নির্বাচন পরবর্তী ভারত জুড়ে মুসলমানদের উপর নিপীড়ন করা হচ্ছে— প্যাট্রিয়টস অব বাংলাদেশ
নির্বাচন পরবর্তী ভারত জুড়ে মুসলমানদের হত্যা, ধর্ষণ ও পৈচাশিক নির্যাতন করা হচ্ছে বলে দাবী করেছেন, বাংলাদেশ ভিত্তিক যুক্তরাষ্ট্র শাখার অরাজনৈতিক সংগঠন প্যাট্রিয়টস অব বাংলাদেশ এবং বাংলাদেশ ফোরাম।
সোমবার বাংলাদেশ সময় দুপুর ১২ টায় নিউইয়র্ক একটি হোটেলে প্যাট্রিয়টস অব বাংলাদেশ”-ও বাংলাদেশ ফোরাম এর উদ্যোগে এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
প্যাট্রিয়টস অব বাংলাদেশের চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচনের পর সহিংসতা, হামলা ও বাংলাদেশ নিয়ে উসকানিমূলক বক্তব্যে দিয়ে বিজেপির নেতারা মানবাধিকার লঙ্ঘন এব ভারতে মুসলমানদের উপর নিপীড়ন নির্যাতন চালাচ্ছে। অবিলম্বে এধরনের হামলা, নির্যাতন বন্ধ করতে হবে। আমরা ভারতে মুসলিম হত্যা, নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর শেখ মিজান বলেন, দক্ষিণ এশিয়ায় শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সম্মান বজায় রাখা অত্যন্ত জরুরি। কোনো ধরনের সাম্প্রদায়িক সহিংসতা, বিদ্বেষমূলক বক্তব্য বা উসকানি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে। তারা মানবাধিকার রক্ষা, সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান জানানোর আহ্বান জানান।
জাগপা যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও কেন্দ্রীয় সহসভাপতি এ এস এম রহমত উল্লাহ ভারতে মুসলিম হত্যা, নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ভারতের বিজেপি সরকার ও তাদের উগ্রবাদী নেতাকর্মীরা সীমা লক্ষণ করেছে। নির্বাচন পরবর্তী সহিংসতায় ভারতের কসাই মোদী সরাসরি পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ, বিশেষ করে মুসলিম সম্প্রদায় ও রাজনৈতিক কর্মীদের ওপর সহিংসতা, লুটপাট ও অস্থিতিশীলতার ঘটনার ইন্দন দিচ্ছেন।
সভায় আজিজুর রহমান এর সভাপতিত্ব ও আবদুল কাদের এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন দীপন গাজী, মামুন সরকার, জাবেদ আলম, দিপু চৌধুরীসহ কমিউনিটির নেতৃবৃন্দ প্রমুখ।