fbpx
হোম amirulmanik

amirulmanik

মঙ্গলবার থেকে সারাদেশে লোডশেডিং

আগামীকাল মঙ্গলবার থেকে সারাদেশে এলাকাভিত্তিক লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দিনে এক বা দুই ঘণ্টা লোডশেডিং হতে পারে, তবে সেটি আগেই জানিয়ে দেয়া হবে। পাশাপাশি রাত ৮টার মধ্যে দোকানপাট ও শপিংমল বন্ধ করতে হবে। এছাড়া ডিজেলে বিদ্যুৎ উৎপাদনও স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ সোমবার (১৮ জুলাই) বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের...বিস্তারিত

ইমরান খানের দলের সংখ্যাগরিষ্ঠ জয়

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের উপনির্বাচনে ভূমিধস জয় পেয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। বেসরকারি ফলাফল বলছে, রবিবার মধ্যরাত পর্যন্ত ১৫টি আসনের ফলাফল চূড়ান্ত হয়েছে। এর মধ্যে ইমরানের পিটিআই পেয়েছে ১২টি আসন। আরও কয়েকটি আসনে এগিয়ে রয়েছে দলটি। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পিএমএল-এন মাত্র দুটি আসন জিতেছে। অপরদিকে, একজন স্বতন্ত্র প্রার্থী দখলে রাখতে পেরেছেন মাত্র একটি...বিস্তারিত

ভারতের ১৫তম প্রেসিডেন্ট কে হচ্ছেন

আদিবাসী সাঁওতাল নারী দ্রৌপদী মুর্মু না সাবেক মন্ত্রী ও আমলা যশবন্ত সিনহা, এই দুজনের মধ্যে কে হচ্ছেন ভারতের ১৫তম প্রেসিডেন্ট আর কয়েক দিনের মধ্যেই তা পরিষ্কার হয়ে যাবে। সোমবার ভারতীয় পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনের প্রথমদিন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট বেছে নিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সময় সকাল ১০টায় দেশটির পার্লামেন্ট ও রাজ্যসভায় এই ভোট গ্রহণ শুরু হয়েছে।...বিস্তারিত

সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী যমুনা গ্রুপের পরিচালক হলেন

পরিচালক (হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স) হিসেবে যমুনা গ্রুপে যোগ দিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসু জিএস গোলাম রাব্বানী। শনিবার (১৬ জুলাই) রাতে তিনি গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। গোলাম রাব্বানী বলেন, ‘আমি চাকরি পেয়েছি আরও আগে। অফিস শুরু করেছি গতকাল শুক্রবার থেকে।’ তিনি বলেন, ‘যমুনা গ্রুপের মোট ৪১টি কনসার্ন। এগুলোর বিজনেস, ডেভেলপমেন্ট, রিসার্চসহ অন্য...বিস্তারিত

অবশেষে মুখ খুললেন মাশরাফি বিন মূর্তজা

অবশেষে নড়াইলের সাম্প্রদায়িক হামলা নিয়ে মুখ খুললেন এ এলাকার সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মূর্তজা। গত ১৮ জুন ধর্ম অবমাননার অভিযোগ তুলে নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস ও এক শিক্ষার্থীকে গলায় জুতার মালা দিয়ে হেনস্তার ঘটনা ঘটে। নিজের নির্বাচনী এলাকার এমন দুঃখজনক ও অসহিষ্ণুতার এ ঘটনায়...বিস্তারিত

স্বাধীন ফিলিস্তিন ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না:বাদশাহ আব্দুল্লাহ

যত যাই করুন না কেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া মধ্যপ্রাচ্যে কোনোভাবেই শান্তি আসবে না। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সোজাসাপ্টা এ কথা জানিয়ে দিলেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ। জেদ্দায় শনিবার বৈঠককালে বাইডেনকে এ কথা বলেন জর্ডানের বাদশাহ। খবর সৌদি গ্যাজেটের। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ বাইডেনকে বলেন, একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠন করার আগ পর্যন্ত...বিস্তারিত

তীব্র তাপপ্রবাহে ৭২ ঘণ্টায় ৮৪ জনের মৃত্যু

স্পেনে প্রচণ্ড তাপপ্রবাহে অন্তত ৮৪ জনের মৃত্যু হয়েছে। গত ১০ জুলাই থেকে ৩ দিনে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। এ সময় দেশটির বড় অংশজুড়ে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি।  এমনকি দেশটির দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে গেছে। ফলে, এসব এলাকার বাসিন্দাদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। কার্লোস তৃতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ তথ্য...বিস্তারিত

নবী(সাঃ)-কে নিয়ে ফেসবুকে কটূক্তিকারী আকাশ গ্রেপ্তার

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া এলাকায় মহানবী (সাঃ)-কে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে কলেজছাত্র আকাশ সাহাকে (২০) খুলনা থেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ জুলাই) রাতে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৫ জুলাই) লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ার কলেজছাত্র আকাশ সাহার ফেসবুকে মহানবী (সাঃ)-কে নিয়ে অশ্লীল ভাষায় কটুক্তি করে পোষ্ট দেয়...বিস্তারিত

এসএসসি ও সমমানের পরীক্ষা সেপ্টেম্বরে, এইচএসসি নভেম্বরে

এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর। এছাড়া, এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী নভেম্বর মাসে। রোববার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রী দীপু মনি এ তারিখ ঘোষণা করেন। শিক্ষামন্ত্রী বলেন, সাধারণত এসএসসি পরীক্ষার ২ মাস পর এইচএসসি পরীক্ষা শুরু হয়। কিন্তু এবার সার্বিক পরিস্থিতি বিবেচনায় এসএসসি পরীক্ষার দের মাস পর এইচএসসি পরীক্ষা শুরু হবে। তিনি...বিস্তারিত

গোতাবায়াকে প্রবেশ করতে দেওয়ায় সিঙ্গাপুরেও প্রতিবাদ

শ্রীলঙ্কার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে প্রবেশ করতে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সিঙ্গাপুরের হং লিম পার্কের স্পিকার্স কর্নারে প্রতিবাদ সমাবেশ হয়েছে। শনিবার (১৬ জুলাই) এ প্রতিবাদ কর্মসূচিতে দেখা গেছে বেশ কয়েকজনকে। স্পিকারস কর্নার সিঙ্গাপুরের একমাত্র জায়গা যেখানে অনুমতি ছাড়াই আইনগতভাবে প্রতিবাদ করা যায়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্ট্রেট টাইমস। ২০২০ সালের সাধারণ নির্বাচনে অংশ নেওয়া পিপলস...বিস্তারিত

আমরা রেফারি আপনারা খেলবেন: সিইসি

রাজনৈতিক দলগুলো উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা সহিংসতা বন্ধ করতে পারব না। আপনাদেরও দায়িত্ব নিতে হবে। কারণ খেলোয়াড় কিন্তু আপনারা। আপনারা মাঠে খেলবেন, আমরা রেফারি।’ রবিবার (১৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপকালে কাজী হাবিবুল আউয়াল এ কথা বলেন। এসময় রাজনৈতিক দলগুলোকে ভোটের মাঠে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। প্রধান...বিস্তারিত

সুপারস্টার সুস্মিতা সেন বিক্রি হয়ে গেলেন,প্রশ্ন তসলিমার

বলিউড সুপারস্টার সুস্মিতা সেনের প্রেম নিয়ে আপত্তি তসলিমা নাসরিনেরও। যে নারী অল্প বয়সে দুই দত্তক সন্তানের মা, তিনি কী করে ললিতে আকৃষ্ট- প্রশ্ন এই লেখিকার। সুস্মিতা সেন ললিত মোদিময়। এই খবরে তার পুরুষ অনুরাগীদের হৃদয় ভেঙেছে। একই সঙ্গে রসায়নের নেপথ্য কারণ খুঁজতেও উত্তাল চর্চা-তর্ক-বিতর্ক জারি। নানা মুনির নানা মত। সেই দলে বলিউড, টলিউড, সাধারণ, অ-সাধারণ...বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন তামিম ইকবাল

আর্ন্তজাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। রবিবার (১৭ জুলাই) উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষেই তিনি জানিয়েছেন এই সিদ্ধান্ত। ক্রিকেটের ছোট ফরম্যাট থেকে অনেক দিন ধরেই দূরে আছেন তামিম। খেলেননি গেল বছর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপেও। এরপর জানিয়েছিলেন, অন্তত ছয় মাস দূরে থাকতে চান টি-টোয়েন্টি থেকে। এবার...বিস্তারিত

ইমরানের খানের দিকে মরিয়মের ‘বন্ধুত্বের হাত

প্রথমবারের মতো ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) দিকে ‘বন্ধুত্বের হাত’ বাড়ালেন ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেত্রী মরিয়ম নওয়াজ। মরিয়ম এ প্রসঙ্গে বলেন, প্রধান দুই রাজনৈতিক দলের দ্বন্দ্ব দেশের স্বার্থের জন্য কল্যাণকর নয়। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম বলেন, ‘আমি পিটিআইয়ের সঙ্গে লড়াই করতে চাই না। আমি পাকিস্তানের অগ্রগতি চাই এবং এ...বিস্তারিত

ইভিএম বুঝি না,চিনি না: মির্জা আব্বাস

অনির্বাচিত সরকারকে আর ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘কীভাবে এই সরকারের পতন ঘটানো যায় আমরা সেই প্রস্তুতি নিচ্ছি। ইভিএম বুঝি না, ইভিএম চিনি না। কাজেই আগামী নির্বাচন ইভিএম এ না কীভাবে হবে সেটা বিষয় নয়। বিএনপি দলীয় সরকার কিংবা শেখ হাসিনাকে দায়িত্বে রেখে কোনো নির্বাচনে...বিস্তারিত

যুক্তরাষ্ট্রকে কঠিন হুশিয়ারি দিল ইরান

যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের বিষয়ে কোনো ‘ভুল’ করলে কঠিন জবাব দেওয়ার হুশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইসরাইল-যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু ঠেকাতে যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষরের পর ইরানের প্রেসিডেন্ট এই হুমকি দিলেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো চার দিনের মধ্যপ্রাচ্য সফর করছেন জো বাইডেন।ইসরায়েলে পৌঁছানোর পর বৃহস্পতিবার বাইডেন পশ্চিম জেরুজালেমে ইসরাইলি প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের...বিস্তারিত

রাজনীতি-নির্বাচনের মাঠে খেলা হবে,খেলায় আসুন: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বলে আমাদের পতনের নাকি সাইরেন বাজে; কোথা থেকে শুনলেন? রাস্তায় যখন গাড়ি চলে ওই সাইরেন শুনেছেন? শুনবেন, শুনতে পাবেন আপনাদের বিদায়ের ঘণ্টা যখন বাজবে। নেতিবাচক রাজনীতি আপনাদের অপ্রাসঙ্গিক করে ফেলেছে। আপনাদেরই বিদায়ের ঘণ্টা দূরে বাজছে, আওয়ামী লীগের বিদায় নয়। খেলা হবে, রাজনীতি-নির্বাচনের...বিস্তারিত

তাপপ্রবাহ আরও দু’দিন থাকতে পারে

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ। এমন তাপপ্রবাহ আরও দু’দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ব্যতিক্রমী গানের লিরিক্স শুনে নিজেকে চাঙ্গা করুন https://www.youtube.com/watch?v=lJyoHNqThLE&t=3s আগামী সোমবারের (১৮ জুলাই) পর থেকে সারাদেশে তাপমাত্রা কমতে পারে এবং বৃষ্টিপাতের প্রবণতাও বাড়তে পারে। আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন  জানান, চলমান ভ্যাপসা গরম পরিস্থিতি আরও...বিস্তারিত

সামনেই করোনার আরেকটি ঢেউ,সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনার আরেকটি ঢেউ সামনেই। এমন সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তাই সদস্য দেশগুলোকে এ বিষয়ক প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘভিত্তিক এই স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা। ভাইরাসটির যে পরিবর্তিত ধরনের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে, সেই বিএ পয়েন্ট ফাইভ ডেল্টা, ওমিক্রনসহ আগের বিভিন্ন ধরনের তুলনায় বেশি বিপজ্জনক বলে উল্লেখ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) শীর্ষ বিজ্ঞানী...বিস্তারিত

পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সপ্তাহান্তে দেশের সবচেয়ে জনবহুল প্রদেশের ২০টি আসনের উপনির্বাচনে জনপ্রিয়তার পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছেন। ইমরান খান গত এপ্রিলে অনাস্থা ভোটে বরখাস্ত হওয়ার পর থেকে আগাম নির্বাচনের জন্য দেশজুড়ে প্রচারণা চালিয়েছেন। তবে পাঞ্জাবে রবিবারের ভোটকে আগামী বছরের অক্টোবরের মধ্যে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের জন্য পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সদস্যরা...বিস্তারিত