fbpx
হোম amirulmanik

amirulmanik

আন্দোলনে আহতদের চিকিৎসায় সংকট কাটছে না

সরকারি-বেসরকারি নানা ঘোষণার পরও কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে আহতদের চিকিৎসা নিয়ে সংকট কাটছে না। পুরো প্রক্রিয়ায় এক ধরনের সমন্বয়হীনতাও দেখা যাচ্ছে। বিচ্ছিন্নভাবে বেসরকারি অনেক প্রতিষ্ঠান চিকিৎসা সহযোগিতায় এগিয়ে আসলেও রোগীরা কতটুকু পাচ্ছেন তা নিয়ে প্রশ্ন আছে। হাসপাতালের অপারেশন ও শয্যা ফ্রি করা হলেও অনেককে বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে। ফলে আহতদের চিকিৎসার পুরোটাই ফ্রি করা...বিস্তারিত

জুলাই বিপ্লবে আহতদের পাশে দাঁড়াতে ব্যবসায়ীদের প্রতি ফারুকীর আহ্বান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে বহু হতাহতের ঘটনা ঘটেছে। হাসপাতালগুলোতে এখনও চিকিৎসাধীন আছেন শত শত মানুষ; যাদের অনেকেই সামর্থ্যের অভাবে সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন, অনেকে আবার টাকার অভাবে হাসপাতালেও যেতে পারেননি। তাদের কথা চিন্তা করে এবার আহতদের পাশে দাঁড়াতে দেশের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানালেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশের ব্যবসায়ী...বিস্তারিত

ছোট্ট জাবিরের গুলি লাগে, কয়েক হাসপাতাল ঘুরেও বাঁচাতে পারেননি মা–বাবা

‘দৌড়ে এসে দেখি জাবিরের ঊরুতে গুলি লেগেছে। ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। রক্তে শরীর ভিজে গেছে বাচ্চাটার। ওর বাবা ওকে কোলে নিয়ে দৌড়াতে লাগলেন। পরে আমি ওকে কোলে তুলে নিই। ছুটে যাই হাসপাতালে। কয়েকটি হাসপাতাল ঘুরেও বাঁচাতে পারিনি ওকে’—কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন মা রোকেয়া বেগম। গুলিতে নিহত জাবিরের মা রোকেয়া বেগম বলেন, ‘জাবিরের বাবার কষ্টটা...বিস্তারিত

এখনো ৭ জন আছেন সেনাবাহিনীর আশ্রয়ে

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। এ সময় প্রাণনাশের আশঙ্কায় কিছু রাজনৈতিক ব্যক্তিসহ কয়েকজন নাগরিকরা সেনানিবাসে আশ্রয় চান। প্রাণ রক্ষার্থে রাজনৈতিক ব্যক্তিসহ মোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। পরিস্থিতির উন্নতি হওয়ায় নিজ উদ্যোগে...বিস্তারিত

আরমানকে মুক্ত করতে টিউলিপের সহায়তা চেয়েছিল পরিবার দীর্ঘ ৮ বছর নিখোঁজ থাকার পর গত ৫ আগস্ট মধ্যরাতে ‘বন্দিদশা’ থেকে মুক্তি পান জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আহমাদ বিন কাশেম আরমান। ৬ আগস্ট পরিবারের কাছে ফেরেন তিনি। এরপর থেকেই আয়নাঘরে তার ‘বন্দিদশা’ নিয়ে চাঞ্চল্যকর অনেক তথ্য সামনে আসছে। এর মধ্যেই শনিবার (১৭ আগস্ট) ব্রিটিশ...বিস্তারিত

দেশ পুনর্গঠনের পর নির্বাচন: ড. ইউনূস

দেশের আইন থেকে শুরু করে প্রশাসনসহ বিভিন্ন সংস্থা পুনর্গঠনের পর নির্বাচনের ব্যবস্থা করতে চায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। রোববার (১৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করে এ বার্তা দেন অন্তর্বর্তী সরকার প্রধান। পরে সাংবাদিকদের ব্রিফ করে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ডিএমপিতে আবারও বড় রদবদল, একযোগে বদলি ১২ এডিসি

ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) আবারো বড় রদবদল করা হয়েছে। এবার একযোগে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদ মর্যাদার ১২ কর্মকর্তাকে ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদ মর্যাদার এক কর্মকর্তাকে বদলি করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়েছে। আদেশ অনুযায়ী, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো....বিস্তারিত

আদালতের এজলাস কক্ষ থেকে লোহার খাঁচা সরানো শুরু

ঢাকার আদালতের এজলাস কক্ষ থেকে আসামিদের রাখার লোহার খাঁচা একে একে সরিয়ে ফেলা হচ্ছে। শনিবার (১৭ আগস্ট) আদালতের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শুক্রবার ঢাকার আদালতের কয়েকটি এজলাস কক্ষ থেকে সরিয়ে ফেলা হয় লোহার খাঁচা। গণপূর্ত বিভাগের লোকজন লোহার খাঁচা সরানের কাজটি করছেন। পর্যায়ক্রমে...বিস্তারিত

আজও প্রাসঙ্গিক তারেক মাসুদের সৃষ্টিকর্ম

মানবজীবনের বাস্তব ঘটনা, দ্বন্দ্ব-সংঘাতের গল্প বলতে চলচ্চিত্র নির্মাণের সংগ্রাম শুরু করেছিলেন প্রখ্যাত নির্মাতা তারেক মাসুদ। তথাকথিত বাণিজ্যিক ধারার বাইরে গিয়ে সেলুলয়েডের ফিতায় তুলে ধরতে চেয়েছেন সাধারণ মানুষের গল্প। তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে রুপালি পর্দায় তুলে এনেছেন সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় নানা অসংগতি। বলা চলে, স্বাধীন ধারার চলচ্চিত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছিলেন তারেক মাসুদ। গুণী এই...বিস্তারিত

শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান সারজিসের

শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। সেই সঙ্গে ধানমন্ডি ৩২ নম্বরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। শুক্রবার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। সারজিস বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ২০১৩...বিস্তারিত

বাংলাদেশে সহিংসতায় ১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেছেন, শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভ চলাকালে ঢাকাসহ সারাদেশে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) নর্থইস্ট নিউজকে টেলিফোনে দেওয়া ৪৫ মিনিটের একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ঢাকার কিছু জায়গায় এবং অন্যান্য জেলায়- বেশিরভাগই ছাত্র ও তরুণ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুলিশ বাহিনী...বিস্তারিত

বগুড়ায় শিক্ষক ‘হত্যা’, শেখ হাসিনা-কাদেরসহ ১০১ জনের বিরুদ্ধে মামলা

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১০১ জনের বিরুদ্ধে বগুড়ায় হত্যা মামলা করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষক সেলিম হোসেন (৩৫) নিহতের ঘটনায় শুক্রবার (১৬ আগস্ট) এ মামলা করা হয়। নিহত সেলিম হোসেনের বাবা সেকেন্দার আলী বাদী হয়ে বগুড়া সদর থানায় এ মামলা করেন। সেলিম হোসেনের বাড়ি...বিস্তারিত

হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল

রাজধানীর নিউমার্কেট থানায় করা হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। শুক্রবার (১৬ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে সাবেক এই সেনা কর্মকর্তাকে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে রাখা হয়েছে। এর আগে গত ৬ আগস্ট মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর...বিস্তারিত

আওয়ামী লীগ সন্দেহে করা হচ্ছে তল্লাশি, কালো পোশাক দেখলেই জেরা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ। মৃত্যুবার্ষিকী ঘিরে ছাত্র-জনতা ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে ধানমন্ডি-৩২ ও আশেপাশের এলাকা দখলে নিয়েছে আন্দোলনকারী ছাত্ররা। আওয়ামী লীগ সন্দেহে করা হচ্ছে তল্লাশি, মোবাইল চেক করে খোঁজা হচ্ছে আওয়ামী লীগ সংশ্লিষ্ট কিনা। কালো পোশাক দেখলেই জেরা করা হচ্ছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ৭টা থেকে ১২টা পর্যন্ত সরেজমিন ঘুরে এমন...বিস্তারিত

অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা যারা হচ্ছেন

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা আরও বাড়ছে। নতুন করে যুক্ত হবেন আরও পাঁচ উপদেষ্টা। এর মধ্যে চারজনের নাম জানা গেছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। নতুন উপদেষ্টারা হলেন- সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক লে. জে (অব.) জাহাঙ্গীর...বিস্তারিত

ধানমণ্ডি ৩২-এ কাদের সিদ্দিকীকে বাধা, গাড়ি ভাঙচুর

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রধান ভুল হল, ১৬ বছর রাষ্ট্র চালিয়েছে কিন্তু বঙ্গবন্ধুকে দেশের বানাতে পারেনি। শুধু আওয়ামী লীগের বানিয়েছেন। বঙ্গবন্ধু কোনো দলের, মতের, গোষ্ঠীর, ব্যক্তির বা পরিবারের হতে পারেন না। তারা মারাত্মক ভুল করেছে। ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন কৃষক শ্রমিক...বিস্তারিত

সেনা হেফাজতে কারা আছেন, তাদের ভবিষ্যৎ কী?

বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর তার সরকারের মন্ত্রী, এমপি থেকে শুরু করে অনেকেই আত্মগোপনে চলে যান। মঙ্গলবার সেনাবাহিনী প্রধানের বক্তব্য থেকে জানা যায় তাদের কেউ কেউ সেনা হেফাজতে রয়েছেন। ক্ষমতাচ্যুত মন্ত্রী, এমপিদের হেফাজতে নেয়া সংক্রান্ত প্রশ্নের জবাবে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, তাদের জীবনের যে হুমকি আছে, সেটার জন্য আমরা তাদের আশ্রয় দিয়েছি। তাদের আশ্রয় দেওয়া...বিস্তারিত

সালমান এফ রহমান-আনিসুল হকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারীকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালতে তাদের উপস্থিতিতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। গত ১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলন...বিস্তারিত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত মানবতাবিরোধী অপরাধ হত্যা-গণহত্যা, নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নামও আছে এই তালিকায়। বুধবার (১৪ আগস্ট) তদন্ত সংস্থার প্রধান কো-অর্ডিনেটর বরাবর সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এম এইচ তামিম...বিস্তারিত

মানবিক পুলিশ হয়, সে জন্য আমরা পুলিশ কমিশন গঠনের চিন্তাভাবনা করছি।’

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ‘বিজিবির মতো একটা ফোর্সকে (বাহিনী) পিঠ দেখাতে বলেছে সীমান্তে। সীমান্তে আমাদের লোক মারে, বিজিবি পতাকা বৈঠক করতে বাধ্য হয়। আমি বলেছি যে পিঠ দেখাবেন না। এনাফ ইজ এনাফ (যথেষ্ট হয়েছে)।’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে আহত বিজিবি সদস্যদের দেখতে আজ মঙ্গলবার দুপুরে পিলখানায় বিজিবি হাসপাতালে যান...বিস্তারিত