fbpx
হোম amirulmanik

amirulmanik

জুলাই গণহত্যা মামলায় প্রথম কারাগারে মিরপুরের সাবেক ডিসি

জুলাই-আগস্ট গণহত্যায় পরোয়ানাভুক্ত আসামি মিরপুরের সাবেক ডিসি (পুলিশ সুপার) জসিম উদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে। রংপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। বুধবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে পুলিশি পাহারায় তাকে রংপুর থেকে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। নতুন করে গঠনের পর এই প্রথম কোনো আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হলো। এদিন সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউটর...বিস্তারিত

অন্তর্বর্তী সরকারে বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের প্রভাব

স্বাধীনভাবে সরকারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কি কমে যাচ্ছে? সরকারের উপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের প্রভাব কি বাড়ছে? সাম্প্রতিক কয়েকটি ঘটনার প্রেক্ষিতে এমন আলোচনা শুরু হয়েছে। বৈষম্যবিরোধী শিক্ষার্থীর ব্যানারে হাইকোর্ট ঘেরাওয়ের পর বিচারকদের ছুটিতে পাঠানো, ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের’ তরফ থেকে দাবি ওঠার পর ছাত্রলীগকে নিষিদ্ধ করা – এমন অনেক বিষয়েই সরকারের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ছাত্রদের প্রত্যক্ষ প্রভাব...বিস্তারিত

দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক ও কমিশনার (অনুসন্ধান) মোছা. আছিয়া খাতুন পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার বেলা আড়াইটার পর মঈনউদ্দীন আবদুল্লাহ দুদক বিটে কর্মরত সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, তিনি ও দুই কমিশনার পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে কী কারণে পদত্যাগ করেছেন, সে বিষয়ে কিছু...বিস্তারিত

‘ফোনে হুমকি দিয়ে তার খুনি ইমেজটাই বড় করে তুলছে’

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বৈষম্যবিরোধী আন্দোলনে শুরু থেকেই ছাত্রদের পক্ষে সরব ছিলেন। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় স্বৈরশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতাকে তিনি যেভাবে উদ্বুদ্ধ করেছিন সেটি চোখে পড়ার মত। যে কারণে আওয়ামী লীগের চক্ষুশূলেও পরিণত হয়েছেন তিনি। সম্প্রতি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ফারুকী। যেখানে তিনি দলটিকে কিছু সত্য মেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন। রোববার...বিস্তারিত

জুলাই গণহত্যার পুরো বিষয়টি আমাদের হেড অফিস পর্যবেক্ষণ করছে: ভলকার তুর্ক

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন, জুলাই গণহত্যার বিষয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কাজ করছে। পুরো বিষয়টি তাদের হেড অফিস পর্যবেক্ষণ করছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সচিবালয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় ভলকার তুর্ক বলেন, জুলাই গণহত্যার বিষয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কাজ করছে। এ বিষয়টি গুরুত্বের সঙ্গে...বিস্তারিত

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন আসিফ নজরুল

আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা, সেই বিষয়ে এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, এটা এখন আমার বলার স্টেজ না। মঙ্গলবার (২৯ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আসিফ নজরুল বলেন, এটা এখন আমার বলার স্টেজ না। আপনি যদি মনে...বিস্তারিত

খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশ যাচ্ছেন। চিকিৎসার উদ্দেশে তার এই বিদেশ যাত্রা। জানা গেছে, প্রথমে খালেদা জিয়া লন্ডনে যাবেন ছেলে তারেক রহমানের কাছে। বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সেখানে নিয়ে যাওয়া হবে। উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার কাজ শুরু হয়েছে। তাকে প্রথমে ‘লং ডিসেটেন্স স্পেশালাইজড...বিস্তারিত

গণভবন জাদুঘরে ‌আয়নাঘরের একটি প্রতিরূপ নির্মাণ করা উচিত

গণভবন জাদুঘরে ‘আয়নাঘরের’ একটি প্রতিরূপ নির্মাণ করা উচিত বলে অভিমত ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘গণভবন জাদুঘরে আয়নাঘরের একটি প্রতিরূপ নির্মাণ করা উচিত, যেখানে শেখ হাসিনা শত শত ভিন্নমতাবলম্বী ও বিরোধী নেতাদের গোপনে আটক রাখতেন। আয়নাঘর দর্শনার্থীদের সেই বন্দিদের কষ্টের কথা স্মরণ করিয়ে দেবে।’ গণভবনে ক্ষমতাচ্যুত ‘স্বৈরশাসক’ শেখ...বিস্তারিত

খুলনায় আলোচিত জাহিদ হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

খুলনা নগরীর খালিশপুর এলাকার জাহিদ হোসেন হত্যা মামলায় ৫ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৭ আসামিকে খালাস দিয়েছেন আদালত। সোমবার (২৮ অক্টোবর) দুপুর দেড়টায় খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জুয়েল রানা এ রায় ঘোষণা করেন। মৃত্যু দণ্ডপ্রাপ্ত...বিস্তারিত

ছাত্রদের দাবিতে সরকারেরও সমর্থন আছে কি না, সে প্রশ্ন বিভিন্ন দলের নেতাদের

‘অন্তর্বর্তী সরকারের ৮০ দিন: গতিমুখ ও চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক এই আলোচনা সভায় আলোচকেরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনেছবি: সংগৃহীত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন নতুন দাবি হাজির করছে। তাদের প্রতিনিধিরা সরকারেও আছেন। তাই তাদের এসব দাবির প্রতি সরকারেরও সমর্থন আছে কি না, এই প্রশ্ন তুলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ঢাকায় এক আলোচনা সভায় তাঁরা বলেছেন, কোনো কিছু চাপিয়ে...বিস্তারিত

রাষ্ট্রপতিকে অপসারণে রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে: উপদেষ্টা রিজওয়ানা

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনকে অপসারণ ইস্যুতে রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার (২৭ অক্টোবর) সচিবালয়ে পলিথিন বন্ধ এবং পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করার বিষয়ে ব্রিফিং শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। উপদেষ্টা রিজওয়ানা বলেন, রাষ্ট্রপতিকে অপসারণ করা হলে সংকট...বিস্তারিত

চট্টগ্রাম মেডিকেল কলেজের ৭৫ শিক্ষার্থীকে বহিষ্কার

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ৭৫ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ তালিকায় আছেন এমবিবিএস ও ইন্টার্ন শেষ করা চিকিৎসকও। এদের প্রায় সবাই আওয়ামী লীগের ছাত্র-সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সোমবার (২৮ অক্টোবর) মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন ও মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন বহিষ্কার আদেশ সই করেন। চট্টগ্রাম মেডিকেল...বিস্তারিত

বিগত ৩টি সংসদের এমপি ও ইসিদের অনুসন্ধান চেয়ে লিগ্যাল নোটিশ

গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সব সংসদ সদস্য এবং নির্বাচনে নিয়োজিত নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে দুদক ও মানিলন্ডারিং আইনের সংশ্লিষ্ট ধারায় অনুসন্ধান কার্যক্রম শুরু করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। রোববার (২৭ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনোয়ারুল ইসলাম (শাহীন) দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর এ নোটিশ পাঠান। নোটিশে বলা হয়, ২০১৪ সালের নির্বাচনে ১৫৩...বিস্তারিত

ভুটানকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে বাংলাদেশ

বড় জয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালে ভুটানকে গোল বন্যায় ভাসিয়েছে বাংলার মেয়েরা। তহুরার হ্যাটট্রিকে ভুটানকে ৭-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। রোববার (২৭ অক্টোবর) নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের ৭ মিনিটেই গোলের দেখা পায় বাংলাদেশ। ডি বক্সের বাইরে থেকে জোড়ালো শটে বল...বিস্তারিত

শেষ বেলায় কাশফুলের বনে হারালেন তিশা

শরৎ এর বিদায় ঘন্টা বাজছে। প্রকৃতি কাশফুলের শুভ্রতা ছেড়ে হেমন্তের হিমেল হাওয়ায় দোল খাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে। এদিকে শরৎকালের শেষ বেলায় কাশফুলের বনে হারালেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তিশা তার ফেসবুক পেজে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। ছবিতে কাশফুলের মাঝে লাল শাড়িতে বাঙালি সাজে ধরা দিয়েছেন। পোস্টের ক্যাপশনে তিশা লিখেছেন, ‘মেঘের দিনে, কাশফুলের...বিস্তারিত

ইরানে ইমামকে গুলি করে হত্যা

ইরানের কাজারুন শহরে শুক্রবার (২৫ অক্টোবর) এক ইমামকে গুলি করে হত্যা করা হয়েছে। ইরানের সরকারি সংবাদমাধ্যম ইরনার অনলাইন প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। কাজারুনের গভর্নর মোহাম্মদ আলী বেখরাদ শুক্রবার সন্ধ্যায় ইরনাকে বলেন, শিরাজের নামাজি হাসপাতালের চিকিত্সক-কর্মীদের নিরলস প্রচেষ্টা সত্ত্বেও আঘাতের তীব্রতার কারণে জুম্মার নামাজের ইমাম মোহাম্মদ সাবাহি মারা গেছেন। ইরনা জানিয়েছে, শুক্রবার নামাজের পর...বিস্তারিত

১৬ বছর পর অবসান হতে চলছে কাজী সালাউদ্দিন যুগের

পেশাদার ফুটবলে টানা ১৬ বছর মাঠ মাতিয়েছেন কাজী সালাউদ্দিন। কাকতালীয়ভাবে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি হিসেবেও ১৬ বছর কাটিয়েছেন তিনি। এবার অবসান হতে চলেছে কাজী সালাউদ্দিন যুগের। এবার নির্বাচনেই দাঁড়াননি তিনি। আজ শনিবার (২৬ অক্টোবর) ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হবে বাফুফের নির্বাচন। সকাল ১০টায় শুরু কংগ্রেস শেষে নির্বাচন শুরু দুপুর ২টায়, ভোট গ্রহণ চলবে সন্ধ্যা ৬টা...বিস্তারিত

সুশান্তের মৃত্যুর ঘটনায় রিয়া নির্দোষ

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবরে স্তব্ধ হয়েছিল পুরো বলিউড। ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্তের মরদেহ উদ্ধারের পর থেকে জল ঘোলাও হয়েছে অনেক। অভিনেতার রহস্যজনক মৃত্যুতে নাম জড়ায় অভিনেত্রী রিয়া চক্রবর্তী ও তার পরিবারের নাম। চার বছরের পুরোনো সেই অভিযোগ থেকে এবার খালাস পেলেন তারা। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বহু আইনি প্রক্রিয়া...বিস্তারিত

শনিবারও কমলাপুরে ট্রেনের ভয়াবহ শিডিউল বিপর্যয়

শনিবারও ট্রেনের ভয়াবহ শিডিউল বিপর্যয়ে কমলাপুর রেলস্টশনে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। লাইনচ্যুত পঞ্চগড় এক্সপ্রেসের বগি উদ্ধার হলেও সিগন্যাল সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। প্রতিটি ট্রেন ছাড়ছে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা দেরিতে। এরই মধ্যে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস এবং জামালপুরগামী অগ্নিবীণা এক্সপ্রেসের যাত্রা বাতিল করেছে কর্তৃপক্ষ। শনিবার (২৬ অক্টোবর)...বিস্তারিত

মাথায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন মানিক

গণঅভ্যুত্থানের গাথা গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজধানীর উত্তরা পূর্ব থানার সামনে বিজয় মিছিলে গিয়ে শহীদ হন বিক্রয়কর্মী আবদুল কাদির মানিক (৪৩)। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের পূর্ব মানিকরাজ গ্রামের বাইনের বাড়ির মৃত নুর মোহাম্মদের ছেলে। গুলিতে মানিকের মাথার একাংশ বিচ্ছিন্ন হয়ে যায়। এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন শহীদ মানিকের...বিস্তারিত