fbpx
হোম জাতীয়

জাতীয়

শাবিপ্রবি উপাচার্য না সরলে সারা দেশে আন্দোলন: ছাত্রদল

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের বিষয়ে সেখানকার শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক বলে মনে করছে জাতীয়তাবাদী ছাত্রদল। অধ্যাপক ফরিদের পদত্যাগ দাবিকে ‘শিক্ষার্থীদের প্রাণের দাবি’ মন্তব্য করে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান বলেছেন, তিনি পদত্যাগ না করলে ছাত্রদল ও ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে সারা দেশে উত্তাল আন্দোলন...বিস্তারিত

দ্বাদশ সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আসতে দেবে বাংলাদেশ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আসতে দেবে বাংলাদেশ- বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারকে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ও চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের...বিস্তারিত

রাষ্ট্রপতির সঙ্গে আ.লীগের সংলাপ বিকালে

নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপের অংশ হিসেবে আজ বঙ্গভবনে যাবে আওয়ামী লীগ।   আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল বিকাল ৪টায় বঙ্গভবনে এই সংলাপে অংশ নেবে। বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধিদলের যারা থাকছেন— আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির...বিস্তারিত

মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের গৃহীত পদক্ষেপের ফলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।  মানুষের মাথাপিছু আয় এবং ক্রয়ক্ষমতা বেড়েছে।   রোববার সকালে রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন সরকারপ্রধান। তিনি বলেন, মানুষ এখন অনেক সচ্ছল হওয়ার সুযোগ পাচ্ছে।  কিন্তু আমরা চাই...বিস্তারিত

নির্বাচন সুষ্ঠু হয়েছে, নৌকা বিপুল ভোটে জয় পাবে: শামীম ওসমান

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচনে নৌকা প্রতীক বিপুল ভোটে জয় লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। রবিবার বিকেল তিনটা ৪০ মিনিটে নারায়ণগঞ্জের আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সংবাদ মাধ্যমে এসব কথা বলেন তিনি। এটাই তার প্রথম ইভিএমে ভোট দেয়া বলেও জানান শামীম ওসমান। এসময়...বিস্তারিত

এজেন্টদের কেন্দ্র থেকে বের করে গ্রেফতার করা হচ্ছে: তৈমুর

এজেন্টদের কেন্দ্র থেকে বের করে গ্রেফতারের অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। রোববার দুপুর ১টার দিকে সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের আইলপালা সরকারি উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।  তিনি বলেন, বিভিন্ন কেন্দ্রে ইভিএম মেশিনে ভোটগ্রহণে সমস্যা হচ্ছে। অভিযোগ করে হাতির মার্কার এই প্রার্থী বলেন, বন্দরের ২০নং ওয়ার্ডে সিটি করপোরেশনের শীর্ষ...বিস্তারিত

স্বাস্থ্যবিধি মানলে লকডাউনে যেতে হবে না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সরকার ঘোষিত স্বাস্থ্যবিধির ১১ দফা না মানলে দেশের ক্ষতি হবে। আমাদের নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য স্বাস্থ্যবিধি মানতে হবে। ১১ দফা স্বাস্থ্যবিধি মেনে চললে আমাদের লকডাউনের দিকে যেতে হবে না। লকডাউন দেশের ক্ষতি, মানুষের ক্ষতি। শনিবার মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে ৫ বেডের ডায়ালাইসিস ও সিটিস্ক্যান মেশিন উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।...বিস্তারিত

ওমিক্রন দ্রুত ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়াচ্ছে। একেকটা পরিবারসহ আক্রান্ত হচ্ছে। এখানে আমি সবাইকে বলব যে, স্বাস্থ্য সুরক্ষা মেনে চলবেন।  আমরা ইতোমধ্যে কিছু নির্দেশনা দিয়েছি, সেই নির্দেশনাগুলো সবাই মেনে চলবেন। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগারগাঁওয়ে নবনির্মিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে...বিস্তারিত

‘টিউলিপ নাম হওয়ায় নেদারল্যান্ডস থেকে কম্পিউটার কেনেননি খালেদা জিয়া’

শেখ রেহেনার মেয়ের নামে নাম হওয়ায় নেদারল্যান্ডসের টিউলিপ কোম্পানি থেকে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১০ হাজার কম্পিউটার কেনেননি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে নবনির্মিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমরা ‘৯৬ সালে ক্ষমতায় এসে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় গুরুত্বারোপ করি। বিজ্ঞান ও...বিস্তারিত

সীমান্ত হত্যা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে হত্যাকাণ্ড সংঘটিত হলে বিজিবি-বিএসএফ তদন্ত করে মূল কারণ বের করে এবং সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে ভারত-বাংলাদেশ এক যোগে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে সীমান্ত হত্যা হবে না। তারপরও ঘটনা ঘটে। এটা শুধু কুড়িগ্রামে নয়। অন্য সীমান্তেও ঘটে। কারণ দেশের চতুর দিকে ভারত ও মিয়ানমার। এত বড় সীমান্ত...বিস্তারিত

জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান

জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোটসহ একাধিক সংগঠন। সোমবার সকাল ১০টার পর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন তারা। সারা দেশ থেকে আসা শিক্ষক-কর্মচারীরা এখনও সেখানে যোগ দিচ্ছেন। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি তোলা হয়েছে অবস্থান কর্মসূচি থেকে। এর আগে গত ১০ ডিসেম্বর...বিস্তারিত

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে জাতীয় পার্টি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপের পর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় পার্টি।  সোমবার বেলা ১১টার দিকে পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপির নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে যায়। সেখানে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার সঙ্গে জাতীয় পার্টির নেতাদের বৈঠক হয়। সাত সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলে রয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক মহিলা ও...বিস্তারিত

রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ ১৭ জানুয়ারি

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করতে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের চলমান সংলাপ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগকে। বঙ্গভবনের প্রেস উইং থেকে জানানো হয়েছে, আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। ওইদিন বিকাল ৪টায় বঙ্গভবনে আওয়ামী লীগের প্রতিনিধি দলকে এ আমন্ত্রণ জানানো হয়। গত ২০ ডিসেম্বর প্রথম...বিস্তারিত

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হচ্ছে সোমবার। পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারির এই দিনে স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের বছরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি ভিন্ন মাত্রা ও আবেগের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে। পাকিস্তানের মিয়ানওয়ালি কারাগারে...বিস্তারিত

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হবে কিনা সিদ্ধান্ত আজ

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠকে বসছে শিক্ষা মন্ত্রণালয়। আজ রবিবার (৯ জানুয়ারি) রাত ১০টায় ভার্চুয়ালি এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। শনিবার (৮ জানুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠান শেষে কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে করোনার সার্বিক পরিস্থিতি...বিস্তারিত

‘বাস, ট্রেন ও লঞ্চে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত’

দেশে ফের করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাস, ট্রেন ও লঞ্চে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য শিগগিরই নির্দেশনা আসবে বলে জানান তিনি। শনিবার দুপুরে মানিকগঞ্জ শুভ্র সেন্টারে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন,...বিস্তারিত

বন্ধ করা হয়েছে খালেদা জিয়ার রক্তক্ষরণের উৎস

হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রক্তক্ষরণ বন্ধ হয়েছে। তার ক্ষুদ্রান্ত্রের নিচে রক্তক্ষরণের উৎস বন্ধ করতে ‘ব্যান্ড লাইগেশন’ করা হয়েছে। এর ফলে সাময়িকভাবে তার রক্তক্ষরণ বন্ধ আছে বলে জানিয়েছেন দলের একাধিক গুরুত্বপূর্ণ নেতা ও চিকিৎসক। তবে লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ায় যেকোনো সময় নতুন উৎস দিয়ে রক্তক্ষরণ হতে পারে বলে তার চিকিৎসকরা আশঙ্কা করছেন। খালেদা জিয়ার...বিস্তারিত

আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত

আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি এবং দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে মনোনয়ন বোর্ডের সদস্যদের মধ্যে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসনাত...বিস্তারিত

মধ্যপ্রাচ্যের বাইরেও শ্রমবাজার খোঁজার তাগিদ পররাষ্ট্রমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে আমাদের মিশনগুলোর দায়িত্ব হবে নতুন নতুন শ্রমবাজার খুঁজে বের করা এবং সেখানে আমাদের শ্রমশক্তি নিয়োগের ব্যবস্থা করা। এর ফলে একদিকে  ঐ দেশের উন্নয়নে বাংলাদেশ সরাসরি ভূমিকা রাখবে অন্যদিকে আমাদের শ্রমিকেরা রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে। ড. মোমেন বলেন, আমাদের শ্রমশক্তিকে আরো দক্ষ...বিস্তারিত

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার ঢাকা আসছেন

বাংলাদেশ সফরে আসছেন তুরস্কের স্বরাষ্ট্র্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল। শনিবার সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে মেভলুত কাভুসোগলুর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।  এ সময় বেসামরিক নিরাপত্তা ও সন্ত্রাস দমনে সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হতে পারে। সফরসূচি অনুযায়ী, শনিবার তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ বিমানে ঢাকা পৌঁছাবেন। এর পর তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন...বিস্তারিত