fbpx
হোম বিনোদন পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে কাঁদলেন নায়িকা
পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে কাঁদলেন নায়িকা

পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে কাঁদলেন নায়িকা

0

সালের মহাকুম্ভ মেলা থেকে ভাইরাল হয়েছিলেন মোনালিসা ভোঁসলে। পরে তাকে কুম্ভমেলা থেকে খুঁজে বার করেন পরিচালক সনোজ মিশ্র এবং তাকে রুপোলি পর্দার নায়িকা বানানোর প্রতিশ্রুতি দেন। ছবি তৈরি করেন, একাধিক সংস্থার প্রচারমুখ করে তোলেন। এমনকি তাকে নাকি নিজের বাড়িতে রেখে পড়াশোনাও শুরু করান সনোজ। এবার সেই পরিচালক সনোজের বিরুদ্ধেই যৌন হেনস্থার অভিযোগ আনলেন মোনালিসা ভোঁসলে।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে মোনালিসা দাবি করেন, তিনি পরিচালকের হাতে একাধিকবার যৌন নিগ্রহের শিকার হয়েছেন। এ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন তিনি।
মোনালিসা বলেন, ‘সনোজ মিশ্র মোটেই ভালো মানুষ নন। তিনি শারীরিকভাবে আমাকে হেনস্তা করেছেন।’ তার অভিযোগ, নেপাল ও দেরাদুনে শুটিং চলাকালে পরিচালক তাকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেন এবং অসদাচরণ করেন।
নায়িকার দাবি, এসব ঘটনা ঘটার সময় তিনি অপ্রাপ্তবয়স্ক ছিলেন। বর্তমানে বিষয়টি নিয়ে তিনি আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন এবং বিচার দাবি করেছেন।
তিনি আরও জানান, পরিবারের সদস্যদের বিষয়টি জানালেও তারা তাকে সমর্থন করেননি। এতে তার মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। এদিন মোনালিসা আরও বলেন ‘আমি জানি আমার ওপর দিয়ে কী গেছে। আমার সঙ্গে অন্যায় হয়েছে। আমি কেবল বিচার চাই।’
মোনালিসা ভোসলে। ইনস্টাগ্রাম থেকে
অন্যদিকে সব অভিযোগ অস্বীকার করেছেন সনোজ মিশ্র। তার দাবি, অভিযোগগুলো ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, ‘যাকে আমি সহযোগিতা করেছি, সে–ই এখন আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।’
পরিচালকের আরও অভিযোগ, পারিবারিক বিরোধ থেকেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় ছিলেন মোনালিসা। প্রেমিককে বিয়ে করতে পরিবার ছেড়ে কেরালায় চলে যান তিনি। ছেলে অন্য ধর্মের হওয়ায় পরিবার বিরোধিতা করে। পরে কেরালার একটি মন্দিরে তাদের বিয়ে হয়। তবে বিয়ের পর তিনি নিরাপত্তাজনিত আশঙ্কায় পুলিশের শরণাপন্ন হন। কারণ, তাদের খুনের হুমকি দেওয়া হচ্ছে। এরই মধ্যে মোনালিসা গুরুতর অভিযোগ আনলেন সনোজ মিশ্রর বিরুদ্ধে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

 

 

 

ইত্তেফাক

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *