fbpx
হোম অনুসন্ধান অপরাধবার্তা নিজ এলাকায় মোবাইল খোয়ালেন মন্ত্রী
নিজ এলাকায় মোবাইল খোয়ালেন মন্ত্রী

নিজ এলাকায় মোবাইল খোয়ালেন মন্ত্রী

0

নিজ এলাকায় এক জানাজায় অংশ নিতে গিয়ে মোবাইল ফোন হারিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে জামালপুরের ইসলামপুরের শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন প্রয়াত ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশাররফের স্ত্রী হাসনা মোশারফের জানাজায় অংশ নেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। নামাজের আগ মুহূর্তে তার ব্যবহৃত অ্যাপল ব্র্যান্ডের মোবাইলের এয়ারপ্লেন মোড অন করে কোনো এক ব্যক্তির হাতে দেন। কিন্তু নামাজের পর সেই ব্যক্তি আর মোবাইল ফোনটি ফেরত দেননি। কার কাছে মোবাইল দিয়েছেন সেটাও মনে নেই মন্ত্রীর।
ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার বলেন, গতকাল ধর্মমন্ত্রী একটি জানাজায় অংশ নেন। জানাজার নামাজ শুরু হওয়ার আগ মুহূর্তে মোবাইল ফোনটির এক ব্যক্তির হাতে দেন। পরবর্তীতে কার কাছে মোবাইল ফোনটি দিয়েছেন সেটা তিনি মনে করতে পারছেন না। তিনি আরও বলেন, এখন পর্যন্ত মোবাইল ফোনটি পাওয়া যায়নি। সেটি উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করছি।

 

 

 

 

ইত্তেফাক

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *