fbpx
হোম বিনোদন সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টার সময় ৭ নারী-শিশুকে উদ্ধার
সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টার সময় ৭ নারী-শিশুকে উদ্ধার

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টার সময় ৭ নারী-শিশুকে উদ্ধার

0

কক্সবাজারের টেকনাফের দক্ষিণ লম্বরী এলাকার একটি বসতঘর থেকে নারী-শিশুসহ সাতজনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড বলছে, বসতঘরটি মানব পাচারকারীদের আস্তানা। সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে ওই সাতজনকে সেখানে আনা হয়।
সোমবার (৩০ মার্চ) বিকেলে পরিচালিত এক অভিযানে তাদের উদ্ধার করা হয়। বিষয়টি মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে- দক্ষিণ লম্বরী এলাকায় একটি বসতবাড়িতে কয়েকজন নারী ও শিশুকে অবৈধভাবে আটকে রেখে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতি চলছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন বিশেষ অভিযান চালায়।
অভিযান চলাকালে বাড়িটিতে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে আটক রাখা নারী ও শিশুসহ মোট ৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে ওই সাতজনকে টেকনাফের আস্তানাটিতে নিয়ে আসে। সেখান থেকে তাদের সাগরপথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে এর আগেই কোস্ট গার্ডের অভিযানে তাদের উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার হওয়া ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম বলেন, উদ্ধার হওয়া সাতজনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মানব পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

ইত্তেফাক

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *