fbpx
হোম ২০২০ ফেব্রুয়ারি

রাজধানীর ডিআর টাওয়ারে আগুন

রাজধানীর দৈনিক বাংলার কালভার্ট রোডে ডিআর টাওয়ার নামে একটি ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ২টা ৪৮ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট। অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের অপারেটর শাহাদাত। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।  

বাঁচতে চায়না কণ্ঠশিল্পী সজীব দাস

ভালোবাসা দিবস উপলক্ষে ক্ষুদে গানরাজ ২০১৩ রানার আপ সজীব দাসের কণ্ঠে  ‘বাঁচবো না আমি’  শিরোনামের নতুন মিউজিক ভিডিও রিলিজ হয়েছে । গানটি ইতোমধ্যে জি-সিরিজের ব্যানারে প্রকাশ পেয়েছে । সঙ্গীতায়োজন করেন শিল্পী সজীব নিজেই । গানটির মাধ্যমে লেখক এক অন্যরকম অনুভূতি তুলে ধরেন । প্রচন্ডরকম এক ভালোবাসার গল্প তৈরী হয়েছে এই গানে । এক সময় না পাওয়ার বেদনার স্মৃতিচারণ...বিস্তারিত

কাঞ্চনের মামলায় শাজাহান খানকে হাজিরের নির্দেশ

নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের দায়ের করা মানহানি মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক নৌমন্ত্রী শাজাহান খানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ উৎপল ভট্টাচার্জ মামলাটি আমলে নিয়ে এ আদেশ দেন। ইলিয়াস কাঞ্চনের পক্ষে বুধবার ঢাকা প্রথম যুগ্ম জজ আদালতে মামলাটি করেন সুপ্রিম কোর্টের...বিস্তারিত

পুলিশ-র‌্যাব রেখে রাজপথে নামুন,আওয়ামী লীগকে মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, গত ১২ বছরে ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে এক লাখ এক হাজার মামলা দেয়া হয়েছে। অথচ সরকার মশকরা করে বলে বিএনপি আন্দোলন করতে জানে না। আপনারা আওয়ামী লীগ তো আন্দোলন করতে জানেন, তাহলে পুলিশ-র‌্যাবকে ব্যারাকে রেখে রাজপথে নামুন- তখন দেখিয়ে দেব বিএনপি আন্দোলন করতে জানে কিনা। জাতীয়...বিস্তারিত

চবি শিক্ষার্থী বহনকারী বাস খাদে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস খাদে পড়ে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। তবে প্রত্যেকেই আশঙ্কামুক্ত। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলার হাটহাজারী উপজেলার মনিয়াপুকুর পাড়ে এ দুর্ঘটনা ঘটে। এ খবর নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ওসি মাসুদ আলম। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী নববাক নামক এক বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা...বিস্তারিত

সবুজ তারুণ্যের কবি আলাউদ্দিন আদরের নতুন দুটি বই

অমর একুশে বইমেলায় প্রকাশ হয়েছে কবি ও কথাশিল্পী আলাউদ্দিন আদরের চতুর্থ বই ‘সময়ের শিলালিপি’ এবং প্রথম শিশুতোষ গল্পের বই ‘রাজকন্যা ও ফুলপরী’। শিলালিপি মানে প্রস্তরে উৎকীর্ণ লিপি । আর সময়ের শিলালিপি মানে হচ্ছে সেই প্রস্তর লিপি যা ধারণ করে সময়কে। সহজ কথায়-সময়ের (ইতিহাসের ধারক) শিলালিপি। তিনি মনে করেন, যে কবিতায় জীবন বাস্তবতা উঠে আসে,ধারণ করে...বিস্তারিত

অভিনয় জগতের এক উজ্জ্বল তারা হুমায়ুন ফরিদী

বসন্তের আগমনে শহরের চারদিকে রঙের ছড়াছড়ি হলেও নেই  হুমায়ুন ফরিদী । ২০১২ সালের ১৩ই ফেব্রুয়ারি, বসন্তের প্রথম সকাল । ধানমন্ডির ৯/এ’র ৭২ নাম্বার বাসা থেকে খবর এলো কিংবদন্তী অভিনেতা হুমায়ুন ফরিদী আর নেই । বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেতার চলে যাওয়ার আজ ৮ম বছর । গভীর শ্রদ্ধায় স্মরণ করছে চেঞ্জ টিভি পবিবার । টিভি নাটকে প্রথম অভিনয়...বিস্তারিত

সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আনসার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়ন অগ্রযাত্রায় সহায়তার পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪০তম জাতীয় সমাবেশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আজ গাজীপুরের সফিপুর আনসার ও ভিডিপি একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪০তম জাতীয় সমাবেশের কুচকাওয়াজসহ অন্যান্য অনুষ্ঠানে যোগদান...বিস্তারিত

‘যারা আযহারীর সমালোচনা করে,তারাই বুকটা ফাইট্টা যায় গান করে’

বগুড়া-৭ আসনের স্বতন্ত্র এমপি রেজাউল করিম বাবলু বলেছেন, যারা মিজানুর রহমান আযহারীর সমালোচনা করে, তারাই ফিল্ডে গিয়ে টিনএজ ছেলেমেয়েদের নিয়ে বুকটা ফাইট্টা যায় গান করে তাদের উত্ত্যক্ত করে। তাদের উচ্ছৃঙ্খল করে। তিনি বলেন, পাঙ্খাওয়ালিরা গিয়ে পাঙ্খার গান গায়। বুকটা ফাইট্টা যায়- এসব গান গেয়ে যখন যুবসমাজকে ধ্বংস করে, তখন আমরা কিছু বলি না, মাননীয় স্পিকার। সম্প্রতি...বিস্তারিত

১৯৬০ সালে প্রথম করোনা ভাইরাসের দেখা মেলে

প্রথমবার ১৯৬০ সালে সাপ থেকে করোনা ভাইরাসের আবিষ্কার হয় । এটি একটি SARS গ্রুপের ভাইরাস । প্রথম ২০০৩ সালে মানুষের মধ্যে করোনা ভাইরাস পাওয়া যায় । যা human coronavirus 229E নামে পরিচিত । পরবর্তিতে ২০০৪, ২০০৫ এবং ২০১২ সালে জেনেরিক মোডিফিকেশন ঘটে । সর্বশেষ ২০১৯ সালে WHO নোভেল করোনা ভাইরাস আবিষ্কার করেন । যা n-COV নামে...বিস্তারিত

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাকিস্তানে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির গণমাধ্যম ডন জানায়, ১২ ফেব্রুয়ারি খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। এদিকে বিমান বাহিনীর এক বিবৃতিতে জানায়, বিধ্বস্ত হওয়ার পর পাইলট বিমান থেকে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। কোনও প্রাণহানির ঘটনা অন্যান্য দিনের মতো এদিনও নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড়োজাহাজটি উড্ডয়ন করেছিল। বিমান বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার...বিস্তারিত

আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে ব্যারিস্টার সুমনের পদত্যাগ

সোশ্যাল মিডিয়ায় সামাজিক কর্মকাণ্ডের জন‌্য বেশ জনপ্রিয় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে পদত্যাগ করেছেন । বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর তিনি এ পদত্যাগপত্র পাঠান বলে জানা যায় । পদত্যাগপত্রে ব্যারিস্টার সুমন লিখেছেন, ‘২০১২ সালের ১৩ নভেম্বর আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে যোগদান করি...বিস্তারিত

করোনাভাইরাস: পোষা প্রাণীদের মাস্ক পরানো হচ্ছে

চীনে পোষা প্রাণীদের করোনাভাইরাস থেকে সুরক্ষা দিতে মাস্ক পরানো হচ্ছে। সামাজিকমাধ্যমে এমন শত শত ছবি ছড়িয়ে পড়লে হইচই শুরু হয়ে যায়। দেখা গেছে, পোষা প্রাণীর মালিক তাদের বিড়াল ও কুকুরকে প্রাণঘাতী এই ভাইরাস থেকে বাঁচাতে মাস্ক পরাচ্ছেন। এ ছাড়া প্লাস্টিকের ব্যাগ, শিট, পেপার কাপ ও মোজা পরানো হচ্ছে। প্রাণঘাতী এই ভাইরাসে ১৩৫০ জন মারা গেলেও...বিস্তারিত

আহমদ শফীর সঙ্গে বিতর্কে বসতে চান তরিকত ফেডারেশন

পবিত্র কুরআন, সুন্নাহ, পীর মাশায়েখ ও বিভিন্ন ইসলামি বিষয়ে হাটহাজারীর মাওলানা আহমদ শফীর ‘কটূক্তি ও কুরুচিপূর্ণ’ বক্তব্যের প্রতিবাদে যৌথ সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) ও আহলে সুন্নাত ওয়াল জামা’আত, বাংলাদেশ। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় তরীকত ফেডারেশন ও আহলে সুন্নাত ওয়াল জামা’আতের পক্ষ...বিস্তারিত

ইরানের বিরুদ্ধে যুদ্ধের অধিকার পেতে ট্রাম্পের অনুরোধ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধের অধিকার ক্ষুণ্ণ করে প্রস্তাব পাস না করতে মার্কিন কংগ্রেসের সিনেটকে আহ্বান জানিয়েছেন । বুধবার (১২ ফেব্রুয়ারি) সিনেটরদের উদ্দেশে একটি টুইট করেন তিনি । টুইটে তিনি বলেন, ইরানের সঙ্গে যুদ্ধের অধিকার মার্কিন নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ । ইরান বিষয়ে সঠিক অবস্থায় রয়েছে আমেরিকা । ট্রাম্প বলেন, দু’সপ্তাহ আগে কংগ্রেসের নিম্নকক্ষে ইরানের বিরুদ্ধে...বিস্তারিত

শুটিংয়ে শিকল ছিঁড়ে পড়ে আহত নায়ক বাপ্পি

অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) আহত হয়েছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। ১২ ফেব্রুয়ারি সিক্রেট এজেন্ট সিনেমার শুটিং শুরু করতে গিয়ে আঘাত পান এ নায়ক। মূলত দৃশ্যের প্রয়োজনে লোহার শিকলে বেঁধে ঝুলে ছিলেন বাপ্পি। হঠাৎ শিকল ছিঁড়ে মাটিতে পড়ে যান তিনি। তখন ডান পায়ের হাঁটুতে বেশ চোট পান। আঘাত পাওয়ার পর শুটিং...বিস্তারিত

আনসার-ভিডিপির ৪০ তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৪০তম জাতীয় সমাবেশের কুচকাওয়াজসহ অন্যান্য অনুষ্ঠানে যোগদান করবেন প্রধানমন্ত্রী । এরই মধ্যে সমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে আনসার-ভিডিপি সদস্যরা সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে সমবেত হয়েছেন । সকাল ১০ টা ১০ মিনিটে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে সফিপুরের উদ্দেশে যাত্রা...বিস্তারিত

ট্রলার ডুবির ঘটনায় ৮ মানব পাচারকারীকে আদালতে প্রেরণ

বঙ্গোপসাগরের টেকনাফ উপকূল পয়েন্ট দিয়ে দালালদের প্ররোচণায় চোরাই পথে মালয়েশিয়া পাড়ি দিতে গিয়েই দূঘর্টনার কবলে পড়ে নিহত এবং জীবিত উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে । পৃথকভাবে ট্রলার এবং এলাকা হতে আটক মানব পাচারকারী দালালদের আদালতে প্রেরণ করা হয়েছে । জানা যায়, ১২ফেব্রুয়ারি সকালে টেকনাফ বিসিজি ষ্টেশন কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার এসএম ইসলাম বাদী হয়ে ১৫...বিস্তারিত

যুব রেড ক্রিসেন্ট’র অসাধারণ কার্যক্রম

১২ ফেব্রুয়ারি ২০২০ বুধবার চট্টগ্রাম যুব রেড ক্রিসেন্ট হালিশহর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ (স্কুল ও কলেজ শাখা) ইউনিট এর রেড ক্রস রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ- ২০১৯ সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হালিশহর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ এর মাননীয় অধ্যক্ষ ল্যাপটেনেন্ট কর্ণেল রাকিব উদ্দীন আহমেদ পিএসসি বিশেষ অতিথি...বিস্তারিত

২৪ ঘন্টায় করোনা ভাইরাসে মারা গেলো ২৪২ জন

চীনে একদিনে রেকর্ড ২৪২ প্রাণহানির পর, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩শ’ ৫৭ জনে । নতুন করে সংক্রমণের শিকার প্রায় ১৫ হাজার মানুষ । এ নিয়ে ছোঁয়াচে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৬০ হাজার । বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছে চীনের স্বাস্থ্য কমিশন । অথচ একদিন আগেই প্রাদুর্ভাবের গতি ধীর হয়েছে বলে জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা...বিস্তারিত