fbpx
হোম আন্তর্জাতিক লাদাখ সীমান্তে কাঁটাতারের বেড়া দিলো ভারত
লাদাখ সীমান্তে কাঁটাতারের বেড়া দিলো ভারত

লাদাখ সীমান্তে কাঁটাতারের বেড়া দিলো ভারত

0
গত একসপ্তাহের মধ্যে কমপক্ষে তিনবার প্রকৃত নিয়ন্ত্রণরেখা উপেক্ষা করে, ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়েছে চীনার পিপল’স লিবারেশন আর্মি।

বেশ কিছুদিন ধরেই ভারতের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছে চীনের পিপলস লিবারেশন আর্মি। কিন্তু ভারতীয় সেনারা সতর্ক থাকায় তা সম্ভব হয়নি। পূর্ব লাদাখে ভারত-চীন সীমান্তে গুলি ছোড়ার ঘটনায় মঙ্গলবার সকাল থেকেই নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি করে, নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতীয় সেনারা চীনা ভূখণ্ডে ঢুকে গুলি চালিয়েছে। ভারত চীনের সেই দাবি উড়িয়ে পাল্টা চীনা সেনাদেরই দোষারোপ করেছে। নয়াদিল্লি সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় সেনারা কোনও গুলি চালায়নি। শূন্যে গুলি চালিয়েছে চীনই।

এদিকে, অরুণাচল প্রদেশ ভারতের নয়, বরং নিজেদের ভূখণ্ড বলেও দাবি করেছে চীন। সেই সঙ্গে প্রদেশটি ‘দক্ষিণ তিব্বত’-এর অংশ জানিয়ে বিবৃতি দিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাঁও লিঝিয়ান।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *