‘মুহাম্মাদকে ভালোবাসি’ লেখা মাস্ক পরে সংসদে কসোভোর এমপি !
মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে অবমাননা করার প্রতিবাদে ‘আমি মুহাম্মাদকে ভালোবাসি’ লেখা মাস্ক পরে সংসদ অধিবেশনে অংশগ্রহণ করেন সেল্ফ ডিটারমিনেশন মুভমেন্টের সদস্য ইমান আর রহমানি।
রবিবার কসোভো সংসদের সাধারণ অধিবেশনে এমন মাস্ক পরিধান করে অংশগ্রহণের দুটি কারণ উল্লেখ করে আর রহমানি বলেন, ‘ফ্রান্সে নিযুক্ত কসোভার রাষ্ট্রদূত ক্যান্ড্রিম গাসি মহানবী মুহাম্মাদ (সা.)-এর ব্যঙ্গচিত্র সম্বলিত একটি অগ্রহণযোগ্য প্রতিবেদন বিতরণ করেছেন। কিন্তু আমাদের প্রতিষ্ঠান তার এ কাজের কোনো প্রতিবাদ করেনি। আমার দ্বিতীয় উদ্দেশ্য হলো, এ কথার জানান দেওয়া যে আমরা এখন মহানবী (সা.)-এর জন্মের মাস অতিবাহিত করছি।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে মাস্ক পরিহিত নিজের ছবি প্রকাশ করে ক্যাপশনে আর রহমানি লিখেন, ‘প্রশান্তি ও কোমলতার সঙ্গে প্রতিবাদ। অবজ্ঞা বা অবমাননা করো না। মহানবী মুহাম্মাদ (সা.) মানবজাতির মুক্তির দূত।’
সূত্র: আনাদোলু এজেন্সি