fbpx
হোম জাতীয়

জাতীয়

স্বাধীনতা দিবসের আয়োজন বাদ দিতে বললেন প্রধানমন্ত্রী

সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ার পাশাপাশি আক্রান্ত হয়েছেন অনেকে । এজন্য শুরু থেকে বাংলাদেশেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। এজন্য জনসমাগম এড়াতে ২৬শে মার্চ স্বাধীনতা দিবসের আয়োজন বাদ দেওয়ার পরামর্শও দেন শেখ হাসিনা। ‍তিনি ঢাকা- ১০ আসনে ভোট দিতে এসে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী । পর্যাপ্ত মজুদ আছে, করোনার কারণে খাদ্য সংকট...বিস্তারিত

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২০,একজন আইসিইউতে

বাংলাদেশে করোনা আক্রান্তদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) বিকেলে ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশে করোনার নতুন ৩ রোগী শনাক্ত হয়েছেন বলেও জানান এসময় জানা তিনি। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০। নতুন আক্রান্তদের একজন...বিস্তারিত

করোনা শনাক্ত করার অনুমোদন পেয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র

করোনাভাইরাস শনাক্ত করার কিট উৎপাদনের অনুমোদন পেয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। বৃহস্পতিবার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী একটি ইংরেজি জাতীয় দৈনিককে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ দুপুরে আমরা সরকারের অনুমোদন পেয়েছি। আগামী ১ সপ্তাহের মধ্যে যুক্তরাজ্য থেকে কাঁচামাল দেশে পৌঁছাবে। আগামী দুই সপ্তাহের মধ্যে আমরা কিট উৎপাদনে যাব। তিনি আরও বলেন, কিট উৎপাদনের কাঁচামাল চীনের...বিস্তারিত

‘করোনা চিকিৎসার জন্য ইজতেমার মাঠ প্রস্তুত করছে সেনাবাহিনী’

দেশে করোনা চিকিৎসা ও কোয়ারেন্টাইনের জন্য রাজধানীর টঙ্গীর ইজতেমা মাঠকে প্রস্তুত করা হচ্ছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। তিনি বলেন, এ ব্যাপারে বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতের জন্য ইতিমধ্যে আমরা সেনাবাহিনীকে বলেছি। সে জায়গা তারা তাদের নিয়ন্ত্রণে নিচ্ছে। তিনি আরো জানান, কুয়েত মৈত্রী হাসপাতাল ছাড়াও আরো কয়েকটি হাসপাতালে ২ হাজারটি বেড...বিস্তারিত

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর কাছে জরুরি অবস্থা জারির আবেদন

করোনা পরিস্থিতির কারণে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেশে জরুরি অবস্থা জারির অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী। আইনজীবী শিশির মুনীর, আসাদ উদ্দিন ও জোবায়দুর রহমান প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে এ আবেদন করেন। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয় এ আবেদনপত্র গ্রহণ করেছে। দেশে এখন পর্যন্ত ১৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার...বিস্তারিত

বাংলাদেশে একজন করোনা রোগীর মৃত্যু

দেশে প্রথম করোনায় আক্রান্ত একজন রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। বুধবার (১৮ মার্চ) বিকাল ৩টায় এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান আইইডিসিআর পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, আমাদের জন্য একটি দুঃসংবাদ আছে। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তার বয়স ৭০ বছর। তিনি করোনা রোগীর...বিস্তারিত

বাংলাদেশ সেনাবাহিনীর বর্ণাঢ্য র‌্যালি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ সকালে সিগন্যাল গেইট থেকে ঢাকা সেনানিবাসের সব অফিসার, জেসিও ও অন্যান্য পদবীর সেনাসদস্য এবং অসামরিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। জাতির পিতার আত্মার মাগফেরাত কামনা করে সেনানিবাসসমূহের মসজিদে মিলান ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। এর আগে, সূর্যোদয়ের সাথে সাথে...বিস্তারিত

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল ৭টা ১০ মিনিটে ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দেন প্রধানমন্ত্রী। পরে পরিবারের সদস্য ও আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য স্থানটি...বিস্তারিত

অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আজ

আজ থেকে একশো বছর আগে, এই দিনে সৃষ্টি হয়েছিল ইতিহাসের। জন্ম হয়েছিল এক স্ফূলিঙ্গের, যা ক্রমশ বিকশিত হয়েছে অগ্নিপুরুষ রুপে। যার বজ্রকণ্ঠের বিনিময়ে জাতি জেগেছিল বাংলাদেশ স্বাধীন করার প্রত্যয়ে। বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাঙালি জাতির মুক্তিসংগ্রামের অগ্রনায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আজ। এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্ম গ্রহণ করেন এই হাজার বছরের শ্রেষ্ঠ...বিস্তারিত

শিশুদের জন্য বঙ্গবন্ধুকে নিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

মুজিববর্ষ উপলক্ষে কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশে চিঠি লিখেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিঠিতে তিনি শিশুদের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানান। তাদের বাবা-মায়ের প্রতি সালাম ও ভাইবোনদের প্রতি স্নেহ পৌঁছে দিতে অনুরোধ করেছেন। একইসাথে পাড়া-প্রতিবেশীদের প্রতিও শুভেচ্ছা জানাতে অনুরোধ করেছেন। চিঠির শেষদিকে শিশুদের প্রতি মন দিয়ে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে দেশ ও মানুষের সেবা করার...বিস্তারিত

কাল টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে কাল (১৭ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে  জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন । গোপালগঞ্জের জেলা প্রশাসকের কাছে পাঠানো প্রধানমন্ত্রীর একান্ত সচিব কাজী নিশাত রসুল স্বাক্ষরিত এক চিঠিতে জানা যায়, মঙ্গলবার (১৭...বিস্তারিত

স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ও সমাবেশ স্থগিত ঘোষণা

করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে জেলা ও উপজেলা পর্যায়ে কুচকাওয়াজ ও সব ধরনের সমাবেশ স্থগিত করেছে সরকার। ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সংশোধিত জাতীয় কর্মসূচি থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশোধিত কর্মসূচি জেলা প্রশাসক (ডিসি),...বিস্তারিত

কলকাতা-দিল্লি ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে পর্যটক ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এক বিজ্ঞপ্তিতে তারা জানায়, ১৫ এপ্রিল পর্যন্ত সকল পর্যটক ভিসা বাতিল করা হয়েছে। এদিকে এমন ঘোষণা আসার পর ১৪ মার্চ থেকে কলকাতা-দিল্লি ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান। এছাড়া দিল্লিতে কোন যাত্রী থাকলে ১৫ মার্চ একটি ফ্লাইটে তাদের ফিরিয়ে আনা হবে। এদিকে ইউএস বাংলা কর্তৃপক্ষ...বিস্তারিত

১৭ মার্চ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর শুরুর দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে জনসমাগম এড়িয়ে মুজিববর্ষের অনুষ্ঠান উদযাপনের সিদ্ধান্ত হয়েছে। কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, জনসমাগম হবে এমন অনুষ্ঠানগুলো আপাতত পিছিয়ে...বিস্তারিত

এসেম্বলি শেষে ‘জয় বাংলা’ বলার নির্দেশ হাইকোর্টের

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট । সকল রাষ্ট্রীয় প্রোগ্রাম ও শিক্ষা প্রতিষ্ঠানে এসেম্বলি শেষে ‘জয় বাংলা’ বলার নির্দেশ দেয়া হয়েছে । সকালে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান বাংলায় এই রায় ঘোষণা করেন । এরআগে, ২০১৭ সালের ৪ ডিসেম্বর জয় বাংলাকে কেন জাতীয় স্লোগান ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে...বিস্তারিত

করোনার প্রভাবে প্রধানমন্ত্রীর জাপান সফর বাতিল

করোনা ভাইরাসের প্রভাবে দেশের সংকটময় পরিস্থিতি বিবেচনায় জাপানে রাষ্ট্রীয় সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় শেষে এই তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ গণভবনে সভা শেষে আওয়ামী লীগের সকল জনসভা ও আলোচনা সভা স্থগিত করার নির্দেশ দিয়েছেন। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত...বিস্তারিত

মুজিববর্ষের ১৭ মার্চের মূল অনুষ্ঠান স্থগিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১৭ মার্চ প্যারেড গ্রাউন্ডের মূল অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে মুজিববর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। সেদিন ছোট আকারে সীমিত পরিসরে উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানিয়েছেন কমিটির সদস্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। রবিবার রাতে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।...বিস্তারিত

আজ শেয়ারবাজারে লেনদেনের শুরুতেই বড় দরপতন

সোমবার দেশের শেয়ারবাজারে লেনদেনের শুরুতেই বড় দরপতন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রথম ৬ মিনিটের লেনদেনেই হারিয়েছে ১০০ পয়েন্ট। এরপর আরও কমতে থাকে সূচক। সকাল ১০টা ৪৫ মিনিটে সূচকটি ১০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪১৮২ পয়েন্টে। তবে সকাল ১০টা ৩৭ মিনিটে সূচকটি ১২০ পয়েন্ট পর্যন্ত কমে। গতকাল রোববার বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত তিন...বিস্তারিত

ধর্ষক ও নির্যাতনকারীরা পশুর থেকেও অধম: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ধর্ষক ও নির্যাতনকারীরা পশুর থেকেও অধম । ধর্ষণ প্রতিরোধে সমাজের পুরুষদেরই ব্যবস্থা নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী । আজ সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন । পরীক্ষায় পাশের ক্ষেত্রে ছেলেরা কেন নারীদের থেকে পিছিয়ে রয়েছে তার কারণ খুঁজে বের করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী ।...বিস্তারিত

আন্তর্জাতিক নারী দিবস

আজ আন্তর্জাতিক নারী দিবস । ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন করেছে । এসময় নারীর প্রতি সহিংসতা রোধে শপথ নেন নারী-পুরুষ সবাই । শপথ বাক্য পাঠ করান ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের’ উপদেষ্টা ও এশিয়াটিক সোসাইটির সভাপতি মাহফুজা...বিস্তারিত