বিশ্বব্যাংকের প্রতিবেদনে ভয়াবহ মন্দায় বিশ্ব অর্থনীতি
বিশ্বব্যাংকের নতুন এক প্রতিবেদনে উঠে এসেছে অর্থনীতির ভয়াবহ চিত্র। মহামারি কোভিড-১৯ বিশ্ব অর্থনীতিকে ভয়াবহ মন্দার মুখে ফেলে দিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যা আর কখনোই ঘটেনি।
চলতি বছরে বিশ্ব অর্থনীতি দশমিক ২ শতাংশ সংকুচিত হবে বলে প্রতিবেদনে জানিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের জুনের ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস ২০২০’ শিরোনামের এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাতে বলা হচ্ছে, বিশ্বের বৃহৎ সব অর্থনীতির দেশগুলোর মাথাপিছু আয় রেকর্ড পরিমাণে কমবে; যা হবে ১৮৭০ সালের পর সর্বনিম্ন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছর মাথাপিছু আয় ৩ দশমিক ৬ শতাংশ হ্রাস পাবে, যা এই বছর লক্ষ লক্ষ মানুষকে চরম দারিদ্র্যের দিকে ঠেলে দেবে। বিশ্ব ব্যাংকের সংজ্ঞা অনুযায়ী, কোনো ব্যক্তি যদি দিনে ১ দশমিক ৯০ ডলার বা ১৬১ টাকার চেয়ে কম অর্থে জীবন যাপন করেন তবে তা চরম দারিদ্র্যসীমার নিচে।
(0)