fbpx
হোম জাতীয়

জাতীয়

সড়কে শিক্ষার্থীদের মানববন্ধন করতে পুলিশের বাধা

রাজধানীর রামপুরায় পূর্বঘোষণা অনুযায়ী সীমিত কর্মসূচি পালন করতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) দুপুর ১২টায় রামপুরা ব্রিজের ওপর শিক্ষার্থীরা মানববন্ধন করতে গেলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে বলে জানা গেছে। শিক্ষার্থীদের দাঁড়াতে না দেওয়ার বিষয়ে পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত...বিস্তারিত

এবার বাসচাপায় বাবাসহ শিশু শিক্ষার্থীর মৃত্যু রাজশাহীতে

রাজশাহীর গোদাগাড়ীতে ছেলেকে স্কুলে নেয়ার পথে বাসচাপায় নিহত হয়েছেন পিতা ও পুত্র। বৃহস্পতিবার সকালে গোদাগাড়ী উপজেলার বিজয়নগর বসলিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পিতার নাম মো. সাজু মিয়া (৩২)। নিহত পুত্রের নাম আব্দুল্লাহ আল আলিফ (০৭)। সাজু মিয়া দিনাজপুরের ঘোড়াঘাট থানার নন্দনপুর গ্রামের  আবদুল মজিদেরর পুত্র। তিনি দীপশিখা নামের একটি এনজিওতে চাকরির সুবাদে গোদাগাড়ীতে বসবাস...বিস্তারিত

পরীক্ষা শুরু হওয়ায় শিক্ষার্থীদের মানববন্ধন আজ

১১ দফা দাবিতে আজও সড়কে নামছেন শিক্ষার্থীরা।  তবে আজ সড়ক অবরোধ নয়, মানববন্ধন করবেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।  আজ এইচএসসি পরীক্ষা শুরু হওয়ায় তাদের ভোগান্তির কথা চিন্তা করে অবরোধের মতো কঠোর কর্মসূচি থেকে সরে এসেছে শিক্ষার্থীরা। আজ দুপুর ১২ টায় রাজধানীর বিভিন্ন স্থানে সড়কের একপাশে দাঁড়িয়ে মানবন্ধন করবেন শিক্ষার্থীরা।  ঘণ্টাব্যাপী এই কর্মসূচি শেষ হবে দুপুর ১টায়।  বুধবার...বিস্তারিত

রামপুরার ঘটনায় জামায়াত-বিএনপির ষড়যন্ত্র খতিয়ে দেখার আহ্বান কাদেরের

রাজধানীর রামপুরায় বাসচাপায় কলেজছাত্র নিহত হওয়ার ঘটনাটি বিএনপি-জামায়াতের অতীত সহিংস অপকর্মের পুনরাবৃত্তি কিনা খতিয়ে দেখতে জাতির বিবেকের কাছে প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি আয়োজিত ‘ফাইভজি: দ্য ফ্রন্টিয়ার টেকনোলজি’ শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাজধানীর রামপুরার সড়ক দুর্ঘটনা নিয়ে এসব কথা বলেন। ওই কলেজছাত্রের মৃত্যুতে...বিস্তারিত

১১ দফা দাবি পূরণ না হলে সড়ক ছাড়বেন না শিক্ষার্থীরা

বাসচাপায় শিক্ষার্থী নাঈম হাসান ও মাঈনুদ্দিন নিহতের বিচার এবং নিরাপদ সড়কের দাবিতে আজও রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। এবার ১১ দফা দাবি উত্থাপন করে রাজধানীর রামপুরা ব্রিজের ওপর সড়কে অবস্থান নেওয়া বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছেন, দাবি পূরণ না হলে আন্দোলন থেকে সরে দাঁড়াবেন না।  পূর্ব ঘোষণা অনুযায়ী, বুধবার বেলা ১১টায় শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে রামপুরা ব্রিজের ওপর অবস্থান নেন।...বিস্তারিত

ছাত্রদের আন্দোলনে ভর করে একটি মহল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: তথ্যমন্ত্রী

ছাত্রদের আন্দোলনে ভর করে একটি মহল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে গনমাধ্যকর্মীদের সাথে মতবিনিময়ে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বাস দুর্ঘটনায় ছাত্র নিহতের ঘটনা পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে গাড়িচাপায় কলেজ ছাত্র মাঈনুদ্দিন নিহতের বিচার ও নিরাপদ সড়কের...বিস্তারিত

যারা গাড়ি ভাঙচুর করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় যারা গাড়ি ভাঙচুর করছে আগুন দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ কথা বলেন। বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন এবং ধানমণ্ডিতে নির্মাণাধীন জয়িতা টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা...বিস্তারিত

রামপুরায় আজও শিক্ষার্থীদের বিক্ষোভ

গাড়িচাপায় কলেজ ছাত্র মাঈনুদ্দিন নিহতের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে আজও রাজধানীর রামপুরা এলাকায় সড়ক আটকিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার বেলা ১১ টায় শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে রামপুরা ব্রিজের ওপর অবস্থান নেয়।  এ সময় শিক্ষার্থীদেরকে বিভিন্ন গণপরিবহন থেকে যাত্রীদের নামিয়ে দিতে দেখা গেছে।  পরে বাসগুলোকে ওই স্থানেই আটকে দিচ্ছে তারা। ঢাকা আইডিয়াল স্কুল...বিস্তারিত

হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা সাজিদুর রহমান

আল্লামা নুরুল ইসলাম জিহাদীর মৃত্যুতে শূন্য হওয়া মহাসচিব পদে ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পেয়েছেন হেফাজতের প্রথম যুগ্ম-মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। সোমবার সন্ধ্যায় নুরুল ইসলাম জিহাদীর জানাজার আগে তাৎক্ষণিক এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে সাজিদুর রহমানকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে মনোনীত করা হয় বলে জানা গেছে। মাওলানা সাজিদুর রহমান বর্তমানে হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া শাখার আমিরের দায়িত্ব...বিস্তারিত

‘আবার রক্তক্ষরণ হলে খালেদার মৃত্যুঝুঁকি বাড়বে’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এরই মধ্যে কয়েকবার রক্তক্ষরণ হয়েছে। সামনে আবার রক্তক্ষরণ হলে খালেদা জিয়ার  মৃত্যুঝুঁকি বেড়ে যাবে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা।  রোববার (২৮ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি নেত্রীর বাসভবন ফিরোজায় ব্রিফিং করে বিএনপির নেত্রীর ব্যক্তিগত চিকিৎসকরা এসব তথ্য জানান। বিএনপি নেত্রীর যকৃত বা লিভারে রক্তক্ষরণ হচ্ছে বলে উল্লেখ করে...বিস্তারিত

দেড় বছর পর স্বশরীরে বিচারকাজ শুরু হচ্ছে সুপ্রিম কোর্টে

করোনাভাইরাসের কারণে দেড় বছর বিরত থাকার পর স্বশরীরে বিচারকাজ শুরু হচ্ছে সুপ্রিম কোর্টে।    সোমবার সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ ডিসেম্বর থেকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগও ও হাই কোর্ট বিভাগে বিচারিক কাজ পরিচালিত হবে।  এতোদিন ভার্চুয়ালি বিচারকাজ চলছিল। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন জ্যেষ্ঠ বিচারকদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত...বিস্তারিত

এবার জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ নিয়ে কটূক্তির অভিযোগে আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কৃত গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে এ  মামলা দায়ের হয়।  মামলার বাদি ঢাকা আইনজীবী সমিতির সদস্য ওমর ফারুক আসিফ।...বিস্তারিত

নাঈমের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রিট

গণপরিবহণে অর্ধেক ভাড়া কার্যকর করাসহ কয়েকটি দাবিতে রাজধানীর নীলক্ষেত ও শান্তিনগরে সড়কে আজও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সোমবার দুপুরের দিকে নীলক্ষেত ও শান্তিনগরের সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। শান্তিনগরে রাজারবাগ পুলিশলাইনস স্কুল অ্যান্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার উচ্চমাধ্যমিক বিদ্যালয় এবং হাবীবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। দুপুর ১২টার কিছু সময় আগে রাজধানীর নীলক্ষেত মোড়ে সড়ক...বিস্তারিত

সুইজারল্যান্ড না গিয়ে দেশে ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী

সুইজারল্যান্ডে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।  শনিবার রাতে দুবাই থেকে একটি ফ্লাইটে দেশে ফিরেন তিনি। রোববার স্বাস্থ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিশ্বব্যাপী আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রনের গুরুত্ব অনুধাবন করে এ বিষয়ে জরুরি নির্দেশনা ও করণীয় ঠিক করতে দেশে ফিরে এসেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। গতকাল শনিবার সুইজারল্যান্ডের...বিস্তারিত

লাইফ সাপোর্টে হেফাজত মহাসচিব নূরুল ইসলাম

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা নূরুল ইসলামকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে। শনিবার রাতে অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে বিকালে জাতীয় প্রেসক্লাবে হেফাজতের ওলামা-মাশায়েখ সম্মেলনে বক্তব্য রেখেছিলেন তিনি। মাওলানা নূরুল ইসলামের ছেলে মাওলানা রাশেদ বিন নূর জানান, অতিমাত্রায় পেরেশানি ও লাগাতার ব্যস্ততার কারণে বিশ্রামের অভাব...বিস্তারিত

প্রধানমন্ত্রী শফী সাহেবকে অত্যন্ত ভালোবাসতেন: স্বরাষ্ট্রমন্ত্রী

মন্ত্রী বলেন, আপনাদের মতো আমাদের প্রধানমন্ত্রীও শফী সাহেবকে অত্যন্ত ভালোবাসতেন। আপনাদের নিয়ে চিন্তা করেন। আপনাদের যে ভুল ধারণা আছে—আপনারা উপলব্ধি করতে পারবেন, আসলেই এগুলো ভুল ধারণা। তিনি বলেন, কুরআন ও হাদিসের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন সরকার পাস করেনি এবং করবে না। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়াদা। শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে হেফাজতে ইসলাম আয়োজিত ইসলাম অবমাননাকারীদের...বিস্তারিত

শিক্ষার্থীদের হাফপাস দিতে হবে: ফখরুল

শিক্ষার্থীদের চলমান হাফ পাসে দাবিতে চলমান আন্দোলনে সমর্থন দিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে বলেন, শিক্ষার্থীদের হাফ পাশ দিতে হবে, না হলে এই গণবিরোধী সরকারকে বিদায় নিতে হবে। রোববার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা...বিস্তারিত

মন্ত্রীর পদে অনেক কিছু ‘অ্যাডজাস্ট’ করতে হয়: কাদের

মন্ত্রীর পদে থেকে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কিছু ‘অ্যাডজাস্ট’ করতে হয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার জাতীয় সংসদে বিরোধী দলীয় এমপিদের সমালোচনার জবাব দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এদিন সংসদে মহাসড়ক বিল, ২০২১ পাসের সময় সড়কে তীব্র অরাজকতা, অব্যবস্থাপনা ও প্রাণহানি বিষয়ে তীব্র সমালোচনা করেন বিরোধী দলীয় সংসদ...বিস্তারিত

কে অর্থ পাচার করে, আমি কেমন করে জানব: অর্থমন্ত্রী

দেশ থেকে অর্থ পাচার কারা করে জানেন না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।  তিনি বলেন, অনেকে বলেছেন দেশ থেকে টাকা পাচার হয়ে যাচ্ছে। আমি আপনাদের বলেছি, যারা পাচার করে তাদের তালিকা আমাকে দেন। আমিতো পাচার করি না। আমি বিশ্বাস করি আপনারাও পাচার করে না। সুতরাং পাচার কে করে, আমি জানব কেমন করে,...বিস্তারিত

শিক্ষার্থীদের হাফ ভাড়ার জন্য আইন চান রুমিন ফারহানা

শিক্ষার্থীদের জন্য গণপরিবহণে হাফ ভাড়া চালু করতে সংসদে আইন পাস করার দাবি জানিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। শনিবার জাতীয় সংসদে মহাসড়ক বিল-২০২১ পাশের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব দাবি করেন। বিলের আলোচনায় জাতীয় সংসদে উঠে আসে ঢাকার দুই সিটি করপোরেশনের বর্জ্যবাহী গাড়িতে দুজনের মৃত্যু, বাসে হাফ ভাড়া, নিরাপদ সড়কের দাবিতে...বিস্তারিত