fbpx
হোম জাতীয়

জাতীয়

সেন্টমার্টিনে প্রবেশে নিষেধাজ্ঞা

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের সঙ্গে চলাচলকারী তিনটি নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ২৫ ও ২৬ ডিসেম্বর সেন্টমার্টিনে পর্যটক যেতে মানা। চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রোববার টেকনাফের সেন্টমার্টিন ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বহিরাগতদের উপস্থিতি বন্ধ রাখতে দ্বীপটিতে শনিবার (২৫ ডিসেম্বর) ও রোববার (২৬ ডিসেম্বর) পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি...বিস্তারিত

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রিয়াজউদ্দিন আর নেই

একুশে পদকপ্রাপ্ত জ্যেষ্ঠ সাংবাদিক, দ্য ফিনান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ আর নেই। শনিবার দুপুর দেড়টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৬ বছর। জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। রিয়াজউদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি বলেন, আগামীকাল রোববার...বিস্তারিত

ধর্ষণের শিকার সেই নারীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়নি: পুলিশ সুপার

কক্সবাজারে গণধর্ষণের শিকার সেই নারীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়নি বলে দাবি করেছেন কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশের সুপার জিল্লুর রহমান। তিনি বলেন, এখানে জোরপূর্বক তাকে তুলে নিয়ে যাওয়া বা ৪/৫জন মিলে জোর করে গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়ার মতো কোনো ঘটনা আমরা পাইনি। শনিবার যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশ সুপার জিল্লুর রহমান এসব কথা বলেন।...বিস্তারিত

শুভ বড়দিন আজ পালিত হচ্ছে

আনন্দ উৎসব আর প্রার্থনার মধ্যদিয়ে সারাদেশে উৎযাপিত হচ্ছে খ্রিষ্টধর্মের অনুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। গির্জায় গির্জায় প্রার্থনায় উচ্চারিত হচ্ছে করোনা মহামারী থেকে মুক্তি’র আকুতি। খ্রিষ্ট অনুসারীদের বিশ্বাস, চিন্তা, চেতনা আর মননে সবসময় যিশু বিরাজমান; তিনিই একমাত্র মুক্তির উপায়। বড়দিন উপলক্ষ্যে রাজধানীর গির্জাগুলোও সেজেছে মনোরম সাজে। খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ ২৫...বিস্তারিত

আদালতে তোলা হয়েছে ‘গণধর্ষণের শিকার’ গৃহবধূ ও তার স্বামীকে

কক্সবাজারে পর্যটক স্বামী-সন্তানকে জিম্মি করে গণধর্ষণের ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ ও তার স্বামীকে আদালতে তোলা হয়েছে। শুক্রবার বিকাল ৪টার দিকে তাদের কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজিনের আদালতে তোলা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট জোনের এসপি জিল্লুর রহমান। তিনি বলেন, ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আদালতে তোলা হয়েছ্ তারা এখন ঘটনার বর্ণনা দিচ্ছেন। এর আগে...বিস্তারিত

লঞ্চে নিহতদের পরিবারকে দেড় লাখ টাকা সহায়তার ঘোষণা

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেকের পরিবারকে দেড় লাখ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শুক্রবার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ ব্যক্তিদের দেখার পর সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী। এদিকে বরগুনা জেলা প্রশাসনে পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, নিহতদের মরদেহ দাফনে প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা...বিস্তারিত

মালদ্বীপের সঙ্গে ফ্লাইট চালু করবে বাংলাদেশ বিমান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে সংযোগ জোরদারে সম্মত হওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশ বিমান ভারতের চেন্নাই হয়ে মালদ্বীপের সাথে বিমান যোগাযোগ চালু করতে যাচ্ছে। তিনি বলেন, আমাদের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চেন্নাই হয়ে মালদ্বীপের সাথে ফ্লাইট চালু করতে যাচ্ছে। আমরা আশা করি যে ফ্লাইট চালুর ফলে দু’দেশের মানুষের মধ্যে যোগাযোগ এবং...বিস্তারিত

‘ধর্ষণের শিকার’ ওই নারীর কল ৯৯৯-এ আসেনি: পুলিশ সুপার

কক্সবাজারে পর্যটক স্বামী-সন্তানকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণের ঘটনাটি তাৎক্ষণিক ফোন করে জানালেও ভুক্তভোগীকে উদ্ধারে পুলিশ এগিয়ে আসেনি বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই নারী জানান, জিয়া গেস্ট ইনের তৃতীয় তলার জানালা দিয়ে এক যুবকের সহায়তায় কক্ষের দরজা খুলেন তিনি। তার পর ফোন দেন পুলিশের জাতীয় সেবা ৯৯৯- নম্বরে। পুলিশ তাকে জিম্মিদশা থেকে উদ্ধার না করে থানায়...বিস্তারিত

সড়ক দুর্ঘটনায় এককভাবে চালকরা দায়ী নয়: শাজাহান খান

সড়ক দুর্ঘটনার জন্য এককভাবে চালকরা দায়ী নন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, জনসচেতনতার পাশাপাশি চালকদের ট্রেনিংসহ সব সুযোগ-সুবিধা দিলেই অনেক দুর্ঘটনা কমে আসবে। ড্রাইভারদের জন্য যে সুযোগ-সুবিধা দরকার, সেগুলো না দিয়ে যদি বলি, বেপরোয়া গাড়ির জন্য দুর্ঘটনা হয়, এ জন্য ড্রাইভার দায়ী। আমি অস্বীকার করব না...বিস্তারিত

লঞ্চের ব্যবসা কারা করে আপনারা সবাই জানেন: নৌপ্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, এখানে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কিনা সেটা এখনই বলতে পারছি না। লঞ্চের ব‌্যবসা কারা করে আপনারা সবাই জানেন। শেখ হাসিনার পরিব‌ার লঞ্চের ব‌্যবসা করে না। আমরা দুর্ঘটনায় নিহত সব পরিবারকে দেড় লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছি। তিনি বলেন, লঞ্চে আমাদের হিসেব মতে ৩৫০ এর মতো যাত্রী ছিল। তবে...বিস্তারিত

লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক প্রধানমন্ত্রীর

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  শুক্রবার এক শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে প্রায় চারশ যাত্রী নিয়ে বরগুনার উদ্দেশ্যে লঞ্চটি ঢাকা...বিস্তারিত

বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে ৩ চুক্তি সই

বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে দুই দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত কর পরিহার, বন্দিবিনিময় এবং যুব ও ক্রীড়া ক্ষেত্রে তিনটি চুক্তি সই হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহর মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা শেষে উভয় নেতার উপস্থিতিতে বৃহস্পতিবার সকালে প্রেসিডেন্টের কার্যালয়ে এ চুক্তি সই হয়। দ্বৈত কর পরিহার...বিস্তারিত

বঙ্গবন্ধুর সব স্বপ্নপূরণ না হওয়া পর্যন্ত বিশ্রাম নেব না: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে শিখেছি— কীভাবে বঞ্চিত ও সুবিধাবঞ্চিতদের প্রতি সহানুভূতিশীল হতে হয় এবং কীভাবে তাদের জন্য সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখতে হয়।  শেখ হাসিনা বলেন, তিনি স্বপ্ন দেখেছিলেন— আবারও একটি সোনার বাংলা তৈরি করার; যেমনটি আমাদের ভূমি প্রাচীনকালে পরিচিত ছিল। তিনি গণতন্ত্র, ধর্মীয় সহিষ্ণুতা...বিস্তারিত

মালদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহর আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে দেশটিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকালে মালদ্বীপে পৌঁছান সরকারপ্রধান। এর আগে দুপুর সোয়া ১২টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় বলে জানান প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব কেএম শাখাওয়াত মুন।...বিস্তারিত

প্রধানমন্ত্রী আজ মালদ্বীপ যাচ্ছেন

মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ’র আমন্ত্রণে ছয় দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার (২২ ডিসেম্বর) মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাওয়া দৈনিক কর্মসূচি অনুযায়ী, দুপুরে একটি বিশেষ ফ্লাইটে মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালেতে অবতরণ করলে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। পরদিন ২৩ ডিসেম্বর সকাল...বিস্তারিত

নৌবাহিনীকে সবসময় প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান হয়ে দেশ গঠনে নিরলসভাবে কাজ করতে নৌবাহিনীর নবীন কর্মকর্তাদের নিদেশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সকালে চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে নৌবাহিনীর নবীন কর্মকর্তাদের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালী যোগ দিয়ে প্রধামন্ত্রী এ নির্দেশনা দেন । প্রধানমন্ত্রী বলেন, আধুনিক সমরাস্ত্র সংযোজনের পাশাপাশি অত্যাধুনিক প্রশিক্ষণের মাধ্যমে নৌবাহিনীকে একটি কার্যকর ও শক্তিশালী বাহিনীতে পরিনত...বিস্তারিত

২৪ ডিসেম্বর ঢাকায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

রাজধানী ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। কুরআন তিলাওয়াত সংস্থা ইক্বরার উদ্যোগে ওই ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এবারের সম্মেলনে অংশগ্রহন করবেন মিসরের বিশ্ববিখ্যাত ক্বারী শাইখ ত্বহা আন-নো’মানী, ইরানের বিখ্যাত ক্বারী হামেদ আলীযাদেহ, আফগানিস্তানের প্রখ্যাত ক্বারী আলী রেযা রেযায়ী এবং ফিলিপাইনের প্রখ্যাত ক্বারী নাযীর...বিস্তারিত

সেনা-বিমানবাহিনীর সঙ্গে নৌবাহিনীকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সেনা ও বিমানবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নৌবাহিনীর সদস্যদের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সততা, সঠিক নেতৃত্ব ও আত্মত্যাগের মন্ত্রে বলীয়ান হয়ে সেনা ও বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের প্রয়োজনে তোমাদের সদা প্রস্তুত থাকতে হবে। আমি আশা করব— তোমাদের দেশপ্রেম, শৃঙ্খলাবোধ ও কর্তব্যনিষ্ঠা তোমাদের...বিস্তারিত

খালেদাকে বিদেশে চিকিৎসার নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়ার প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেছেন। স্বরাষ্ট্র সচিব, আইন সচিবসহ ৫ জনকে রিটে বিবাদী করা হয়েছে। আগামিকাল বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানির জন্য উপস্থাপন করা...বিস্তারিত

অনুমতি ছাড়া ইউনানি-আয়ুর্বেদিক সেবনের পরামর্শে জেল-জরিমানা

বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইনের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে অনুমতি ছাড়া ওষুধ সেবনের পরামর্শ (প্রেসক্রিপশন) দিলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা এক লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের প্রস্তাব করা হয়েছে। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি সভায় অংশ...বিস্তারিত