fbpx
হোম জাতীয় জুলাই বি প্ল বে র আহত প্রতিবন্ধী ব্যক্তিসহ ১০ টি দেশের ৩০০ প্র তি ব ন্ধী দে র কর্মসংস্থানের লক্ষ্য
জুলাই বি প্ল বে র  আহত প্রতিবন্ধী ব্যক্তিসহ ১০ টি দেশের ৩০০ প্র তি ব ন্ধী দে র   কর্মসংস্থানের লক্ষ্য

জুলাই বি প্ল বে র আহত প্রতিবন্ধী ব্যক্তিসহ ১০ টি দেশের ৩০০ প্র তি ব ন্ধী দে র কর্মসংস্থানের লক্ষ্য

0

নহর ইনিশিয়েটিভস ডিজিটাল ফেলোশিপের যাত্রা শুরু

জুলাই বিপ্লবের ৫০ জন আহত প্রতিবন্ধী ব্যক্তিসহ বিশ্বের ১০ টি দেশের ৩০০ প্রতিবন্ধীদের কর্মসংস্থানের লক্ষ্যে নহর ইনিশিয়েটিভস ডিজিটাল ফেলোশিপ ২০২৫ যাত্রা শুরু।
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন মান উন্নয়ন,অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের লক্ষ্যে শুরু হল নহর ইনিশিয়েটিভস ডিজিটাল ফেলোশিপ ২০২৫। এই উপলক্ষ্যে রাজধানীর বনানীর ইউনিভার্সিটি অব স্কলারস এ ছিল এক জমকাল উদ্বোধনী অনুষ্ঠান।

মূলত এই ফেলোশিপ এ ১০ মাস প্রতিবন্ধি ব্যক্তিরা ডিজিটাল মার্কেটিং,ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স, ভিডিও এডিটিং, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন,এসডিজি লক্ষ্যেমাত্রা-এ সকল বিষয়ে দুই সেমিস্টারে পড়াশোনা শেষে ৪ মাসের পেইড ইন্টার্নশিপের মধ্যদিয়ে বিশ্বের বিভিন্ন কোম্পানিতে চাকুরির সুযোগ পাবেন। আর এই সকল কিছু “ই লার্নিং প্ল্যাটফর্ম” এবং এ আই প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন হবে। এই ডিজিটাল ফেলোশিপ এ বাংলাদেশ থেকে ১০০ জন প্রতিবন্ধি ব্যক্তির মধ্যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সরাসরি সুপারিশে ৫০ জন সহ পাকিস্তান, নেপাল,মালশিয়া,ইন্দোনেশিয়া,শ্রীলংকা, সিঙ্গাপুর,নাইজেরিয়া,ঘানা, জিম্বাবুয়ে থেকে ২০০ জন প্রতিবন্ধি ব্যক্তি অংশ গ্রহণ করবেন। এর আগে প্রথম গ্রুপ থেকে ১২ জন গ্রাজুয়েট বের হয়েছেন।

বর্তমানে ২০০ জন প্রতিবন্ধি ব্যক্তি ৯ টি দেশ থেকে তাদের শেষ সেমিস্টারে রয়েছেন। উক্ত অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ, ব্রুনাইয়ের ভারপ্রাপ্ত হাইকমিশনার রোজিমি আব্দুল্লাহ, আকিজ ফাউন্ডেশন স্কুল এবং কলেজ এর ডিরেক্টর প্রফেসর জামিলুন্নেসা , ইউনিভার্সিটি অব স্কলারস এর ভাইস চেয়ারম্যান আরিফুল হক সহান, অভিনেতা তাওসিফ মাহবুব, সোশ্যাল ইনফ্লুয়েন্সার ফাতিহা আয়াত, নহর এর প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক ফারিদ খান, আমিরুল মোমেনিন মানিক, আল মানার হসপিটালের প্রতিষ্ঠাতা ডিরেক্টর ডাক্তার সুলতান আহমেদ এবং নহর এর চেয়ারম্যান ভ্যালেরি অ্যান টেইলর, এছাড়াও নাহিদা সুলতানা, এইচ এম আতিফ ওয়ফিক, রনি শাহ এবং শুভ মোহাম্মদ আল-আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। সবশেষে প্রতিবন্ধী ব্যক্তি এবং আমন্ত্রিত অতিথি বৃন্দ কেক কেটে ডিজিটাল ফেলোশিপ ২০২৫ এর সূচনা করেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *