fbpx
হোম জাতীয়

জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে বৃটিশ এমপিদের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আশ্রিত  রোহিঙ্গাদেরকে মিয়ানমারে ফেরাতে বৃটিশ এমপিদের নিকট সহায়তা চাইলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৃটিশ এমপিরা জানিয়েছেন, বাংলাদেশের উন্নয়নে তারা পাশে থাকবেন। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশে সফররত বৃটিশ পার্লামেন্টের একটি প্রতিনিধি দল পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত...বিস্তারিত

জাবি উপাচার্যের অপসারণ চান মির্জা ফখরুল

দুর্নীতির অভিযোগে ছাত্রলীগের শীর্ষ পদ থেকে বরখাস্ত হওয়া রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীর সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসিরও অপসারণ চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত মানববন্ধনে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, ‘দুর্নীতির অভিযোগে ছাত্রলীগের দুই নেতাকে...বিস্তারিত

মেট্রোরেলের জন্য পুলিশের স্বতন্ত্র ইউনিট গঠনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

ঢাকার মেট্রোরেলের নিরাপত্তায় পুলিশের স্বতন্ত্র ইউনিট গঠনের নির্দেশ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার গণভবনে মেট্রোরেল প্রকল্পের অগ্রগতি নিয়ে  পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখার সময় তিনি এ নির্দেশনা দেন। শেখ হাসিনা বলেন, মেট্রোরেলের সিকিউরিটির জন্য মেট্রোরেল পুলিশ থাকবে। তাদের ট্রেনিং দিতে হবে। অনুষ্ঠানে ঢাকার সাবেক পুলিশ কমিশনার বর্তমানে জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান মিয়াকে...বিস্তারিত

টাকা ভাগাভাগির নতুন অডিও ভাইরাল

ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঙ্গে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেনের কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিও রেকর্ডটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে টাকা ভাগাভাগির বিষয়ে। অডিওতে প্রকাশ, উপাচার্য ফারজানা ইসলাম উপস্থিত থেকে ছাত্রলীগের নেতাদের মধ্যে এক কোটি টাকা ভাগ করে দিয়েছেন বলে রাব্বানীকে জানান সাদ্দাম। সেই ভাগ থেকে...বিস্তারিত

গণপরিবহনে দৈনিক ভিত্তিতে চালক নিয়োগ নিষিদ্ধ করতে হাইকোর্টের নির্দেশ

গণপরিবহনে দৈনিক ভিত্তিতে চালক নিয়োগ নিষিদ্ধ করতে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। সেসঙ্গে গণপরিবহন কোম্পানিকে মাসিক বেতনের ভিত্তিতে চালক নিয়োগ দিতেও নির্দেশ দেয়া হয়েছে। এ আদেশ বাস্তবায়ন করতে সময় বেঁধে দেয়া হয়েছে ছয় মাস। রাজধানীর তিতুমীর কলেজের ছাত্র রাজীব হাসান নিহত হয়েছিলেন দুই বাসের রেষারেষিতে । তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো: খায়রুল আলমের...বিস্তারিত

প্রয়োজনে নিজে থানায় ওসিগিরি করব: ডিএমপির নতুন কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অধীনস্থ কোনো থানায় যদি জনগণ কাঙ্ক্ষিত সেবা ও ভালো আচরণ না পায়, আমার সিনিয়র অফিসারদের থানায় বসাবো প্রয়োজনে আমি নিজে থানায় বসে ওসিগিরি করব। এলাকার লোকদের কথা বলব। রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন ডিএমপির নতুন কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেন, থানায় সেবা নিতে যাওয়া কাউকে যেন...বিস্তারিত

ডিসেম্বর মাসে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন

চলতি বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। সব কিছু ঠিক থাকলে ডিসেম্বরের ২০ ও ২১ তারিখে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের সর্বশেষ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। শনিবার রাতে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব...বিস্তারিত

উড়ে এসে জুড়ে বসারা জনগণের সরকার নয়: প্রধানমন্ত্রী

অক্টোবরে নয় এবার আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে বিজয়ের মাস ডিসেম্বরের ২০ ও ২১ তারিখ। শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণভবনে দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকের শুরুতেই নিয়মিত সম্মেলনের মাধ্যমে দলকে গতিশীল রাখাসহ জনগণের আস্থা ধরে রাখতে নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিয়মিত বৈঠক হিসেবে শনিবার সন্ধ্যায়...বিস্তারিত

প্রধানমন্ত্রীর ভারত সফরের মূল ইস্যু হবে আসামের নাগরিক তালিকা: হিন্দুস্তান টাইমস

আগামী ৩ থেকে ৬ অক্টোবর ভারত সফর করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আসামের জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) থেকে বাদ পড়াদের নিয়ে ঢাকার উদ্বেগ এই সফরের গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।. বর্তমান মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও...বিস্তারিত

র‌্যাংকিংয়ে শীর্ষ এক হাজারেও নেই ঢাকা বিশ্ববিদ্যালয়

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনেকে শীর্ষ মনে করলেও আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে এ বিশ্ববিদ্যালয়টির মান নিম্নমুখী বলে বারবার বিভিন্ন সাময়িকীতে উঠে আসছে। লন্ডনভিত্তিক শিক্ষা বিষয়ক সাময়িকী টাইমস হায়ার এডুকেশন প্রতি বছর সারাবিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর যে র‍্যাংকিং প্রকাশ করে তাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান এক হাজারের পরে থাকে বলে প্রতীয়মান। সাময়িকীটির বরাত দিয়ে বিবিসি’তে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা...বিস্তারিত

বঙ্গবন্ধুর বিরুদ্ধে পাকিস্তান আমলের গোয়েন্দা রিপোর্ট প্রকাশিত হচ্ছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে পাকিস্তান সরকার যে গোয়েন্দা রিপোর্ট করেছিল তা ১৪ খণ্ডে প্রকাশ করা হচ্ছে। ইতোমধ্যে এর দুই খণ্ড প্রকাশিত হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের সময়কালের মধ্যেই সবগুলো খণ্ড প্রকাশিত হবে। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুর সম্পূরক প্রশ্নের জবাব দিতে গিয়ে...বিস্তারিত

জঙ্গিবাদ দমনে ভূমিকা রাখায় পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

দক্ষতার সঙ্গে জঙ্গিবাদ দমনে ভূমিকা রাখায় পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  বুধবার (১১ সেপ্টেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অধীন অনুমোদনপ্রাপ্ত কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আনুষ্ঠানিক উদ্বোধন করে একথা বলেন তিনি। এসময় পুলিশের দক্ষতা বৃদ্ধিতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে বলেও জানান সরকারপ্রধান। রাষ্ট্রীয় বিভিন্ন আচার অনুষ্ঠানসহ বিভিন্ন সময়ে নিজেদের...বিস্তারিত

পুলিশের কমিউনিটি ব্যাংক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো বাংলাদেশ পুলিশের উদ্যোগে প্রতিষ্ঠিত কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কার্যক্রম। গণভবন থেকে বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টা ৬ মিনিটে ভিডিও কনফারেন্সে ব্যাংকটির কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাবেদ...বিস্তারিত

রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে সবার জন্যই অমঙ্গল:পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে বাংলাদেশসহ এই এলাকার আশেপাশে যতগুলো রাষ্ট্র আছে সবার জন্যই অমঙ্গল হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে ঢাকা লেডিস ক্লাবে কুসুমকলি স্কুলের শিক্ষার্থীদের স্কুল ড্রেস, ব্যাগ ও অন্যান্য উপকরণ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান না...বিস্তারিত

প্রেসবিজ্ঞপ্তি: প্রবাল হাউজিং কল্যাণ সমিতি’র নয়া পরিচালনা পর্ষদ

রাজধানীর আদাবরে প্রবাল হাউজিং কল্যাণ সমিতি প্রতিষ্ঠা লগ্ন থেতেই ৯ সদস্য বিশিষ্ট কমিটির মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমান কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় গত ৩১ শে আগস্ট  পুরাতন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক’র আহবানে হাউজিং এর অফিসে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৫ বছরের জন্য ১৩ সদস্যের নতুন কমিটির মনোনয়ন দেয়া হয়। আর নবনির্বাচিত...বিস্তারিত

ঢাকা উত্তরে ফুটপাত দখলমুক্ত অভিযান শুরু হবে ২০ সেপ্টেম্বর: মেয়র

রাজধানীর ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ২০ সেপ্টেম্বর থেকে  বিশেষ অভিযানে নামছে । সোমবার রাজধানীর উত্তরায় ড্রেনেজ পাইপলাইন সম্প্রসারণ ও ফুটপাত প্রশস্তকরণ কার্যক্রমের উদ্বোধনকালে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এ উচ্ছেদ অভিযানের ঘোষণা দেন। উত্তরা থেকে শুরু হয়ে ডিএনসিসির আওতাধীন প্রতিটি এলাকায় অভিযান চলবে বলে জানান তিনি। মেয়র বলেন, ফুটপাত উচ্ছেদ অবশ্যই...বিস্তারিত

সংসদ অধিবেশন শুরু

বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এর আগে বিকাল ৪টায় সংসদের কার্য-উপদেষ্টা কমিটি অধিবেশনের মেয়াদকালসহ অন্যান্য সিদ্ধান্ত নেয়ার জন্য বৈঠকে বসে। রাষ্ট্রপতি আবদুল হামিদ ২১ আগস্ট সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন। একাদশ সংসদের তৃতীয় অধিবেশন (বাজেট) সমাপ্ত হয় ১১ জুলাই। এ অধিবেশনের ২১ কর্মদিবসে...বিস্তারিত

একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ

একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ রবিবার বিকেল ৫টা থেকে শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে গত ২১ আগস্ট এই অধিবেশনের আহ্বান করেন। সংবিধানের ৬০ দিনের বাধ্যবাধকতার জন্য এ অধিবেশন আহবান করা হয়েছে। সংবিধান অনুযায়ী এক অধিবেশন সমাপ্তির ৬০ দিনের মধ্যে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন বসতে হবে। ফলে এ অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা...বিস্তারিত

জলবায়ু পরিবর্তন মানবজাতিকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে: প্রধানমন্ত্রী

জলবায়ু পরিবর্তন মানবজাতিকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ব্লু ইকোনমি মিনিস্টেরিয়াল কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ দূষণের কারণে আমাদের জীববৈচিত্র্য আজ হুমকির মুখে। জলবায়ু পরিবর্তন মানবজাতিকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। এই বিপর্যয় মোকাবিলায় আমাদের একসঙ্গে কাজ করতে...বিস্তারিত

৪ বিজিপি সদস্যকে হস্তান্তর

টেকনাফে অস্ত্রসহ আটক মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) চার সদস্যকে মিয়ানমারের কাছে হস্তান্তর করা হয়েছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে দিয়ে আজ বুধবার দুপুরে তাদের হস্তান্তর করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। গত ২৫ আগষ্ট টেকনাফের নাজিরপাড়া নাফ নদী পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক করা হয়েছিল চার বিজিপি সদস্যকে। আজ দুপুর ১২টায় বিজিবি ও বিজিপি পাতাকা...বিস্তারিত