কি ছু বু ঝে ওঠার আগেই ৬ জনের ক রু ণ পরিণতি, কী ঘটেছিল সেই বা স টিতে
টোল পরিশোধের সময় সারিতে দাঁড়িয়ে থাকা তিনটি যানবাহনকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় বেপরোয়া গতির যাত্রীবাহী বাস। এতে দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেটকারের ভেতরে প্রাণ হারান এক ব্যক্তি। গুরুতর আহত একই পরিবারের চারজনকে রাজধানী ঢাকায় নেয়ার পথে একে একে তাদের মৃত্যু হয়। শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টা ৬ মিনিট ২৭ সেকেন্ডে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় মর্মান্তিক এক দুর্ঘটনাটি ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার বেলা ১১টার দিকে টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস এবং প্রাইভেটকারকে পেছন থেকে বেপারী পরিবহনের বাসটি সজোরে ধাক্কা দেয়। সিসিটিভি ফুটেজে দুর্ঘটনার ভিডিওটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে সয়লাব হয়ে গেছে এবং মানুষকে ব্যাপকভাবে নাড়া দিয়েছে।
জানা গেছে, এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ধলেশ্বরী টোল প্লাজার সিসিটিভির ফুটেজ থেকে দেখা গেছে, টোল প্লাজায় একজন মোটরসাইকেলচালক টোল পরিশোধ করছিলেন। মোটরসাইকেলটির পেছনে সিরিয়ালে ছিল একটি মাইক্রোবাস ও প্রাইভেটকার। এ সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে টোল প্লাজায় ঢুকে প্রাইভেটকার-মাইক্রোবাস ও মোটরসাইকেল ধাক্কা দিয়ে সামনের দিকে চলে যায়। ফুটেজে আরও দেখা যায়, যখন দ্রুতগতিতে টোল প্লাজায় বাসটি ঢুকে পড়ে এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং মোটরসাইকেল চালকের পেছনে থাকা একজন নারীকে পিষে ফেলে বাসটি।
বেপরোয়া গতির বাসটির ধাক্কায় সামনের গাড়িগুলো দুমড়ে-মুচড়ে যায়। প্রাইভেটকারের ভেতরে ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয়।তবে ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি কেন বাসচালক টোল প্লাজার নির্ধারিত লেনে ঢুকার আগে গতি কমাননি বা ব্রেক করেননি। বাসটি ঢাকা-কুয়াকাটা রুটে চলাচল করছিল।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের ঢাকায় নেয়ার পথে আরও চারজন মারা যান। মিটফোর্ড হাসপাতালের ওয়ার্ড মাস্টার বিল্লাল হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, নিহত পাঁচজনের মধ্যে চারজন একই পরিবারের সদস্য।
নিহত এই চারজন হলেন- ৪৫ বছর বয়সী আমেনা বেগম, তার দুই মেয়ে ২৬ বছরের ইমি ও ৭ বছরের রিহা এবং ৭ বছর বয়সী নাতি আয়াত। তারা সবাই ঢাকা থেকে ফরিদপুর যাচ্ছিলেন। নিহত আরেক শিশুর নাম আব্দুলাহ যার বয়সও।
হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের জিলানি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ধলেশ্বরী টোল প্লাজায় মাওয়ামুখী দাঁড়িয়ে থাকা যানবাহনকে পেছন দিক থেকে যাত্রীবাহী বাসটি ধাক্কা দেয়। ধারণা করা হচ্ছে, চালক দ্রুতগতির বাসটির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। তবে ঠিক সেই মুহূর্তে বাসচালক কি ঘুমিয়ে পড়েছিলেন, নাকি কারিগরি ত্রুটির কারণে এ দুর্ঘটনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেয়ার কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানি।