fbpx
হোম বিনোদন না ফেরার দেশে ‘ফিডব্যাক’র প্রতিষ্ঠাতা সদস্য গিটারিস্ট সেলিম হায়দার
না ফেরার দেশে ‘ফিডব্যাক’র প্রতিষ্ঠাতা সদস্য গিটারিস্ট সেলিম হায়দার

না ফেরার দেশে ‘ফিডব্যাক’র প্রতিষ্ঠাতা সদস্য গিটারিস্ট সেলিম হায়দার

0

দেশের জনপ্রিয় ব্যান্ড ‘ফিডব্যাক’র অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য গিটারিস্ট সেলিম হায়দার মারা গেছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর বিষয়টি ফিডব্যাকের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। জানা যায়, ক্যানসারসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন এ গিটারিস্ট।
ফিডব্যাক’র আরেক প্রতিষ্ঠাতা সদস্য সংগীতশিল্পী ফুয়াদ নাসের বাবু জানান, রাজধানীর হাতিরপুল পুকুরপাড় জামে মসজিদে আজ বাদ জুমা সেলিম হায়দারের জানাজা অনুষ্ঠিত হবে।
ফিডব্যাক গঠন করার আগে সেলিম হায়দারের প্রথম ব্যান্ড ছিল ‌‘সন্ন্যাসী’। প্রয়াত গায়ক শেখ ইশতিয়াক ছিলেন এই ব্যান্ডের ভোকাল।
পরবর্তী সময়ে সেলিম ‘ফিডব্যাক’, ‘মাকসুদ ও ঢাকা’ ব্যান্ডে লিড গিটার বাজান। সবশেষ ‘উল্লাস’ ও ‘সেলিম হায়দার ও ফ্রেন্ডস’ ব্যান্ডে বাজাতেন তিনি। তার সুর করা ফিডব্যাকের দুটি জনপ্রিয় গান হলো ‘এইদিন চিরদিন রবে’ ও ‘ওই দূর থেকে দূরে’।
অসংখ্য গানে গিটার বাজানো এই গিটারিস্ট বাজিয়েছেন প্রখ্যাত শিল্পী রুনা লায়লার সঙ্গেও। সেলিম হায়দার মূলত লিড গিটারিস্ট হলেও বেস, রিদম ও কি-বোর্ডেও বেশ পারদর্শী ছিলেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *