fbpx
হোম amirulmanik

amirulmanik

আমিরাত সফরে ইসরাইলের প্রধানমন্ত্রী

গত বছর আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্বাভাবিকের পর প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত সফর করছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। উপসাগরীয় এই দেশের ডি ফ্যাক্টো শাসকের সঙ্গে বৈঠক করবেন তিনি। ইরানের সঙ্গে বিশ্ব শক্তির দেশগুলোর পারমাণবিক চুক্তি পুনর্নবায়নের চেষ্টা ঘিরে উপসাগরীয় অঞ্চলে সৃষ্ট তীব্র উত্তেজনার মাঝে আমিরাত সফর করছেন ইসরাইলি প্রধানমন্ত্রী। সম্প্রতি ইরানের কার্যকলাপ নিয়ে উদ্বিগ্ন...বিস্তারিত

হিরো আলমের ‘ব্লু-ব্যাজ’ কেড়ে নিয়েছে ফেসবুক

দেশের বিনোদন জগতের অন্যতম একটি বড় নাম আশরাফুল আলম ওরফে হিরো আলম। আলোচনা-সমালোচনাকে পাত্তা না দিয়ে একের পর এক গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। এমনকি নির্মাণ করছেন সিনেমাও। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও বেশ জনপ্রিয় হাল আমলের তুমুল সমালোচিত এই গায়ক! কিছুদিন আগে হিরো আলমের পেজ ভেরিফায়েড করে ব্লু-ব্যাজ দেয় ফেসবুক। তবে হঠাৎ করে তার পেইজের নামের...বিস্তারিত

সেই কাঁচাবাদাম বিক্রেতাকে টাকা দিলেন

‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁ…চা বাদাম’ গানের কথাগুলো এখন মানুষের মুখে মুখে। গানটি গেয়ে রাতারাতি আলোচনায় উঠে এসেছেন বাদাম বিক্রেতা ভুবন। সম্প্রতি কলকাতার চারু মার্কেট এলাকায় গানটি গাইছিলেন তিনি। সেখানে ভোটের প্রচারে ছিলেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও সাবেক মন্ত্রী মদন...বিস্তারিত

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা

ঢাকার বাতাস এখনো ‘খুব অস্বাস্থ্যকর’। বায়ুদূষণের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। সোমবার সকাল ৯টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২২৫ রেকর্ড করা হয়েছে। বাতাসের গুণমান যখন ‘খুব অস্বাস্থ্যকর’ সীমার মধ্যে থাকে, তখন এটা ধরা নেয়া হয় যে সাধারণ জনগণের মধ্যে ব্যাপক এর প্রভাব পড়বে এবং সংবেদনশীল গোষ্ঠীর...বিস্তারিত

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা করোনায় আক্রান্ত

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতির বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় রোববার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। বর্তমানে তিনি রাজধানী কেপটাউনে আইসোলেশনে রয়েছেন। সেখানেই তার চিকিৎসা চলছে। করোনাভাইরাসে আক্রান্ত...বিস্তারিত

আমি হিন্দুত্ববাদী নই: রাহুল গান্ধী

হিন্দুত্ববাদ নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, ‘ভারত হিন্দুদের দেশ; হিন্দুত্ববাদীদের নয়। হিন্দুত্ববাদী তারাই যারা যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে চায়। দেশে মুদ্রাস্ফীতি এবং দুর্ভোগের জন্য আজ তারাই দায়ী। আমি একজন হিন্দু। এখানে যারা উপস্থিত আছেন সব মানুষ হিন্দু। কিন্তু তারা (বিজেপি) হিন্দুত্ববাদী। একজন হিন্দু সত্যাগ্রহে আগ্রহী। আর হিন্দুত্ববাদীরা কেবল ক্ষমতার...বিস্তারিত

সাকিবের দেশসেরা একাদশ

দেশের ক্রিকেটে প্রতিনিধিত্বকারী ক্রিকেটারদের মধ্য থেকে সেরা একাদশ বাছাই করেছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। দারাজ এর ফেসবুক লাইভে এই একাদশ ঘোষণা করেন সাকিব। বাছাইকৃত এই একাদশে আছেন সাবেক তিন ক্রিকেটার। তারা হলেন, জাভেদ ওমর বেলিম, মোহাম্মদ রফিক ও হাবিবুল বাশার। সাকিব নিজেকেও রেখেছেন এই একাদশে। বাছাইকৃত এই একাদশের অধিনায়ক হিসেবে সাকিবের ভরসা হাবিবুল বাশারের...বিস্তারিত

আজ মুরাদের মামলার আবেদনের শুনানি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ, অশ্লীল ভাষায় নারী বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এবং মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে মামলার আবেদনের ওপর শুনানি আজ। আজ সোমবার (১৩ ডিসেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে, রবিবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ওমর ফারুক ফারুকী...বিস্তারিত

গ্রেপ্তার হতে পারেন তাহসান-মিথিলা-ফারিয়া

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগে কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় মামলায় যে কোনো সময় তারা গ্রেপ্তার হতে পারেন। এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান। এর আগে গত ৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় সাদ স্যাম...বিস্তারিত

মুরাদ ও ইউটিউবার নাহিদের বিরুদ্ধে মামলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর) চট্টগ্রাম বিভাগীয় সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে বাদী হয়ে মামলাটি করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এএসএম বদরুল আনোয়ার। ট্রাইব্যুনালের বিচারক অতিরিক্ত...বিস্তারিত

ক্রিকেটার রুবেলের এ কেমন স্ট্যাটাস

জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার রুবেল হোসেন বলেছেন, বর্তমান সময়ে বিশেষ একটি প্রতিযোগিতা চলছে। অন্যকে ঠকিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিযোগিতা। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘বর্তমান সময়ে বিশেষ একটি প্রতিযোগিতা চলছে, অন্যকে ঠকিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিযোগিতা। ভাইজান এগিয়ে যান কিন্তু কাউকে ধ্বংস...বিস্তারিত

একযোগে টিভি-রেডিওতে আরজে টুটুলের ‘পোস্টমর্টেম’

দেশের প্রথম বেসরকারি রেডিও স্টেশন রেডিওটুডে’তে অনেক দিন ধরেই ‘পোস্টমর্টেম’ অনুষ্ঠানটি প্রচারিত হয়ে আসছে। আরজে টুটুলের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ আসেন এবং গতানুগতিক ধারার বাইরে জীবনে ঘটে যাওয়া সত্যগুলো শেয়ার করেন। এতদিন অনুষ্ঠানটি কেবল রেডিওতে শোনা গেছে। এবার এটি দেখা যাবে টিভি চ্যানেলেও। রেডিওটুডের সঙ্গে দেশের প্রথম এইচডি চ্যানেল এসএ টিভিতে একযোগে প্রচার...বিস্তারিত

মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট শনিবার মধ্যরাতে হঠাৎ হ্যাক হয়ে যায়। জানা গিয়েছে, ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনকে নিয়ে শনিবার রাতে ওই অ্যাকাউন্ট থেকে একটি টুইট করা হয়েছিল। অল্প কিছু সময়ের মধ্যেই অবশ্য তার অ্যাকাউন্ট উদ্ধার করতে সক্ষম হয় সংশ্লিষ্ট কর্মকর্তারা। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। শনিবার রাত ২ টা ১১ মিনিটে টুইটারে...বিস্তারিত

মুরাদ হাসানের প্রবেশ ঠেকাতে ১৭১টি ইমেইল!

কূটনৈতিক পাসপোর্ট নিয়েও কানাডায় প্রবেশ করতে পারেননি সদ্য বিদায়ী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। জানা গেছে, কানাডায় মুরাদের প্রবেশ ঠেকাতে ১৭১টি ইমেইল করা হয় দেশটির ইমিগ্রেশন এবং বর্ডার সার্ভিসেস এজেন্সিতে। কানাডায় প্রবেশে সদ্য পদ হারানো এই রাজনীতিক কেন ব্যর্থ হয়েছেন সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে এ তথ্য দিয়েছেন কানাডা প্রবাসী ও ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের পিএইচডির...বিস্তারিত

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন: তথ্যমন্ত্রী

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের ঘটনাকে কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, এ ঘটনায় কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘিত হয়েছে।  এ বিষয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে সরকার। রোববার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের উদ্যোগে করা ‘মা ও শিশু’ সংকলনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব...বিস্তারিত

ধর্মভিত্তিক সংগঠন তাবলিগ জামাতকে সৌদি আরবে নিষিদ্ধ

ইসলাম ধর্মভিত্তিক সংগঠন তাবলিগ জামাতকে নিষিদ্ধ করেছে সৌদি আরব। দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স দফতরের মন্ত্রী ডা. আব্দুললতিফ আল শেখ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে এ কথা জানিয়েছেন। এছাড়া শুক্রবার জুমার নামাজে তাবলিগ জামাত নিয়ে মানুষকে সতর্ক করে দিতে মসজিদের ইমামদের নির্দেশ দিয়েছেন। তাবলিগ জামাতের পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে দাওয়া নামে আরেকটি সংগঠনকে। মন্ত্রী টুইটে জানিয়েছেন, মসজিদে...বিস্তারিত

আওয়ামী লীগ এই অবস্থা তৈরি করেছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, র‌্যাবের সাবেক ও বর্তমান কয়েকজন শীর্ষ কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেশের জন্য লজ্জাজনক। দুর্ভাগ্য, আওয়ামী লীগ এই অবস্থা তৈরি করেছে। ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য তারা এই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করছে। রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কৃষক দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন,...বিস্তারিত

মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: কাদের

র‌্যাব কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত একপেশে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  তিনি রোববার সকালে সচিবালয়ে তার দফতরে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত দেশের ভেতর জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের উৎসাহিত করবে। মানবাধিকার লংঘনের অভিযোগ এনে র‌্যাবের সাবেক...বিস্তারিত

মানবাধিকার লঙ্ঘনের কথা আজ প্রমাণিত হয়েছে: মির্জা ফখরুল

র‌্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা দেশে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা এতদিন ধরে বলে আসছি, মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। আমরা বলে আসছি, এই সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে, পুলিশকে ব্যবহার করছে, প্রশাসনকে ব্যবহার করে মানুষকে হত্যা করছে। আজকে প্রমাণিত হয়েছে। তবে আমরা...বিস্তারিত

মুসলিম দেশগুলোর স্বীকৃতি চায় তালেবান

মুসলিম দেশগুলোর সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর স্বীকৃতি চায় আফগানিস্তানের তালেবান সরকার। তালেবানের প্রধান মুখপাত্র জাবিহউল্লাহ শুক্রবার জানিয়েছেন, পাকিস্তানে আসন্ন সম্মেলনে তিনি ওআইসির সদস্যদের কাছে এ আহ্বান জানাবেন। খবর আরব নিউজের। গত ১৪ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা তালেবানদের হাতে আসলেও আন্তর্জাতিক স্বীকৃতি ও বিদেশি অনুদানের অভাবে দেশটিতে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। মানবাধিকার ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় তালেবানকে...বিস্তারিত