fbpx
হোম amirulmanik

amirulmanik

১০০০ মাইল পাড়ি দিয়ে ফিরল হারানো বিড়াল

যুক্তরাষ্ট্রের ইয়োলোস্টোন ন্যাশনাল পার্কে মালিকের সঙ্গে বেড়াতে গিয়ে হারিয়ে যায় আড়াই বছরের পোষ্য বিড়াল ‘রেয়ন বিউ’ (রেইনবো)। তবে সেই বিড়াল দুই মাস পর ৯০০ মাইলের বেশি পথ পাড়ি দিয়ে বাড়িতে ফিরেছে! খবর সিএনএনের। তবে কীভাবে এত পথ পাড়ি দিয়ে বিড়ালটি বাড়ি ফিরল- এনিয়ে একটি প্রাণি কল্যাণ সংস্থা জানিয়েছে, বিড়ালটির শরীরে লাগানো মাইক্রোচিপের সাহায্যে এটি সম্ভব...বিস্তারিত

মডেলিংয়ে সময় দিচ্ছেন , মাহি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত-সমালোচিত নায়িকা মাহিয়া মাহি। বিবাহ বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে ফুরফুরে মেজাজে আছেন এই নায়িকা। বন্ধু-বান্ধবীদের সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছেন তিনি। শুধু তাই নয়, নতুন উদ্যমে কাজে ফিরেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেড় মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। যেখানে রীতিমতো ঝড় তুলতে দেখা গেছে এই নায়িকাকে। ২০২৪ সালের শুরু থেকেই মাহির জীবনে একের...বিস্তারিত

বায়তুল মোকাররমের খতিব রুহুল আমিনকে অপসারণ

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. রুহুল আমিনকে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে। আজ রোববার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. রুহুল আমিনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে...বিস্তারিত

হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে মন্ত্রণালয়ের ২ কমিটি

বিভিন্ন সময় রাজনৈতিক প্রতিহিংসা ও অন্যান্য নানা কারণে রাজনৈতিক নেতা-কর্মী ও নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহার করার জন্য সুপারিশ করার লক্ষ্যে সরকার জেলা ও মন্ত্রণালয় পর্যায়ে দুটি কমিটি গঠন করেছে। জেলা পর্যায়ের কমিটিতে জেলা ম্যাজিস্ট্রেটকে সভাপতি করা হয়েছে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে করা হয়েছে সদস্য সচিব৷ এছাড়া পুলিশ সুপারকে (মহানগর এলাকার জন্য পুলিশের...বিস্তারিত

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তারেক রহমানকে অব্যাহতি

জিয়াউর রহমানকে ‘জাতির পিতা’ ঘোষণা দেওয়ার অভিযোগে শাহবাগ থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত। রোববার (২২ সেপ্টেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলমের আদালতে ডিবি পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে গ্রহণ না করে তাকে অব্যাহতি দেওয়ার আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া এ তথ্য নিশ্চিত...বিস্তারিত

অন্তর্বর্তী সরকার যতদিন খুশি থাকুক, এটা হতে পারে না: পার্থ

বর্তমান অন্তর্বর্তী সরকার যতদিন খুশি ততদিন ক্ষমতায় থাকুক, এটা কোনো কথা হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। শনিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘দুঃসময়ের কণ্ঠস্বর : স্বপ্ন ও বাস্তবতা’ শীর্ষক সংলাপে বক্তৃতা করেন তিনি। পার্থ বলেন, বর্তমান সরকারকে আমাদের সুযোগ দেয়া...বিস্তারিত

প্রকাশ্যে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি

এবার প্রকাশ্যে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম। শনিবার (২১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ টাইমলাইনে এক স্ট্যাটাস দিয়ে প্রকাশ্যে আসেন তিনি। এছাড়া দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর ক্যাম্পাস রাজনীতিতে প্রকাশ্যে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়...বিস্তারিত

নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ: জ্বালানি উপদেষ্টা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বাংলাদেশ শিগগিরই নেপাল থেকে ভারতীয় সঞ্চালন লাইনের মাধ্যমে জলবিদ্যুৎ আমদানির জন্য নেপাল ও ভারতের সাথে ত্রিপক্ষীয় চুক্তি সই করতে যাচ্ছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে নেপালের জাতীয় ও সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, বিদ্যুৎ আমদানি ও...বিস্তারিত

‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’র প্রধান হয়ে যা বললেন তারিক আনাম

গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে পর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপর থেকে সব জায়গায় চলছে সংস্কার। বিনোদন জগতেও এর ব্যতিক্রম নয়। সেই ধারায় পরিবর্তনের হাওয়া বইছে টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’-তেও । গত ১৮ সেপ্টেম্বর এ সংগঠনের বর্তমান কমিটিকে যে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রেখে গঠিত হয় ‘অন্তর্বর্তীকালীন...বিস্তারিত

দলীয় বিশৃঙ্খলা রোধে তারেক রহমানের যত ‘স্মার্ট অ্যাকশন’

আন্দোলন-সংগ্রামের নানা ধাপ পেরিয়ে গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার সফল অভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। গত ১৭ বছর ধরে শেখ হাসিনার সরকারের পতন ঘটাতে রাজপথে সোচ্চার ছিল বিএনপি। সেই আন্দোলনের নেতৃত্বে ছিলেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ আওয়ামী শাসনামলে সবচেয়ে বেশি নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন বিএনপি নেতাকর্মীরা।...বিস্তারিত

ফোন নম্বর মুখস্থ থাকাই কাল হলো তোফাজ্জলের ?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে ‘চোর সন্দেহে’ তোফাজ্জল হোসেনকে (৩০) পিটিয়ে হত্যার ঘটনায় ছয় শিক্ষার্থীকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন তথ্য দিয়েছেন। পরে শুক্রবার (২০ সেপ্টেম্বর) আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে যখন এই তোফাজ্জল হোসেনকে মারধর করা হচ্ছিল তখন নিজেকে নির্দোষ...বিস্তারিত

আগের খতিব ফিরে আসায় বায়তুল মোকাররমে সংঘর্ষ

বায়তুল মোকাররমে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় আগের খতিব মুফতি রুহুল আমিনের পেছনে নামাজ না পড়া নিয়ে বিতর্কের একপর্যায়ে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন মুসল্লি আহত হয়েছেন বলে জানা গেছে। জানা গেছে, নামাজের আগে বয়ানের সময় কয়েকজন মুসল্লি খতিব মুফতি রুহুল আমিনের পেছনে নামাজ পড়তে অনীহা প্রকাশ করেন।...বিস্তারিত

পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার’, সবাইকে শান্ত থাকার আহ্বান ড. ইউনূসের

খাগড়াছড়ি-রাঙ্গামাটিতে সহিংসতা ‘খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে উদ্ভুত সংকট সমাধানে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেইসঙ্গে সবাইকে শান্ত থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার (২০ সেপ্টেম্বর) ড. ইউনূস তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ আহ্বান জানান। ‘তিন পার্বত্য জেলায় শান্ত থাকতে সকলকে আহ্বান: পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার’ শিরোনামে ওই পোস্টে তিনি...বিস্তারিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় চার শিক্ষার্থী আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম (এফএইচ) হলে তোফাজ্জল হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় চার শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় তাঁদের আটক করে শাহবাগ থানা পুলিশ। আটক শিক্ষার্থীরা হলেন, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল মিয়া; মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমন; পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থী মোত্তাকিন...বিস্তারিত

শেখ হাসিনা কোথায়

ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন শিক্ষার্থীদের নেতৃত্বাধীন অভ্যুত্থানে গত মাসে বাংলাদেশের স্বৈরাচারী নেতা দেশ থেকে পালাতে বাধ্য হন। এর পর থেকে নয়াদিল্লির নৈশভোজগুলোর একটি আলোচ্য বিষয়: শেখ হাসিনা কোথায়? গত ৫ আগস্ট বিক্ষোভকারীরা ঢাকায় হাসিনার বাসভবন অভিমুখে অগ্রসর হলে তিনি পদত্যাগ করেন। তিনি বাংলাদেশের একটি সামরিক উড়োজাহাজে করে ভারতের গাজিয়াবাদের কাছে ভারতীয় বিমানবাহিনীর একটি ঘাঁটিতে আসেন। নরেন্দ্র...বিস্তারিত

আবরারকে নিয়ে চলচ্চিত্র, সেই ৭ অক্টোবরেই মুক্তি

আবরার ফাহাদকে চেনেন না বাংলাদেশে এমন কেউ নেই। ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে তাকে পিটিয়ে হত্যা করে বুয়েট ছাত্রলীগের একদল নেতা-কর্মী। আবরারের এই করুণ মৃত্যুতে ভেসে ওঠে ছাত্র রাজনীতির পৈশাচিকতা। সেই আবরারকে নিয়ে আসছে একটি শর্টফিল্ম, তার নাম ‘রুম নম্বর ২০১১’। জানা গেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী শেখ জিসান আহমেদ সিনেমাটি নির্মাণের উদ্যোগ নেন।...বিস্তারিত

অনুপস্থিত পুলিশ সদস্যদের চাকরিতে যোগদান করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

হাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আন্দোলনের পর যারা এখন পর্যন্ত পুলিশে যোগদান করেনি, তাদেরকে আর যোগদান করতে দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, ‘যারা অপকর্মের সঙ্গে জড়িত তাদের কিছুতেই মাফ করা হবে না।’ বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪০তম বিসিএস (আনসার) ক্যাডার কর্মকর্তা ও...বিস্তারিত

চট করে চলে আসেন, দেশের জনগণ আপনার অপেক্ষায়: মির্জা আব্বাস

সরকার পতনের পর ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, চট করে দেশে চলে আসেন, দেশের জনগণ আপনার অপেক্ষায়। আপনার বিচার করা হবে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে তিনি এ কথা বলেন। রাজনৈতিক দমন-পীড়নের শিকার ব্যক্তিদের স্মরণে ও আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে এ সমাবেশের...বিস্তারিত

সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

জনগণের সুবিধার জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার (বিচারিক ক্ষমতা) দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো.জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (১৮ সেপ্টেম্বর) গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪০তম বিসিএস (আনসার) ক্যাডার কর্মকর্তা এবং ২৫তম ব্যাচ (পুরুষ) রিক্রুট সিপাহি মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে...বিস্তারিত

তিন দিন যেসব বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা

মৌসুমি বায়ু দেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। ফলে তিন দিন দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি ও ভারী বৃষ্টির সম্ভাবনার খবর জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে অধিদপ্তর। সংস্থাটি জানায়, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা...বিস্তারিত