fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

নেইমারকে বিক্রি করতে চায় পিএসজি

নিজের ভবিষ্যৎ নিয়ে কিছুটা ধোঁয়াসা দেখা দিয়েছে ব্রাজিলীয়ান তারকা নেইমারের। দল বদলের বাজারে তার নাম বেশ জোরেশোরে শুনা যাচ্ছে। কারণ এই গ্রীষ্মেই কয়েকজন খেলোয়াড় বেচার কথা জানিয়েছেন পিএসজির প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি। ২০১৭ সালের আগস্টে ট্রান্সফার ফি’র বিশ্বরেকর্ড ২২২ মিলিয়ন ইউরো খরচ করে নেইমারকে বার্সেলোনা থেকে দলে ভেড়ায় পিএসজি। প্রায় অর্ধযুগ আগে কাতালান জায়ান্টদের সঙ্গে ৪...বিস্তারিত

২৩০ কেজি থেকে সামি এখন ৭৫ কেজি

পাকিস্তানি বংশোদ্ভূত ভারতীয় সঙ্গীতশিল্পী আদনান সামি। সম্প্রতি পরিবারের সঙ্গে মালদ্বীপ বেড়াতে গিয়েছিলেন তিনি। পারিবারিক ট্রিপের বিভিন্ন মুহূর্তের ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন এই গায়ক। আর সেসব ছবি দেখে চোখ কপালে উঠে গেছে ভক্তদের। একসময় ২৩০ কিলো ওজন ছিল এই গায়কের। নিজের গানের জন্য আলোচনায় থাকতেন তিনি। ২০০৬ সালে এত ভারী শরীর নিয়ে আদনান ছিলেন জীবন-মৃত্যুর...বিস্তারিত

গর্ভপাত আইন বাতিল ‘ঈশ্বরের সিদ্ধান্ত’: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে ৫০ বছর আগে এক মামলায় যে রায়ে গর্ভপাতকে বৈধ করা হয়েছিল দেশটির সুপ্রিম কোর্ট শুক্রবার তা পাল্টে দিয়েছে। গর্ভপাতের এই আইন বাতিল হওয়ার পর দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ঈশ্বরই এমন সিদ্ধান্ত দিয়েছেন।’ রায়ের পর ফক্স নিউজকে দেওয়া প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, ‘সংবিধান মেনেই এটা হচ্ছে। অধিকার ফিরিয়ে দেওয়া হচ্ছে, যা তাদের আরও অনেক...বিস্তারিত

সেতুতে ছবি তোলায় নিষেধাজ্ঞা

পদ্মা সেতুর ওপর যানবাহন থামানো, হেঁটে চলাচল ও ছবি তোলায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা সেতুর ওপর যানবাহন থামানো নিষেধ। সকল নাগরিককে পদ্মা সেতু পারাপারের জন্য সরকার নির্ধারিত হারে টোল প্রদান করতে হবে। সর্বসাধারণকে টোল প্রদান করে সেতু পার হওয়ার...বিস্তারিত

নিয়ম ভেঙে পদ্মা সেতুতে টিকটক

দীর্ঘ প্রতীক্ষার পর পদ্মা সেতু দিয়ে যানবাহন চলতে শুরু করেছে। তবে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সেতুতে গাড়ি থামিয়ে ছবি তোলার হিড়িক পড়েছে। শুধু তাই নয়, অনেককেই আবার টিকটক ভিডিও বানাতে দেখা গেছে। রোববার (২৬ জুন) সকালে বিভিন্ন গণমাধ্যমে এমন দৃশ্য দেখা গেছে। বিভিন্ন গণমাধ্যমে ও অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শাড়ি পরা কয়েকজন নারী...বিস্তারিত

ন্যাটো অন্তর্ভূক্তি: সুইডেনের প্রধানমন্ত্রীর সঙ্গে যে কথা হলো এরদোগানের

ন্যাটোতে অন্তর্ভূক্তি নিয়ে সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনের সঙ্গে আবারও কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শনিবার এক ফোনালাপে আবারও তিনি আঙ্কারার শর্তগুলো মনে করিয়ে দেন সুইডেনের প্রধানমন্ত্রীকে।  খবর ইয়েনি সাফাকের। এ সময় এরদোগান বলেন, কুর্দি সশস্ত্র সংগঠন পিকেকেকে পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে স্টকহোমকে। গত ৩৫ বছর ধরে সন্ত্রাসী এ সংগঠনটির কারণে ৪০ মানুষের প্রাণহানি...বিস্তারিত

মৃত্যুদণ্ডে দণ্ডিত বিএনপি নেতা পিন্টু গ্রেফতার

মৃত্যুদণ্ডের আদেশের পর তিন বছর পর পলাতক থেকে গ্রেফতার হয়েছেন পাবনার ঈশ্বরদীর বিএনপি নেতা জাকারিয়া পিন্টু। শনিবার কক্সবাজারের টেকনাফে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করে র‌্যাব।  পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে ১৯৯৪ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনবহরে গুলি ও বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তিনি। পিন্টু ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও...বিস্তারিত

ফের করোনায় আক্রান্ত মির্জা ফখরুল

আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার সন্ধ্যায় কোভিড পরীক্ষায় তিনি পজিটিভ হন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান  এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, দুই দিন ধরে মির্জা ফখরুল ইসলাম কিছুটা অসুস্থ বোধ করছিলেন। বর্তমানে তিনি ব্যক্তিগত চিকিৎসক রায়হান রাব্বানীর তত্ত্বাবধানে বাসায় চিকিৎসা নিচ্ছেন। সর্বশেষ গতকাল শুক্রবার বিকেলে...বিস্তারিত

পদ্মা সেতুতে সকাল থেকেই যানবাহনের দীর্ঘ সারি

উদ্বোধনের পর আজ রোববার সকাল ৬টা থেকে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে পদ্মা সেতু। সকাল থেকে উৎসুক জনতা সেতুর উত্তর প্রান্তে ভিড় করেছেন। এ কারণে পদ্মা সেতুর শ্রীনগরের সমসপুর এলাকা থেকে পদ্মা সেতুর টোল পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। জানা গেছে, সকাল থেকেই পদ্মা সেতু এলাকা ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে উৎসুক জনতা সেতুতে ওঠার...বিস্তারিত

আজ সবচেয়ে আনন্দের দিন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

পদ্মা সেতু উদ্বোধনের দিনটিকে মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছর পর আবার সবচেয়ে আনন্দের দিন হিসেবে আখ্যায়িত করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি শনিবার (২৫ জুন) সকালে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে যোগদানকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আজকের দিনটি সমস্ত বাঙালির জন্য অত্যন্ত আনন্দের। আমি মুক্তিযুদ্ধ দেখেছি। মুক্তিযুদ্ধের...বিস্তারিত

আগামীকাল থেকে কলেরা টিকাদান শুরু

ডায়রিয়া ও কলেরা সংক্রমণ প্রতিরোধে সরকারের টিকা কর্মসূচি শুরু হবে আগামীকাল রোববার (২৬ জুন)। আগামী ২ জুলাই (শনিবার) পর্যন্ত প্রথম ডোজের এই টিকা কর্মসূচি চলবে। মুখে খাওয়ার এই টিকা গর্ভবতী নারী ছাড়া ১ বছর বয়স হতে সব বয়সের মানুষকে দেওয়া হবে। আর প্রাথমিকভাবে রাজধানীর পাঁচটি স্থানে দেওয়া হবে এই টিকা। আজ শনিবার (২৫ জুন) স্বাস্থ্য...বিস্তারিত

পুলিশের ফোন নিয়ে পালালো চোর

দায়িত্বপালনকালে এক সহকারী উপ-পুলিশ পরিদর্শকের (এএসআই) মোবাইল ফোন নিয়ে পালিয়েছে চোর। হারানো মোবাইল ফোন উদ্ধারে থানায় লিখিত আবেদনও জানিয়েছেন তিনি। তারপরেই বিষয়টি জনসমক্ষে আসে। প্রকাশ্য দিবালোকে রাস্তার মাঝ থেকে এমন ঘটনাই ঘটেছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া মফস্বল থানায়। অনন্ত কুমার দে নামে ওই পুলিশ কর্মকর্তা লিখিত অভিযোগপত্রে জানিয়েছেন, তিনি ঘোঙ্গা নাকা চেকপয়েন্টের কাছে গাড়ি পরীক্ষা করে জরিমানার...বিস্তারিত

আগামী ২৮ জুন থেকে ১৬ জুলাই প্রাথমিক বিদ্যালয় বন্ধ

গ্রীষ্মকালীন ছুটি এবং ঈদুল আজহা ও আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে আগামী ২৮ জুন (মঙ্গলবার) থেকে ১৬ জুলাই পর্যন্ত দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান বন্ধ থাকবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২২ সালের ছুটি তালিকায় গ্রীষ্মকালীন ছুটি ১৬-২৩ মে নির্ধারিত ছিল। শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটি প্রদানের...বিস্তারিত

স্বপ্নের পদ্মা সেতু আমি গর্বিত: অপু বিশ্বাস

স্বপ্নের পদ্মা সেতু আজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে শুরু হলো স্বপ্নের সেতুর স্বপ্নযাত্রা, খুলল দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে সড়কপথে যোগাযোগের দুয়ার। দেশের বৃহত্তম এই সেতুর উদ্বোধনী দিনে ঢাকাই ছবির চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, পদ্মা সেতু চালু হলো, বাংলাদেশী হিসেবে আমি গর্বিত। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের গর্ব। তার সুদৃঢ় নেতৃত্বে...বিস্তারিত

ইউক্রেনে ব্যাপক বোমাবর্ষণ: সেনাবাহিনী

ইউক্রেনের উত্তরে সীমান্তবর্তী অঞ্চল চেরনিহিভে রাশিয়ার মিত্র দেশ বেলারুশের ভূখণ্ড থেকে ব্যাপক বোমাবর্ষণ চালানো হয়েছে। এক বিবৃতিতে ইউক্রেনের সেনাবাহিনী এই দাবি করেছে। শনিবার (২৫ জুন) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইউক্রেনের উত্তরাঞ্চলীয় সামরিক কমান্ড ফেসবুকে বলেন, স্থানীয় সময় সকাল ৫ টা নাগাদ চেরনিহিভ অঞ্চল ক্ষেপণাস্ত্র দিয়ে ব্যাপক বোমাবর্ষণের শিকার হয়েছে। বেলারুশ থেকে...বিস্তারিত

বন্যা ও পানিবাহিত রোগে মৃতের সংখ্যা বেড়ে ৭৩

সাম্প্রতিক বন্যায় দুর্ঘটনা ও পানিবাহিত রোগে সারা দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ জনে। এর মধ্যে শুধু পানিতে ডুবেই ৪৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ১৭ মে থেকে শুক্রবার (২৪ জুন) পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। শুক্রবার (২৪ জুন) বিকেলে সারা দেশের বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও...বিস্তারিত

অপমানের জবাব দিয়েছি: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‌‘শেখ হাসিনা আপনাকে অভিবাদন, আপনাকে স্যালুট করি, গোটা জাতি আপনাকে স্যালুট করে। কারণ আমরা অপমানের জবাব দিয়েছি।’ শনিবার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে বঙ্গবন্ধুর কন্যা প্রমাণ করেছেন, আমরা বীরের জাতি। আপনি (শেখ...বিস্তারিত

সেতুর উদযাপনে কেক কাটলেন টাইগাররা

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিহাসের এই মাহেন্দ্রক্ষণে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট লুসিয়ায় বাংলাদেশ ক্রিকেট দল। এত দূরে থেকেও এই উৎসবে শামিল হয়েছেন সাকিব আল হাসানের দল। কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন করেছেন তারা। দুই টেস্ট ও তিনটি করে ওয়ানডে, টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে অবস্থান করছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে।...বিস্তারিত

পদ্মায় কাউকে আর স্বজন হারাতে হবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই পদ্মা নদী খরস্রোতা নদী। এই পদ্মা সেতু পার হতে কাউকে আর স্বজন হারাতে হবে না, মা-বাবা, ভাই-বোনকে হারাতে হবে না। আমাদের একটাই স্বপ্ন ছিল দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্ন পূরণ, সেটা করেছি। শনিবার (২৫ জুন) দুপুর সোয়া একটায় মাদারীপুরের শিবচর উপজেলায় কাঁঠালবাড়িতে আওয়ামী লীগের জনসভায় এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন,...বিস্তারিত

দেশে একদিনেই করোনা শনাক্ত দেড় হাজার

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ে ১ হাজার ৬৮৫ জনের করোনা শনাক্ত হয়। শুক্রবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও বেড়ে ১২ দশমিক ১৮ শতাংশ...বিস্তারিত