fbpx
হোম জাতীয়

জাতীয়

আদালত অবমাননা: বিচারককে সাজা দেওয়ার ৩ ঘণ্টা পরই জামিন

আদালত অবমাননার অপরাধে কুমিল্লার সাবেক মুখ্য বিচারিক হাকিম মো. সোহেল রানাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় দেওয়ার ৩ ঘণ্টার মাথায় তাকে জামিন দেন হাইকোর্ট। সাজার বিরুদ্ধে আপিল করার শর্তে তাকে ১ মাসের জামিন দেওয়া হয়। (১২ অক্টোবর) বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাই কোর্ট বেঞ্চ জামিনের আদেশ দেন।...বিস্তারিত

নির্বাচনে সহিংসতা হবে কি না, স্বরাষ্ট্রমন্ত্রীকে মার্কিন পর্যবেক্ষক দলের প্রশ্ন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচনে সহিংসতা হবে কি না? প্রার্থীদের নিরাপত্তা দিতে পারবো কি না এবং তাদের প্রচার-প্রচারণা চালাতে পারবেন কি না? বুধবার (১১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন প্রতিনিধি পর্যবেক্ষক দল জানতে চেয়েছে নির্বাচনে সহিংসতার আশঙ্কা আছে কি না? প্রার্থীরা প্রচারণা...বিস্তারিত

ডেঙ্গুতে গেল আরো ১৩ প্রাণ, মৃত্যু ছাড়াল ১১০০

ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৯ জন ঢাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে সারা দেশে এক হাজার ১০৯ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৫৫৫ রোগী। তাদের মধ্যে এক হাজার ৯৩৮ জনই ঢাকার...বিস্তারিত

হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন জামায়াত নেতারা

দুই মাস ধরে হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন জামায়াত নেতারা। মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা পৌনে ১২টায় হাসপাতালে প্রবেশ করেন জামায়াত নেতারা। সেখানে তারা এক ঘণ্টার বেশি সময় অবস্থান করেন। ১টা ৫ মিনিটে হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ...বিস্তারিত

রিজার্ভ ১০ বিলিয়নে নামলে বিপদ, আইএমএফের সহায়তা না–ও মিলতে পারে: রেহমান সোবহান

অধ্যাপক রেহমান সোবহানের সঙ্গে সংলাপ’ শীর্ষক অনুষ্ঠানে কথা বলেন অর্থনীতিবিদ ও গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান। আজ সোমবার অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) কার্যালয়ে `অধ্যাপক রেহমান সোবহানের সঙ্গে সংলাপ’ শীর্ষক অনুষ্ঠানে কথা বলেন অর্থনীতিবিদ ও গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান। আজ সোমবার অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন...বিস্তারিত

নির্বাচনের আগে আর কোনো নিষেধাজ্ঞার সম্ভাবনা নেই’

আগামী জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের বিরুদ্ধে কোনো দেশের নিষেধাজ্ঞার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। গণমাধ্যমের প্রতিবেদনে বাংলাদেশের ওপর সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞার ইঙ্গিত বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, মোটেই (এমন কিছু হচ্ছে) না। সোমবার (৯ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বৈদেশিক বাণিজ্যের স্টেট সেক্রেটারি ডায়ানা জানসের সঙ্গে সাক্ষাৎ শেষে...বিস্তারিত

পাঁচ শীর্ষ ব্যবসায়ীসহ ১৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা শুরু

  পাঁচ শীর্ষ ব্যবসায়ীসহ ১৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা শুরু      যুক্তরাষ্ট্রে অবৈধ অর্থ যারা পাচার করেছিলেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শুরু করেছে দেশটি।   বাংলাদেশের পাঁচ শীর্ষ ব্যবসায়ীসহ ১৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অংশ   হিসেবে তাদের সম্পদ ও ব্যাংক হিসাব তলব করা হয়েছে।   এর মধ্যে এক জনের ব্যাংক হিসাব ও তিনটি...বিস্তারিত

ভারতের বাঁধ ভেঙে বিপৎসীমার ওপরে তিস্তার পানি, মাইকিং করে সতর্কতা জারি

ভারতের সিকিমে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে তিস্তা নদীর একটি বাঁধ খুলে দেওয়া হয়েছে। এর ফলে তিস্তা নদীর বাংলাদেশ অংশেও পানি প্রবাহ বিপৎসীমা অতিক্রম করেছে। বুধবার (৪ অক্টোবর) বিকাল ৪টা থেকে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ফলে তিস্তা-তীরবর্তী নিম্নাঞ্চলের অনেক বসতবাড়িতে এরই মধ্যে পানি উঠে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এদিকে জেলা প্রশাসনের...বিস্তারিত

৯ মাসে ২১৭ সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার: আইন ও সালিশ কেন্দ্র

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে ২১৬ সাংবাদিক বিভিন্নভাবে নির্যাতন, হয়রানি, মামলা, হুমকি ও পেশাগত দায়িত্ব পালনে গিয়ে বাধার শিকার হয়েছেন। এ ছাড়া হত্যার শিকার হয়েছেন একজন। বেসরকারি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) তাদের মানবাধিকার প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে। আজ মঙ্গলবার এ প্রতিবেদন প্রকাশ করা হয়। আসক বলেছে, ১০টি জাতীয়...বিস্তারিত

বাণিজ্য নিষেধাজ্ঞা আসতে পারে

ড. কলিমউল্লাহর আশঙ্কা দেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পক্ষ থেকে বাণিজ্য নিষেধাজ্ঞা আসতে পারে বলে মনে করছেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। রবিবার (২ অক্টোবর) দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে অংশ নিয়ে এ আশঙ্কার কথা জানান তিনি। ড. কলিমউল্লাহ বলেন, ‘বাণিজ্য নিষেধাজ্ঞা আসতে পারে, সেটা আসার সম্ভাবনা প্রবল। আর সেটা...বিস্তারিত

দায়িত্ব পালন না করা পুলিশের অভ্যাসে পরিণত হয়েছে: ইলিয়াস কাঞ্চন

সড়ক দুর্ঘটনা রোধে সরকার এবং ট্রাফিক পুলিশের ভূমিকায় অসন্তুষ্টি প্রকাশ করেছেন নিরাপদ সড়ক চাই–এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। রোববার (১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের অসন্তুষ্টির কথা প্রকাশ করেন ইলিয়াস কাঞ্চন। সম্মেলনে সড়ক দুর্ঘটনা রোধে সরকার ও পুলিশের ভূমিকায় কতটুকু সন্তুষ্ট এমন এক প্রশ্নের জবাবে ইলিয়াস কাঞ্চন বলেন,...বিস্তারিত

ঢাকা বিশ্বের সবচেয়ে ধীরগতির শহর

বাংলাদেশের রাজধানী ঢাকা বিশ্বের সবচেয়ে ধীরগতির শহরের তালিকায় শীর্ষস্থান দখল করেছে। ধীরগতির শহরের তালিকায় শীর্ষ ২০টি শহরের মধ্যে তিনটিই বাংলাদেশের। বিপরীতে সবচেয়ে দ্রুত গতির ২০ শহরের মধ্যে ১৯টিই যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চের এক গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে মার্কিন সাময়িকী টাইম এ তথ্য জানিয়েছে। ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চ ১৫২টি দেশের ১...বিস্তারিত

বিদেশ যেতে চাইলে আবার জেলে যেতে হবে খালেদা জিয়াকে

আমি যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাসায় থাকার পারমিশন দিয়েছি সেটা থেকে ফিরে এসে তাকে জেলে যেতে হবে, আদালতে যেতে হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হিাসিনা। স্থানীয় সময় শনিবার (৩০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ভয়েস অব আমেরিকার সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘এখন যদি তাদের বাইরে যেতে হয় তাহলে এখন যে আমি সাজা স্থগিত...বিস্তারিত

নির্বাচনকালীন গণমাধ্যম: আশঙ্কা ও ভিসা নীতি

নির্বাচনের সময় গণমাধ্যমের ভূমিকা দূর অতীতে কদাচিৎ প্রত্যাশিত মানের হলেও নিকট অতীত কার্যত হতাশা জাগানিয়া। বিশ্লেষকদের একাংশ মনে করেন, আসন্ন নির্বাচনে পরিবর্তন আনতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি। তবে বিরুদ্ধমতও রয়েছে। তথ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, সরকারি বিজ্ঞাপন পায় এরকম জাতীয় এবং আঞ্চলিক দৈনিক পত্রিকার সংখ্যা এখন ৫৭৬টি। সারা দেশে এমন সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক এবং ত্রৈমাসিক পত্রিকা...বিস্তারিত

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফের সিসিইউতে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কেবিন থেকে আবারও করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকালে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার শারীরিক কিছু জটিলতা...বিস্তারিত

খুনিদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে কানাডা: পররাষ্ট্রমন্ত্রী

ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকার শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার পর ভারতের সঙ্গে কূটনীতিক টানাপোড়েন চলছে কানাডার। দেশটিতে রাজনৈতিক আশ্রয়ে আছে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীও। এমন পরিস্থিতিতে ভারতের সমর্থনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন খুনীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে কানাডা। ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘কানাডাকে খুনিদের আশ্রয়স্থলে পরিণত...বিস্তারিত

প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন শেখ হাসিনা তরুণদের অনুপ্রেরণার উৎস

বিশ্ব নেতারা যেমন বাংলাদেশকে খুব অল্প সময়ের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে সামগ্রিক নেতৃত্বের জন্য বহুবার শেখ হাসিনাকে সাধুবাদ জানিয়েছেন, ঠিক তরুণরাও সাহস, গতিশীলতা, দূরদৃষ্টি ও মানুষের প্রতি ভালবাসার জন্য তাকে এক আলোকবর্তিকা হিসাবে পেয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক সম্প্রতি বলেছেন, তিনি অনেক বছর ধরে শেখ হাসিনাকে অনুসরণ করছেন। কারণ তিনি একজন সফল...বিস্তারিত

ভিসা নিষেধাজ্ঞার প্রভাব আইনশৃঙ্খলা বাহিনীর ওপর পড়বে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার প্রভাব আইনশৃঙ্খলা বাহিনীর ওপর পড়বে না। ভিসা নীতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তারা কাকে ভিসা দেবে, কাকে দেবে না, এটা তাদের ব্যাপার। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর নিয়ামতপুরে শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোনো ঘাটতি...বিস্তারিত

ডলারের দাম আরও বাড়ল

আবারও ডলারের দর বাড়িয়েছে দেশের ব্যাংকগুলো। এবার ডলারের দর সব ক্ষেত্রেই ৫০ পয়সা করে বাড়ানো হয়েছে। সোমবার থেকে নতুন এই বিনিময় হার কার্যকর হচ্ছে। বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ভার্চুয়াল সভায় ডলারের হার বাড়ানোর ঘোষণা দিয়েছে। আজ থেকে তারা ১১০ টাকায় ডলার কিনে ১১০ টাকা ৫০ পয়সায় বিক্রি...বিস্তারিত

বিএনপি কী আসলেই নির্বাচন চায়, প্রশ্ন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি কী আসলেই নির্বাচন চায়? তাদের নেতা কে? এ সময় তিনি বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেন। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কে মেট্রোপলিটন আওয়ামী লীগ আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন...বিস্তারিত