fbpx
হোম জাতীয় ‘ফেব্রু য়ারিতে সংস্কা র প্রতিবেদনের পরই জানা যাবে নির্বাচনের তা রিখ’
‘ফেব্রু য়ারিতে  সংস্কা র প্রতিবেদনের পরই জানা যাবে নির্বাচনের  তা রিখ’

‘ফেব্রু য়ারিতে সংস্কা র প্রতিবেদনের পরই জানা যাবে নির্বাচনের তা রিখ’

0

ফেব্রুয়ারি মাসে সংস্কার কমিশনের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২৯ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
শফিকুল আলম এ সময় আওয়ামী লীগের রাজনীতি করার বিষয়েও মন্তব্য করেন। তিনি বলেন, আওয়ামী লীগ জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। অথচ তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। যতদিন তাদের বিচার না হবে, ততদিন পর্যন্ত তাদের কোনো কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না।
সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া বিভিন্ন মামলার বিষয়ে তিনি বলেন, সরকার সাংবাদিকদের বিরুদ্ধে কোনো মামলা করেনি, করেছে বিভিন্ন ভিকটিমের পরিবার। এক্ষেত্রে হিউম্যান রাইটস ওয়াচ তাদের প্রতিবেদনে ভুল তথ্য দিয়েছে। আমরা তাদের বলবো ভুল সংশোধন করতে।
পাশাপাশি সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে এবং অন্যায়ভাবে কাউকে হয়রানি করা হচ্ছে না বলেও জানান তিনি।

 

 

 

 

ইত্তেফাক

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *