fbpx
হোম বিনোদন স্ত্রীসহ আবারও করোনায় আক্রান্ত নায়ক ফারুক !
স্ত্রীসহ আবারও করোনায় আক্রান্ত নায়ক ফারুক !

স্ত্রীসহ আবারও করোনায় আক্রান্ত নায়ক ফারুক !

0

আকবর হোসেন পাঠান ফারুক। গত সপ্তাহেই করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে সুস্থ হয়েছিলেন। ফিরেছিলেন বাসায়।

কিন্তু ৩ ডিসেম্বর আবারও করোনা পজিটিভ এসেছে তার। সেই সঙ্গে এবার আক্রান্ত হয়েছেন তার স্ত্রী ফারহানা ফারুকও। তবে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ফারুকের মেয়ে তুলসি।

এ তথ্য নিশ্চিত করেছেন ফারুকের ভাতিজি অভিনয়শিল্পী আসমা পাঠান রুম্পা। তিনি জানান, নায়ক ফারুক ও তার স্ত্রী এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালটির করোনা ইউনিটে আছেন তারা।

নায়ক ফারুক তার দ্বিতীয়বার করোনার আক্রান্ত হওয়ার বিষয়ে গণমাধ্যমকে বলেন, দ্বিতীয় দফায় করোনা পজিটিভ হলেও আগের চেয়ে অনেকটা ভালো আছি। দোয়া করবেন সবাই।

সম্প্রতি সিঙ্গাপুর থেকে উন্নত চিকিৎসা নিয়ে দেশে ফিরেন নায়ক ফারুক। এরপর ১৫ নভেম্বর তিনি করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন। পরের দিন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসায় করোনা জয় করেন। ফিরেন বাসায়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *