fbpx
হোম জাতীয়

জাতীয়

‘একজন খলনায়ককে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে’

প্রধান নির্বাচন কমিশনারকে ‘খলনায়ক’ বলে অভিহিত করেছেন নাগরিক সংগঠন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। টিআইবির গবেষণা, বিবিসির খবরের বরাত দিয়ে তিনি বলেন, আমাদের দুর্ভাগ্য, এরকম একজন খলনায়ককে নির্বাচন কমিশনের প্রধান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। যে আইনটা করা হয়েছে। দুর্ভাগ্যবশত এরকম লোকদের নিয়োগ দেওয়ার সুযোগ সৃষ্টি হবে।  এ সময় তিনি বলেন, অনেক অনিয়ম হয়েছে। যেগুলোর বিচার...বিস্তারিত

শাবির ভিসিকে দ্রুত অন্য জায়গায় সরিয়ে নেওয়া উচিত: ডা. জাফরুল্লাহ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান ইস্যু প্রসঙ্গে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, শিক্ষামন্ত্রী চাইলে বিষয়টি তাৎক্ষণিকভাবেই শেষ করতে পারতেন। তার উদাসীনতায় শাবি ইস্যুতে অনেক জল ঘোলা হয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা কোনোভাবেই উচিত হয়নি। অর্থসহায়তাকারীদের গ্রেফতার করা ঠিক হয়নি। আমি টাকা প্রদান করলে আমাকেও কী গ্রেফতার করা হতো? শিক্ষার্থীদের ওপর...বিস্তারিত

নির্বাচন কমিশন গঠন বিলে জনমত যাচাই প্রস্তাব গ্রহণযোগ্য নয়: আইনমন্ত্রী

নির্বাচন কমিশন গঠন বিলে জনমত যাচাইয়ে বিরোধী দলীয় সংসদ সদস্যরা যে প্রস্তাব দিয়েছেন সেটি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।  বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন।  আইনমন্ত্রী বলেন, সব বিবেচনায় বিল সংশোধন এবং জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানোর মতো প্রস্তাবগুলো গ্রহণযোগ্য নয়। আমি বিরোধী দলের সংসদ সদস্যদের এই প্রস্তাব প্রত্যাহার...বিস্তারিত

ইসি গঠন বিল পাস সংসদে

প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। সেখানে বিলটি তোলা হয়।  বৃহস্পতিবার সংসদ অধিবেশনে আইনমন্ত্রী আনিসুল হক নির্বাচন কমিশন গঠন বিলটি বিবেচনার জন্য প্রস্তাব করলে স্পিকার তা অনুমোদন দেন।পরে বিলের ওপর দেওয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী...বিস্তারিত

ডোপ টেস্টে চাকরি হারালো ৩৭ পুলিশ

পুলিশ সদস্যদের মাদকমুক্ত করতে নিয়মিত ডোপ টেস্ট চলছে। পুলিশ সদস্যদের মাঝে বছরখানেক আগে ডোপ টেস্ট চালু করা হয়। বুধবার সন্ধ্যা পর্যন্ত ডোপ টেস্টে ৩৭ পুলিশ সদস্যের শরীরে মাদকাসক্তির প্রমাণ মিলেছে। এতে ওই ৩৭ পুলিশ সদস্য চাকরি হারিয়েছেন। বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহর চতুর্থ দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে...বিস্তারিত

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম অবস্থানে বাংলাদেশ

দুর্নীতির ধারণা সূচকে (সিপিআই) এ বছর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম। গতবারের মতো এ বছরও বাংলাদেশের স্কোর ২৬, যদিও বাংলাদেশের অবস্থান ছিল ১২তম। তবে ভালোর দিক থেকে বাংলাদেশের অবস্থান এক ধাপ নেমে ১৪৭তম। মঙ্গলবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) কর্তৃক পরিচালিত এ রিপোর্ট প্রকাশ করে সংবাদ সম্মেলন করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল...বিস্তারিত

তোমাদেরকে সাহায্য করতে যদি এরেস্ট হতে হয় তাহলে আমিও হব: ড. জাফর ইকবাল

অবশেষে অনশন ভাঙতে যাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ড. জাফর ইকবাল ও তার স্ত্রী ড. ইয়াসমিন হকের হাতে পানি পান করে অনশন ভাঙবে বলে কথা দিয়েছেন শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার গভীর রাত ৩টা ৫৫টায় সস্ত্রীক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে...বিস্তারিত

আবিষ্কারের আগেই টিকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতীয় সংসদে বলেছেন, বিশ্বব্যাপী করোনা প্রাদুর্ভাব শুরুর পরই সংক্রমণ প্রতিরোধে বিনামূল্যে টিকা প্রদানকে অগ্রাধিকার দেওয়া হয় এবং টিকা আবিষ্কার ও ব্যবহারের অনুমতি প্রদানের আগেই টিকা সংগ্রহের উদ্যোগ গ্রহণ করা হয়। তিনি বলেন, এ লক্ষ্যে করোনা টিকা আবিষ্কার ও ব্যবহারের অনুমতি প্রাপ্তির আগে থেকেই আমরা টিকা সংগ্রহ ও টিকা প্রদানের বিষয়ে সকল...বিস্তারিত

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম

বিশ্বে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এক ধাপ এগিয়ে ১৩তম হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী এই সংস্থা থেকে প্রকাশিত ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)’-এ এ তথ্য উঠে এসেছে। এর আগে অবস্থান ছিল ১২তম। মঙ্গলবার বেলা ১১টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ২০১৯ সালে নিম্নক্রম অনুযায়ী...বিস্তারিত

অর্ধেক জনবলে চলবে সরকারি-বেসরকারি অফিস

করোনার সংক্রমণ রোধে সরকারি-বেসরকারি অফিস অর্ধেক জনবল নিয়ে চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার (২৩ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় আগামী ২৪ জানুয়ারি (সোমবার) থেকে ৬ ফেব্রুয়ারি (রবিবার) পর্যন্ত নিম্নবর্ণিত শর্ত সংযুক্ত করে সার্বিক কার্যাবলী/চলাচলে বিধি-নিষেধ আরোপ করা হলো। ১. সব সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত/বেসরকারি...বিস্তারিত

সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছাল ৮৫ বার

সাংবাদিক সাগর সারোয়ার ও মেহেরুন রুনি দম্পতি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ৮৫ বারের মতো পেছাল। পরবর্তী তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। সোমবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা র‍্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ...বিস্তারিত

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বিএনপির চিকিৎসক প্রতিনিধি দল

সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনশনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বিএনপি।  রোববার সকালে বিএনপির একটি চিকিৎসক প্রতিনিধি দল শিক্ষার্থীদের দেখতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যান। তারা শিক্ষার্থীদের স্বাস্থ্যের খোঁজখবর নেন।  প্রতিনিধি দলের প্রধান বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। ডা. রফিক যুগান্তরকে বলেন, তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং...বিস্তারিত

সৌদি আরবে হুতি ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি আহত

সৌদি আরবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রে এক বাংলাদেশিসহ দুজন আহত হয়েছেন।  দেশটির দক্ষিণাঞ্চলীয় জাজান অঞ্চলের আহাদ আল-মাসারিহাহ শিল্প এলাকায় রোববার ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। ইয়েমেনে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোটের বরাতে এ তথ্য দিয়েছে সৌদি গেজেট। সৌদি গেজেটের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে কয়েকটি ওয়ার্কশপ ও বেসামরিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় একজন বাংলাদেশি ও...বিস্তারিত

ঢাকা আবারো বিশ্বের সবচেয়ে দূষিত শহর

বাংলাদেশের ঘনবসতিপূর্ণ রাজধানী আবারো বিশ্বের সবচেয়ে দূষিত শহররের তালিকায় শীর্ষে উঠে এসেছে। রোববার সকাল ১০টা ৩৬ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ২৫৪ রেকর্ড করা হয়েছে, যা বাতাসের মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে। চীনের শেনিয়াং এবং ভারতের কলকাতা যথাক্রমে ১৯৭ এবং ১৮৮ একিউআই স্কোর নিয়ে এ তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে। একিউআই স্কোর...বিস্তারিত

রোববার থেকে ভার্চুয়ালিও চলবে অধস্তন আদালত

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রোববার থেকে দেশের সব দেওয়ানি ও ফৌজদারি আদালত শারীরিক উপস্থিতির পাশাপাশি ভার্চুয়াল পদ্ধতিতেও পরিচালিত হবে। শনিবার প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রমণজনিত উদ্ভুত পরিস্থিতিতে দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালের বিচারক দেওয়ানী ও...বিস্তারিত

শিক্ষা মন্ত্রীর পদত্যাগ করা উচিত: ডা. জাফরুল্লাহ চৌধুরী

আজ ২২ জানুয়ারি শনিবার দুপুরে ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য নগর হাসপাতালের বীর উত্তম মেজর হায়দার মিলনায়তনে মওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ কর্তৃক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক হাবীবুর রহমান রিজুর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের...বিস্তারিত

মওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

আজ ২২ জানুয়ারি শনিবার সকাল ১১ টায় ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য নগর হাসপাতালের বীর উত্তম মেজর হায়দার মিলনায়তনে মওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ কর্তৃক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন চেয়ারম্যান এবং গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাঃজাফরুল্লাহ চৌধুরী, গণসংহতি আন্দোলন এর প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নুর, রাষ্ট্রসংস্কার...বিস্তারিত

যারা সন্ত্রাস পছন্দ করে তারাই র‌্যাবকে পছন্দ করে না: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, আমাদের যে র‌্যাব তারা কাজেকর্মে অত্যন্ত দক্ষ। তারা খুব ইফেক্টিভ, ভেরি ইফিশিয়েন্ট এবং তারা করাপ্ট নয়। এজন্যই তারা জনগণের আস্থা অর্জন করেছে।  আমাদের দেশের সন্ত্রাসী তাদের কারণেই কমে গেছে। গত কয়েক বছরে হলি আর্টিজানের পর আর কোনো সন্ত্রাসী তৎপরতা হয়নি। এটা সম্ভব হয়েছে র‌্যাবের কারণে। ইউএস স্টেট ডিপার্টমেন্ট সেটা স্বীকার...বিস্তারিত

অর্ধেক জনবল দিয়ে চলবে অফিস,আসছে প্রজ্ঞাপন: স্বাস্থ্যমন্ত্রী

সারাদেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় অফিস-আদালত অর্ধেক জনবল দিয়ে পরিচালনার নির্দেশনা জারি করতে যাচ্ছে সরকার।  শুক্রবার সকালে রাজধানীতে স্বাস্থ্য অধিদপ্তরের এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানিয়েছেন। তিনি বলেন,‘অর্ধেক লোক দিয়ে অফিস আদালত করার সিদ্ধান্ত হয়েছে। এটা খুব শিগগিরই প্রজ্ঞাপন আকারে চলে আসবে। গণপরিবহনে যাতে ভোগান্তি না হয়, সে জন্য অর্ধেক লোক দিয়ে অফিস...বিস্তারিত

বিয়ের অনুষ্ঠানসহ সব সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিয়ে-শাদিসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান এখন বন্ধ রাখতে হবে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলনে ডিসিদের সঙ্গে স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিবেশন শেষে ব্রিফিংকালে তিনি সাংবাদিকদের এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার উর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে বাস, ট্রেন ও স্টিমারে যখন লোক চলবে স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক পরতে হবে। সামাজিক দূরত্ব যতটুকু...বিস্তারিত