fbpx
হোম জাতীয়

জাতীয়

ডিজেলের দাম একসঙ্গে ১৫ টাকা বাড়ানো ঠিক হয়নি: আমু

ডিজেলের দাম একসঙ্গে ১৫ টাকা বাড়ানো ঠিক হয়নি বলে মনে করে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলীয় জোট।  মঙ্গলবার আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর ইস্কাটনের বাসায় জোটের এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির...বিস্তারিত

দাম বৃদ্ধি পুরোটাই যৌক্তিক : অর্থমন্ত্রী

ডিজেলসহ দাম বাড়ায় ট্রাক, বাস, লঞ্চসহ অন্যান্য গণপরিবহনে ভাড়া বেড়েছে। একইসোথে বেড়েছে নিত্যপণ্যের দাম। তবে মূল্যবৃদ্ধির ফলে জনগণের ওপর এই চাপকে যৌক্তিক বলে মনে করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।...বিস্তারিত

মুসাফিরের উদ্যোগে সীরাত প্রতিযোগীতা; গোল্ড মেডেলসহ ১০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা

মুসাফির ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয়েছে সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতিযোগীতা ১৪৪৩ হিজরি। শুক্রবার (৫ নভেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ইসলামী বইমেলা চত্ত্বরে সীরাত প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুসাফিরের পরিচালক ওমর ফারুক আব্দুল্লাহর পরিচালনায় সীরাত প্রতিযোগীতার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেশের প্রবীণ আলেম আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, ইসলামী স্কলার সাইয়্যেদ কামাল উদ্দীন আব্দুল্লাহ...বিস্তারিত

অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা: কাদের

নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (৮ নভেম্বর) সকালে এক ব্রিফিংয়ে তিনি এ হুঁশিয়ার দেন। কাদের বলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া যেন যাত্রীদের থেকে আদায় করা না হয় সে ব্যাপারে পরিবহন মালিক শ্রমিকদের সতর্ক থাকতে হবে। এ ব্যাপারে প্রতিশ্রুতি ভঙ্গ...বিস্তারিত

বিচারপতি সিনহার ঋণ জালিয়াতি মামলার রায় মঙ্গলবার

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ (এসকে সিনহা) ১১ জনের বিরুদ্ধে করা ঋণ জালিয়াতির মামলার রায় আগামীকাল মঙ্গলবার। ২১ অক্টোবর রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন রায় প্রস্তুত না হওয়ায় ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক শেখ নাজমুল আলম রায় ঘোষণার জন্য ৯ নভেম্বর দিন ধার্য করেন।  ১৪ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ (দুদক) ও আসামিপক্ষের...বিস্তারিত

কৃষক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হবে না: খাদ্যমন্ত্রী

কৃষকবান্ধব বর্তমান সরকার কৃষির উন্নয়নে বিভিন্ন প্রণোদনা দিয়ে যাচ্ছে। পাশাপাশি এ দেশের কৃষকের অক্লান্ত পরিশ্রম আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে সাহায্য করছে। ন্যায্যমূল্য দিয়ে ধান কিনে কৃষকের পরিশ্রমের মর্যাদা দিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রোববার নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আমন সংগ্রহ অভিযান উদ্বোধনকালে এসব...বিস্তারিত

নতুন ভাড়ায় বাস-লঞ্চ চলাচল শুরু

বাস ও লঞ্চ মালিকদের ভাড়া বাড়ানোর প্রস্তাব মেনে নিয়েছে সরকার। তাই ধর্মঘট প্রত্যাহার করে বাস ও লঞ্চ চলাচলের ঘোষণা দিয়েছে মালিকরা। সে অনুযায়ী সোমবার (৮ অক্টোবর) সকাল থেকে নতুন ভাড়ায় বাস ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। এদিকে ভাড়া বাড়ার কারণে ক্ষোভ প্রকাশ করছেন যাত্রীরা। মিরপুর থেকে যাত্রাবাড়ী যাবেন মেহেদি হাসান। নতুন ভাড়ায় তাকে ১০ টাকা...বিস্তারিত

ভাড়া বাড়ানোর প্রস্তাব দিলো বাসমালিকরা

ডিজেল ও কেরোসিনের মূল্যবৃদ্ধিতে বাস ভাড়া বাড়ানো নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বসেছেন পরিবহন মালিকরা। এরই মধ্যে কিলোমিটারে দূরপাল্লার বাস ৫৮ পয়সা, মহানগরে ৭০ পয়সা ও মিনিবাসে ৮০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। আজ রোববার রাজধানীর বনানীতে বিআরটিএ দপ্তরে রোববার সকাল সাড়ে ১১টার দিকে এ বৈঠক শুরু হয়। বিআরটিএ চেয়ারম্যান নূর...বিস্তারিত

‘অবিলম্বে তেলের দাম কমান’

দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সরকারের সমালোচনা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি। তিনি বলেন, সরকার ব্যবসায়িক চিন্তা করে তেলের মূল্য বৃদ্ধি করেছে। যে পরিমাণ দাম বাড়ানো হয়েছে, বিশ্ববাজারে তেলের মূল্য তেমন বৃদ্ধি পায়নি। পার্শ্ববর্তী দেশ ভারতে চোরাকারবারির মাধ্যমে পাচার হওয়ার কোনো ধরনের সুযোগ নেই। কারণ বাংলাদেশ থেকে ভারতে তেল পাঠাতে...বিস্তারিত

ইসলামের বিরুদ্ধে যায় এমন কিছু বলিনি: ডা. মুরাদ

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেন, আমি ইসলামের বিরুদ্ধে যায় এমন ধরনের কোন কথা বলি নাই। আমি এসব কথা বলতে পারি না। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান তালুকদার একজন মসুলমান। তিনি অসংখ্য মসজিদ ও মাদ্রাসায় দান করেছেন কিন্তু অন্য ধর্মের বিরুদ্ধে কথা বলেন নাই। শনিবার (০৬ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ মাঠে সরিষাবাড়ী...বিস্তারিত

ফের হাসপাতালে হেফাজতের আমির

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর শারীরিক অসুস্থতার কারণে ফের হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার (৬ নভেম্বর) চট্টগ্রাম নগরের ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে রোববার (০৭ নভেম্বর) চিকিৎসকরা বোর্ড মিটিংয়ে বসবেন, এরপর চিকিৎসা শুরু করা হবে বলে তথ্য নিশ্চিত করেছেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ ইদ্রিস । তিনি বলেন, আমিরের শারীরিক দুর্বলতা অনুভব করায় শনিবার...বিস্তারিত

আগামীকাল থেকে চট্টগ্রামে চলবে গণপরিবহন

জনদুর্ভোগ বিবেচনায় ধর্মঘট প্রত্যাহার করে আগামীকাল থেকে চট্টগ্রাম শহরে গণপরিবহন চালানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক সমিতি। শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল এ তথ্য জানিয়েছেন। এর আগে বাংলাদেশ বাস মালিক সমিতি বৃহস্পতিবার জানিয়েছিল: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে বাস চলাচল বন্ধ রাখা হচ্ছে। ভোক্তা পর্যায়ে লিটার প্রতি জ্বালানি...বিস্তারিত

উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে রওশন এরশাদ

উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে গেলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। শুক্রবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ব্যাংককে নেওয়া হয়। এ সময় বিরোধীদলীয় নেতার সঙ্গে ছিলেন ছেলে ও দলের সংসদ সদস্য রাহ্গীর আলমাহি সাদ এরশাদ এবং পুত্রবধূ মাহিমা এরশাদ। এর আগে রাহ্গীর আলমাহি সাদ এরশাদ বলেন, বার্ধক্যজনিত...বিস্তারিত

দাবি না মানলে ধর্মঘট চলবে

স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে ধর্মঘট নিয়ে বৈঠক করেছেন ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির নেতারা। রোববার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের ধানমণ্ডির সরকারি বাসভবনে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মালিক সমিতির নেতারা জানান, দাবি মানা না হলে ধর্মঘট অব্যাহত থাকবে। এ বিষয়ে বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশনের সভাপতি তালুকদার মনির বলেন, তেলের দাম প্রত্যাহার এবং বঙ্গবন্ধু সেতু ও...বিস্তারিত

কমলাপুরে যাত্রীদের উপচেপড়া ভিড়

এক লাফে ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে শুরু হয়েছে পরিবহন ধর্মঘট। এতে শুক্রবার সকাল ৬টা থেকে সারাদেশে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। আর তাতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রাজধানীর প্রতিটি বাসস্টপেজে দেখা গেছে গাড়ির জন্য অপেক্ষমাণ যাত্রীদের ভিড়। বাস না পেয়ে অনেকেই অতিরিক্ত ভাড়া দিয়ে রিকশা ও সিএনজিতে...বিস্তারিত

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সাভারে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ‘ধর্মঘটে’ আটকে পড়ার প্রতিবাদে শুক্রবার সকালে মহাসড়ক অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক শ্রেণির ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা। তাদের আকস্মিক এ কর্মসূচিতে যোগ দেয় রাষ্ট্রয়ত্ত সাত ব্যাংকে সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণকারীরাও। পরে একে একে তাদের সাথে একাত্মতা জানায় সাধারণ সড়ক...বিস্তারিত

ঢাবিতে মাদরাসা শিক্ষার্থীদের সফলতা, যা বললেন আসিফ নজরুল

ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মাদরাসা শিক্ষার্থীদের সফলতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ড. আসিফ নজরুল। ‘মাদরাসার ছেলে‘ শিরোনামের ওই স্ট্যাটাসটি চেঞ্জ টিভির পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো- ‘‘মাদ্রাসার ছেলে (!) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মাদ্রাসার ছাত্ররা ভালো করলেই একশ্রেনীর ইতর নানা কথা বলা শুরু করে। এই...বিস্তারিত

‘বঙ্গবন্ধুর ওপর গোপন দলিল গবেষকদের জন্য অমূল্য সম্পদ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর গোয়েন্দা সংস্থার প্রকাশিত ‘গোপন দলিল’ বাংলাদেশের রাজনীতি ও ইতিহাস গবেষকদের জন্য অমূল্য সম্পদ। তিনি বলেন, ভাষা আন্দোলন থেকে দেশের স্বাধীনতা আন্দোলনে বঙ্গবন্ধুর আত্মত্যাগ ও সংগ্রাম সম্পর্কে প্রকৃত এবং সম্পূর্ণ ইতিহাস এই গোপন দলিলে পাওয়া যাবে। এর মাধ্যমে বিশ্বের জনগণও বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন সম্পর্কে জানতে পারবে। বৃহস্পতিবার...বিস্তারিত

ধর্মঘট প্রত্যাহারের আহ্বান ওবায়দুল কাদেরের

সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পরীক্ষার্থী ও জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে পরিবহন মালিক শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা উচিত। শুক্রবার (৫ নভেম্বর) নিজ বাসভবনে ব্রিফিংকালে এ আহ্বান জানান তিনি। ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার ভোর ৬টা থেকে রাজধানীসহ সারাদেশে ধর্মঘট কর্মসূচি পালন করছে পরিবহন মালিক শ্রমিকরা। এতে পরীক্ষার্থী ও সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। রোববার (৭ নভেম্বর) বিআরটিএর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সেখানে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা করে বাস্তবভিত্তিক মূল্য সমন্বয়ের মাধ্যম জনগণের ওপর বাড়তি চাপ সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে। বুধবার (৩ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৬৫ টাকা ৮০ টাকা নির্ধারণ করা হয়; যা ওইদিন রাত ১২টা থেকে কার্যকর হয় ।

৫৬০ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে

জনবল নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। এতে ‘সহকারী স্টেশনমাস্টার’ পদে স্থায়ীভাবে ৫৬০ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। এ পদটির জন্য গত সেপ্টেম্বর মাসে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিকে বর্ধিত করে ২৩৫ জনের পরিবর্তে ৫৬০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে। পদের নাম: সহকারী স্টেশনমাস্টার (গ্রেড-১৫) পদ সংখ্যা: ৫৬০ জন যোগ্যতা: যে কোনো বিশ্ববিদ্যালয়...বিস্তারিত