fbpx
হোম জাতীয়

জাতীয়

আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত

আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি এবং দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে মনোনয়ন বোর্ডের সদস্যদের মধ্যে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসনাত...বিস্তারিত

মধ্যপ্রাচ্যের বাইরেও শ্রমবাজার খোঁজার তাগিদ পররাষ্ট্রমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে আমাদের মিশনগুলোর দায়িত্ব হবে নতুন নতুন শ্রমবাজার খুঁজে বের করা এবং সেখানে আমাদের শ্রমশক্তি নিয়োগের ব্যবস্থা করা। এর ফলে একদিকে  ঐ দেশের উন্নয়নে বাংলাদেশ সরাসরি ভূমিকা রাখবে অন্যদিকে আমাদের শ্রমিকেরা রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে। ড. মোমেন বলেন, আমাদের শ্রমশক্তিকে আরো দক্ষ...বিস্তারিত

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার ঢাকা আসছেন

বাংলাদেশ সফরে আসছেন তুরস্কের স্বরাষ্ট্র্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল। শনিবার সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে মেভলুত কাভুসোগলুর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।  এ সময় বেসামরিক নিরাপত্তা ও সন্ত্রাস দমনে সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হতে পারে। সফরসূচি অনুযায়ী, শনিবার তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ বিমানে ঢাকা পৌঁছাবেন। এর পর তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন...বিস্তারিত

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শুক্রবার সকাল পৌনে ১০টায় সমাধিসৌধ বেদিতে ফুল দিয়ে তিনি শ্রদ্ধা জানান। এ সময় প্রধান বিচারপতি ফাতেহা পাঠ এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবার, গোপালগঞ্জের...বিস্তারিত

মাদরাসায় জাতীয় সংগীতের পর শপথ পাঠের নির্দেশ

কারিগরি ও মাদরাসা বিভাগের আওতাধীন সব প্রতিষ্ঠানে জাতীয় সংগীতের পর নতুন শপথ পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের উপ-সচিব কাইজার মোহাম্মদ ফারাবি সই করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। আদেশে বলা হয়, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতাধীন সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিনের সমাবেশে...বিস্তারিত

রাত থেকে বাড়বে কুয়াশা

দেশের বিভিন্ন স্থানে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে— অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা...বিস্তারিত

চলার পথ যত কণ্টকাকীর্ণ হোক, এগিয়ে যাব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চলার পথ যত কণ্টকাকীর্ণ হোক, যত রক্তক্ষরণ হোক, সব পদদলিত করে বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তনে এগিয়ে যাব—এটিই হচ্ছে আমার প্রতিজ্ঞা। রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতি উদযাপন উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণভবন...বিস্তারিত

কারো দয়ায় তোমাদের পুলিশের চাকরি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সম্পূর্ণ পরিবর্তিত পদ্ধতির মধ্য দিয়ে স্বচ্ছ, আধুনিক ও যুগোপযোগী প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের নিয়োগ সম্পন্ন হয়েছে। কারো দয়া বা তদবিরে তোমাদের চাকরি হয়নি। তাই তোমরা তোমাদের কর্মজীবনে স্বচ্ছতার সঙ্গে সমাজের অনিয়ম ও দুর্নীতি দূর করে ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে তোমাদের ওপর ওর্পিত দায়িত্ব পালন করবে।  রোববার বাংলাদেশ পুলিশে ৩০০০ নব-নিয়োগপ্রাপ্ত ‘ট্রেইনি রিক্রুট...বিস্তারিত

ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ

বরিশালে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। নগরীর সদর রোড বিবিরপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে রোববার দুপুর ১২টায় সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে জেলা ও মহানগর ছাত্রদল। এতে জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা অংশ নেয়। পরে একটি মিছিল বের হয়। মিছিলটি বিবিরপুকুরপাড় অতিক্রমকালে পুলিশ লাঠিচার্জ করে। এ...বিস্তারিত

‘রাষ্ট্রপতি কী পদক্ষেপ নেন সেটা দেখার পর আপনারা বুঝবেন’

নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপ শেষে রাষ্ট্রপতি কী পদক্ষেপ নেন, তা দেখার জন্য অপেক্ষা করতে বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক।  রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ ব্যর্থ নাকি সফল তা দেখতে সবাইকে অপেক্ষা করারও পরামর্শ দেন তিনি। রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। দেশের অন্যতম...বিস্তারিত

ব্যবসায়ীদের মনোযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের ভাবমূর্তি রক্ষার জন্য ব্যবসায়ীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নিজের দেশের ভাবমূর্তি রক্ষার জন্য আপনাদেরকেই উদ্যোগ নিতে হবে। আপনারা পণ্যের গুণগত মান ধরে রেখে যেন বাজার ঠিক রাখতে পারেন, আরও উন্নত করতে পারেন, সেদিকে আপনারা অবশ্যই দৃষ্টি দেবেন। শনিবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।...বিস্তারিত

বাণিজ্য মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেছেন এবং আইসিটি পণ্য ও সেবাকে ‘প্রডাক্ট অফ দ্য ইয়ার ২০২২’ ঘোষণা করেছেন। প্রথমবারের মতো রাজধানীর উপকণ্ঠে পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এ মেলা শুরু হয়েছে। শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শেখ হাসিনা বার্ষিক এ মেলার উদ্বোধন করেন। বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি...বিস্তারিত

মার্কিন নিষেধাজ্ঞা রাতারাতি সমাধান হবে না: পররাষ্ট্রমন্ত্রী

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং এর সাবেক ও বর্তমান কয়েকজন শীর্ষ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এটি রাতারাতি সমাধান করা যাবে না। ধাপে ধাপে করা লাগবে। তিনি বলেন, ‘আমি আশা করি যুক্তরাষ্ট্র বুঝতে পারবে র‍্যাবের বিষয়ে তাদের ধারণা সঠিক নয়। তবে রাতারাতি পরিবর্তন হবে- তা আমি...বিস্তারিত

একাত্তরের ‘গণহত্যার’ স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

১৯৭১ সালে বাংলাদেশের ওপর চালানো গণহত্যার স্বীকৃতি দিলো যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান লেমকিন ইনস্টিটিউট ফর জেনোসাইড প্রিভেনশন। বাংলাদেশিদের ওপর পাকিস্তানিদের নির্মম হত্যাযজ্ঞকে ‘জেনোসাইড বা গণহত্যা’ বলে স্বীকৃতি দিয়েছে প্রতিষ্ঠানটি। ইংরেজি নববর্ষের শুরুতেই তাকে ওই ইনস্টিটিউটের পক্ষ থেকে আইরিন ভিক্টোরিয়া মাসিমিনো একই মেইলে স্বীকৃতির বিবৃতি পাঠান। এ বিষয়ে তৌহিদ রেজা নূর সাংবাদিকদের বলেন, আমি খুবই আনন্দিত। সুবর্ণজয়ন্তীর বছরেই...বিস্তারিত

থার্টি ফার্স্ট নাইটে যা নির্দেশনা মেনে চলতে হবে

কোভিড-১৯ মহামারির কারণে ইংরেজি নতুন বছরের উদযাপন সীমিত আকারে করতে হচ্ছে সারা বিশ্বে।  বাংলাদেশে এই উদযাপন ঘরোয়াভাবে করতে বলা হয়েছে।   ৩১ ডিসেম্বর রাতে রাজধানী ঢাকায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে বর্ষবরণের অনুষ্ঠান করতে বলা হয়েছে।  উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। এই রাতে যা  যা করা যাবে না সে বিষয়ে বেশ কিছু নির্দেশনা দেওয়া...বিস্তারিত

দেশের প্রধান বিচারপতি হলেন হাসান ফয়েজ সিদ্দিকী

দেশের ২৩তম প্রধান বিচারপতি হলেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বৃহস্পতিবার সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে প্রধান বিচারপতি পদে নিয়োগ দেন। এরপরই সন্ধ্যায় আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। আজ শুক্রবার বিকাল ৪টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি তাকে শপথ পড়াবেন। শপথের পর এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। বিচারপতি...বিস্তারিত

নির্বাচন বর্জন করল হাব সম্মিলিত ফোরাম

সরকারি নির্দেশনা উপেক্ষা এবং বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে ব্যালট বাক্স ও কেন্দ্র দখল করার অভিযোগ এনে হাবের নির্বাচন বয়কট করেছে সাবেক সভাপতি আব্দুস সোবহান ভূঁইয়ার নেতৃত্বাধীন ‘হাব গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট’। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে প্রশাসকের অধীনে নতুন নির্বাচনের দাবি করেছেন তারা। বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হওয়া বেসরকারি হজ ও ওমরাহ এজেন্সি মালিকদের সংগঠন হাবের  নির্বাচনে বর্তমান সভাপতি...বিস্তারিত

বিদেশ যেতে খালেদা জিয়াকে কীভাবে দরখাস্ত করতে হবে, জানালেন আইনমন্ত্রী

দুর্নীতিতে দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে তাকে কীভাবে দরখাস্ত করতে হবে- সেই প্রক্রিয়া আবারো জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া যদি বলেন- আপনারা আমাকে যে শর্তযুক্ত (শর্তে) ছেড়ে দিয়েছেন, এটা আমি মানি না। আমাকে জেলে নিয়ে যান, আমি আবার দরখাস্ত করব। তখন উনি আবার দরখাস্ত করতে পারেন।’...বিস্তারিত

সাংবাদিকদের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে সোশ্যাল মিডিয়া: আইনমন্ত্রী

সোশ্যাল মিডিয়া এখন সাংবাদিকদের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।  তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রসারের কারণে এখন সবাই সাংবাদিক হয়ে গেছেন। সবাই সাংবাদিক হয়ে যাওয়ার কারণে প্রকৃত সাংবাদিকরা চ্যালেঞ্জের মুখে পড়েছেন। যারা পড়ালেখা করে, কাজ করে এই পেশায় আছেন; তারা এখন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কারণে কোণঠাসা অবস্থায়। আপনারা যারা লেখাপড়া করে...বিস্তারিত

এ জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কাজে লাগবে না: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘বাংলাদেশ এখন রেসের ঘোড়া। এই জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কাজে লাগবে না। ষড়যন্ত্র মোকাবিলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শক হওয়ার সময় কিন্তু নেই। আমরা বিজয়ী জাতি। বাংলাদেশের মানুষ পরাজয় মানে না। এ জাতিকে কেউ পরাজিত করতে পারবে না। ’ সোমবার রাতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘নেতা মোদের শেখ মুজিব’ গ্রন্থ...বিস্তারিত