fbpx
হোম জাতীয়

জাতীয়

‘বঙ্গবন্ধুর ওপর গোপন দলিল গবেষকদের জন্য অমূল্য সম্পদ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর গোয়েন্দা সংস্থার প্রকাশিত ‘গোপন দলিল’ বাংলাদেশের রাজনীতি ও ইতিহাস গবেষকদের জন্য অমূল্য সম্পদ। তিনি বলেন, ভাষা আন্দোলন থেকে দেশের স্বাধীনতা আন্দোলনে বঙ্গবন্ধুর আত্মত্যাগ ও সংগ্রাম সম্পর্কে প্রকৃত এবং সম্পূর্ণ ইতিহাস এই গোপন দলিলে পাওয়া যাবে। এর মাধ্যমে বিশ্বের জনগণও বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন সম্পর্কে জানতে পারবে। বৃহস্পতিবার...বিস্তারিত

ধর্মঘট প্রত্যাহারের আহ্বান ওবায়দুল কাদেরের

সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পরীক্ষার্থী ও জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে পরিবহন মালিক শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা উচিত। শুক্রবার (৫ নভেম্বর) নিজ বাসভবনে ব্রিফিংকালে এ আহ্বান জানান তিনি। ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার ভোর ৬টা থেকে রাজধানীসহ সারাদেশে ধর্মঘট কর্মসূচি পালন করছে পরিবহন মালিক শ্রমিকরা। এতে পরীক্ষার্থী ও সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। রোববার (৭ নভেম্বর) বিআরটিএর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সেখানে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা করে বাস্তবভিত্তিক মূল্য সমন্বয়ের মাধ্যম জনগণের ওপর বাড়তি চাপ সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে। বুধবার (৩ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৬৫ টাকা ৮০ টাকা নির্ধারণ করা হয়; যা ওইদিন রাত ১২টা থেকে কার্যকর হয় ।

৫৬০ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে

জনবল নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। এতে ‘সহকারী স্টেশনমাস্টার’ পদে স্থায়ীভাবে ৫৬০ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। এ পদটির জন্য গত সেপ্টেম্বর মাসে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিকে বর্ধিত করে ২৩৫ জনের পরিবর্তে ৫৬০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে। পদের নাম: সহকারী স্টেশনমাস্টার (গ্রেড-১৫) পদ সংখ্যা: ৫৬০ জন যোগ্যতা: যে কোনো বিশ্ববিদ্যালয়...বিস্তারিত

চলছে না গণপরিবহন, বিপাকে সাধারণ মানুষ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার ভোর থেকে সারা দেশে বাস-ট্রাক ধর্মঘট শুরু হয়েছে। এই ধর্মঘটে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। জরুরি পণ্য পরিবহন, জরুরি চিকিৎসা সেবার কাজে ঘর থেকে বের হওয়া মানুষ গণপরিবহন বন্ধ থাকায় বিকল্প পরিবহনের খোঁজে দিশেহারা হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন চাকরি প্রার্থীরা। কারণ শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হচ্ছে খাদ্য অধিদপ্তরের...বিস্তারিত

ঢাবির দুই ভিসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বর্তমান ভিসি মো. আখতারুজ্জামান ও সাবেক ভিসি আআমস আরেফিন সিদ্দিকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার ও সাবেক রেজিস্ট্রার রেজাউর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন আদালত।  আদালতের আদেশ পালন না করায় এ রুল জারি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আবেদনের পক্ষে শুনানি করা...বিস্তারিত

নাজমুল হুদার বিরুদ্ধে দুদকের চার্জশিট উপস্থাপন ২৪নভেম্বর

মিথ্যা তথ্য দিয়ে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে মামলা করার অভিযোগে সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুদক।  সম্প্রতি ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক মো. বেনজীর আহম্মেদ।  আগামী ২৪ নভেম্বর চার্জশিটটি আদালতে উপস্থাপন করা হবে। সোমবার বিষয়টি...বিস্তারিত

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অভিষেক

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের ৮ম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের প্রফেসর ইব্রাহীম লেকচার থিয়েটারে ইন্টার্ন চিকিৎসকদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এসময় ইন্টার্ন ডাক্তারদের শপথ বাক্য পাঠ করান শিশু বিভাগের প্রফেসর ডা. মাহমুদা হাসান। আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা ও আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক প্রফেসর ডা. মুহাম্মদ...বিস্তারিত

‘বিএনপি সকালের স্নিগ্ধ আলোয় দেখে সন্ধ্যার অন্ধকার’

বিএনপি নেতারা সর্বত্র নৈরাজ্য দেখতে পান উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারা দেশের ভালো কিছু দেখতে পায় না।  বিএনপি সকালের স্নিগ্ধ আলোয় দেখে সন্ধ্যার অন্ধকার, তারা এতটাই একচোখা যে, গত একযুগের বেশি সময় সরকারের একটা ভালো কাজও দেখতে পাননি। ওবায়দুল কাদের রোববার সকালে তার বাসভবনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন। তিনি...বিস্তারিত

শান্তিরক্ষায় তো ঘরে ঘরে পুলিশ দিতে পারি না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শান্তিরক্ষার জন্য তো ঘরে ঘরে পুলিশ দিতে পারি না। ঘরে ঘরে যে জনগণ আছে তারা যদি তাৎক্ষণিক ইনফরমেশন দিতে পারে, তাহলে অনেক ঘটনা ঘটবে না। দেশে সাইবার অপরাধ যেভাবে উন্মোচিত হচ্ছে- তা ধারণার বাইরে বেড়ে যাচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার অপরাধ দমনে আমরা সেভাবেই আমাদের পুলিশকে তৈরি করছি। শনিবার...বিস্তারিত

‘কে কে আসামি হবে আগে থেকেই ঠিক করা থাকে’

সরকারের মন্ত্রীরা দাবি করেন, সরকারের মানবিক বিবেচনায় খালেদা জিয়াকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু চিকিৎসার জন্য তারা কেন মানবিক হলেন না? আমরা অসুস্থ হলে বিদেশে উন্নত চিকিৎসা নিই। অনেকেই নেয়। অথচ একটা দেশের তিনবারের প্রধানমন্ত্রী, তাকে বিদেশে যেতে দেবে না। আসল কথা হলো, তারা খালেদা জিয়াকে ভয় পায়। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক...বিস্তারিত

রামপাল নিয়ে হইচই বেশি, অত দুশ্চিন্তার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী

রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে যে পরিমাণ কার্বন নিঃসরণ ঘটবে, তার চেয়ে সেখানকার সিমেন্টসহ অন্য কারখানাগুলো থেকে কার্বন নিঃসরণের মাত্রা কয়েক গুণ বেশি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। মন্ত্রী বলেছেন, ‘সেখানে যে সিমেন্ট ফ্যাক্টরি আছে, বিস্কুট ফ্যাক্টরি আছে, সেগুলো যে পরিমাণ কার্বন নিঃসরণ করে, তা রামপালের চেয়ে কয়েক গুণ বেশি করে। সুতরাং রামপাল...বিস্তারিত

ই-অরেঞ্জের মালিক সোনিয়াসহ রিমান্ডে ৩

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিনসহ তিনজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর আসামিরা হলেন- তার স্বামী মাসুকুর রহমান এবং চিফ অপারেটিং অফিসার আমান উল্যাহ।  পণ্য সরবরাহ না করে প্রতারণার মাধ্যমে গ্রাহকের এক কোটি ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানায় এ মামলা দায়ের করা হয়।  বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম শুনানি...বিস্তারিত

যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন কপ-২৬’ ও অন্য কয়েকটি  অনুষ্ঠানে যোগ দিতে দুই সপ্তাহের সফরে যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী ‘ইউনেস্কো-বাংলাদেশ, সৃজনশীল অর্থনীতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার’ এবং ইউনেস্কোর ৭৫তম বার্ষিকীর অনুষ্ঠানেও যোগ দেবেন। খবর বাসসের প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী...বিস্তারিত

স্ত্রী-শাশুড়িসহ আদালতে নাসির, জামিন আবেদন

তালাক না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী কেবিন ক্রু তামিমা সুলতানা তাম্মী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেছেন। এছাড়া এ মামলায় তামিমার মা সুমি আক্তারও আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছেন। রোববার সকাল সাড়ে ১০টায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে হাজির হয়ে তারা জামিন আবেদন...বিস্তারিত

ভয়ের কিছু নেই, বিজয় আমাদের হবেই: ডা. জাফরুল্লাহ

বছরেরই  জন্য জাতীয় সরকার গঠন করার প্রস্তাব রেখেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, এই দুই বছরের মধ্যে দেশের অভাবগ্রস্ত ১০ কোটি মানুষকে সুলভমূল্যে খাবার, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা সম্ভব। শনিবার দুপুরে এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাতে রাজধানীর ধানমণ্ডিতে...বিস্তারিত

পীরগঞ্জে হিন্দুপল্লিতে হামলা: রিমান্ডে আরও ১০ আসামি

রংপুরের পীরগঞ্জে হিন্দুপল্লিতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় নতুন আরও ১০ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফজলে এলাহী খান এ আদেশ দেন। এ নিয়ে ৬০ আসামিকে রিমান্ডে পেল পুলিশ। বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ আমলি আদালতের সাধারণ নিবন্ধক শহীদুর রহমান বলেন, নতুন করে ১০...বিস্তারিত

শীতে করোনাভাইরাস আবার দেখা দিতে পারে: প্রধানমন্ত্রী

আসন্ন শীতকালে দেশে আবারও করোনাভাইরাস যাতে মাথাচারা দিয়ে উঠতে না পারে, সেজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং মাস্ক ব্যবহারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে তার ত্রাণ গুদামের জন্য কম্বল গ্রহণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, ‘দেখা যাচ্ছে, যখনই শীতকাল আসছে পৃথিবীর সব দেশেই কিন্তু আবার করোনাভাইরাস দেখা...বিস্তারিত

ছাত‌ক পৌরসভার নারী কাউন্সিলর বরখাস্ত

সুনামগঞ্জের ছাতক পৌরসভার নারী কাউন্সিলর তাছলিমা জান্নাত কাকলীকে সাময়িক বরখাস্ত ক‌রা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিভাগের উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্তের আদেশ দেওয়া হয়ে‌ছে। পৌর সচিব খাঁন মোহাম্মদ ফারাভী যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, পৌর শহরে ইজিবাইক স্ট্যান্ড থেকে চাঁদা আদায়ের ঘটনায় গত ২২ আগস্ট...বিস্তারিত

ভাত কম খাবেন তাহলে চালের চাহিদা কমে যাবে : কৃষিমন্ত্রী

ভাতের পরিবর্তে পুষ্টিকর খাবার বেশি করে খেতে পরামর্শ দিয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশের মানুষ ভাত কম খেলে চালের চাহিদা কমে যাবে। তিনি বলেন, আমরা অনেক বেশি ভাত খাই। যদি ভাতের এই কনজাম্পশন (খাওয়া) কমাতে পারি, তাহলে চালের চাহিদা অনেকটাই কমে যাবে। রোববার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশের ৫০ বছর, কৃষির রূপান্তর...বিস্তারিত

রাজধানীর সব মন্দির ও পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ঢাকা মহানগর পুলিশের ৫০ থানা এলাকায় সকল মন্দির ও পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম। কুমিল্লার ঘটনার জের ধরে রাজধানীর কোনো মন্দির ও পূজামণ্ডপে যাতে কোনো ধরনের হামলার ঘটনা না ঘটে সেজন্য এমন নির্দেশনা দিয়েছেন তিনি। রবিবার (২৪ ‍অক্টোবর) ডিএমপির সদর দপ্তর মিলনায়তনে আয়োজিত অপরাধবিষয়ক এক সভায় এ নির্দেশনা...বিস্তারিত