প্রেম প্রত্যাখ্যান করায় কলেজ শিক্ষিকাকে পুড়িয়ে হত্যা!
পশ্চিমবঙ্গের নাগপুরে প্রকাশ্যে রাস্তায় এক কলেজ শিক্ষিকাকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে এক যুবক। হাসপাতালে তিন দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে মারা গেছেন ওই তরুণী। ২৪ বছরের ওই তরুণী কলেজে শিক্ষকতা করতেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম জি-নিউজ।
পুলিশ সূত্রের বরাতে খবরে বলা হয়, ২৭ বছরের বিকাশ নাগরালে নামে অভিযুক্ত যুবক দীর্ঘদিন তরুণীর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। বছরখানেক আগে বিভিন্ন কারণে তার সঙ্গে বন্ধুত্ব ত্যাগ করেন ওই তরুণী।
সেই প্রত্যাখ্যানের জেরেই ওই তরুণীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।
অভিযুক্ত বিকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, বিকাশ এখন বিবাহিত এবং তার সাত মাসের একটি সন্তানও রয়েছে।
Like
Like
Love
Haha
Wow
Sad
Angry