fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

প্রেমের টানে যুক্তরাষ্ট্রে চলে গেলেন ঝিনাইদহের মিঠুন বিশ্বাস

ফেসবুকে পরিচয়ের মাধ্যমে প্রেমের সম্পর্কের সূত্র ধরে এলিজাবেথ এসলিককে বিয়ে করে যুক্তরাষ্ট্রে চলে গেলেন ঝিনাইদহের মিঠুন বিশ্বাস। গত মাসে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেলেন মিঠুন। জানা গেছে, ২০১৭ সালের ২ জানুয়ারি বাংলাদেশে এসেছিলেন এলিজাবেথ। এরপর বিয়ে করেন তারা। বিয়ের পর কিছুদিন বাংলাদেশে থেকে এলিজাবেথ ফিরে যান যুক্তরাষ্ট্রে। পরে মিঠুনকেও নিয়ে যান। মিঠুন বিশ্বাস ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি...বিস্তারিত

বাসায় মাদক পাওয়ার অভিযোগে জাকার্তা থেকে কূটনীতিককে ঢাকায় ফেরত

জাকার্তায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন কাজী আনারকলিকে ঢাকায় ফিরিয়ে এনেছে সরকার। তার বাসায় নিষিদ্ধ মাদক মারিজুয়ানা পাওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে ইন্দোনেশিয়া সরকারের অনুরোধে তাকে প্রত্যাহার করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জাকার্তার বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন কাজী আনারকলির বাসায় নিষিদ্ধ মাদক মারিজুয়ানা থাকার অভিযোগে গত ৫ জুলাই আকস্মিক অভিযান চালায় ইন্দোনেশিয়া...বিস্তারিত

পাকিস্তানে ৬ সেনা কর্মকর্তাসহ হেলিকপ্টার নিখোঁজ

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের বহনকারী একটি হেলিকপ্টার ছয় সেনা কর্মকর্তাসহ নিখোঁজ হয়েছে। তাদের মধ্যে একজন জেনারেল ছিলেন। সোমবার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম অংশে সেনাবাহিনী কর্তৃক বন্যার ত্রাণ অপারেশনের তদারকি করছিলেন এ কর্মকর্তারা। জানা গেছে, আবহাওয়া খারাপ ছিল। সেনা অফিসারদের নিয়ে যাওয়া হেলিকপ্টারের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ ছিন্ন হয়ে যায়। সেনার পক্ষ থেকে বিবৃতি দিয়ে...বিস্তারিত

১০০ নম্বরের পরীক্ষায় ১৫১ পেলেন একজন শিক্ষার্থী

রাষ্ট্রবিজ্ঞানে ১০০ নম্বরের পরীক্ষায় ১৫১ পেয়েছেন স্নাতকের একজন শিক্ষার্থী। এ ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যের দারভাঙ্গা জেলার ললিত নারায়ন বিশ্ববিদ্যালয়ে। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সরকারি ঐ বিশ্ববিদ্যালয়টির স্নাতকের এক শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় পেয়েছেন ১৫১। ঐ শিক্ষার্থী বলেন, আমি ফলাফল দেখে সত্যিই অবাক হয়েছিলাম। যদিও এটি একটি অস্থায়ী মার্কশিট ছিল, কর্তৃপক্ষের উচিত ছিল ফলাফল প্রকাশের...বিস্তারিত

সমালোচকদের কড়া জবাব দিলেন চিত্রনায়িকা পূর্ণিমা

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা নিজের তৃতীয় বিয়ে নিয়ে এতোদিন চুপ করে থাকলেও অবশেষে গণমাধ্যমে নিন্দুকদের কড়া জবাব দিলেন এই অভিনেত্রী। তিনি বলেন, বিয়ের আগে থেকেই এমনটা ধারণা করেছিলাম। আর এজন্য প্রস্তুতিও নিয়ে রেখেছিলাম। জানতাম, বিয়ের পর রবিনের (স্বামী) বয়স নিয়ে কথা উঠবে। যারা এসব লিখছেন কিংবা লিখতে না পারলে তারা ভালো থাকবেন না।তারা...বিস্তারিত

সোহানের বদলি রিয়াদ, অধিনায়ক মোসাদ্দেক

ইনজুরিতে আক্রান্ত হওয়া নুরুল হাসান সোহানের বদলি হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট শিকার করা মোসাদ্দেক হোসাইন সৈকত সিরিজের শেষ ম্যাচে অধিনায়কত্ব করবেন। অধিনায়ক হিসেবে প্রথম জয় পেয়েই দুঃসংবাদ পেয়েছেন নুরুল হাসান সোহান। আঙুলের চোটে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। জিম্বাবুয়ের বিপক্ষে...বিস্তারিত

রাশিয়ার ‘প্রধান হুমকি’ আমেরিকা : পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার নৌবাহিনীর জন্য এমন একটি ডকট্রিনে স্বাক্ষর করেছেন যেখানে আমেরিকাকে সরাসরি রাশিয়ার ‘প্রধান হুমকি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া ওই ডকট্রিনে আর্কটিক এবং কৃষ্ণ সাগরের মতো গুরুত্বপূর্ণ সমুদ্র অঞ্চলে রাশিয়ার বৈশ্বিক সামুদ্রিক উচ্চাকাঙ্ক্ষাও নির্ধারণ করা হয়েছে। সাবেক সোভিয়েত সাম্রাজ্যের রাজধানীতে সেন্ট পিটার্সবার্গে গতকাল (রোববার) রাশিয়ার নৌবাহিনী দিবসে বক্তৃতা দিতে গিয়ে পুতিন...বিস্তারিত

মেসি-নেইমারের গোলে শিরোপা জয়ে শুরু পিএসজির

মেসি-নেইমারের নৈপুণ্যে শিরোপায় মৌসুম শুরু করেছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জ্যামাইকা (পিএসজি)। গতকাল রবিবার রাতে নেইমারের জোড়া গোল, লিওনেল মেসি ও সার্জিও রামোসের একটি করে গোলে ৪-০ ব্যবধানে নঁতেকে হারিয়ে ট্রফি দোঁ চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে পিএসজি। ইসরাইলের তেল আবিবের ব্লুমফিল্ড স্টেডিয়ামে এ নিয়ে ১১তম বার এই শিরোপা জিতল ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা। গত মৌসুমে লিলের কাছে হেরে...বিস্তারিত

দেশে গণতন্ত্র ফেরাতে মানুষ জীবন দিতে প্রস্তুত : মির্জা ফখরুল

ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পুলিশের গুলিতে আমাদের গণতান্ত্রকামী মানুষের রক্ত ঝরেছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আব্দুর রহিমের রক্ত ঝরার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এদেশের মানুষ কখনোই এ সরকারের দমননীতিকে ভয় করবে না। জীবন দিয়ে হলেও তারা দেশকে মুক্ত ও দেশের গণতন্ত্র ফিরিয়ে আনবে। গুলি করে আন্দোলন দমানো যাবে...বিস্তারিত

পুলিশ-বিএনপির সংঘর্ষ:আসামি ৬শ’

ভোলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৬০ জন আহত হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা সহ দুটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১ আগস্ট) ভোরে ভোলা সদর থানায় থানার উপপরিদর্শক মো. জসিম উদ্দিন এসব মামলা দায়ের করেন বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। সদর থানা সূত্রে জানা গেছে, সরকারি কাজে বাধাদানের...বিস্তারিত

মিয়ানমারে আরও ছয়মাস জরুরি অবস্থা

মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয়মাস বাড়ানো হয়েছে। দেশটির সামরিক জান্তা সরকারের প্রধান এ ঘোষণা দিয়েছেন। জান্তার জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা কাউন্সিল এই অনুমোদন দিয়েছে বলে মিয়ানমারের সাধারণ জনগণকে অবহিত করা হয়েছে। খবর রয়টার্স, ব্লুমবার্গের। গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার এক বিবৃতিতে উল্লেখ করেছে, মিয়ানমারের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা কাউন্সিলের সদস্যরা জরুরি অবস্থার মেয়াদ ছয়মাস...বিস্তারিত

ল্যাপটপ-ডেস্কটপে স্মার্টফোন ছাড়াই ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ

বর্তমানে মোবাইল নির্ভর যুগে হোয়াটসঅ্যাপ ছাড়া যেন জীবনটাই অচল। বন্ধুমহলের সঙ্গে যোগাযোগ হোক কিংবা কর্মক্ষেত্রের কাজকর্ম, সবকিছুর জন্যই অতি জরুরি হয়ে পড়েছে এই মেসেজিং অ্যাপ। আর সেটি যাতে স্মার্টফোনের পাশাপাশি নির্বিঘ্নে ল্যাপটপ কিংবা ডেস্কটপ থেকেও ব্যবহার করা যায়, তাতে বিশেষ জোর দিচ্ছে সংস্থা। জানেন কি, আপনার মোবাইলটি কাছে না থাকলেও ডেস্কটপ অথবা ল্যাপটপে সহজেই ব্যবহার...বিস্তারিত

যাওয়ার মতো বাড়ি নেই আমার : রনিল বিক্রমাসিংহে

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে বিক্ষোভকারীদের উদ্দেশে বলেছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে আর বিক্ষোভ শুরু করবেন না। আমার যাওয়ার মতো কোনো বাড়ি নেই। আমায় বাড়ি যেতে বলা শুধুই সময়ের অপচয়। বরং বিক্ষোভকারীদের উচিত আমার পুড়িয়ে দেওয়া বাড়ি ফের তৈরি করে দেওয়া। রবিবার ( ৩১ জুলাই) ক্যান্ডিতে একটি জনসভায় যোগ দিয়ে তিনি এ সব কথা...বিস্তারিত

আজ টিসিবির পণ্য বিক্রি শুরু

নিম্ন আয়ের কার্ডধারী পরিবারের মাঝে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নিয়মিত পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে আজ। এবার মাসের প্রথম দিন থেকেই এ কার্যক্রম চালাবে টিসিবি। সোমবার (১ আগস্ট) থেকে পর্যায়ক্রমে সারা দেশের এক কোটি কার্ডধারী পরিবার টিসিবির ভর্তুকি মূল্যের পণ্য কিনতে পারবেন।গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় টিসিবি কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়,...বিস্তারিত

আগস্টজুড়ে কঠোর নিরাপত্তা:স্বরাষ্ট্রমন্ত্রী

১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, রাজধানীর বনানী কবরস্থান ও টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিস্থলসহ দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। সচিবালয়ে জাতীয় শোক দিবসের আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর...বিস্তারিত

ক্লাসে শিস দেওয়ার অপরাধে ছাত্রের চুল কাটলেন প্রধান শিক্ষিকা

ক্লাসে শিস দেওয়ার অপরাধে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে কাঁচি দিয়ে ৭ ছাত্রের মাথার চুল কাটার অভিযোগ উঠেছে। শিক্ষাঙ্গনে এই ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় ব্যাপক আতঙ্কিত ছাত্ররা। ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণেশ্বরের আড়িয়াদহ কালাচাঁদ স্কুলে। প্রধান শিক্ষিকার এই অমানবিকতায় সরব হয়েছেন ছাত্রের অভিভাবকেরা। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণেশ্বরের আড়িয়াদহ কালাচাঁদ স্কুলে নবম শ্রেণিতে...বিস্তারিত

জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে গেলেন সোহান

আঙুলের ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ থেকে ছিটকে গেলেন বাংলাদেশ দলের অধিনায়ক নুরুল হাসান সোহান। শুধু সংক্ষিপ্ত সংস্করণেই নয়, তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও থাকছেন না এ উইকেটকিপার। পরাজয় সঙ্গী করেই  অধিনায়ক হিসেবে নুরুল হাসান সোহানের যাত্রা শুরু। দ্বিতীয় ম্যাচেই অবশ্য দলকে হারের বৃত্ত ভেঙে বের করে আনেন এই উইকেটরক্ষক ব্যাটার। তবুও ডানহাতি...বিস্তারিত

আজ হিজরি নববর্ষ

হিজরি ১৪৪৩ সনকে বিদায় জানিয়ে শুরু হলো ১৪৪৪ হিজরি বর্ষের পথচলা। আজ রোববার (৩১ জুলাই) পহেলা মহরম। বাংলাদেশের আকাশে শনিবার সন্ধ্যায় মহরম মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ৯ আগস্ট সারা দেশে পবিত্র আশুরা উদযাপিত হবে। বিশ্বনবী হজরত মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হিজরতের ঘটনাকে কেন্দ্র করে হিজরি সনের শুভসূচনা হয়। তাই মুসলমান ও আরব বিশ্বে...বিস্তারিত

৬ আগস্ট চীনের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দুই দিনের সফরে আগামী ৬ আগস্ট ঢাকায় আসছেন। সফরকালে তিনি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারে আলোচনা করবেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করতে পারেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। সূত্র জানায়, দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে দ্বিপাক্ষিক ইস্যুর পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে আলোচনা হবে।...বিস্তারিত

শ্রীলঙ্কাকে ১৬ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

খাদ্য, ওষুধ ও জ্বালানির মতো জরুরি পণ্য কিনতে শ্রীলঙ্কাকে ১৬ কোটি টাকা সহায়তা দিয়েছে বিশ্বব্যাংক। সেই সঙ্গে নতুন ঋণের প্রস্তাবও দিয়েছে বিশ্বের সর্ববৃহৎ এই ঋণদাতা সংস্থা। বিশ্বব্যাংক থেকে দেয়া এক বিবৃতিতে বিষয়টি অবহিত করা হয়ে। বিবৃতিতে বলা হয়, শ্রীলঙ্কাকে জরুরি পণ্য কিনতে আর্থিক সহায়তা বাবদ ১৬ কোটি ডলার শিগগিরই পাঠানো হবে। সেই সঙ্গে দেশটিকে নতুন...বিস্তারিত