুলাই) সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত আবারও আরোপ করা হয়েছে। করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় ২৩টি শর্ত যুক্ত করে এবারের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। বিধিনিষেধের জন্য ১৩ জুলাই মন্ত্রীপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। কঠোর বিধিনিষেধে যে ২৩ নির্দেশনা মানতে হবে সেগুলো হলো :...বিস্তারিত

হজের সময় হাজিদের নিরাপত্তার দায়িত্বে প্রথম নারী মোনা

মাথায় কালো ক্যাপ আর কালো কাপড়ে মুখ ঢেকে এবারের হজের সময় হাজিদের নিরাপত্তার দায়িত্ব সামলেছেন সৌদি নারী মোনা। তিনি কাজ করেন সেনাবাহিনীতে। তাই তার গায়ে ছিলো সেনাবাহিনীর পোশাক খাকি রঙের সামরিক পোশাক, লম্বা জ্যাকেট, ঢিলেঢালা ট্রাউজার । বাবার অনুপ্রেরণাতেই মোনার সেনাবাহিনীতে যোগ দেওয়া। আর পবিত্র শহর মক্কায় হজের নিরাপত্তার দায়িত্ব নেওয়া সৌদি আরবের প্রথম নারী...বিস্তারিত

সন্ত্রাস নিয়ে পাকিস্তানকে ফের খোঁচা আমেরিকার

সন্ত্রাসে আর্থিক মদত জোগানোর বিরুদ্ধে নজরদারি চালানো ‘ফিনানশিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স’ বা এফএটিএফ-এর সঙ্গে হাত মিলিয়ে সংশ্লিষ্ট ২৭ দফার পরিকল্পনা ‘দ্রুত শেষ করুক’ পাকিস্তান- ইমরান খান সরকারের উদ্দেশে এমনই বার্তা দিল আমেরিকা। হোয়াইট হাউসের দাবি, সময় নষ্ট না-করে এ বিষয়ে রাষ্ট্রপুঞ্জের চিহ্নিত সন্ত্রাসবাদী এবং জঙ্গি কমান্ডারদের বিরুদ্ধে কড়া তদন্ত চালানোর পাশাপাশি সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু...বিস্তারিত

রিয়াদের ইমামতিতে ঈদের নামাজ পড়লেন টাইগাররা

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পবিত্র ঈদুল আজহার দিনে জিম্বাবুয়েতে অবস্থান করছে টাইগার বাহিনী। সেখানেই এবারের ঈদুল আজহার নামাজ আদায় করেন লাল-সবুজের পতাকাবাহীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় টাইগার বাহিনীর ঈদের জামাতে ইমামতি করেন মাহমুদুল্লাহ রিয়াদ। টাইগার বাহিনীর হারারেতে বেশ ভালো সময় কাটছে। জিম্বাবুয়েকে তাদেরই মাঠে হোয়াইওয়াশ করে বেশ ফুরফুরে মেজাজেই সাকিব-তামিমরা। টাইগার বাহিনীর...বিস্তারিত

প্রথম টি-টোয়েন্টিতে আজ মাঠে নামছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে

জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। আজ বিকেল সাড়ে ৪টায় ম্যাচটি ম্যাচটি অনুষ্ঠিত হবে। নিষেধাজ্ঞা থেকে ফেরার পর সাকিবের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ এটি। টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলে সাকিব এর মধ্যেই বোলিং ও ব্যাটিংয়ের ছন্দ খুঁজে পেয়েছেন। এমন সময় সাকিবকে দলে পাওয়ায় টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহর খুশি হওয়ারই...বিস্তারিত

এবার ঢাকা ফেরার যুদ্ধ শুরু

ঈদ শেষে এবার ঢাকায় ফেরার যুদ্ধ শুরু হয়েছে। ঈদের রেশ কাটতে না কাটতেই আজ বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল থেকে মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছে। এ কারণে জেলা শহরগুলোতে বাস টার্মিনাল ও রেল স্টেশনে মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। তবে সকালের দিকে সড়ক-মহাসড়কে ঢাকামুখী যানবাহন ও মানুষের তেমন প্রভাব পড়েনি। দুপুরের পর থেকে এই চাপ বাড়বে...বিস্তারিত

ঢাকা ছেড়েছে প্রায় ৮৩ লাখ মানুষ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ১৫ থেকে ২০ জুলাই পর্যন্ত ছয় দিনে প্রায় ৮৩ লাখ মানুষ রাজধানী ছেড়েছে। এমনই একটি হিসাব দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। রাজধানীর বাইরে যাওয়া সিমের হিসাব দিয়ে বুধবার (২১ জুলাই) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানান তিনি। ফেসবুকে মন্ত্রী লেখেন, ‘আজ হাতে এলো ১৫ থেকে ২০ জুলাই...বিস্তারিত

লকডাউন নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পবিত্র ঈদুল আজহা শেষে আবারো কঠোর লকডাউন শুরু হবে ২৩ জুলাই থেকে। যা চলবে ৫ আগস্ট পর্যন্ত বুধবার রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া লকাডাউনের শিথিলতা নিয়ে ছড়ানো গুজবে কান না দিতে গণমাধ্যমকে ফের বিধি-নিষেধের বিষয়ে তথ্য দেন প্রতিমন্ত্রী। এ সময় সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ফরহাদ হোসেন বলেন, সরকার ঈদের...বিস্তারিত

ফ্রিজে মাংস রাখা নিয়ে দ্বন্দ্ব, ভাইয়ের হাতে ভাই খুন

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর (হামিদপুর) গ্রামে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নইমুদ্দিনের (৫৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছোট ভাই আব্দুল জলিল (৩৮) -কে এলাকাবাসী বেঁধে রাখে। পরে রৌমারী থানা পুলিশ এসে তাকে নিয়ে যায়। আব্দুল জলিল ও নিহত নইমুদ্দিন উভয়ে হামিদপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে। বুধবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে...বিস্তারিত

‘আফগানিস্তানে পরাজিত অ্যামেরিকা’

কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকা। যুদ্ধের চিহ্ন সর্বত্র। আর্থ-সামাজিক দিক থেকেও দেশটির অবস্থা ভয়াবহ। পরাজয় স্বীকার করছেন আফগানিস্তানে লড়াই করা মার্কিন সেনা অফিসাররাই। তুলনা টানছেন ভিয়েতনামের। আফগানিস্তানে দীর্ঘদিন ধরে লড়াই করা মার্কিন সেনাদের একাংশ বলছেন, এটা আসলে অ্যামেরিকার হার। বিশ বছরেও যুদ্ধ জয় করতে পারেনি অ্যামেরিকা। কেউ কেউ এই হারকে ভিয়েতনামের সঙ্গে তুলনা...বিস্তারিত

ক্ষমতায় গেলে কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করব: তালেবান

আফগানিস্তানে মোতায়েন প্রতিটি বিদেশি সেনাকে দখলদার মনে করে তালেবান। কাজেই আমেরিকাকে কূটনীতিক ছাড়া বাকি সব সেনা ও বেসামরিক ব্যক্তিকে আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নিতে হবে। আর ক্ষমতায় গেলে তালেবানই পশ্চিমা কূটনীতিকদের নিরাপত্তা দেবে। ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেসটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তালেবানের সিনিয়র নেতা মোল্লা খয়রুল্লাহ খয়েরখা। বুধবার প্রচারিত এ সাক্ষাৎকারে...বিস্তারিত

ঈদ আনন্দ যেন বেদনায় পরিণত না হয় : স্বাস্থ্য মহাপরিচালক

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে মানুষের ঈদ আনন্দ যেন বেদনায় পরিণত না নেয়, এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা: এ বি এম খুরশিদ আলম। তিনি বলেছেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমাদের অসংখ্য মানুষ গ্রামে গিয়েছেন। সবাই সুস্থতার সাথে ঈদ উদযাপন করুন। তবে মনে রাখবেন, ঈদ যেন বিষাদে পরিণত না...বিস্তারিত