fbpx
হোম জাতীয়

জাতীয়

সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে পুরো রাজধানী : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, পুরো রাজধানীকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। এতে ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনা ও ক্রাইম নিয়ন্ত্রণসহ প্রায় সব কাজে বিশেষ সুবিধা পাওয়া যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ঢাকাকে নিরাপদ শহর করার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। এ লক্ষ্যে কাজ শুরু করেছি। ঢাকায় আমরা যদি এটা সফলভাবে করতে পারি তাহলে পরবর্তীতে চট্টগ্রাম ও রাজশাহীকে...বিস্তারিত

দেশে স্বাস্থ্যবিমা চালু করা জরুরি: ডা. এবিএম আব্দুল্লাহ

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেছেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিমা চালু করা জরুরি। জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে শনিবার দুপুরে আয়োজিত ‘হৃদরোগ প্রতিরোধের চ্যালেঞ্জ এবং করণীয়’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাব ও বাংলাদেশ কার্ডিওভাসকুলার রিসার্চ ফাউন্ডেশনের যৌথ এ আয়োজনে...বিস্তারিত

গাফ্ফার চৌধুরীর মরদেহ প্রেসক্লাবে

অমর একুশের গানের রচয়িতা, প্রবীণ সাংবাদিক, কলাম লেখক আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহ জাতীয় প্রেসক্লাবে আনা হয়েছে। শনিবার (২৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে তার মরদেহ জাতীয় প্রেসক্লাবে চত্বরে  আনা হয়। পূর্বঘোষিত সময় অনুযায়ী এখানে তার জানাজা অনুষ্ঠিত হয়। জাতীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিক নেতারা ও দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা জানাজায় অংশ নেন। এর আগে শনিবার (২৮...বিস্তারিত

মাঙ্কিপক্সের বেশি ঝুঁকিতে তরুণরা: গবেষণা

সারা বি‌শ্বে স্মলপক্সের টিকা জোরদার না হওয়ায় তরুণদের মধ্যে মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার ঝুঁকি বে‌শি। একইসঙ্গে স্মলপক্স টিকার বাইরে থাকাদের মধ্যে মৃত্যুঝুঁকি ১০ থেকে ৪০ শতাংশ বলেও এক গবেষণায় বলা হয়েছে। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সংগৃহীত বিভিন্ন দেশের মাঙ্কিপক্সের তথ্য-উপাত্ত নিয়ে করা এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। ‘মাঙ্কিপক্স প্যানিক অর রিয়েল থ্রেট’...বিস্তারিত

গাফফার চৌধুরীর লাশ আসছে কাল

দেশবরেণ্য সাংবাদিক, লেখক, কলামিস্ট ও একুশের অমর গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর মরদেহ আগামীকাল শনিবার দেশে আসছে। বাংলাদেশ হাইকমিশন লন্ডনের তত্ত্বাবধানে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শনিবার বেলা ১১ টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাশ এসে পৌছাবে। সেখানে সরকারের পক্ষ থেকে তার লাশ গ্রহণ করবেন মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে...বিস্তারিত

ফ্রান্সে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশি নিহত

ফ্রান্স প্রবাসী মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার সোহেল রানা শনিবার রাতে কাজ থেকে বাসায় ফেরার পথে আফ্রিকান সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন। পরে গতকাল সকাল ৭ দিকে হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর এই ইন্তেকালে বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছাড়া নেমে আসে । দলমত নিরবিশেষে সকলে প্রতিবাদ ফেটে পরে। নানানা ধরনের কর্মসূচি পালন...বিস্তারিত

হজ প্যাকেজে জন প্রতি খরচ বাড়ল ৫৯ হাজার টাকা: ধর্ম প্রতিমন্ত্রী

সৌদি আরব হজের প্রকৃত খরচ প্রকাশ করায় হজ প্যাকেজ সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি বলেন, হজ প্যাকেজে জন প্রতি ৫৯ হাজার টাকা বেশি দিতে হবে। আজ বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, গতকাল সৌদি কর্তৃপক্ষ মিনায় অবস্থান স্থলের ভিত্তিতে ৪ ভাগে বিভক্ত...বিস্তারিত

বাংলাদেশ থেকে কর্মী নেবে ইউরোপীয় ইউনিয়ন

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি জানিয়েছেন, বাংলাদেশ থেকে নার্সিং ও অন্যান্য বিশেষ খাতে যোগ্যতাসম্পন্ন জনশক্তি নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। বুধবার ঢাকায় এক আলোচনা অনুষ্ঠানে তিনি একথা জানান। ‘প্রমোটিং মাল্টিল্যাটারাল কোঅপারেশন টু প্রিভেন্ট হিউম্যান ট্র্যাফিকিং অ্যান্ড মাইগ্রেন্ট স্মাগলিং’ শীর্ষক এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)। অনুষ্ঠানে...বিস্তারিত

ভার্চুয়ালি ইভিএম ম্যানুপুলেট করা অসম্ভব: ড. জাফর ইকবাল

টেকনিক্যাল পয়েন্ট থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভার্চুয়ালি ম্যানুপুলেট করা অসম্ভব বলে জানিয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও লেখক মুহম্মদ জাফর ইকবাল। আজ বুধবার দুপুরে নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ড. জাফর ইকবাল বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) অপারেট শুরুর আগে দেখে নেওয়া সম্ভব ভেতরে কী আছে।...বিস্তারিত

ইভিএম বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে ইসি

নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার বিষয়ে বিস্তারিত জানতে প্রযুক্তি বিশেষজ্ঞ, গবেষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বুধবার সকাল ১০টার দিকে এ বৈঠক শুরু হয়। রাজনৈতিক দল, সংবাদপত্র ও গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সুধীজনদের সঙ্গে বৈঠকের পর ইভিএম বিশেষজ্ঞদের সঙ্গে বসল ইসি। নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, দ্বাদশ...বিস্তারিত

চাপের মুখে মাথা নত করব না: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমরা চাই, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন হোক। ইভিএম নিয়ে আমরা সকলের আস্থা অর্জন করতে চাই। কোনো চাপের মুখে আমরা মাথা নত করব না, করছি না। নির্বাচনকে প্রহসনে রূপান্তরিত করার কোনো ইচ্ছা আমাদের নেই। এটা আমরা অন্তর থেকে বলছি। আজ মঙ্গলবার (২৪ মে) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সিইসি...বিস্তারিত

আজ হজ নিবন্ধনের সময় শেষ

আজ মঙ্গলবার শেষ হচ্ছে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময়। আগের নির্ধারিত সময় অনুযায়ী, সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধনের শেষ সময় গত রোববার পর্যন্ত ছিল। রোববার রাতে নিবন্ধনের সময় আরো দুদিন বাড়িয়ে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ-১ এর নিবন্ধন কার্যক্রম ২২ মে সন্ধ্যায় বন্ধ করা হয়েছে। শূন্য কোটা পূরণের জন্য...বিস্তারিত

মাঙ্কিপক্স শনাক্তের খবর সঠিক নয়

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছে, এরকম একটি ভুয়া খবর ছড়িয়ে দেওয়া হয়েছে। এই বিষয় কর্তৃপক্ষ বলছে, এটি একটি গুজব। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো একটি পক্ষ এমন গুজব ছড়িয়েছে। মঙ্গলবার (২৪ মে) সকালে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এ কথা...বিস্তারিত

বুঝে-শুনে উন্নয়ন পরিকল্পনা নিতে হবে: প্রধানমন্ত্রী

প্রকল্প নেওয়ার আগে ভালোভাবে জেনে বুঝে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলাদেশের একেক এলাকার বৈশিষ্ট্য একেক রকম। সে অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা সাজাতে হবে। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় তিনি এসব কথা বলেন। সরকারের শতবর্ষী মহাপরিকল্পনা বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে গঠিত ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিলের প্রথম সভা এটি। শেখ হাসিনা বলেন, বাংলাদেশটাকে চিনতে হবে,...বিস্তারিত

এখনই গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর চেষ্টা আত্মঘাতী সিদ্ধান্ত: এফবিসিসিআই

এখনই গ্যাস ও বিদ্যুতের মূল্য না বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন। শনিবার বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবের ওপর রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই মিলনায়তনে সংগঠনটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, ‘বর্তমান চরম অসময় যাচ্ছে। এ পরিস্থিতিতে...বিস্তারিত

তৃতীয় শ্রেণির কর্মচারীদের ৬০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি

সরকারি কর্মচারীদের অন্তর্বর্তী সময়ের জন্য ৬০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি জানিয়েছে বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতি। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির মহাসচিব মো. ছালজার রহমান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৫ সালে সর্বশেষ জাতীয় বেতন স্কেল প্রদানের পর...বিস্তারিত

গণকমিশনের আইনি ভিত্তি নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইনে গণকমিশনের কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার (২০ মে) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ২৭তম বার্ষিক সম্মেলন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা ‘২০০৩ এ সন্ত্রাস’ নামে একটি বই প্রকাশ করেছে। বইয়ের ভেতরে কী লিখেছে, তা জানি না। তারা কাদেরকে সন্ত্রাস...বিস্তারিত

২৬ মাস পর চালু হচ্ছে ভারত-বাংলাদেশ ট্রেন

২৬ মাস পর চালু হচ্ছে ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল।  কোভিড পরিস্থিতির কারণে বন্ধ হয়ে পড়া নিয়মিত ট্রেন চলাচল শুরু হচ্ছে ২৯ মে থেকে। ঢাকায় ভারতীয় হাই কমিশন শুক্রবার এ তথ্য জানিয়েছে। ঢাকা ও কলকাতার মধ্যে মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা ও খুলনার মধ্যে বন্ধন এক্সপ্রেস চালু হবে ২৯ মে। মহামারি শুরু হলে ২০২০ সালের ১৫ মার্চ আন্তঃসীমান্ত...বিস্তারিত

সুপ্রিম কোর্ট বারে আইনজীবীদের হাতাহাতি

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (বার) সম্পাদকের পদ নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের মধ্যে হাতাহাতি হয়েছে। এতেনজরুল ইসলাম প্রামাণিক নামে এক আইনজীবী আহত হয়েছেন। ভেঙে ফেলা হয়েছে বার সম্পাদকের কার্যালয়ের নেমপ্লেট। বুধবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের কক্ষের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি সমর্থক একদল আইনজীবী আওয়ামীপন্থি আইনজীবীদের বিরুদ্ধে সম্পাদক পদ দখল করার...বিস্তারিত

ভবন থেকে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের ‘আত্মহত্যা’

ঢাকায় ভবনের সাত তলা থেকে পড়ে এক বিশ্ববিদ্যালয়ের প্রাণ গেছে। তিনি লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ওই ছাত্রের নাম ইমাম হোসেন (২২)। তিনি বেসরকারি এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তার লাশ উদ্ধার করে প্রথমে বেসরকারি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল...বিস্তারিত