fbpx
হোম amirulmanik

amirulmanik

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এ বছর ঢাকায় গরুর লবণযুক্ত কাঁচা চামড়া প্রতি বর্গফুটের দাম ৪৭ থেকে ৫২ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৪ টাকা। মঙ্গলবার (৫ জুলাই) চামড়ার মূল্য নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনাসংক্রান্ত সভা শেষে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি জানান, খাসির লবণযুক্ত কাঁচা...বিস্তারিত

শপথ নিলেন কুসিক মেয়র আরফানুল হক রিফাত

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত শপথ গ্রহণ করেছেন । সেই সঙ্গে কাউন্সিলররাও শপথ নিয়েছেন। মঙ্গলবার (৫ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মেয়রকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তিনি। এরপর কুমিল্লা সিটি করপোরেশনের ২৭ জন সাধারণ কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত...বিস্তারিত

বিশ্বরেকর্ডে সাকিব আল হাসান

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই হাজার রান এবং ১০০ উইকেট পাওয়া প্রথম ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এটি বিশ্বে প্রথম রেকর্ড। রোববার রাতে অপরাজিত ৬৮ রান করেন তিনি। বাংলাদেশ ডমিনিকায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে ৩৫ রানে গেছে। ফলে ম্যাচের একমাত্র প্রাপ্তি হচ্ছে এই রেকর্ড। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বপ্রথম এক হাজার রান এবং...বিস্তারিত

ভালোবেসেই গরুর নাম রেখেছে হিরো আলম

সোশ্যাল মিডিয়ার আলোচিত নাম হিরো আলম। তিনি এখন সারা বাংলার মানুষের কাছে পরিচিত। এবারের গরুর হাটেও তার নামটি সাড়া ফেলেছে। বগুড়ার ফুলবাড়ী মধ্যপাড়া এলাকার জিয়াম নামের এক যুবক শখের বসে পালন করা একটি ষাঁড়ের নাম রেখেছেন হিরো আলম। আর সেই ষাঁড়টিই এখন আলোচনায়। এ প্রসঙ্গে হিরো আলম জানান, মানুষ হিরো আলমকে ভালোবাসে বলেই কেউ গরুর...বিস্তারিত

আবারও জেল হেফাজতে পিকে হালদার

পিকে হালদারকে আরও ১৫ দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়েছেন কলকাতার স্পেশাল সিবিআই কোর্ট-৩। মঙ্গলবার (৫ জুলাই) বেলা ১১টার দিকে তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন বিচারক জীবন কুমার সাধু। এ তথ্য নিশ্চিত করেছেন ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী। এর আগে সকালে ১৪ দিনের জেল হেফাজত শেষে ফের কলকাতার নগর দায়রা আদালতে তোলা হয় তাকে।...বিস্তারিত

গায়ে আগুন দেয়া আনিসকে বাঁচানো গেল না

কোটি টাকা পাওনা আদায়ে ব্যর্থ হওয়ায় ক্ষোভে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করা কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজ আনিসকে বাঁচানো গেল না। আজ মঙ্গলবার (৫ জুলাই) ভোর ছয়টার দিকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিট অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ খবর নিশ্চিত করেছেন...বিস্তারিত

৭ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার নির্দেশ

ঈদুল আযহার ছুটির আগে ৭ জুলাইয়ের মধ্যে তৈরি পোশাকসহ সব খাতের শ্রমিকদের জুন মাসের বেতন ও বোনাস পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নজান সুফিয়ান। গত ২৮ ও ২৯ জুন শ্রমভবনে মালিক-শ্রমিক ও সরকারি সংস্থাগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) এবং আরএমজি বিষয়ক দ্বিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজি টিসিসি) সভার সিদ্ধান্ত অনুযায়ী রোববার এক...বিস্তারিত

তুরস্ককে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করব: সুইডেন

তুরস্ককে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে রক্ষা করবে বলে অঙ্গীকার করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা এন্ডারসন। রোববার তিনি বার্ষিক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এ কথা বলেন। খবর আনাদোলুর। সুইডেনের প্রধানমন্ত্রী বলেন, গত ২৮ থেকে ৩০ জুন স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত ন্যাটোর তিন দিনব্যাপী সম্মেলনে তুরস্কের সঙ্গে যে সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়েছে, তা পুরোপুরি মেনে চলবে সুইডেন।...বিস্তারিত

শাহজালালে দুই উড়োজাহাজের সংঘর্ষ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটো উড়োজাহাজের মধ্যে আবারও সংঘর্ঘের ঘটনা ঘটেছে। এতে বিমানের উড়োজাহাজ বোয়িং-৭৮৭ এবং বোয়িং-৭৩৭ এর ডানা ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার রাত সোয়া ৯টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের ডানায় (উইং) বিমানেরই আরেকটি ৭৩৭ উড়োজাহাজের ডানা আঘাত করে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমান দুটির মধ্যে একটি আগে থেকেই পার্ক করা অবস্থায় ছিল।...বিস্তারিত

লোহিত সাগরে হাঙরের আক্রমণে নিহত ২ নারী

মিসরে লোহিত সাগরে সাঁতার কাটতে গিয়ে হাঙরের আক্রমণে দুই নারী প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে একজন অস্ট্রিয়ার ৬৮ বছর বয়সি নারী এবং অন্যজন রোমানিয়ার মধ্য বয়সি এক নারী। খবর আরব নিউজের। মিসরের পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির উপকূলীয় শহর হুরগাদার দক্ষিণে সাহল হাশেস এলাকায় এ ঘটনা ঘটেছে। লোহিত সাগরে সাঁতরানোর সময় ওই দুই নারী একটি হাঙরের আক্রমণের...বিস্তারিত

চলুন পূর্ণিমা রাতে খালেদা জিয়াকে নিয়ে পদ্মা সেতুতে যাই: প্রধানমন্ত্রীকে জাফরুল্লাহ

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর তিনজন বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে পূর্ণিমা রাতে পদ্মা সেতুতে ঘুরতে চান গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।  রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন ইচ্ছার কথা জানান তিনি। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, হাজি সেলিমকে প্যারোলে মুক্তি দিতে পারেন কিন্তু খালেদা...বিস্তারিত

‘ঈদের আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলার অনুমতির সম্ভাবনা নেই’

পদ্মা সেতুতে বেপরোয়া গতিতে চালানো এবং দুর্ঘটনায় দুইজনের প্রাণহানির ঘটনায় সেতুতে মোটরসাইকেল চলাচলের যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, সেই নিষেধাজ্ঞা আসন্ন ঈদুল আজহার আগে উঠছে না।মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, ঈদের আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়ার সম্ভাবনা নেই।  রোববার মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে...বিস্তারিত

বিজেপি খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করবে: অমিত শাহ

বিজেপি খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করবে বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  তিনি বলেন, বিজেপি খুব তাড়াতাড়ি তেলেঙ্গানা ও পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করবে। কংগ্রেস পারিবারিক দল হয়ে গিয়েছে। পরিবারের হাত থেকে ক্ষমতা চলে যাওয়ার ভয়ে সভাপতি নির্বাচনই করছে না। অমিত শাহের বক্তব্যের প্রতিক্রিয়ায় তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ২০২০ সাল, ২০২১ সালে...বিস্তারিত

পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে সড়ক পথে পরিবারের সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন। সোমবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ...বিস্তারিত

এসএসসি পরীক্ষা আরও পেছাল

সারাদেশের বন্যা পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় জুলাই মাসে এসএসসি ও সমমান পরীক্ষা হবে না। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে আগস্ট মাসে এসএসসি পরীক্ষা শুরু হবে। রোববার দুপুরে আন্তঃবোর্ডের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি বলেন, সিলেটের অর্ধেকেরও বেশি কেন্দ্র এখন...বিস্তারিত

কপিল শর্মার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা

সাত বছর আগের এক কর্মকাণ্ডের জেরে আইনি ঝামেলায় পড়েছেন ভারতের কমেডি কিং খ্যাত কপিল শর্মা। তার নামে যুক্তরাষ্ট্রে একটি মামলা দায়ের হয়েছে। চুক্তিভঙ্গের অভিযোগ এনে কপিলের বিরুদ্ধে মামলাটি করেছে সাই ইউএসএ ইঙ্ক নামের একটি সংস্থা। মামলার অভিযোগ, ২০১৫ সালে উত্তর আমেরিকা সফরে গিয়েছিলেন কপিল শর্মা। সেই সফরে সাই ইউএসএ ইঙ্ক-এর কর্তা অমিত জেটলির সঙ্গে ছয়টি...বিস্তারিত

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টের বৈঠক

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তার দেশে গৃহযুদ্ধ সৃষ্টির জন্য পশ্চিমা দেশগুলোর তীব্র সমালোচনা করেছেন। একই সঙ্গে তিনি ইরানকে আঞ্চলিক সমস্যাগুলো সমাধানের অন্যতম প্রধান কারিগর বলে মন্তব্য করেছেন। সিরিয়া সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান শনিবার দামেস্কে তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রেসিডেন্ট আসাদ এ মন্তব্য করেন। খবর ইরনার। একটি শক্তিশালী প্রতিনিধিদল নিয়ে শনিবার আব্দুল্লাহিয়ান দামেস্কে পৌঁছান।...বিস্তারিত

তুরস্কে নয় ইসরাইলকে তেলআবিবে জবাব দেওয়া হবে: ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ যখনই ইচ্ছা করেছে, তখনই ইসরাইলকে তেলআবিবে জবাব দিয়েছে। কাজেই এই অবৈধ রাষ্ট্রের ক্ষতি করার জন্য তৃতীয় কোনো দেশে হামলা চালানোর প্রয়োজন ইরানের নেই। খবর ইরনার। সিরিয়া সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী দামেস্কে শনিবার এক সংবাদ সম্মেলনে ইসরাইলের সাম্প্রতিক এক দাবির জবাব দিতে গিয়ে এ কথা বলেন। সম্প্রতি তেলআবিব দাবি...বিস্তারিত

ঢাবির ‘গ’ ইউনিটে ৮৬ শতাংশই অকৃতকার্য

২০২১-২০২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল আজ রোববার প্রকাশিত হয়েছে। এ পাসের হার ১৪.৩০ শতাংশ। সে হিসেবে ৮৫.৭০ শতাংশই অকৃতকার্য হযেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন। এ বছর গ-ইউনিটের...বিস্তারিত

কারওয়ান বাজারসহ পাইকারি বাজারগুলো রাজধানী থেকে স্থানান্তরের নির্দেশ

রাজধানীর ভেতরে কারওয়ান বাজারসহ পাইকারি বাজারগুলো স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  রোববার এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। রোববার (৩ জুলাই) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান। খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, জনগণসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল এই পদ্মা সেতু। দেশে সুশাসনের ফলেই পদ্মা সেতুর মতো...বিস্তারিত