fbpx
হোম জাতীয়

জাতীয়

৯ সেপ্টেম্বর রাজধানীতে গণমিছিল করবে বিএনপি

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ এক দফা দাবিতে আবারও গণমিছিল করতে যাচ্ছে বিএনপি। আগামী শনিবার (৯ সেপ্টেম্বর) রাজধানীতে এই কর্মসূচি পালিত হবে বলে জানা গেছে। বিএনপি সূত্রে জানা গেছে, বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে নতুন কর্মসূচির ঘোষণা দেবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির...বিস্তারিত

সেতুর ভুল নকশায় ক্ষুব্ধ হলেন প্রধানমন্ত্রী

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় একটি সেতু নির্মাণে ভুল নকশা প্রণয়নে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নড়াইল-কালিয়া মহাসড়কে নবগঙ্গা নদীর ওপর কালিয়া সেতু নির্মাণ প্রকল্প অনুমোদনের সময় তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ...বিস্তারিত

৮ সেপ্টেম্বর হাসিনা-মোদি বৈঠক, গুরুত্ব পাবে তিস্তা ইস্যু

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নয়া দিল্লিতে বৈঠকে বসবেন দুই দেশের প্রধানমন্ত্রী। বৈঠকে তিস্তাসহ গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গণমাধ্যমকর্মীদের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এ কথা জানান। পররাষ্ট্রসচিব বলেন, আমাদের অনেক দ্বিপাক্ষিক ইস্যু রয়েছে।...বিস্তারিত

খালেদা জিয়ার শারীরিক জটিলতা বাড়ছে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। মূলত লিভার সিরোসিস থেকেই তার শারীরিক জটিলতা বাড়ছে। পেটে পানি চলে আসছে। প্রতিনিয়ত তা অপসারণ করতে হচ্ছে। লিভার সিরোসিসের কারণে শরীরে প্রোটিন কমে যাচ্ছে। তবে হাসপাতালের কেবিনে রেখেই বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে। বিএনপি সূত্রে জানা গেছে, রোববার (৩ সেপ্টেম্বর) রাত থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা...বিস্তারিত

জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক না হলে কঠোর ব্যবস্থা’

পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) পরিচালক অনুপম বড়ুয়া বলেছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ধর্মঘট তুলে না নিলে কাল (সোমবার) থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জ্বালানি তেল ব্যবসায়ীদের কিছু দাবি মানা হয়েছে, বাকিটা প্রক্রিয়াধীন। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সরকার সময় নিয়েছে। এর মধ্যে আন্দোলন অযৌক্তিক। রোববার (৩ সেপ্টেম্বর) রাজধানীর কাওরান বাজারে যমুনা অয়েলের বোর্ডরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব...বিস্তারিত

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বহুল প্রতীক্ষিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের (উড়ালসড়ক) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্সপ্রেসওয়েতে প্রথম যাত্রী হিসেবে টোল দেন প্রধানমন্ত্রী। শনিবার (২ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরের কাওলা প্রান্তে ফলক উন্মোচনের মধ্য দিয়ে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উদ্বোধনের পর টোল পরিশোধ...বিস্তারিত

জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন: ইসি আনিছুর

নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান। তিনি বলেন, ‘২০২৪ সালের গোড়ার দিকে, একেবারে জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে তারিখ ঠিক করিনি।’ শনিবার (২ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এই প্রশিক্ষণ চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। ব্যালটে ভোট...বিস্তারিত

১৭১ বিশিষ্ট নাগরিকের বিবৃতি ‘ড. ইউনূসের বিচার বন্ধে বিশ্বনেতাদের খোলাচিঠি সার্বভৌমত্বের ওপর হুমকি’

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান বিচারপ্রক্রিয়া স্থগিতের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর বিশ্বনেতাদের খোলা চিঠির প্রতিবাদ জানিয়েছেন দেশের ১৭১ বিশিষ্ট নাগরিক। তারা মনে করছেন, এই চিঠি দেশের সার্বভৌমত্ব ও বিচার বিভাগের ওপর হুমকি। এই ‘অযাচিত হস্তক্ষেপে’ উদ্বেগ জানিয়েছেন তারা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন, বাংলাদেশ ব্যাংকের...বিস্তারিত

ইলিয়াস হোসাইনের সম্পত্তি ক্রোকের নির্দেশ

চাঞ্চল্যকর মিতু হত্যা মামলায় মিথ্যা ও অসত্য তথ্য সরবরাহ করা এবং তা প্রচারের অভিযোগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারের করা মামলায় সাংবাদিক ইলিয়াস হোসাইনের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে সাংবাদিক ইলিয়াসের সম্পত্তি ক্রোক সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২ অক্টোবর দিন ধার্য করা হয়। বৃহস্পতিবার (৩১ আগস্ট) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের...বিস্তারিত

অবিলম্বে খাদিজার মুক্তি চাইলো অ্যামনেস্টি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার অবিলম্বে মুক্তি চেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ডিজিটাল নিরাপত্তা আইনে খাদিজাকে বিচার ছাড়া কারাবন্দি রাখার এক বছর পূর্তিতে এ দাবি জানিয়েছেন অ্যামনেস্টির দক্ষিণ এশিয়াবিষয়ক অন্তর্বর্তীকালীন উপ-আঞ্চলিক পরিচালক নাদিয়া রহমান। সোমবার (২৮ আগস্ট) অ্যামনেস্টির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে নাদিয়া রহমান বলেন, খাদিজাকে এক বছর ধরে কারাবন্দি করা এবং বারবার জামিন না...বিস্তারিত

সিইসির সঙ্গে বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। রোববার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে সিইসির দপ্তরে এ বৈঠক শুরু হয়। হাইকমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার পর নির্বাচন কমিশনের সঙ্গে সারাহ কুকের এটিই প্রথম বৈঠক। এটি সৌজন্য সাক্ষাৎ হলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও আলোচনা...বিস্তারিত

রোববার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদান শেষে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে স্থানীয় সময় শনিবার দুপুরে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট শনিবার (২৬ আগস্ট) স্থানীয় সময় দুপুর একটা ৪০ মিনিটে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক...বিস্তারিত

নির্বাচন প্রসঙ্গে ইসি রাশেদা প্রয়োজনে প্রশাসনে রদবদল আনা হবে

আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, প্রয়োজন হলে নির্বাচনকালীন প্রশাসনেও রদবদল আনা হবে। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের পথে হাটছে কমিশন। বুধবার (২৩ আগস্ট) মুন্সীগঞ্জে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। এ সময় তিনি জেলা নির্বাচন অফিসে ভোটার আইডি কার্ডের সংশোধনীতে আসা লোকজনের সঙ্গে কথা বলেন...বিস্তারিত

দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকসের বর্তমান চেয়ার সিরিল রামাফোসার আমন্ত্রণে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গের উদ্দেশে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে দেশটির উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। ২২ থেকে ২৪ আগস্ট ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল...বিস্তারিত

যৌন নির্যাতন থেকে রক্ষা পেতে কক্সবাজারে আওয়ামী লীগ নেতাকে হত্যা: পুলিশ

যৌন নির্যাতন থেকে রক্ষা পেতে কক্সবাজার পৌর আওয়ামী লীগ নেতা সাইফ উদ্দিনকে হোটেল কক্ষে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে স্বীকার করেছে সন্দেহজনক আটক হওয়া আশরাফুল ইসলাম (১৮)। মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল ৩টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন কক্সবাজার পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম। এর আগে সোমবার (২০ আগস্ট) রাতে টেকনাফের হোয়াইক্যং থেকে তাকে...বিস্তারিত

সাহস থাকলে বাংলাদেশে আসে না কেন: প্রধানমন্ত্রী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশে বসে বড় বড় কথা বলছে। সাহস থাকলে বাংলাদেশে আসে না কেন? হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে। সাহস থাকলে দেশে আসুক। দেশের মানুষ তাদের ছাড়বে না। ভয়াল একুশ আগস্টের গ্রেনেড হামলার প্রতিবাদ ও নিহতদের স্মরণে আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রাজধানীর...বিস্তারিত

২১ আগস্ট নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সোমবার (২১ আগস্ট) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২১ আগস্টের নিহতদের স্মরণে নির্মিত অস্থায়ী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। সকাল ১০টা ৫৮ মিনিটে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ সভাপতি...বিস্তারিত

‘দুই সম্পাদকের কারাদণ্ড মেনে নেওয়ার মতো নয়’

দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান এবং দৈনিক যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমানের কারাদণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। শনিবার (১৯ আগস্ট) সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন ও সদস্য সচিব কাদের গনি চৌধুরী যৌথ বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়, সকল প্রতিবাদী কণ্ঠ নির্মূল করার সরকারি নীলনকশা...বিস্তারিত

ডেঙ্গু রোগী এক লাখ ছুঁইছুঁই

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ১৩৪ জন। ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৯৯ হাজার ৯৯৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে গত এক দিনে মারা গেছেন ১০ জন। এ নিয়ে সরকারি হিসাবে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু ৪৭৬ জনে পৌঁছালো।রবিবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন...বিস্তারিত

ভারত যেটা করেছে নিশ্চয় সেটা এই অঞ্চলের উপকারে আসবে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও শেখ হাসিনার বিষয়ে ওয়াশিংটনকে অনুরোধ করেছে দিল্লি– ভারতের সংবাদমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন ছাপা হয়েছে। কিন্তু এ বিষয়ে সরাসরি মন্তব্য করেননি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। প্রধানমন্ত্রীর দক্ষিণ আফ্রিকা সফর উপলক্ষে রবিবার ( ২০ আগস্ট) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ভারত সরকার অত্যন্ত পরিপক্ব সরকার। তারা একটি শক্তিশালী গণতান্ত্রিক...বিস্তারিত